উচ্চমাধ্যমিক বাংলা

মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্প প্রশ্ন উত্তর:

Class 12 4th Semester Harun Salemer Masi

Updated on:

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমেস্টার বাংলা (WBCHSE) পরীক্ষার প্রস্তুতির জন্য মহাশ্বেতা দেবীর লেখা ‘হারুণ সালেমের মাসি’ গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ক-এর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত এই গল্প থেকে পরীক্ষায় আসতে পারে এমন সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নের প্রস্তুতি নেওয়া দরকার। তাই গল্পটির মূল বক্তব্য ও চরিত্রগুলি ভালোভাবে বোঝার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও অনুশীলন করা জরুরি।

‘হারুণ সালেমের মাসি’ উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমেস্টারের দুটি গল্পের মধ্যে দ্বিতীয় গল্প। এই পোস্টে থাকছে সাহিত্যিক মহাশ্বেতা দেবীর পরিচিতি, গল্পের বিস্তারিত বিষয়বস্তু এবং নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। গল্পের মূল ভাব, চরিত্র বিশ্লেষণ, মাতৃসত্তা ও মানবিক মূল্যবোধের মতো গুরুত্বপূর্ণ দিকগুলি বুঝে পরীক্ষার প্রস্তুতি নিতে এই আলোচনা সহায়ক হবে। এ ছাড়াও, পোস্টের শেষে সংযোজন করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) মডেল প্রশ্নপত্রে থাকা ‘হারুণ সালেমের মাসি’ গল্পের প্রশ্নগুলি।

 

◆ বিষয়বস্তু ◆

1 হারুণ সালেমের মাসি – মহাশ্বেতা দেবী | HS Class 12 4th Semester Bengali

2 মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্প গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Class 12 Harun Salem er Masi Semester 4 Question Answer

2.1 হারুণ সালেমের মাসি ৫ নম্বরের প্রশ্ন উত্তর | Harun Salemer Masi 5 Marks Question Answer

2.2 HS 4th Semester Bengali Harun Salemer Masi Important Questions and Answers | হারুণ সালেমের মাসি বড় প্রশ্ন উত্তর

2.3 হারুণ সালেমের মাসি গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নোত্তর | Class 12 4th Semester Bangla Long Questions Answers

3 WBCHSE HS Semster 4 Bengali Model Question | উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা মডেল প্রশ্নগুলি

হারুণ সালেমের মাসি – মহাশ্বেতা দেবী | HS Class 12 4th Semester Bengali

লেখিকা পরিচিতি

ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক, কবি এবং সমাজসেবী মহাশ্বেতা দেবী (১৪ই জানুয়ারি, ১৯২৬ – ২৮শে জুলাই, ২০১৬) ব্রিটিশ ভারতের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও সাহিত্যিক মণীশ ঘটকের পুত্রবধূ। তাঁর শিক্ষা জীবন শুরু হয় শান্তিনিকেতন ও কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন এবং পরে সেখানেই অধ্যাপনা করেন।

তাঁর প্রথম উপন্যাস ‘নান্দীগ্রামের মা’ ১৯৫৬ সালে প্রকাশিত হয়। এরপর‘অরণ্যের অধিকার’, ‘বুদ্ধদেব গুহ ও অন্যান্য গল্প’ সহ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্মের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। মহাশ্বেতা দেবী তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ সাহিত্য অকাদেমি পুরস্কার (বাংলা), জ্ঞানপীঠ পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার (ম্যানিলা), এবং রবীন্দ্র পুরস্কার সহ ভারতের চতুর্থ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানপদ্মশ্রী ও পদ্মবিভূষণ লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকারও তাঁকে রাজ্য সাহিত্য পুরস্কার ও বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে।

মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’

গল্পের বিস্তারিত বিষয়বস্তু

 

মহাশ্বেতা দেবীর “হারুনসালেমেরমাসি“ গল্পটি হলো জাত-ধর্মের সংকীর্ণতা এবং নির্মম সামাজিকতার বিপরীতে মানবিকতা ও মাতৃত্বের চিরন্তন আদর্শের জয়।

গল্পের প্রধান চরিত্র গৌরবি, একজন জন্ম–খুঁতোপা-ওয়ালা মহিলা, যার গোড়ালি ও পাতা বাঁকা। চরম দারিদ্র্য এবং শারীরিক অক্ষমতার কারণে তিনি দ্রুত হাঁটতে পারেন না। জীবনধারণের জন্য তিনি খালপাড়ে ঘুরে থানকুনিপাতা, কচুশাক, যজ্ঞডুমুরেরডাল এবং দুর্বোঘাস কুড়িয়ে যশিদের মতো ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। তাঁর এই কষ্টের জীবনে একমাত্র নির্ভরতা ছিল প্রতিবেশী হারারমা (আয়েষাবিবি)। হারার মা মুসলিম, গৌরবি হিন্দু—কিন্তু দারিদ্র্যের অভিশাপ তাঁদের এক নিবিড় মানবিক বন্ধনে আবদ্ধ করেছিল। অন্যদিকে, গৌরবির একমাত্র ছেলেনিবারণ শহরে প্রাইভেটবাসেরটিকিটবাবু। নিবারণ পাকা দেয়াল, টিনের চাল, উঠোনে চাপাকল ও রেডিয়ো-সহ সচ্ছল জীবন পেলেও মাকে গ্রামের এই “অজগাঁয়ে“ ফেলে রেখেছে। তিনি মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেতেন এবং একাকীত্বে ভাবতেন যে, তাঁর অবস্থা এখন “গতবছরেরমনসাপুজোরঘটটাযেন“—যাকে ফেলে দিলেই হয়।

