বিভিন্ন সংস্থার সদস্য বা পদাধিকারী হিসাবে প্রাপ্য স্পেশাল ক্যাজুয়াল লিভ, এক্সট্রা অর্ডিনারি লিভ বা লিয়েন এবং অন ডিউটি নিয়ে আজকের আলোচনা। ছুটি নিয়ে ধারাবাহিক আলোচনার আজ শেষ পর্ব।

আজকের বিষয় বিভিন্ন পদের দায়িত্ব সামলানোর জন্য বিদ্যালয়ের টিচিং বা নন টিচিং স্টাফরা যে লিয়েন, EOL (Extra Ordinary Leave) বা স্পেশাল ক্যাজুয়াল লিভ পান সেটা নিয়ে।  

——————————————————–

১) প্রশ্ন – কোনো টিচিং বা নন টিচিং স্টাফ যদি রাজ্য বা কেন্দ্রের মন্ত্রী পদে বসেন তাহলে তাঁর মন্ত্রীত্বের সময়টাতে কী রকম ছুটি তিনি পেতে পারেন ?

উত্তর – স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং- 925 Edn(S), তারিখ – 17/05/1978 এই ব্যাপারে নিম্নলিখিত নির্দেশিকা দিয়েছে –

ক) পুরো মন্ত্রীত্বের সময়টাতে তিনি EOL ( উইদাউট পে লিভ) পাবেন যেটি লিয়েন হিসাবে পরিগণিত হবে।

খ) এই ছুটি এমসি কর্তৃক Sanctioned হওয়ার পর বোর্ডে পাঠাতে হবে অনুমোদনের জন্য।

গ) এই সময়ে বেতন পাওয়া যাবে না ঠিকই কিন্তু এই পিরিয়ডটা ইনক্রিমেন্ট ও পেনশনের জন্য কোয়ালিফাইং সার্ভিস হিসাবে ধরা হবে। অর্থাৎ Notional Increment পাবেন। Pay Fixation ও পেনশন নির্ধারিত হবে এই Notional Increment গুলিকে ধরে।

ঘ) উক্ত কর্মী চাইলে এই সময় PF এর সাবস্ক্রিপশন জমা দিতে পারেন।

ঙ) মন্ত্রীর CA রাও এই সুযোগ পাবেন।

২) প্রশ্ন – বোর্ডের নির্দেশে বিভিন্ন কাজ করার জন্য কি অন ডিউটি পাওয়া যায় ?

উত্তর – হ্যাঁ, পাওয়া যায়। বোর্ড তার সার্কুলার নং – 79/4, তারিখ -16/11/1979 দ্বারা জানিয়েছে যে স্কুলের HM ও AT রা যে সময়টাতে District Level Inspection Team এর সদস্য হিসাবে কাজ করবেন বা যে সময়টাতে বোর্ড নির্দেশিত অন্য কোনো কাজ যেমন পরীক্ষা, পরীক্ষার প্রস্তুতি, সেমিনার, ওরিয়েন্টেশন প্রোগ্রাম ইত্যাদি অ্যাটেন্ড করবেন সেই সময়কালের জন্য উক্ত স্টাফ অন ডিউটি পাবেন। স্কুল কর্তৃপক্ষ এটা অনুমোদন করবেন উপযুক্ত ডকুমেন্টের ভিত্তিতে।

৩) প্রশ্ন – স্কুলের বা কলেজের ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডিতে বা অন্য কোনো বডিতে Govt Nominee হিসাবে নিয়োগপ্রাপ্ত কর্মীরা কি সেই বডির মিটিং অ্যাটেন্ড করার জন্য মিটিংয়ের দিনগুলিতে কোনো বিশেষ ছুটি পাবেন ?

