অষ্টম শ্রেণী (Class 8)   ‘পরিবেশ ও বিজ্ঞান’ 

 অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর 

(১)ভৌত পরিবেশের (১.১)’বল ও চাপ’

(১-১৬ পৃষ্ঠা) অংশ থেকে গুরুত্বপূর্ণ র্ণ প্রশ্ন ও উত্তর 

(অতিসংক্ষিপ্ত/নৈর্ব্যক্তিক/সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর)

 

১.  প্রশ্ন: বল পরিমাপের গাণিতিক সমীকরণটি কী? 

✅ উত্তর: বল (F) = ভর (m) × ত্বরণ (a)

২. প্রশ্ন: বলের SI একক কী? 

✅ উত্তর: নিউটন (N) 

৩.  প্রশ্ন: মহাকর্ষ বল কাকে বলে? 

✅ উত্তর: মহাবিশ্বের যেকোনো দটিু বস্তু তাদের ভরের জন্য একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, তাকে মহাকর্ষ বলে। 

৪. প্রশ্ন: ১ নিউটন সমান কত ডাইন? 

✅ উত্তর: 1 নিউটন = 10⁵ ডাইন। 

৫.  প্রশ্ন: মহাকর্ষীয় ধ্রুবক (G) এর মান কত? 

✅ উত্তর: 6.67 × 10⁻¹¹ নিউটন.মিটার²/কেজি²। 

৬.  প্রশ্ন: ঘর্ষণ বল গতির কোন দিকে কাজ করে? 

✅ উত্তর: ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। 

৭.  প্রশ্ন: চাপের সংজ্ঞা দাও। 

✅ উত্তর: একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। 

৮.   প্রশ্ন: চাপের SI একক কী? 

✅ উত্তর: পাস্কাল (Pa) বা নিউটন/বর্গমিটার।

৯.  প্রশ্ন: অভিকর্ষজ ত্বরণ (g)-এর গড় মান কত? 

✅ উত্তর: 9.8 মিটার/সেকেন্ড²। 

১০.  প্রশ্ন: মহাকর্ষীয় ধ্রুবক (G)-কে কী ধ্রুবক বলা হয়? 

✅ উত্তর: সার্বজনীন ধ্রুবক। 

১১.  প্রশ্ন: তরলের চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? 

✅ উত্তর: তরলের গভীরতা, ঘনত্ব এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের ওপর। 

১২. প্রশ্ন: বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কী? 

✅ উত্তর: ব্যারোমিটার। 

১৩. প্রশ্ন: তরলের গভীরতা বাড়লে চাপের কী পরিবর্তন হয়? 

✅ উত্তর: তরলের গভীরতা বাড়লে চাপ বৃদ্ধি পায়। 

১৪.  প্রশ্ন: প্লবতা কাকে বলে? 

✅ উত্তর: কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল বস্তুটির ওপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তাকে প্লবতা বলে। 

১৫.  প্রশ্ন: আর্কিমিডিসের নীতিটি কোন ধরণের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? 

✅ উত্তর: তরল ও গ্যাসীয় (প্রবাহী) পদার্থের ক্ষেত্রে। 

১৬.  প্রশ্ন: বস্তুর ভর ও ওজনের মধ্যে সম্পর্ক কী? 

✅ উত্তর: ওজন = ভর × অভিকর্ষজ ত্বরণ (W = mg)। 

১৭.  প্রশ্ন: কোনো বস্তুর ওজন কোথায় শূন্য  হয়? 

✅ উত্তর: পৃথিবীর কেন্দ্রে। 

১৮.  প্রশ্ন: স্থির তড়িৎ বল কাকে বলে? 

✅ উত্তর: দুটি তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে স্থির তড়িৎ বল বলে। 

১৯. প্রশ্ন: ঘর্ষণ কমানোর জন্য কী ব্যবহার করা হয়? 

✅ উত্তর: লুব্রিু কেন্ট বা পিচ্ছিলকারক পদার্থ (যেমন- তেল বা গ্রিজ)। 

২০.  প্রশ্ন: ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন পৃথিবীতে কত? 

✅ উত্তর: 9.8 নিউটন। 

২১.  প্রশ্ন: অভিকর্ষজ ত্বরণ ‘g’ এর মান কোথায় সবচেয়ে বেশি? 

✅ উত্তর: পৃথিবীর মেরু অঞ্চলে। 

২২.  প্রশ্ন: টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত কাঁচনলের দৈর্ঘ্য কত ছিল? 

✅ উত্তর: প্রায় ১ মিটার (১০০ সেমি)। 

২৩.  প্রশ্ন: পারদের ঘনত্ব কত? 

✅ উত্তর: ১৩.৬ গ্রাম/ঘন সেমি। 

২৪.  প্রশ্ন: বরফ জলে ভাসে কেন? 

✅ উত্তর: বরফের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম বলে। 

২৫.  প্রশ্ন: মহাকর্ষ সূত্রটি কে আবিষ্কার করেন? 

✅ উত্তর: স্যার আইজ্যাক নিউটন। 

(রচনামূলক / বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর) 

 

১.  প্রশ্ন: নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করো এবং এর গাণিতিক রূপটি ব্যাখ্যা করো। 

✅ উত্তর: এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 

গাণিতিক রূপ: F = G \frac{m_1 m_2}{d^2}। এখানে F হলো মহাকর্ষ বল, m_1 ও m_2 হলো বস্তু দটির ু ভর এবং d হলো তাদের মধ্যকার দূরত্ব।  G হলো মহাকর্ষীয় ধ্রুবক। 

২.  প্রশ্ন: তরলের চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এবং কীভাবে? 