 

গল্পের সূত্রপাত ঘটে এক অঘ্রানের সকালে, যখন সাত বছরের রোগা-ক্ষীণকায় হারা এসে গৌরবিকে জানায় যে, তার মা ডাক দিলে আর “রা দেয় না”। হারার বাবা ঘরামি ছিলেন, কিন্তু উঁচু ঘর তোলার কিছুদিন পরই সাপের কামড়ে মারা যান। হারার মা-ও চলে গেলে শিশুটি সম্পূর্ণ অনাথ হয়ে পড়ে। হারার কাকা (যে সম্পর্কে নিজের নয়), তাকে তাড়িয়ে দিয়ে বলে, “যেথা খুশি সেথা যেয়ে মর গা!”। এরপর অনাথ শিশুহারাএসে আশ্রয় নেয় গৌরবির উঠোনে।

এই অসহায় শিশুকে আশ্রয় দিতে গিয়ে গৌরবি কঠিননৈতিকওসামাজিকসংকটে পড়েন। তিনি ভিন্ন ধর্মের শিশু, তাই “ছোঁয়ানেপায়একাক্কার“ হলে তাঁর“জাতবাকেমনকরেথাকে, ধর্মেরবাকীহয়!” সেই দুশ্চিন্তা তাঁকে গ্রাস করে। এই পরিস্থিতিতে তাঁর ওপর প্রথম চাপ আসে জমির মালিকমুকুন্দের কাছ থেকে। মুকুন্দ জানায়, যে জমিতে গৌরবি থাকেন, তা পালবাবুদের কাছে বিক্রি করা হচ্ছে গুদাম তৈরির জন্য। মুকুন্দ তাঁকে সতর্ক করে দেয় যে,“তোমারবাগ্যতাকরি“, এই সব“ছোঁয়ানেপাছিষ্টি“ করলে মুকুন্দ তাঁকে“খেদাকরবে“।

গৌরবি তখন শেষ ভরসা হিসেবে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে ছেঁড়া কাপড় পরে নিবারণের বাড়িতে যান। তিনি ভেবেছিলেন,“দুটোভাতদেনিবারণ, বলেকেঁদেপড়লেকিনিবারণমা–কেফেলেদেবে?”কিন্তু নিবারণ ও তার বউ গৌরবিকে দেখে সতর্ক করে—“দেখেনজরদিয়োনামা, নজরদিয়োনা।“গৌরবি যখন হারার জন্য একটি ব্যবস্থা করার কথা তোলেন এবং নিজের জন্য আশ্রয় চান, তখন নিবারণ চরম নির্মমতার পরিচয় দেয়। সে রেগে গিয়ে চিৎকার করে ওঠে, “তুমিনইলেএমনশত্রুআরকেহবে?”। সে জানায়, হারাকে আশ্রয় দিলে তাদের “প্রাচিত্তিরকরতেহবে, মেয়েটারবিয়েহবেনা“, তাই গৌরবি যেন “ওপাপবিদেয়করো“। নিবারণ এমনকি পরামর্শ দেয়, যেহেতু দেশে যুদ্ধ চলছে এবং “রোজকতোলোকএসেএপারেউঠছে“, তাই হারাকে সেই শরণার্থীদের ভিড়ে ছেড়ে দিতে। তার নির্মম মন্তব্য, “ফেলেতোদিয়েআসি।তাবাদেপেলেখাবে, নাপেলেনাখাবে“।

এই চরম মানসিক আঘাতে জর্জরিত হয়েও, গৌরবির মন কিন্তু শেষ পর্যন্ত হারার দিক থেকে সরতে পারেনি। মুকুন্দের ভয় এবং নিবারণের “ওপাপবিদেয়করো“—এই নির্মম হুঁশিয়ারির মুখে প্রথমে তিনি হারাকে তাড়িয়ে দিতে চান। ক্ষোভে চিৎকার করে ওঠেন, “মররেমর! তোরজন্যেআমারএতোদুর্ভোগ… যেখানেইচ্ছেবিলায়যা!”। কিন্তু হারার মা-এর নীরব ভালোবাসার আহ্বান— “মাসিরপাধরেপড়েথাকিস“—এবং মাতৃ-মমতা তাঁর সমস্ত ভয় ও সামাজিক বিধিনিষেধকে ছাপিয়ে যায়। তিনি উপলব্ধি করেন, তাঁর নিজের রক্ত যখন তাঁকে ছুড়ে ফেলেছে, তখন অন্য ধর্মের এই দুঃখী নারীটি তাঁকে মাতৃত্বের এক নতুন দায়িত্ব দিয়ে গেছেন। তাঁর বুকের ভেতরে কে যেন “নানা“ বলতে থাকে— “সেকীহারারমানানিবারণেরমা, কেগৌরবিকেমানাকরতেলাগল“—অর্থাৎ, মাতৃত্বের সেই আদিম টানই তাঁকে হারার কাছে ফিরিয়ে আনে। হারার মায়ের এই নীরবভালোবাসাওচূড়ান্তবিশ্বাস গৌরবির “শুকনোবুকেযেনকিসেরঢেউলাগল“। তিনি উপলব্ধি করেন, তাঁর নিজের রক্ত যখন তাঁকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তখন অন্য ধর্মের এক দরিদ্র নারী তাঁকে প্রয়োজনীয় করে গেছে এবং মাতৃত্বের এক নতুন দায়িত্ব দিয়েছে। তিনি বুঝে যান, “দুঃখীআরেকদুঃখীরমনবুঝে।“