উত্তর – হ্যাঁ পাবেন। বোর্ডের 28/01/1980 তারিখের অর্ডার অনুযায়ী স্কুলের টিচিং বা নন টিচিং স্টাফরা এই ছুটি পাবেন উপযুক্ত ডকুমেন্টের পেশ করার ভিত্তিতে। স্কুল কর্তৃপক্ষ এই ছুটি স্পেশাল ক্যাজুয়াল লিভ হিসাবে মঞ্জুর করতে পারেন। অবশ্য এখানে উল্লেখ্য বর্তমানে ইন সার্ভিস টিচারদের নাম স্পন্সরড স্কুলের এমসিতে নমিনেট করা যায় না।

৪) প্রশ্ন – District Press Advertising Advisory Committee এর সদস্য স্টাফরা কি এই কমিটির মিটিংয়ে হাজির থাকার জন্য কোনো বিশেষ ছুটি পাবেন ?

উত্তর – হ্যাঁ, বোর্ডের মেমো নং -79/1/G/Misc, তারিখ – 29/08/1979 অনুযায়ী ঐ মিটিংয়ে উপস্থিত থাকার প্রমাণ দেখে স্কুলের এমসি ওই দিনগুলির জন্য স্পেশাল ক্যাজুয়াল লিভ মঞ্জুর করতে পারেন।

৫) প্রশ্ন – পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য এবং পদাধিকারীরা কী রকম বিশেষ ছুটি পেতে পারেন ?

উত্তর –

i) বোর্ডের মেমো নং – 79/2/G/Misc, তারিখ – 29/08/1979 অনুযায়ী উপরোক্ত তিনটি স্তরের সদস্যগণ ঐ বডির মিটিংয়ে উপস্থিত থাকার প্রমাণ পেশ করে আবেদন করলে স্কুল কর্তৃপক্ষ ঐ মিটিংয়ের দিনগুলির জন্য স্পেশাল ক্যাজুয়াল লিভ গ্রান্ট করতে পারেন।

ii) উপরোক্ত অর্ডারটার সামান্য পরিবর্তন ঘটিয়ে WBBSE তার মেমো নং – S/9/G/Misc/787A(II) তারিখ – 18/01/1984 দ্বারা জানিয়ে দেয় যে মিটিংয়ের দিনগুলি ছাড়াও জিলা পরিষদের সভাধিপতিরা তাঁদের অফিসের গুরুত্বপূর্ণ কাজ করার প্রয়োজনে সেই কাজের দিনগুলির জন্য স্পেশাল ক্যাজুয়াল লিভ পাবেন। তাঁদের এই লিভ পাওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ এর নিকট আবেদন করতে হবে। স্কুল কর্তৃপক্ষ তখন এই ছুটি মঞ্জুর করবেন।

iii) পরবর্তীতে আবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 629(2) – Edn (S), dated- 24/08/1993 দ্বারা বলে দেয় যে

ক) জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, কর্মাধ্যক্ষগণ , পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি তাঁদের উক্ত পদের পুরো সময়টা ( দায়িত্ব গ্রহণ থেকে মোট পাঁচ বছরের বেশি হবে না) এক্সট্রা অর্ডিনারি লিভ বা উইদাউট পে লিভ হিসেবে পাবেন।

খ) এই ছুটি অনুমোদন করবে WBBSE। কিন্তু স্কুলের এমসির মাধ্যমে প্রেয়ার যেতে হবে WBBSE তে।

গ) উক্ত টিচার বা নন টিচিং স্টাফ এই সময়ে এক্সট্রা অর্ডিনারি লিভে থাকলেও তাঁর দেয় পি এফ সাবস্ক্রিপশন তিনি জমা দিতে পারবেন।

ঘ) এই EOL এর সময়টা উক্ত স্টাফের ইনক্রিমেন্ট ও রিটায়ারমেন্ট বেনিফিট এর হিসাবের ক্ষেত্রে কাজে লাগবে। এই সময়ের মধ্যে তাঁর মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যরা নিয়ম অনুযায়ী Death in Harness এর চাকরি পেতে পারেন।

