
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় — বাংলা
প্রথম ইউনিট টেস্ট সেট-১
পূর্ণমান-৩০ সময় : ১ ঘণ্টা
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: (যে-কোন চারটি) : ১x৪=৪
১.১ “অদ্ভুত আতিথেয়তা” গল্পে যার দিক ভ্রম হয়েছিল- (মুরসেনাপতি / আরব সেনাপতি / মুরসেনাপতির বন্ধু)।
উত্তরঃ মুরসেনাপতি।
১.২ পাঠ্য ‘বোঝাপড়া’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে – (গীতাঞ্জলি / লিপিকা / ক্ষণিকা)।
উত্তরঃ ক্ষণিকা।
১.৩ মহাভারত – (ম হা ভা রত্) মহাভারত শব্দটিতে মুক্ত দল ও রুদ্ধ দল আছে – (১-২টি / ২-১টি / ৩-১টি / ১-৩টি)।
উত্তরঃ ৩-১টি।
১.৪ জানালা > জানলা হয়েছে যে কারণে – (মধ্যস্বরলোপ / অভিশ্রুতি / স্বরসঙ্গতি)।
উত্তরঃ মধ্যস্বরলোপ।
১.৫ চন্দ্রগুপ্ত নাটকটির কাল ছিল ( রাত্রি / সন্ধ্যা / সকাল)।
উত্তরঃ সন্ধ্যা।
২। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোন চারটি) : ১x৪=৪
২.১ ব্যাকরণে দল শব্দটির অর্থ–
(ক) অক্ষর (খ) পাপড়ি (গ) জনতা (ঘ) বর্ণসমষ্টি।
উত্তরঃ (ক) অক্ষর।
২.২ যুক্তি > যুকতি, হলো—
(ক) স্বরভক্তির উদাহরণ
(খ) মধ্য স্বরাগমের উদাহরণ
(গ) স্বরসংগতির উদাহরণ
(ঘ) অপিনিহিতির উদাহরণ
উত্তরঃ (খ) মধ্য স্বরাগমের উদাহরণ।
২.৩ সমাক্ষরলোপের একটি দৃষ্টান্ত হলো—
(ক) ফলাহার > ফলার (খ) বড়দিদি > বড়দি
(গ) পোষ্য > পুষ্যি (ঘ) দেশি > দিশি।
উত্তরঃ (খ) বড়দিদি > বড়দি।
২.৪ মগের মুল্লুক প্রবাদটির অর্থ—
(ক) অরাজকতা (খ) ক্ষণস্থায়ী (গ) সাহসী (ঘ) ভয় পাওয়া
উত্তরঃ (ক) অরাজকতা
২.৫ ‘বোঝাপড়া’ শব্দটির দল সংখ্যা— (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
উত্তরঃ (গ) চার।
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোন চারটি) ১x৪=৪
৩.১ ‘জগতে একটা কীর্তি রেখে যেতে চাই।’— বক্তা কীভাবে এই কীর্তি রেখে যেতে চান ?
উত্তরঃ বক্তা গ্রীক সম্রাট সেকেন্দার সাহা দিগ্বিজয় এর মাধ্যমে কীর্তি রেখে যেতে চান।
৩.২ মধুসূদন দত্ত রচিত তিনটি চিঠির তর্জমা করেছেন কে ?
উত্তরঃ মধুসূদন দত্ত রচিত তিনটি চিঠির তর্জমা করেছেন সুশীল রায়।
৩.৩ বোঝাপড়া কবিতায় কবি মনকে কী বলতে চেয়েছেন ?
উত্তরঃ ‘বোঝাপড়া’ কবিতায় কবি মনকে বলতে চেয়েছেন যে, ভালো বা মন্দ যা-ই আসুক সত্যকে সহজভাবে স্বীকার করে নিতে হবে।
৩.৪ ‘পরবাসী’ কবিতার পরবাসী কে ?
উত্তরঃ পরবাসী কবিতাটিতে পরবাসী হলেন স্বয়ং কবি বিষ্ণু দে।
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন চারটি) : ১x৬=৬
৪.১ মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন?
উত্তরঃ মুক্ত দলের শেষে স্বরধ্বনি থাকে বলে তাকে স্বরান্ত অক্ষর বলা হয়।
৪.২ ধ্বনিবিপর্যয় বলতে কী বোঝো ?
উত্তরঃ উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে দুটি ধ্বনির স্থান পরিবর্তনকে ধ্বনিবিপর্যয় বলে। যেমন – রিকসা > রিস্কা।
৪.৩ রাখিয়া > রাইখ্যা > রেখে– এটি কোন্ ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?
উত্তরঃ অভিশ্রুতি।
৪.৪ ‘পাঁচফোড়ন’ শব্দটির দল নির্ণয় করে কোনটি কী দল লেখো।
উত্তরঃ পাঁচফোড়ন— পাঁচ – ফো – ড়ন (তিনটি দল : পাঁচ-রুদ্ধদল, ফো-মুক্তদল, ড়ন-রুদ্ধদল)
৪.৫ সম্পূর্ণ বিরোধী বুঝাতে একটি প্রবাদ ব্যবহার করো।
উত্তরঃ রাম ও শ্যামের সম্পর্ক এখন আদায়- কাঁচকলায়।
৪.৬ ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ বাগধারাটির অর্থ লেখ।
উত্তরঃ অধিক লোকের সমাগমে কার্য নষ্ট।
৪.৭ আদিস্বরাগম কাকে বলে ?