এই মুহূর্তে গৌরবি সমাজ, ধর্ম, জাতএবংনির্দয়আত্মীয়তার সমস্ত শৃঙ্খল ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পারেন, নিবারণেরজমিদারীরঅহংকার এবং মুকুন্দেরসম্পত্তি–সংক্রান্তভয় যে সমাজে তাঁকে জীবন দেয় না, সেখানে এই শিশুর আশ্রয়ই তাঁর জীবনের শেষ অবলম্বন। রাতের নিঝুমঅন্ধকারেতিনি চাটাই হাতে হারার ঘরে যান। হারা তখন মাকে স্বপ্ন দেখে ভয়ে কাঁদছে। গৌরবি তাকে জড়িয়ে ধরে বলেন, “অহারা, আমিমাসি… ওঠহারা, আমিমাসি।চলআমরাচলেযাববাপ।“

যখন হারা প্রশ্ন করে, “শহরেযেতুমিযাওনা, তুমিঠুঁটোতাতেনাযে?”—গৌরবি তখন এক দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেন, “পারবহারা।শোন্, আমরাশহরেযাব।সেখানেকেউকারোকোনোকথাজানতেচায়না।কেউকারোচিনেনা।“ সমস্ত ভয় ঝেড়ে ফেলে তিনি সিদ্ধান্ত নেন, সেখানে ফুটপাতেআশ্রয় নেবেন এবং ভিক্ষা করে খাবেন। তিনি যুক্তি দেখান যে, শহরে গিয়ে“পুঁটেখাস, কাপড়–নাওগরিমাটিতেরঙকরলেমায়ালাহয়না“, কারণ “শহরেগৌরবিআরহারারসমাজঅনেকবড়ো।সমুদ্রেরমতো।সেখানেএকবারমিশেযেতেপারলেআরকোনোভয়থাকেনা।“ এই সিদ্ধান্তের মধ্য দিয়ে গৌরবি কেবল হারাকে বাঁচান না, বরং নিজের জন্য সামাজিকমুক্তিরপথও খুলে দেন।

এভাবেই, খুঁতোপা–ওয়ালাগৌরবিসমস্ত সামাজিক নিয়ম, জাত-পাত এবং প্রত্যাখানকে অগ্রাহ্য করে, ভিন্ন ধর্মের এক অনাথ শিশু হারুনসালেমেরমাসি রূপে তার হাত ধরে, নতুনজীবনওমানবতার সন্ধানে শহরের দিকে যাত্রা করেন। গল্পটি প্রমাণ করে যে, মাতৃত্বেরমমতা এবং মানবতাইশেষ পর্যন্ত সমস্ত জাত–পাত, ধর্মএবংব্যক্তিগতস্বার্থের ঊর্ধ্বে স্থান পায়।

মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্প

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

Class 12 Harun Salem er Masi Semester 4

Question Answer

 

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য বাংলা বিষয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত মহাশ্বেতা দেবীর লেখা ‘হারুন সালেমের মাসি’ গল্পটি থেকে কমবেশি ১৫০ শব্দের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হয়েছে ।

 

হারুণ সালেমের মাসি ৫ নম্বরের প্রশ্ন উত্তর 

Harun Salemer Masi 5 Marks Question Answer

 

১. মহাশ্বেতা দেবীর “হারুন সালেমের মাসি” গল্পে জাত-ধর্মের সংকীর্ণতা এবং নির্মম সামাজিকতার বিপরীতে মানবিকতা ও মাতৃত্বের চিরন্তন আদর্শ কীভাবে প্রতিফলিত হয়েছে, তা নিজের ভাষায় বর্ণনা কর।

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে জাত-ধর্মের সংকীর্ণতা ও মানবিকতার দ্বন্দ্ব স্পষ্ট। খুঁতো পা-ওয়ালা দরিদ্র হিন্দু নারী গৌরবি মুসলিম প্রতিবেশী হারার মা-র মৃত্যুর পর অনাথ শিশু হারাকে আশ্রয় দেন, কারণ হারার কাকা তাকে তাড়িয়ে দিয়েছিল।