ঙ) স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মেমো নং – 334 ES/EE, তারিখ – 06/04/2018 অনুসারে প্যারা টিচাররা যদি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন বা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা সহকারী সভাপতি হন বা জেলা পরিষদের সভাধিপতি অথবা সহকারী সভাধিপতি অথবা কর্মাধ্যক্ষ হন তাহলে তাঁদের পুরো টার্মটা তাঁরা এক্সট্রা অর্ডিনারি লিভ বা উইদাউট পে লিভ হিসাবে পাবেন। কিন্তু এই ছুটির সময়টা উক্ত প্যারা টিচারদের ক্ষেত্রে Dies Non হিসাবে গণ্য হবে এবং এই সময়টা তাঁদের 60 বছর বয়সের পর অবসরকালীন বেনিফিটের জন্য বিবেচ্য হবে না।

৬) প্রশ্ন – টিচিং- নন টিচিং স্টাফ অর্গানাইজেশনগুলির কনফারেন্স এ যোগদান করার জন্য এই অর্গানাইজেশনগুলির সদস্যরা কী রূপ বিশেষ ছুটি পেতে পারেন ?

উত্তর – WBBSE তার মেমো নং – S/490, তারিখ – 19/06/1980 তে তিনটি অর্গানাইজেশন (ABTA, WBTA ও WBHA) এর জেনারেল সেক্রেটারিকে অ্যাড্রেস করে বলেছে যে নিম্নলিখিত শর্তে RECOGNISED ( বিঃ দ্রঃ – REGISTERED বলেনি) অর্গানাইজেশন গুলির সদস্যরা তাঁদের সংগঠনের কনফারেন্স এ যোগদান করার জন্য স্পেশাল ক্যাজুয়াল লিভ পাবেন নিম্নলিখিত শর্তে —

ক) কনফারেন্সটা হতে হবে বার্ষিক ও রাজ্য লেভেলের।

খ) অর্গানাইজেশনটি RECOGNISED হতে হবে। তিনটি মাত্র অর্গানাইজেশন নাম উল্লেখ আছে এই অর্ডারে। বর্তমানে ঐ তিনটি ছাড়া আরও অনেক অর্গানাইজেশনের জন্ম হয়েছে। সেগুলি রেজিস্টার্ড হতে পারে কিন্তু সেগুলি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের দ্বারা বা বোর্ডের দ্বারা RECOGNISED কি না জানা দরকার। তবেই সেই সংগঠনগুলির সদস্যরা এই ছুটি পাওয়ার যোগ্য হবে।

গ) অ্যানুয়াল কনফারেন্সের দিনগুলি ও কর্মস্থল থেকে উক্ত কনফারেন্সের জায়গায় যাতায়াতের জন্য ব্যয়িত দিনগুলির জন্য স্পেশাল ক্যাজুয়াল লিভ পাওয়া যাবে যদি অংশগ্রহণকারী সদস্য HOI এর নিকট উপযুক্ত ডকুমেন্ট পেশ করে প্রমাণ করতে পারেন যে তিনি সত্যিই এই কনফারেন্স এ যোগদান করেছিলেন।

ঘ) HOI এই বিশেষ ছুটি অনুমোদন করবেন।

৭) প্রশ্ন – WBBSE এর মেমো নং – 11898/GB and 11899/G , তারিখ – 30/10/1980 অনুযায়ী কোনো টিচার যদি “পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ উদ্যোগ” এর নির্বাচিত সদস্য হন তাহলে তিনি কী রকম বিশেষ ছুটি পেতে পারেন?

উত্তর – ঐ সদস্য টিচার ঐ সংস্থার মিটিং বা সেমিনারে অংশগ্রহণ করলে বা বিশেষ কোনো কাজে দায়িত্বপ্রাপ্ত হয়ে অংশগ্রহণ করলে ঐ দিনগুলির জন্য অন ডিউটি পাবেন যদি তিনি স্কুল কর্তৃপক্ষের নিকট ওই প্রোগ্রামে অংশগ্রহণের ডকুমেন্ট পেশ করতে পারেন। তখন স্কুল কর্তৃপক্ষ এই অন ডিউটি প্রদান করবেন।

৮) প্রশ্ন – মিউনিসিপ্যালিটির বিভিন্ন পদাধিকারীরা কী রকম বিশেষ ছুটি পেতে পারেন?

