আগামীকাল ( 09/07/2025) সাধারণ ধর্মঘটের ( General Strike) পরিপ্রেক্ষিতে ঐ দিন সমস্ত রাজ্য সরকারী কর্মী ও সরকারী সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করে আগের মতোই একই নোটিশের কপি পেস্ট মেরেছে ফিন্যান্স ডিপার্টমেন্ট । এবারের মেমো নং – 2510 – F (P-2) , তারিখ- 07/07/2025 । আজকের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের নোটিফিকেশন এসে যাবে। তাতেও কপি পেস্ট হবে বলেই মনে হয়। তাই আমিও এই সংক্রান্ত গত বছরের লেখাটা কপি পেস্ট করে দিলাম শুধু ডেটগুলি পরিবর্তন করে দিয়ে। মধ্যশিক্ষা পর্ষদের অর্ডার এখনও আসেনি। তাই সেটার মেমো নং ও ডেট আপাতত ফাঁকাই রাখলাম। 
————-————————————————————————– 
১) প্রশ্ন – কয়েকটি সংগঠনের ডাকা আগামীকালের বন্ধের দিনে বাধ্যতামূলক উপস্থিতির ব্যাপারে কোন কর্তৃপক্ষ অর্ডার জারি করেছে ?

উত্তর – মূল অর্ডারটা জারি করেছে ফিন্যান্স ডিপার্টমেন্ট তার মেমো নং – 3757 – F ( P2) , তারিখ – 27/08/2024 দ্বারা এবং মধ্যশিক্ষা পর্ষদ ( WBBSE ) সেই অর্ডারটির রেফারেন্স দিয়ে সেটাকে স্কুলের HOI দের ফরওয়ার্ড করেছে মেমো নং ——— তারিখ —— দ্বারা। অর্থাৎ ফিন্যান্স ডিপার্টমেন্ট এর অর্ডারটা স্কুলের স্টাফদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

 

২) প্রশ্ন – 09/07/2025 তারিখে কোন ছুটিটি মোটেই গ্রান্ট করা হবে না ?

উত্তর — ঐ দিন কোনও CL গ্রান্ট করা হবে না।

 

৩) প্রশ্ন – যদি কেউ আগামীকাল ( 09/07/2025 ) স্কুলে যেতে না পারেন তাহলে কোন কোন গ্রাউন্ডে কী কী ছুটি পেতে পারেন ?

 

উত্তর – নিম্নলিখিত চারটে গ্রাউন্ডে আগামীকালের অনুপস্থিতির জন্য ছুটি পাওয়া যেতে পারে —

i ) নিজে হাসপাতালে ভর্তি হলে মেডিকেল গ্রাউন্ডের কোনও ছুটি পাওয়া যেতে পারে।

 

ii) পরিবারের কোন সদস্যের মৃত্যুজনিত শোক এর জন্য Commuted Leave বা হাফ এভারেজ পে লিভ পাওয়া যেতে পারে।

 

iii) 08/07/2025 এর আগে থেকে যদি কেউ মারাত্মক অসুস্থতাজনিত কারনে Absent থাকেন তাহলে তিনি মেডিকেল গ্রাউন্ডের কোনও ছুটি পাবেন। কিন্তু শুধুমাত্র 09/07/2025 তারিখের জন্য কোনও মেডিক্যাল লিভ পাওয়ার সুযোগ অর্ডার অনুযায়ী নেই।

 

iv) কোনও স্টাফের CCL, Maternity Leave বা ML যদি 08/07/2025 তারিখের আগেই Sanctioned হয় এবং কোনও স্টাফ যদি 08/07/2025 তারিখের আগে থেকে উক্ত ছুটিতে থাকেন তাহলে তিনি সেই ছুটিগুলি পাবেন , সঙ্গে 09/07/2025 তারিখের জন্যও সেই ছুটিও পাবেন।

 

৪) প্রশ্ন – যদি কোনো স্টাফ 09/07/2025 তারিখে Absent থাকেন তাহলে তাঁর ক্ষেত্রে HOI কী কী পদক্ষেপ নেবেন ?