এর ফলে গৌরবিকে কঠিন সামাজিক চাপের মুখে পড়তে হয়। মুকুন্দ জমি থেকে উচ্ছেদের হুমকি দেয়, আর নিজের ছেলে নিবারণ একে “পাপ” বলে প্রাচিত্তির-এর ভয় দেখায়। হতাশ গৌরবি হারাকে প্রায় বিদায় করতে চলেছিলেন। ঠিক তখনই হারা জানায়, মা বলে গেছে “মাসির পা ধরে পড়ে থাকিস”। এই কথায় গৌরবির মধ্যে মাতৃত্ব জেগে ওঠে এবং জাত-ধর্মের দুশ্চিন্তা মুছে যায়। শেষে তিনি হারাকে নিয়ে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এভাবে গল্পে প্রমাণিত হয়, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে মানবতা ও মাতৃত্বই শ্রেষ্ঠ সত্য।

 

২. “হারুন সালেমের মাসি” গল্পে মাসি গৌরবির চরিত্রটি বিশ্লেষণ কর।

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পের কেন্দ্রীয় চরিত্র গৌরবি এক প্রান্তিক নারী, যিনি দুঃখ-বঞ্চনার মধ্যেও মানবিকতার আদর্শ ধরে রেখেছেন। জন্ম থেকেই তাঁর খুঁতো পা, তবু শাক–পাতা কুড়িয়ে তিনি জীবন চালান। সচ্ছল ছেলে নিবারণ তাঁকে অবহেলা করায় নিজেকে তাঁর “গত বছরের মনসাপুজোর ঘট” মনে হয়। এই বঞ্চনাই তাঁকে অন্যের দুঃখ বুঝতে শিখিয়েছে।

মুসলিম প্রতিবেশী হারার মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ধর্মের বেড়া মানেনি। অনাথ হারাকে আশ্রয় দিতে গিয়ে তিনি মুকুন্দের হুমকি ও ছেলের প্রত্যাখ্যান সহ্য করেন। এক সময় দুর্বল হয়ে পড়লেও হারার মায়ের শেষ কথা তাঁর মাতৃত্বকে জাগিয়ে তোলে। শেষে সমাজের শৃঙ্খল ভেঙে হারাকে নিয়ে শহরে যাওয়ার সিদ্ধান্ত তাঁর সাহস ও প্রতিবাদী মনের পরিচয় দেয়। শারীরিকভাবে দুর্বল হলেও গৌরবি নৈতিক শক্তিতে অসাধারণ।

 

৩. “ও পাপ বিদেয় করো।”—কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিল? বক্তার এই উক্তির মধ্যে নিহিত নির্মম সামাজিকতা ও স্বার্থপরতা কীভাবে মানবিকতাকে রুদ্ধ করতে চেয়েছে, তা বিশ্লেষণ করো। (২+৩)

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে উক্তিটি গৌরবির ছেলে নিবারণ তার মা গৌরবিকে উদ্দেশ্য করে বলেছিল। অনাথ মুসলিম শিশু হারার ব্যবস্থা করার জন্য গৌরবি সাহায্য চাইতে এলে নিবারণ এই কথা বলে।

নিবারণের কাছে ভিন্নধর্মের শিশুকে আশ্রয় দেওয়া ছিল “পাপ”। তার ভয়, কথাটা জানাজানি হলে “প্রাচিত্তির” করতে হবে। আর্থিক উন্নতি হলেও সে জাত-ধর্মের গোঁড়ামি ছাড়তে পারেনি। পাশাপাশি তার কাছে বড় হয়ে উঠেছে নিজের সামাজিক নাম ও মেয়ের বিয়ের চিন্তা। তাই সে শর্ত দেয়, আগে হারাকে বিদায় করতে হবে, তারপর সে মাকে রাখার কথা ভাববে। অর্থাৎ, মায়ের প্রতি কর্তব্য বা একটি শিশুর জীবনের চেয়ে তার কাছে স্বার্থ ও সামাজিক প্রতিষ্ঠা বেশি মূল্যবান। এভাবেই নির্মম সামাজিকতা ও স্বার্থপরতা মানবিকতাকে রুদ্ধ করতে চেয়েছে।

 

৪. “দুঃখী আরেক দুঃখীর মন বুঝে।”—উদ্ধৃতিটির মাধ্যমে গল্পকার কী বোঝাতে চেয়েছেন? গৌরবি এবং হারার মায়ের সম্পর্কের আলোকে এই বক্তব্যটির সত্যতা যাচাই করো। (৫)

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে এই উক্তির মাধ্যমে গল্পকার বোঝাতে চেয়েছেন, ধর্ম বা জাত নয়, একই রকম দুঃখের অভিজ্ঞতা মানুষকে কাছাকাছি আনে। যখন আত্মীয় বা সমাজ মুখ ফিরিয়ে নেয়, তখন আরেক দুঃখী মানুষই হয়ে ওঠে ভরসা।