উত্তর –

i) WBBSE এর সার্কুলার নং – S/197/G/Misc, তারিখ- 22/03/1982 তে বলেছে যে মিউনিসিপ্যালিটির সদস্য/ চেয়ারম্যান/ ভাইস চেয়ারম্যান/ প্রেসিডেন্ট/ ভাইস প্রেসিডেন্ট ইত্যাদি নির্বাচিত সদস্য ও পদাধিকারীরা School Hours এ অনুষ্ঠিত মিটিংয়ে হাজির থাকার প্রমাণ পেশ করলে শুধু ঐ মিটিংয়ের দিনগুলির জন্য অন ডিউটি পেতে পারেন স্কুল কর্তৃপক্ষের নিকট থেকে।

ii) স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 288- SE ( Pry) , তারিখ – 08/04/1997 এ এরপর বলেছে –

ক) কোনো স্টাফ মিউনিসিপ্যাল করপোরেশন এর মেয়র, ডেপুটি মেয়র, মেয়র ইন কাউন্সিল নির্বাচিত হলে অথবা যদি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে তাঁরা তাঁদের অফিসের মিটিং ও যে কোনো কাজে হাজির থাকার জন্য স্পেশাল ক্যাজুয়াল লিভ পাবেন।

খ ) অপর দিকে কোনো স্টাফ যদি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইন কাউন্সিল/ ভাইস চেয়ারম্যান/ কমিশনার/ কাউন্সিলর নির্বাচিত হন অথবা মিউনিসিপ্যাল করপোরেশন এর কাউন্সিলর নির্বাচিত হন তাহলে তাঁরা শুধুমাত্র উক্ত অফিসের মিটিংয়ের দিন মিটিং অ্যাটেন্ড করার জন্য স্পেশাল ক্যাজুয়াল লিভ পাবেন।

গ) স্কুল কর্তৃপক্ষ এই ছুটি দেবেন।

ঘ) এই ছুটি অন ডিউটি হিসাবে গণ্য হবে।

৯) প্রশ্ন – ফিজিক্যাল এডুকেশন বা গেমস টিচাররা স্পোর্টস সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য কী রকম বিশেষ ছুটি পেতে পারেন ?

উত্তর –

i) WBBSE তার মেমো নং – S/754, তারিখ – 06/12/1979 তে বলেছে যে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন যদি রিকুইজিশন জমা দেয় তাহলে স্কুলের গেমস টিচাররা বিভিন্ন স্পোর্টস সংক্রান্ত কাজে যুক্ত হওয়ার জন্য অন ডিউটি পাবেন। স্কুল কর্তৃপক্ষ এই অন ডিউটি প্রদান করবেন।

ii) স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 535 Phy Edn, তারিখ – 21/02/1986 তে বলেছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত যে কোন স্পোর্টস সংক্রান্ত কাজে স্কুলের গেমস টিচাররা যুক্ত হলে অন ডিউটি পাবেন। তবে তাঁদের সার্ভিস পাওয়ার জন্য রিকুইজিশন আসতে হবে ডিরেক্টরেট অফ ফিজিক্যাল এডুকেশন অথবা ডিস্ট্রিক্ট অফিসার ফর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার এর নিকট থেকে। স্কুল কর্তৃপক্ষ এই অন ডিউটি প্রদান করবেন।

iii) উপরে উল্লেখিত দুটি অর্ডারসহ পূর্বের এই সংক্রান্ত সমস্ত অর্ডারকে চেপে দিয়ে ( Supersede) করে WBBSE তার মেমো নং – N/S/55, তারিখ – 10/05/2011 জারি করে জানিয়ে দেয় –