উত্তরঃ শব্দের শুরুতে অর্থাৎ আদিতে যুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণের সুবিধার জন্য স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলা হয় আদিস্বরাগম। যেমন— স্পর্ধা > আস্পর্ধা।
৫। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) : ১×৪=৪
৫.১ ‘ছোটদের পথের পাঁচালী’ রচনাটি কার লেখা ?
উত্তরঃ ‘ছোটদের পথের পাঁচালী’ রচনাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা।
৫.২ অপুর খেলনা পিস্তলটার দাম কত ?
উত্তরঃ অপুর খেলনা পিস্তলটার দাম দুপয়সা।
৫.৩ অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল ?
উত্তরঃ প্রসন্ন গুরুমহাশয়।
৫.৪ মহাভারতে কোন চরিত্রটি অপুর বড় ভালো লাগে ?
উত্তরঃ কর্ণ এর চরিত্রটি।
৫.৫ দুর্গার বাক্সে অনুসন্ধান করে কী পাওয়া গিয়েছিল ?
উত্তরঃ পুঁতির মালা ও আমের গুটি।
৫.৬ বুধো গাড়োয়ানের বাড়ি কোথায় ছিল ?
উত্তরঃ বেলডাঙায়।
৬। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন ২টি) : ২x২=৪
৬.১ বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল ? তা বাতিল হল কেন ? ১+১
উত্তরঃ বনভোজনের জন্য প্রথম যে তালিকাটি তৈরি হয়েছিল তাতে ছিল বিরিয়ানি পোলাও, কোরমা, কোপ্তা, দু’রকমের কাবাব ও মাছের চপ।
বনভোজনের জন্য চারজনে মিলে চাঁদা উঠেছিল মাত্র দশ টাকা ছ-আনা কিন্তু প্রথম তালিকা অনুযায়ী প্রয়োজন ছিল দুশো টাকা। তাই প্রথম তালিকাটি বাদ দেওয়া হয়।
৬.২ ‘আলেম’ শব্দের অর্থ কী ? লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন ? ১+১
উত্তরঃ ‘আলেম’ শব্দের অর্থ হলো ‘সর্বজ্ঞ পন্ডিত ব্যক্তি’ অর্থাৎ যিনি সবকিছু জানেন।
পথচলতি গদ্যাংশে লেখক সুনীতিকুমার চট্টোপাধ্যায় কে দেহরাদুন এক্সপ্রেস এর তৃতীয় শ্রেণীর কামরার কাবুলিওয়ালারা ‘এক মস্ত আলেম’ ভেবেছিলেন।
৬.৩ “সম্রাট, আমায় বধ না করে বন্দি করতে পারবেন না।”- বক্তাকে ‘বন্দি” করার প্রসঙ্গ এসেছে কেন ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত গ্রিক শিবিরে প্রবেশ করে গ্রিক সেনাপতি সেলুকসের কাছ থেকে যুদ্ধের কৌশল শিখে নিচ্ছিলেন। চন্দ্রগুপ্তের এই কার্যকলাপের জন্য সেকেন্দার সাহা তাঁকে গুপ্তচর আখ্যা দিলে তাঁকে বন্দি করার প্রসঙ্গ এসেছে।
৭। নিম্নলিখিত যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২x২=৪
৭.১ তোতাই বাবুর সবুজ জামা চাই কেন ? সবুজ জামা আসলে কী ?
উত্তরঃ তো তাই বাবু গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠছে চাই তাই তার সবুজ জামা চাই।
সবুজ জামা আসলে মনােরম, সুন্দর মন তথা মানুষের অফুরন্ত সীমাহীন প্রাণশক্তি।
৭.২ ঘটনা সামান্য খুবই।”-কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
উত্তরঃ মানুষের জীবনে অনেক সময় হঠাৎ আঘাত নেমে আসে। কেউ কেউ সে আঘাত সহ্য করে নিতে পারে, আবার কেউ পারে না। এটা কোনো নতুন ঘটনা নয়। বিশ্বসংসারে ব্যক্তি মানুষের এই যন্ত্রণাকেই এখানে ‘সামান্য ঘটনা’ বলা হয়েছে।
৭.৩ “চাহনিতে তাচ্ছিল্য মজার”-কার চাহনির কথা বলা হয়েছে ? তার চাহনির তাচ্ছিল্য প্রকাশের কারণ কী ?
উত্তরঃ এখানে কবি তারাপদ রায়ের ‘একটি চড়ুই পাখি’ কবিতায় উল্লিখিত চড়ুইপাখিটির চাহনির কথা বলা হয়েছে।
পাখিটার তাচ্ছিল্য প্রকাশের কারণ হল সে যেন মনে করে তার নিতান্ত মায়ার শরীর বলেই সে কবির ওই ‘বাজে ঘরে’ রয়ে গেছে। ইচ্ছে হলেই সে এপাড়া ওপাড়ায় পাল অথবা বোসেদের বাড়িতে উড়ে যেতে পারে।