গৌরবি ও হারার মায়ের সম্পর্কে এই কথার সত্যতা মেলে। দুজনেই শাক-পাতা কুড়িয়ে দিন চালাতেন; দারিদ্র্য তাঁদের মধ্যে নির্ভরতার সম্পর্ক গড়ে তোলে। গৌরবি ছেলে নিবারণের কাছে অবহেলিত, আর হারার মা স্বামী হারিয়ে একা। এই নিঃসঙ্গতা তাঁদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল করে। হারার মা জানতেন, তাঁর মৃত্যুর পর কেউ হারার দায়িত্ব নেবে না, কিন্তু স্নেহপ্রবণ গৌরবি নেবেন। তাই তিনি ছেলেকে বলে যান “মাসির পা ধরে পড়ে থাকিস”। শেষ পর্যন্ত গৌরবি সেই বিশ্বাসের মর্যাদা রাখেন, যা উক্তিটিকে সত্য প্রমাণ করে।

 

৫. “এ কথা প্রচার গেলে তোমার আমার প্রাচিত্তির করতে হবে না?”—উদ্ধৃতিটির প্রেক্ষিতে গল্পে জাত-ধর্মের সংকীর্ণতা কীভাবে মানবিকতাকে রুদ্ধ করতে চেয়েছে, তা যুক্তিসহ আলোচনা করো। (৫)

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে উক্তিটি গৌরবির ছেলে নিবারণের। হারাকে আশ্রয় দেওয়াকে সে মানবিক কর্তব্য হিসেবে দেখেনি, দেখেছে “পাপ” হিসেবে। হারা মুসলিম ঘরের ছেলে, আর গৌরবি হিন্দু। তাই নিবারণের ভয়, ঘটনা জানাজানি হলে প্রাচিত্তির করতে হবে এবং সামাজিক বহিষ্কারের আশঙ্কা দেখা দেবে।

এই সংকীর্ণতার সঙ্গে মিশেছে তার নব্য সচ্ছলতার অহংকার। “বাসের টিকিটবাবু” নিবারণের এখন পাকা ঘর, চাপাকল, রেডিয়ো আছে; সমাজে তার নাম হয়েছে। সেই প্রতিষ্ঠা ও মেয়ের বিয়ের চিন্তাই তার কাছে মুখ্য। তাই সে মাকে বিদ্রূপ করে বলে, ছোটোলোকের সঙ্গে মিশে তাঁর এমন বুদ্ধি হয়েছে। ফলে জাত-ধর্মের গোঁড়ামি আর ব্যক্তিগত স্বার্থ মিলে একজন অসহায় মা ও একটি অনাথ শিশুর প্রতি মানবিকতাকে সম্পূর্ণ রুদ্ধ করে দেয়।

  হারুণ সালেমের মাসি বড় প্রশ্ন উত্তর

 

৬. “সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না। কেউ কারো চিনে না।”—কোথায় এই কথা বলা হয়েছে? বক্তা কেন মনে করেন সেই স্থানটিই তাদের জন্য নিরাপদ? এই উক্তির মধ্যে যে সামাজিক মুক্তির বার্তা নিহিত আছে, তা ব্যাখ্যা করো। (২+৩)

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে উক্তিটি গৌরবি অনাথ হারাকে উদ্দেশ্য করে বলেছেন। ছেলের প্রত্যাখ্যান ও সমাজের চাপের পর গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি একথা বলেন। এখানে “সেখানে” বলতে শহরকে বোঝানো হয়েছে।

গ্রামে হারাকে আশ্রয় দেওয়ায় মুকুন্দ উচ্ছেদের হুমকি দেয় এবং নিবারণ প্রাচিত্তিরের ভয় দেখায়। ছোট সমাজে সবাই সবাইকে চেনে, তাই জাত-ধর্মের বিচারও সেখানে কঠোর। কিন্তু শহরের “সমুদ্রের মতো” ভিড়ে কেউ কারো পরিচয় জানতে চায় না, ফলে তাঁদের সম্পর্ক নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।

এই উক্তিতে সামাজিক মুক্তির বার্তা রয়েছে। শহরে তাঁরা কেবল মানুষ হিসেবে বাঁচতে পারবেন। গৌরবির এই চলে যাওয়া নিছক পালানো নয়, বরং সংকীর্ণ সমাজের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ।

 

৭. “মাসির পা ধরে পড়ে থাকিস।”—হারার মা কেন এই কথা বলেছিলেন? এই উক্তিটি গৌরবির জীবনের চরম মুহূর্তে কীভাবে মাতৃত্বের চিরন্তন আদর্শ ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছিল, তা বিশ্লেষণ করো। (৫)

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে হারার মা জানতেন, তাঁর মৃত্যুর পর নিজের সমাজ বা হারার কাকা ছেলের দায়িত্ব নেবে না। বাস্তবে কাকা হারাকে তাড়িয়েও দেয়। তাঁর একমাত্র ভরসা ছিলেন স্নেহপ্রবণ প্রতিবেশী গৌরবি। তাই মৃত্যুর আগে তিনি হারাকে এই কথা বলে যান।