ক) সাব ডিভিসিন লেভেলের স্পোর্টস এর ক্ষেত্রে DI (SE) / AI (SE) , ডিস্ট্রিক্ট লেভেল ও স্টেট লেভেল স্পোর্টস এর ক্ষেত্রে ডিস্ট্রিক্ট অফিসার ফর ফিজিক্যাল এডুকেশন এবং ন্যাশনাল লেভেল স্পোর্টস এর ক্ষেত্রে ADSE ( ফিজিক্যাল এডুকেশন) রিকুইজিশন করলে নিম্নলিখিত পদাধিকারীগণ বছরে নিম্নলিখিত সংখ্যক অন ডিউটি পাবেন –

a) স্কুল স্পোর্টস কমিটির সেক্রেটারি – 30 দিন।

b) উক্ত কমিটির জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ও ট্রেজারার – 20 দিন।

c) টেকনিক্যাল কমিটির মেম্বাররা অথবা স্পোর্টস কমিটির সাধারণ মেম্বাররা – 15 দিন।

খ) এছাড়া অন্যান্য সাধারণ গেমস টিচারদেরও প্রয়োজনে নেওয়া হতে পারে। তবে তার জন্য ডি আই এর রিকুইজিশন লাগবে। সে ক্ষেত্রে তাঁরাও অন ডিউটি পাবেন।

গ) গেমস টিচারদের স্কুল থেকে যতটা কম সময়ের জন্য নিতে হবে। তাঁদের কিন্তু নিজের স্কুলের সিলেবাস শেষ করার দায় থাকবে। প্রয়োজনে এক্সট্রা ক্লাস নিয়েও।

ঘ) স্কুল কর্তৃপক্ষ এই অন ডিউটিগুলি মঞ্জুর করবেন।

iv) এরপর উপরোক্ত সমস্ত অর্ডারকে বাতিল করে দিয়ে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন তার মেমো নং – 452 Phy Edu, তারিখ 18/12/2018 জারি করে জানিয়ে দিল ( এটাই এই সংক্রান্ত সর্বশেষ এবং বর্তমানে কার্যকরী অর্ডার ) —

ক) ফিজিক্যাল এডুকেশন এর টিচারদের মূলতঃ ফিজিক্যাল এডুকেশন এর কার্যক্রমের সঙ্গেই যুক্ত রাখতে হবে।

খ) ফিজিক্যাল এডুকেশন এর টিচারদের জেলা, রাজ্য বা জাতীয় লেভেলের যে কোনো স্পোর্টস এ কাজে লাগানো হতে পারে নিম্নলিখিত কর্তৃপক্ষের রিকুইজিশন এর মাধ্যমে –

a) জেলা লেভেল বা জেলাতে অনুষ্ঠিত রাজ্য লেভেলের স্পোর্টস এর জন্য ফিজিক্যাল এডুকেশন এর টিচার চেয়ে রিকুইজিশন দেবেন ডিস্ট্রিক্ট অফিসার ফর ফিজিক্যাল এডুকেশন। তিনি ডি আই এর সঙ্গে পরামর্শক্রমে অন ডিউটি সার্টিফিকেট দেবেন।

b) রাজ্য বা জাতীয় লেভেলের স্পোর্টস এর জন্য ফিজিক্যাল এডুকেশনের টিচার চেয়ে রিকুইজিশন দেবেন জেনারেল সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর গেমস এন্ড স্পোর্টস। তিনি অন ডিউটি সার্টিফিকেটে দেবেন ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন এর সঙ্গে পরামর্শক্রমে।

c) সুতরাং বর্তমানে ফিজিক্যাল এডুকেশন টিচারদের আর অন ডিউটি পাওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। উপরোক্ত কর্তৃপক্ষদের নিকট থেকে অন ডিউটি সার্টিফিকেট দাখিল করলেই HOI সংশ্লিষ্ট টিচারকে অন ডিউটি দিয়ে দেবেন।

১০) প্রশ্ন – স্কুলের কোনো টিচিং বা নন টিচিং স্টাফ যদি MLA বা MP হন তাহলে তাঁরা কী রকম বিশেষ ছুটি পাবেন ?