✅ উত্তর: তরলের অভ্যন্তরে কোনো বিন্দতেু চাপ মলতূ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে:

* গভীরতা (h): গভীরতা যত বাড়বে, তরলের চাপ তত বদ্ধিৃ পাবে। 

* তরলের ঘনত্ব (d): তরলের ঘনত্ব যত বেশি হবে, চাপও তত বেশি হবে। 

* অভিকর্ষজ ত্বরণ (g): ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের মান বাড়লে চাপও বাড়ে। 

 গাণিতিক প্রকাশ: P = h \times d \times g 

৩.  প্রশ্ন: আর্কিমিডিসের নীতিটি লেখো। একটি লোহার বল জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে কেন? 

✅ উত্তর: কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের যে আপাত হ্রাস ঘটে, তা বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান। 

লোহার ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি, তাই লোহা জলে ডুবে যায়। কিন্তু লোহার ঘনত্ব পারদের ঘনত্বের চেয়ে কম হওয়ায় লোহার বল পারদে ভেসে থাকে। 

৪.  প্রশ্ন: বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝো? ব্যারোমিটারের পাঠ যদি দ্রুত কমতে থাকে তবে কী পূর্বাভাস পাওয়া যায়? 

✅ উত্তর: পৃথিবী তার চারদিকের বায়ুমণ্ডলকে তার ওজনের জন্য ভূপৃষ্ঠে লম্বভাবে যে বল দিয়ে চেপে ধরে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। 

ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকার অর্থ হলো ওই অঞ্চলে বায়ুর চাপ হঠাৎ কমে গেছে। এটি ঝড়ের সম্ভাবনা বা নিম্নচাপের পূর্বাভাস দেয়। 

৫.  প্রশ্ন: ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ কমানোর দটিু উপায় লেখো। 

✅ উত্তর: একটি বস্তু যখন অন্য একটি বস্তুর ওপর দিয়ে চলার চেষ্টা করে, তখন বস্তু দুটিরস্পর্শতলে গতির বিরুদ্ধে যে বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। 

উপায়: (১) স্পর্শতলগুলিকে মসৃণ করে।

(২) পিচ্ছিলকারক পদার্থ বা লব্রিু কেন্ট (যেমন তেল বা গ্রিজ) ব্যবহার করে। 

৬.  প্রশ্ন: প্লবতা কাকে বলে? এটি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? 

✅ উত্তর: কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল বস্তুটির ওপর যে ঊর্ধ্বমুখী  লম্ব বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। 

এটি নির্ভর করে:

(১) বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর।

(২) তরলের ঘনত্বের ওপর।

(৩) ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের ওপর। 

৭. প্রশ্ন: “ছুরি ধারালো হলে সবজি কাটতে সুবিধা হয় কেন?” — চাপের ধারণা দিয়ে ব্যাখ্যা করো। 

✅ উত্তর: আমরা জানি, চাপ = বল / ক্ষেত্রফল। ছুরির ধারালো দিকের ক্ষেত্রফল খুব কম। ফলে সবজি কাটার সময় সামান্য বল প্রয়োগ করলেই অনেক বেশি চাপ সৃষ্টি হয়, যা সহজে সবজি কাটতে সাহায্য করে। ভোঁতা ছুরির ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি হওয়ায় একই বল প্রয়োগে চাপ কম পড়ে। 

৮.  প্রশ্ন: ভর ও ওজনের মধ্যে তিনটি পার্থক্য লেখো। 

✅ উত্তর: * ভর হলো বস্তুর মধ্যে থাকা পদার্থের মোট পরিমাণ, কিন্তু ওজন হলো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল।

* ভর একটি স্কেলার রাশি, কিন্তু ওজন একটি ভেক্টর রাশি। 

* স্থানভেদে ভরের পরিবর্তন হয় না, কিন্তু স্থানভেদে (যেমন মেরু অঞ্চল বনাম বিষুবীয় অঞ্চল) ওজনের পরিবর্তন হয়। 

৯.  প্রশ্ন: পাস্কালের নীতিটি বিবতৃ করো। 

✅ উত্তর: কোনো আবদ্ধ পাত্রে থাকা তরল বা গ্যাসীয় পদার্থের ওপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে, সেই চাপ সমানভাবে সবদিকে সঞ্চালিত হয় এবং তরল বা গ্যাসের সংলগ্ন পাত্রের দেওয়ালে লম্বভাবে কাজ করে। 

১০. প্রশ্ন: একটি লোহার পেরেক জলে ডুবে যায় কিন্তু বিশাল লোহার জাহাজ জলে ভাসে কেন? 

✅ উত্তর: লোহার পেরেকের ওজন তার দ্বারা অপসারিত জলের ওজনের চেয়ে বেশি, তাই এটি ডুবে যায়। অন্যদিকে, বিশাল জাহাজের গঠন এমন ফাঁপা হয় যে এটি তার ওজনের চেয়ে অনেক বেশি পরিমাণ জল অপসারিত করতে পারে। ফলে অপসারিত জলের ঊর্ধ্বমুখী বল বা প্লবতা জাহাজের ওজনের চেয়ে বেশি বা সমান হওয়ায় জাহাজটি ভেসে থাকে। 

   ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top