মুকুন্দের হুমকি আর নিবারণের প্রত্যাখ্যানে ভেঙে পড়া গৌরবি যখন হারাকে বিদায় করতে চলেছিলেন, তখন হারার মুখে এই কথা শুনে তাঁর “শুকনো বুকে” যেন ঢেউ লাগে। তিনি বোঝেন, নিজের ছেলে যাঁকে বোঝা ভাবে, আরেক দুঃখী নারী তাঁকেই সন্তানের ভার দিয়ে গেছেন; তিনি এখনও প্রয়োজনীয়। এই উপলব্ধিই তাঁর মধ্যে মাতৃত্বের চিরন্তন আদর্শ জাগিয়ে তোলে। জাত-ধর্মের ভয় ত্যাগ করে তিনি হারাকে নিয়ে শহরে যাওয়ার সাহসী সিদ্ধান্ত নেন।

 

৮. “হারুন সালেমের মাসি” গল্পের ঘটনাপ্রবাহে মুকুন্দ এবং নিবারণের ভূমিকা আলোচনা করো। তাদের আচরণ কীভাবে ক্ষমতা ও রক্ত-সম্পর্কের নির্মমতাকে ফুটিয়ে তুলেছে? (৫)

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে মুকুন্দ ও নিবারণ দুজনেই গৌরবির মানবিকতার পথে বাধা হয়ে দাঁড়ায়।

মুকুন্দ গ্রামের প্রভাবশালী জমির মালিক। তার কাছে অনাথ শিশুর জীবনের চেয়ে জমির স্বার্থ বড়। সে হুমকি দেয়, হারাকে রাখলে “ছোঁয়ানেপা একাক্কার” হবে এবং গৌরবিকে “খেদা” করা হবে। এখানে ক্ষমতার দম্ভ স্পষ্ট।

অন্যদিকে, গৌরবির নিজের ছেলে নিবারণ“বাসের টিকিটবাবু” হয়ে সমাজে প্রতিষ্ঠা পেয়েছে। সে মাকে আশ্রয় দেয় না, বরং হারার আশ্রয়কে “পাপ” বলে শর্ত দেয় যে আগে তাকে বিদায় করতে হবে। মায়ের চেয়ে তার কাছে নিজের নাম-পরিচয় ও মেয়ের বিয়ে বড়। এখানে রক্ত-সম্পর্কের নির্মমতা প্রকট।

এই দুজনের চাপেই গৌরবি কোণঠাসা হয়ে পড়েন। তাদের আচরণ দেখায়, ক্ষমতা ও স্বার্থ কীভাবে মানবিকতাকে রুদ্ধ করে।

 

৯. হারার মায়ের জীবন ও মৃত্যু কীভাবে তাঁর পুত্র হারার নিঃসঙ্গতা এবং গৌরবির কাছে তাঁর আশ্রয় গ্রহণের ঘটনাকে অনিবার্য করে তোলে? অনাথ শিশু হিসেবে হারার পরিণতি গল্পে কোন সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন তোলে? (৫)

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে হারার বাবা অকালে মারা যাওয়ায় আয়েষা বিবি চরম দারিদ্র্যে একা হয়ে পড়েন এবং গৌরবির সঙ্গে শাক-পাতা কুড়িয়ে দিন চালাতেন। তাঁর মৃত্যুর পর রোগা, সাত বছরের হারা সম্পূর্ণ অনাথ হয়ে যায়। কাকা তাকে তাড়িয়ে দিয়ে বলে, “যেথা খুশি সেথা যেয়ে মর গা!” নিজের সমাজও তার পাশে দাঁড়ায় না। তাই মায়ের শেষ নির্দেশ “মাসির পা ধরে পড়ে থাকিস” মেনে গৌরবির কাছে আশ্রয় নেওয়াই ছিল তার একমাত্র পথ।

হারার পরিণতি সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন তোলে। কাকা, গ্রামের সমাজ কিংবা সচ্ছল নিবারণ, কেউই শিশুটির দায়িত্ব নেয়নি; নিবারণ তো তাকে শরণার্থীদের ভিড়ে ফেলে আসতে বলে। শেষ পর্যন্ত সেই ভার এসে পড়ে দরিদ্র, অসহায় গৌরবির কাঁধে। এভাবে গল্পটি সমাজের দায়িত্বহীনতা ও নির্মমতাকে স্পষ্ট করে।

 

১০. “তা বলে কি আমার তিন-তিনটে ছেলেমেয়ে হয়নি? তোমার মা ডাকতে সাধ হয়েছে তাই বলো।”—কে, কার প্রতি একথা বলেছে? এই উক্তিটির মধ্যে নিবারণের প্রতি তীব্র বিদ্রূপ এবং তার মা গৌরবির প্রতি নির্মমতা কীভাবে প্রকাশিত হয়েছে, তা বিশ্লেষণ করো। (৫)

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে উক্তিটি নিবারণের স্ত্রী, অর্থাৎ গৌরবির পুত্রবধূ, নিবারণকে উদ্দেশ্য করে বলেছে। হারার ব্যবস্থা না করলে মাকে আনা যাবে না, এই কথা বলে নিবারণ যখন যুক্তি দেয় “তোমার আবার নাতিও হবে যে”, তখনই স্ত্রী এই কটাক্ষ করে।