উত্তর –

i) স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 1608 Edn(S) , তারিখ – 06/11/1985 দ্বারা জানিয়েছিল যে নির্বাচিত MLA বা MP রা সদস্য হিসেবে বিভিন্ন কমিটির মিটিংয়ে হাজির থাকার জন্য ও যাতায়াতের জন্য বিশেষ ছুটি পাবেন।

ii) এরপর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 643(2)- SE (S), তারিখ – 28/08/1998 দ্বারা জানিয়ে দেয় যে কোনো টিচিং বা নন টিচিং স্টাফ যদি MLA বা MP নির্বাচিত হন তাহলে তিনি তাঁর উক্ত সদস্য হিসাবে কাজের জন্য এক্সট্রা অর্ডিনারি লিভ পাবেন। কিন্তু উক্ত EOL এর সময়টা তাঁর ইনক্রিমেন্ট ও পেনশন ইত্যাদির ক্ষেত্রে কাউন্ট হবে। তিনি চাইলে তাঁর পি এফ সাবস্ক্রিপশন জমা করতে পারেন।

iii) এর ঠিক এক বছর পর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 248(2)- SE (S) , তারিখ – 12/03/1999 জারি করে জানিয়ে দেয় যে একজন MLA বা MP নিম্নলিখিত দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি গ্রহণ করতে পারেন-

ক) কোনও MLA বা MP বিধানসভা বা লোকসভার সেশনগুলি অ্যাটেন্ড করার জন্য বা উক্ত সভার আন্ডারে কোনো কমিটির মিটিং অ্যাটেন্ড করার অন ডিউটি পাবেন। এর জন্য তাঁকে ডকুমেন্টস পেশ করে আবেদন করতে হবে স্কুল কর্তৃপক্ষের নিকট। বাকি দিনগুলি তিনি স্বাভাবিক নিয়মে স্কুলে হাজির থাকবেন। তাঁর চাকরি হবে পূর্ণ বেতনের। তিনি পি এফ জমা করতে পারবেন।

খ) আবার উক্ত MLA বা MP চাইলে তাঁর সমগ্র টার্মটা এক্সট্রা অর্ডিনারি লিভ বা উইদাউট পে লিভ হিসেবে নিতে পারেন। তিনি সেক্ষেত্রে বেতন পাবেন না। কিন্তু পি এফ কাটাতে পারবেন। তাঁর উইদাউট পে লিভ এর সময়টা ইনক্রিমেন্ট ও রিটাযারমেন্ট বেনিফিট হিসাবের ক্ষেত্রে কাউন্ট হবে।

এটিই এই সংক্রান্ত শেষ কার্যকর অর্ডার। এই ব্যাপারে কোনো জটিলতা তৈরি হলে স্কুল কর্তৃপক্ষ ব্যাপারটা ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন এ পাঠিয়ে দেবে। তখন ডিরেক্টরেট যা নির্দেশ দেবে সেটাই ফাইনাল বলে বিবেচিত হবে।

১১) প্রশ্ন – যদি কোনো টিচিং বা নন টিচিং স্টাফ ডিস্ট্রিক্ট প্রাইমারী স্কুল কাউন্সিল ( DPSC) এর চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে তিনি কী ভাবে বিশেষ ছুটি পেতে পারেন ?

উত্তর –

i) স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং – 336-SE (Pry), তারিখ – 06/04/1998 জারির মাধ্যমে জানিয়ে দেয় যে উক্ত পোস্টে নির্বাচিত টিচিং বা নন টিচিং স্টাফ এক্সট্রা অর্ডিনারি লিভ বা উইদাউট পে লিভ পাবেন তাঁর পুরো টার্ম এর জন্য। স্কুল কর্তৃপক্ষ এই ছুটি মঞ্জুর করবেন। উক্ত স্টাফ এই ছুটির সময়তে পি এফ জমা করতে পারবেন। তাঁর উইদাউট পে লিভ এর সময়টা তাঁর ইনক্রিমেন্ট ও রিটায়ারমেন্ট বেনিফিট এর জন্য কাউন্ট হবে।

ii) এরপর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার মেমো নং- 1560(2)-SE (Pry), তারিখ – 21/11/2011 দ্বারা এই ব্যাপারে তার সর্বশেষ ও ফাইনাল অর্ডার জারি করে বলে যে –

