DElEd Course Eligibility Fees:
উচ্চমাধ্যমিকের পর D.EL.ED কোর্স
(PTTI বেসিক ট্রেনিং)!
দেখে নিন খুঁটিনাটি
Published on:
DElEd Course in West bengal full Details:
আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হওয়ার। আবার এর মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করা; আর তাই অনেক ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিকের পর D.EL.ED কোর্স করার কথা ভেবে থাকেন। যাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রাথমিক শিক্ষক হওয়ার প্রতি রয়েছে বা ভবিষ্যতে শিক্ষকতা করতে চান তাদের জন্য ডি এল এড কোর্স বিশেষ গুরুত্বপূর্ণ।
একনজরে »
1 D.EL.ED কী? পশ্চিমবঙ্গে ডিএলএড করবে কিভাবে?
1.1 D.EL.ED কোর্সে ভর্তির যোগ্যতা
2 কোর্সের খরচ (DElEd Course fees Govt & Private)
3 পশ্চিমবঙ্গের সেরা কিছু D.EL.ED কলেজ
D.EL.ED কী? পশ্চিমবঙ্গে ডিএলএড করবে কিভাবে?
D.EL.ED এর পুরো নাম হল Diploma in Elementary Education; যেটি একটি দুই বছরের কোর্স । তবে এক্ষেত্রে উল্লেখ্য, এটি একটি ডিপ্লোমা কোর্স। এই কোর্সে প্রাথমিক স্তরের বিদ্যালয়ে শিক্ষকতার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রার্থীদের শেখানো হয় তারা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার পর স্কুলের শিশুদেরকে কিভাবে পড়াবে, শিশুদের সাথে কেমন আচার আচরণ করবে প্রভৃতি বিষয়গুলি।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর তরফ থেকে ডিএলএড কোর্সে ভর্তির জন্য প্রায় প্রতিবছর এই বিজ্ঞপ্তি জারি হয়। রাজ্যের বিভিন্ন Primary Teacher Training Institute – প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলি, এই ডি এল এড কোর্স করিয়ে থাকে এবং কোর্স শেষে National Council for Technical Education প্রদত্ত সার্টিফিকেট প্রদান করা হয়।
D.EL.ED কোর্সে ভর্তির যোগ্যতা
এই কোর্স করার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের থেকে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে; যথা –
-
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণিতে 50% নম্বর সহ পাশ করতে হবে।
-
প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষা জানতে হবে।
-
প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে।
কোর্সের খরচ (DElEd Course fees Govt & Private)
D.EL.ED কোর্সে সরকারি; বেসরকারি কলেজ ভেদে খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যথা –
সরকারি কলেজগুলি |
14,000 – 20,000 টাকা |
বেসরকারি কলেজগুলি |
70,000 – 1,00,000 টাকা |
এই কোর্স করে কোন কোন চাকরি পাবে?
D.EL.ED করে প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক, এডুকেশন কোঅর্ডিনেটর প্রভৃতি পদে চাকরী পাওয়া যায়।
পশ্চিমবঙ্গের সেরা কিছু D.EL.ED কলেজ
ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সেরা কিছু কলেজের (West Bengal Primary Teacher Training Institute) নাম জানানো হলো –
-
রামকৃষ্ণ মিশন সারদা মন্দির সরকার স্পন্সরড পিটিটিআই।
-
রাজা রামমোহন রায় সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট।
-
দেউলী সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট।
-
জলপাইগুড়ি সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট।