নিবারণ আসলে বাড়তি খরচের ভয়ে স্ত্রী ও আসন্ন সন্তানের অজুহাত দেখাচ্ছিল। স্ত্রী সেই ভণ্ডামি ধরিয়ে দেয়। আগেও তিনটি সন্তান হয়েছে, তাই নতুন সন্তানের অজুহাত অর্থহীন; মাকে ডাকার কথাটাও কেবল লোক-দেখানো। সে আরও মনে করিয়ে দেয়, নিবারণ তার মায়ের কাছ থেকে একুশ টাকা নিয়ে শোধ দেয়নি। এতে নিবারণের সুবিধাবাদী চরিত্র স্পষ্ট হয়।

এই কথোপকথন দেখায়, রক্তের সম্পর্ক থাকলেও নিবারণের কাছে গৌরবি কেবল এক বোঝা। এই নির্মমতাই গৌরবিকে মুক্তির পথ বেছে নিতে প্রেরণা দেয়।

হারুণ সালেমের মাসি

গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নোত্তর |

Class 12 4th Semester

Bangla Long Questions Answers

 

১১. “শহরে গৌরবি আর হারার সমাজ অনেক বড়ো। সমুদ্রের মতো।”—এই উক্তিটির মাধ্যমে গল্পকার কোন দার্শনিক সত্য তুলে ধরেছেন? কেন এই “অজ গাঁয়ের” সংকীর্ণ সমাজ ছেড়ে শহরে যাওয়া প্রয়োজন হলো? (৫)

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে গৌরবির এই উক্তির মাধ্যমে গল্পকার এক দার্শনিক সত্য তুলে ধরেছেন: বড় জনসমুদ্রে মানুষের পরিচয় ধর্ম বা জাত দিয়ে বিচার হয় না। শহরে “কেউ কারো চিনে না”; এই অনামী পরিচয়ই ব্যক্তিকে সামাজিক বিচারের হাত থেকে রক্ষা করে এবং তাকে দেয় স্বাধীনতা।

অন্যদিকে, “অজ গাঁয়ের” ছোট সমাজে হিন্দু-মুসলিমের ভেদাভেদ প্রবল। মুকুন্দ ও নিবারণের কাছে হারার আশ্রয় ছিল “পাপ” ও প্রাচিত্তিরের বিষয়। নিজের ছেলেই যখন মাকে প্রত্যাখ্যান করে, তখন গৌরবি বোঝেন, যে সমাজ মানবিকতা ও মাতৃত্বকে মূল্য দেয় না, সেখানে থাকা অর্থহীন। শহরের ফুটপাতে ভিক্ষা করে খেতে হলেও সেখানে কেউ তাঁদের সম্পর্কের বিচার করবে না। তাই নতুন মাতৃত্বের বন্ধনকে বাঁচাতে শহরে যাওয়া প্রয়োজন হয়ে পড়ে।

 

১২. গৌরবি ও হারার মা-এর জীবনযাত্রা সংক্ষেপে বর্ণনা করো। দারিদ্র্য কীভাবে দুই ভিন্ন ধর্মের নারীর মধ্যে পারস্পরিক নির্ভরতা ও মানবিক সম্পর্ককে প্রভাবিত করেছিল? (৫)

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে গৌরবি ও হারার মা দুজনেই সমাজের প্রান্তিক মানুষ। খালপাড়ে ঘুরে শাক-পাতা, দুর্বোঘাস, বেলপাতা কুড়িয়ে বিক্রি করে তাঁরা কোনোমতে দিন চালাতেন; খাবার বলতে আমানি আর মেটে আলু সেদ্ধ। গৌরবি ছেলের কাছে অবহেলিত, হারার মা স্বামীহারা ও নিঃসঙ্গ।

এই দারিদ্র্যই দুই ভিন্নধর্মের নারীকে কাছে এনেছিল। খুঁতো পায়ের জন্য গৌরবি দ্রুত হাঁটতে পারতেন না, তাই কাজে হারার মা তাঁকে সাহায্য করতেন। আবার হারার মা গৌরবির মধ্যে খুঁজে পেয়েছিলেন এক স্নেহময় সঙ্গী। অভাবের সামনে জাত-ধর্মের ভেদ গুরুত্ব হারায়। এই পারস্পরিক নির্ভরতা এত গভীর ছিল যে মৃত্যুর আগে হারার মা ছেলের দায়িত্ব গৌরবিকেই দিয়ে যান। বোঝা যায়, অভাবী মানুষের মধ্যেই মানবিকতা সবচেয়ে খাঁটি রূপে থাকে।

 

১৩. মহাশ্বেতা দেবীর “হারুন সালেমের মাসি” গল্পের নামকরণ তোমার মতে কতদূর সার্থক হয়েছে, তা বিচার করো। অথবা, “হারুন সালেমের মাসি” গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পের নামকরণ চরিত্রকেন্দ্রিক এবং গল্পের মূল ভাবের সঙ্গে গভীরভাবে যুক্ত। হিন্দু গৌরবি আর মুসলিম অনাথ শিশু হারা (হারুন সালেম)-র মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। তবু হারার মায়ের বিশ্বাস, “মাসির পা ধরে পড়ে থাকিস”, এই দুজনকে বেঁধে দেয়। নিজের ছেলে নিবারণ যেখানে মাকে প্রত্যাখ্যান করে, সেখানে স্নেহের এই নতুন সম্পর্কই সত্য হয়ে ওঠে।