ক) ডিপিএসসি চেয়ারম্যান তাঁর পুরো টার্ম এর জন্য এক্সট্রা অর্ডিনারি লিভ পেতে পারেন। তবে সেটা একটানা চার বছরের বেশি হবে না।

খ) উক্ত স্টাফ চাইলে এই সময়টা লিয়েন লিভ হিসাবে নিতে পারেন। এমসির সুপারিশে এই ছুটি মঞ্জুর করবে WBBSE

গ) এই লিয়েন বা উইদাউট পে লিভ এর সময়টাতে উক্ত স্টাফ চাইলে পিএফ জমা করতে পারবেন।

ঘ) এই EOL এর সময়টা ইনক্রিমেন্ট ও অন্যান্য রিটায়ারমেন্ট বেনিফিট এর জন্য কাউন্ট হবে।

ঙ) তাঁর লিয়েন লিভ এর সময়টাতে লিভ ভ্যাকান্সির নিয়মে ছয় মাসের টার্মে টেম্পোরারি টিচার নিয়োগ করা যাবে। 

 

চ) চেয়ারম্যান যে কোনো সময়ে এক মাসের নোটিশ দিয়ে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে তাঁর পূর্বের পদে জয়েন করতে পারবেন। তখন লিভ ভ্যাকান্সির টেম্পোরারি টিচারের চাকরি শেষ হয়ে যাবে। DPSC চেয়ারম্যান হিসাবে অনুপস্থিতির সময়ে উক্ত টিচিং বা নন টিচিং স্টাফের কোনো ইনক্রিমেন্ট প্রাপ্য থাকলে সেই ইনক্রিমেন্ট নোশোনাল হিসাবে দিয়ে তাঁর পে নির্ধারণ করতে হবে।

১২) প্রশ্ন – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা, স্ক্রুটিনি করা, মার্কস আপলোড করা, ইনভিজিলেশন ডিউটি করা, এছাড়া ইলেকশন সংক্রান্ত ডিউটি করা ইত্যাদি কাজের জন্য বিশেষ ছুটি পাওয়া যায়। সেগুলি কী রকম নিয়মে পাওয়া যায় ?

উত্তর – এইগুলির জন্য সেই বছরে বা বছরের নির্দিষ্ট সময়ে বিশেষ অর্ডার হয়। সেই পার্টিকুলার অর্ডার অনুযায়ী এই বিশেষ ছুটি বা অন ডিউটি নিতে হবে। যখন এরকম অর্ডার বের হয় তখন সেটি সম্পর্কে আমি পোস্ট দিয়ে থাকি। সেগুলি দেখে নেবেন।

১৩) প্রশ্ন – অনেকেই এই ধরনের পদে থাকার কারনে পদের ওজনে আক্রান্ত হয়ে এই বিশেষ ছুটি নেওয়ার জন্য নিয়ম মেনে আবেদন করতে বা ডকুমেন্টস দিতে অপমানিত বোধ করেন। সেই পদের দ্বারা খানিকটা পদদলিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকমহাশয়ও নিয়ম না মেনে সেই ছুটি খাতায় লিখে দেন। অ্যাপ্লিকেশন, রেজোলিউশন, ডকুমেন্টস সংরক্ষণ কিছুই করা হয় না এই ছুটিগুলির। এটা করা কি ঠিক ? 

উত্তর – না ঠিক নয়। আজকে পদ আছে কালকে থাকবে না। আজকের প্রচুর ক্ষমতা কাল নাও থাকতে পারে। নিয়মটা কিন্তু লিপিবদ্ধ থেকে যাবে। নিয়ম না মানাটাও রেকর্ডেড থাকবে। ঝামেলায় পড়বেন তখন। পূর্বতন পদ তখন উদ্ধার করতে আসবে না। তাই যে কোনো বিশেষ ছুটিই নিয়ম মেনে নিন। ডকুমেন্টস ঠিক রেখে নিন। 

 SOURCE-SMR

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top