 

উত্তর – HOI ঠিক এইভাবে পর পর পদক্ষেপ নেবেন —
1) অনুপস্থিত কর্মীকে প্রথমে শো কজ করে জানতে চাইবেন সরকারি নির্দেশ অগ্রাহ্য করে অনুপস্থিত থাকার জন্য কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। শো কজের রিপ্লাই দেওয়ার জন্য তাঁকে নির্দিষ্ট সময় দিতে হবে যেটা চিঠিতেই লেখা থাকবে।

 

2) উক্ত কর্মী শো কজের রিপ্লাই দেবেন।

 

3) উপযুক্ত ডকুমেন্টসহ রিপ্লাইতে উপরে উল্লেখিত চারটি কারনের মধ্যে এক বা একাধিক কারন দেখানো থাকলে কোনও সমস্যা নেই। ঐ কর্মীর কাছ থেকে ঐ বিশেষ ক্ষেত্রে প্রাপ্য ছুটির দরখাস্ত নিয়ে সেই ছুটি মঞ্জুর করে দেবে এমসি। কোনও Dies Non বা বেতন কাটার ব্যাপার নেই।

 

4) শো কজের রিপ্লাইতে উল্লেখিত চারটি কারন দেখাতে না পারলে বা তার প্রামান্য নথি দেখাতে ব্যর্থ হলে ঐ দিনটি Dies Non হিসাবে গণ্য হবে এবং ওই দিনের বেতন কাটতে হবে। Dies Non সার্ভিস বুকে নোট করবেন HOI । বেতন কাটার জন্য HOI সংশ্লিষ্ট স্টাফকে বলবেন TR 7 চালানে বেতন ট্রেজারিতে ফেরত দিয়ে চালানের কপি জমা করতে অথবা সেই মাসেই বা পরের কোনও মাসের স্যালারি থেকে পার্ট স্যালারি করে এক দিনের বেতন কেটে দেবেন HOI নিজেই। বেতন কাটার ব্যাপারটাও সার্ভিস বুকে নোট করবেন।

 

5) প্রশ্ন – নির্ধারিত সময়সীমার মধ্যে যদি উক্ত কর্মী শো কজের রিপ্লাই না দেয় তাহলে HOI কী করবেন ?

 

উত্তর – এমসি রেজোলিউশন , অ্যাটেনডেন্স রেজিষ্টারের জেরক্স কপি, শো কজের কপি ও উক্ত কর্মীর অ্যাপ্রুভাল কপি দিয়ে HOI বোর্ডের কাছে তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়ার জন্য আবেদন করবেন। ডি আই কে তার একটা কপি দেবেন। এরপর বোর্ড যা নির্দেশ দেবে তাই হবে। বোর্ড কিছু না বললে কিছুই করার দরকার নেই। কিছুদিন পর বোর্ডকে একটা REMINDER দিতে পারেন HOI।

 

৬) প্রশ্ন – এখানে বলা হলো HOI শো কজ করবেন। বর্তমানে গেজেট নোটিফিকেশন মেমো নং – 214 SE, তারিখ – 08/03/2014 অনুযায়ী তো শো কজ করতে পারে একমাত্র বোর্ড । তাহলে HOI কী করে শো কজ করবেন ?

 

