ইন সার্ভিস টিচাররা SLST ফর্ম ফিল আপের সময়ে মনে রাখুন –
( মনে রাখুন — এটা শুধুমাত্র একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। Experience এর তথ্য যেখানে চাওয়া হচ্ছে অর্থাৎ “ARE YOU WORKING AS AN ASSISTANT TEACHER” এর আন্ডারে EXISTING ROLL NO বললে তো বর্তমান চাকরি যে এসএসসি থেকে হয়েছে সেটাই বোঝায়। আবার তার নীচে স্কুলের নাম, কোড, টিচার কোড বললে বর্তমান স্কুলের তথ্যই চাওয়া হচ্ছে বলে মনে হয়। আমি সেটাই লিখেছিলাম। কিন্তু এখানে অনেকেই বলছেন যে তাঁরা এসএসসি তে ফোন করে জেনেছেন এগুলি নাকি বর্তমান নয় আগের স্কুলের তথ্য চাইছে। তাহলে ফর্মটা তো কনফিউশন তৈরি করার জন্য দিয়েছে। আগের স্কুল তো একাধিক থাকতে পারে। যাই হোক আমার পরামর্শ এসএসসি যেটা বলছে সেটাই করুন। ওদের কল রেকর্ড করে রাখুন। ইতিমধ্যেই যারা বর্তমান স্কুলের নাম দিয়ে ফেলেছেন তাঁরাও চিন্তা করবেন না। FIRST DATE OF JOINING টা ঠিক ঠাক দিলেই হলো। স্কুলের নাম যাই দিন এটা দিয়ে সমস্যার কিছু নেই। এর জন্য আপনার কোনো স্কোর এর হেরফের হচ্ছে না। ভেরিফিকেশন এর সময় এসএসসি সব দেখে নেবে।)
==========================================
১) অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়ে STEP 5 এর APPLY NOW তে ক্লিক করে IX -X বা XI -XII যে কোনও একটি লেভেল প্রথমে সিলেক্ট করুন।
২) এরপর 2016 এর চাকরিহারা টিচাররা Age Relaxation পেতে চাইলে DO YOU WANT AGE RELAXATION এ টিক দিয়ে আপনাদের 2016 SLST এর রোল নং দিন। 2016 এর চাকরিহারা টিচাররা ছাড়া কেউ এই বক্সে টিক দেবেন না। অন্য কারোর জন্য এই সুবিধা নেই।
৩) এক্সপেরিয়েন্স এর মার্কস পাবেন 2016 এর চকরিহারা টিচাররা সহ সমস্ত আপার প্রাইমারী, হাই ও HS স্কুলের টিচাররা। যে কোনও লেভেলে পড়ানোর এক্সপেরিয়েন্স দিয়ে IX -X এবং XI -XII দুটি লেভেলেই পরীক্ষা দিতে পারবেন। এই সুবিধা নিতে হলে ঠিক তার নীচেই Are you working as Assistant Teacher এর ঘরে টিক দিন।
৪) তারপর বর্তমানে যে স্কুলে চাকরি করছেন সেই চাকরি যে SSC পরীক্ষা দিয়ে পেয়েছিলেন তার রোল নাম্বার লিখুন নির্দিষ্ট ঘরে। মনে রাখবেন ট্র্যান্সফার এর কোনও রোল নাম্বার থাকে না। সুতরাং ট্র্যান্সফার যে চাকরি থেকে হয়েছে সেই চাকরি পাওয়ার জন্য যে SSC পরীক্ষা দিয়েছিলেন ট্র্যান্সফার হলেও সেই এসএসসি পরীক্ষার রোল নাম্বার লিখবেন।
৫ ) এরপর বর্তমান স্কুলে আপনার টিচার কোড অর্থাৎ বর্তমান স্কুলে (সেখানে পরীক্ষা দিয়েই আসুন বা ট্র্যান্সফার নিয়ে আসুন) আপনার IOSMS EMPLOYEE CODE লিখুন । সেই বর্তমান স্কুলের স্কুল কোড অর্থাৎ DISE কোড লিখুন। ( Note 1 – অনেকে বলছেন এসএসসি নাকি বলছে এটা প্রথম জয়েনিং যে স্কুলে তার কোড লিখতে বলেছে। এসএসসি যদি সেটা বলে সেটাই করুন )
৬ ) উক্ত বর্তমান স্কুলের নাম লিখুন। অর্থাৎ এখন যে স্কুলে চাকরিতে আছেন সেই স্কুলের নাম লিখুন। এখানে আপনি পরীক্ষা দিয়ে বা ট্র্যান্সফার হয়ে যেভাবেই আসুন না কেন। ( Note 2 – অনেকে বলছেন এসএসসি নাকি বলেছে যে প্রথম জয়েনিং যে স্কুলে এখানে সেই স্কুলের নাম লিখতে হবে। এসএসসি যদি তা বলে সেটাই করুন। )
৭) এরপর DATE OF FIRST JOINING এর ঘরে অবশ্যই AT হিসাবে আপনার প্রথম চাকরিতে জয়েনিং এর ডেট লিখুন (সেটা বর্তমান স্কুলে জয়েনিং এর ডেট নাও হতে পারে) ।
৮) এরপর EXPERIENCE COUNT এর ঘরে উক্ত First Date of Joining থেকে হিসাব করে যত বছর কমপ্লিট চাকরি হয়েছে তত বছর সংখ্যায় লিখবেন। 3 বছর 11 মাস চাকরি হলে তিন বছর লিখবেন। তিন বছর 15 দিন চাকরি হলেও তিন বছর লিখবেন।
৯) যাঁরা IX -X এবং XI -XII দুটিতেই পরীক্ষায় বসতে চাইছেন তাঁরা ফর্ম ফিল আপ প্রসেসের শুরুতেই রেজিস্ট্রেশন এর সময় দুটিতেই টিক দিয়ে দেবেন। এরপর STEP 5 এ APPLY NOW তে ক্লিক করে একবার IX -X LEVEL সিলেক্ট করে প্রয়োজনীয় অংশ পূরণ করে অনলাইনে ফিজ দিন। আবার দ্বিতীয়বার ঐ একই জায়গায় অর্থাৎ Step 5 এ APPLY NOW তে XI -XII LEVEL সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে ফিজ দিয়ে সাবমিট করুন। অর্থাৎ একবার লগ ইন করে ঢুকেই দুটি লেভেলেই পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। –
***পুনশ্চ — আবার বলছি উপরে যেটা দেওয়া হল সেটা শুধুমাত্র ফর্মটা দেখে যা বুঝলাম সেটার উপর ভিত্তি করে। আমি উপরে বলেছি বর্তমান স্কুলের নাম এবং কোড এবং তার সঙ্গে সংশ্লিষ্ট এসএসসির রোল নাম্বার লিখতে। কিন্তু এসএসসি থেকে নাকি বলছে যে আগের স্কুলের নাম, কোড এবং তার সঙ্গে সংশ্লিষ্ট এসএসসির রোল নাম্বার লিখতে। আগের স্কুল মানে প্রথম যে স্কুলে এসএসসি দিয়ে চাকরিতে জয়েন করেছিলেন সেই স্কুলকে বোঝাবে। যদি এসএসসি সেটা বলে তাই করুন। আগেই বলেছি যদি কেউ Date of First Joining ঠিক লিখে বর্তমান স্কুলের নাম ,কোড, এসএসসি রোল নাম্বার লিখে দেয় তাও চিন্তা করবেন না। ভেরিফিকেশন করার সময় এসএসসি সব তথ্যই নেবে।
SOURCE-SMR