গল্পের শেষে গৌরবি সমাজের সব বাধা অস্বীকার করে হারাকে নিয়ে শহরে চলে যান। তখন তাঁর একমাত্র পরিচয় হয় ‘হারুন সালেমের মাসি’। এই ‘মাসি’ শব্দটি তাই কেবল সম্বোধন নয়, জাত-ধর্মের ঊর্ধ্বে মানবতার প্রতীক। গল্পের কেন্দ্রীয় বিষয়, চরিত্রের পরিণতি ও প্রতিবাদী বার্তা সবই এই নামে ধরা আছে। তাই নামকরণটি সম্পূর্ণ সার্থক।

 

১৪. মহাশ্বেতা দেবীর “হারুন সালেমের মাসি” গল্পে হারা (হারুন সালেম) চরিত্রটি বিশ্লেষণ করো।

 

➤ উত্তর ➨মহাশ্বেতা দেবীর ‘হারুন সালেমের মাসি’ গল্পে হারা (হারুন সালেম) সাত বছরের এক রোগা, ক্ষীণকায় শিশু, জ্বরে জ্বরে যার কথা এখনও “সড়োগড়ো হয়নি”। বাবা আগেই মারা গেছেন, মায়ের মৃত্যুও সে ঠিক বোঝে না; শুধু দেখে “মা রা দেয় না”। কাকা তাড়িয়ে দেওয়ায় সে সম্পূর্ণ অসহায় ও নিঃসঙ্গ হয়ে পড়ে।

হারা বিশ্বাসের বাহক। মায়ের শেষ কথা “মাসির পা ধরে পড়ে থাকিস” সে সরল মনে আঁকড়ে ধরে, আর সেটিই গৌরবির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নিজে কিছু না বললেও তার উপস্থিতি মুকুন্দের ক্ষমতা, নিবারণের স্বার্থপরতা ও সমাজের জাত-পাতের মুখোশ খুলে দেয়। তাকে ঘিরেই গৌরবির মধ্যে নতুন মাতৃত্ব জন্ম নেয়। তাই শিশু হলেও হারা গল্পে মানবতা ও মুক্তির প্রতীক হয়ে উঠেছে।

WBCHSE HS Semster 4 Bengali Model Question  উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা মডেল প্রশ্ন

 

  1. “নিজেকে বড়ো প্রয়োজনীয় মনে হল হঠাৎ।” —কোন কথা শুনে গৌরবির নিজেকে বড়ো প্রয়োজনীয় মনে হয়েছিল? গৌরবির এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করো। (২ + ৩)

  2. ‘হারুণ সালেমের মাসি’ গল্পে গৌরবির মধ্য দিয়ে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা বিশ্লেষণ করো। (৩ + ২)

  3. ‘হারুন সালেমের মাসি’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। (৫)

  4. ছোটগল্প হিসাবে ‘হারুন সালেমের মাসি’ কতটা সার্থক তা দেখাও। (৫)

  5. ‘হারুন সালেমের মাসি’ গল্পের গৌরবি চরিত্রটি আলোচনা করো। (৫)

  6. ‘হারুন সালেমের মাসি’ গল্প অবলম্বনে হারা চরিত্রটি বিশ্লেষণ করো। (৫)

  7. ‘হারুন সালেমের মাসি’ গল্পে গৌরবির মধ্য দিয়ে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করো। (৫)

  8. ‘হারুন সালেমের মাসি’ গল্পে সমাজের নিম্নবিত্ত পরিবার গুলিতে মহিলাদের জীবনযাপনের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। (৫)

  9. “ঈশ্বরের জিনিস তো! শাকে-পাতায় দোষ নেই।”- এমন মন্তব্যের কারণ কী? (৫)

  10. “ওঃ! ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি – বলে মাটিতে থুতু ফেলেছিল” —তাৎপর্য বিশ্লেষণ করো। (৫)

    অথবা, কারা, কখন মাটিতে থুতু ফেলেছিল? থুতু ফেলার কারণ কী? (২+৩)

  11. “গৌরবি ওর নিড়িনি আর থলি খুঁজছিল” —‘নিড়িনি’ আর ‘থলি’ শব্দ দুটির অর্থ কী? গৌরবি এ দুটি কেন খুঁজছিল? (২+৩)

  12. “যশিরা হাঁটে না, ছোটে।” এই মন্তব্যের আলোকে যশি চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো। (৫)

  13. “এই তো স্বর্গ! তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? নাকি সব গরিবের স্বর্গ আসলে এক?” —কোন্টিকে স্বর্গ বলা হয়েছে? স্বর্গ সম্পর্কে গৌরবির এমন ভাবনার কারণ কী? (১+৪)

    অথবা, “সব গরিবের স্বর্গ” এক হওয়ার তাৎপর্য কোথায়? (৫)

  14. “শহরে গৌরবি আর হারার সমাজ অনেক বড়ো। সমুদ্রের মতো” —গৌরবি আর হারার সমাজের পরিচয় দাও। শহরে তা সমুদ্রের মতো কেন? (১+৪)

    অথবা, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। (৫)

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top