উত্তর – HOI কখনই শো কজ করতে পারেন না এটা ভুল ধারণা। তবে এটা ঠিক যে ডিসিপ্লিনারি অ্যাকশান এর প্রসিডিওর এর পার্ট হিসাবে যে শো কজ করা হয় সেটা শুধু বোর্ডই করতে পারে কারন বর্তমানে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়ার ক্ষমতা স্কুলের নয় , সেটা আছে বোর্ডের হাতে । কিন্তু কোনও স্টাফের অস্বাভাবিক কোনও আচরণের কারন জানতে বিদ্যালয় কর্তৃপক্ষ শো কজ করতেই পারেন। সেটা ডিসিপ্লিনারি অ্যাকশান এর প্রসিডিওর এর শো কজ নয়। সবচেয়ে বড় কথা এই ক্ষেত্রে ফিন্যান্স ডিপার্টমেন্ট এবং বোর্ড পরিষ্কার নির্দেশ দিচ্ছে যে 09/07/2025 তারিখে কোনও ষ্টাফ ABSENT হলে তাকে শো কজ করবেন HOI বা কন্ট্রোলিং অথরিটি। এই অর্ডারের বলেই HOI শো কজ করবেন। এটা শুধু জানতে চাওয়ার শো কজ। সেই শো কজ করার ক্ষমতা HOI এর আছে। এরপর যদি উক্ত ষ্টাফ শো কজের রিপ্লাই না দেয় তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান শুরু হবে। তখন বোর্ড আবার শো কজ করবে। সেই শো কজটা হবে ডিসিপ্লিনারি অ্যাকশান এর প্রসিডিওর এর পার্ট। যাই হোক সমস্ত কার্যাবলীর আগে HOI অবশ্যই এমসি রেজোলিউশন করিয়ে নেবেন।

 

৭) প্রশ্ন – ” DIES NON” কী ?

 

উত্তর – DIES NON মানে হলো সেই দিনটি একজন স্টাফের সার্ভিস লাইফ থেকে বাদ যাবে। এটাকে বলা হয় নন কোয়ালিফাইং সার্ভিস। অবসরকালীন বেনিফিট এর জন্য যখন চাকরি কাল হিসাব হবে তখন এই দিনটি বাদ যাবে। ১০/২০/১৮ বছরের সুযোগ একদিন পিছিয়ে যাবে। ঐ দিনের বেতন কাটা যাবে। DIES NON সার্ভিস বুকে তুলতে হবে।

 

৮) প্রশ্ন – উপরে উল্লেখিত ঐ প্রসেসটা কোন সময়সীমার মধ্যে শেষ করবেন HOI ?

 

উত্তর – এই শো কজ থেকে শুরু করে বেতন ফেরত দেওয়া পর্যন্ত প্রসেসটা 31/07/2025 এর মধ্যে শেষ করতে হবে HOI কে।

 

৯ ) প্রশ্ন – কোনও কর্মীর ঐ দিনের অনুপস্থিতি HOI বা এমসি উপরোক্ত নিয়ম ফলো না করে অগ্রাহ্য করলে কী হতে পারে ?

 

উত্তর – HOI শো কজ খেতে পারেন। সবচেয়ে বড় কথা ঐ দিনটা যদি নিয়ম মাফিক সিদ্ধান্ত না নিয়ে একটা লাল দাগ দিয়ে বা ” BANDH ” লিখে ঐ ভাবেই পড়ে থাকে তাহলে RETIREMENT এর সময় জটিলতা সৃষ্টি হতে পারে উক্ত স্টাফের ক্ষেত্রে। তাই এটাকে নিয়ম অনুযায়ী সমাধা করাই উচিত।  

 

১০) প্রশ্ন – এই যে Dies Non এর কথা বলা হয়েছে সেটা কি ভবিষ্যতে সত্যিই বলবৎ থাকবে না শেষ পর্যন্ত কিছুই হবে না ?

 

উত্তর – ভবিষ্যতের কথা ভবিষ্যতই বলবে। Retirement এর সময় এই সরকার না থাকলে খুব সম্ভবত নতুন সরকার নোটিফিকেশান জারি করে এই Dies Non কে Condone ( মকুব) করে দেবে। বর্তমান সরকার এবং আমলাতন্ত্র থাকলে তারা এই আইনের প্রয়োগ ঘটাতে পারে। তখন কিছু করার থাকবে না। অবশ্য এই অর্ডারের বিরুদ্ধে কোর্ট কেস হতে পারে। সেটার ফলাফল অনিশ্চিত। সুতরাং এগুলি সবই আপাতত ভবিষ্যতের ব্যাপার। এখন থেকে নিশ্চিত করে বলা যায় না।

 SOURCE-SMR

 

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top