Higher Secondary 4th Semester

Bengali Suggestion 2026 

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার

বাংলা সাজেশন ২০২৬

 

 KAMALESHFOREDUCATION.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ২০২৬ সালে উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য Higher Secondary 4th Semester Bengali Suggestion 2026উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন ২০২৬  প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার সাজেশনটি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক ২০২৬ -এর প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

হলুদ পোড়া গল্পের সাজেশন :

 

১) ‘দাওয়াটি যেন স্টেজ’ – কোন্‌ ‘দাওয়া’? সেখানে কোন্‌ ম্যাজিক আমদানি করা হয়েছিল? ২+৩

২) ‘কুঞ্জ অন্য একটি প্রকৃয়ার আয়োজন করেছিল’ – কুঞ্জের অন্য একটি প্রকৃয়ার আয়োজন করতে হল কেন? এই আয়োজন সম্ভব হল না কেন? ৩+২ 

৩) ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। ৫

৪) ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে কুঞ্জ মাঝির চরিত্রটি আলোচনা করো। ৫

৫) ‘আমার মেরো না’ – এই আর্তি কার? তার এরূপ আর্তির কারণ আলোচনা করো। ২+৩ 

৬) ‘বলাই খুড়ো আমায় খুন করেছে’ – বলাই খুড়োর পরিচয় দাও। গল্প ঘটনায় তার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। ২+৩ 

৭) ‘আমি বলাই চক্রবর্তী। শুভ্রাকে আমি খুন করেছি।’ – স্বীকারোক্তিটির মধ্য দিয়ে কোন সত্য প্রতিষ্ঠিত হয়েছে? ৫ 

হারুন সালেমের মাসি গল্পের সাজেশন : 

 

১) ‘হারুন সালেমের মাসি’ গল্প অবলম্বনে গৌরবী চরিত্রটি আলোচনা করো। ৫ 

২) ‘মনে করেছে কাঙালের আস্পর্ধা’ – কারা এ কথা মনে করেছে এবং কার আস্পর্ধার কথা বলা হয়েছে? কোন্ কাজকে কেন কাঙালের আস্পর্ধা মনে করা হয়েছে তা আলোচনা করো। ২+৩=৫ 

৩) ‘হারুন সালেমের মাসি’ গল্প অবলম্বনে হারা চরিত্রটি বিশ্লেষণ করো। ৫ 

৪) ‘গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগল’ – কখন গৌরবীর এমন অনুভূতি হয়েছিল? আগে কখন গৌরবীর এমন মনে হত? ৩+২ 

৫) ‘সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না’ – কোথায় মিশে যাওয়ার কথা বলা হয়েছে? সেখানে একবার মিশতে পারলে ভয় না থাকার কারণ ব্যাখ্যা করো। ২+৩

৬) ‘নাকি সব গরিবের স্বর্গ আসলে এক?’ – উক্তিটির যথার্থতা বিচার করো। ৫ 

প্রার্থনা কবিতার সাজেশন : 

 

১) ‘প্রার্থনা’ কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন, তা নিজের ভাষায় আলোচনা করো। ৫

২) ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,’ – চিত্ত কোথায় ও কীভাবে ভয়শূন্য হবে? ‘উচ্চ যেথা শির’ কথাটির অর্থ কী? ৩+২=৫ 

৩) ‘যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি’ – ‘তুচ্ছ আচার’ বলতে কী বোঝানো হয়েছে? ‘তুচ্ছ আচার’ কেন মরুবালুরাশির মতো? ২+৩ 

৪) ‘আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী/বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি’ – আলোচ্য উক্তিটির তাৎপর্য লেখো। ৫  

 

তিমির হননের গান কবিতার সাজেশন : 

 

১) ‘তিমিরহননের গান’ কবিতায় কবি কেন ‘তিমিরবিলাসী’ নয়, ‘তিমিরবিনাশী’ হতে চেয়েছেন? ৫

২) “নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে।” – কাদের সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে? তাদের এরূপ হওয়ার কারণ কী? ২+৩=৫ 

৩) ‘সেই সব রীতি আজ মৃতের চোখের মতো’ – কবির কোন রীতিকে ‘মৃতের চোখের মতো’ বলে মনে হয়েছে? এমন মনে হওয়ার কারণ কী? ২+৩

৪) ‘অন্য এক আকাশের মতো চোখ নিয়ে’ – কবি ‘আকাশের মতো চোখ’ বলতে কী বুঝিয়েছেন? সেই চোখ এখন কেমন? ২+৩

৫) ‘সূর্যালোক নেই-তবু-/সূর্যালোক মনোরম মনে হ’লে হাসি’ – ‘সূর্যালোক’ কী? ‘সূর্যালোক’ মনোরম মনে হলে কবি হাসেন কেন? ২+৩

৬) ‘আমরা তো তিমিরবিনাশী’ – কবিতায় একই পদ দু-বার ব্যবহারের তাৎপর্য কী? ৫  

 

কেন এল না কবিতার সাজেশন :

 

১) ‘বাবুদের গন্ধে-ভরা রাস্তা দিয়ে / অনেক অলিগলি ঘুরে / মৃত্যুর পাশ কাটিয়ে / বাবা এল।’ – প্রশ্নোদ্ভূত কাব্যাংশটির প্রসঙ্গ উল্লেখ করো। বাবাকে কেন এইভাবে বাড়ি ফিরতে হল? ২+৩ 

২) ‘ছেলে এল না’ – ছেলেটির না ফেরার কারণ উল্লেখ করো। এর জন্য তুমি কাকে দায়ী করবে? ৩+২

৩) ‘সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেড়িয়েছে’ – ছেলেটার নেচে বেড়ানো ও তার পরিণতি সম্পর্কে আলোচনা করো। ২+৩

৪) ‘ফ্যান গলাতে গিয়ে / পা-টা পুড়ে গেল’ – ফ্যান পায়ে পড়ার কারণ নির্দেশ করো। কবি উক্ত পঙতি ব্যবহার করেছেন কেন? ৩+২

৫) ‘ছেলেটা রাস্তায় পা দিল’ – ছেলেটি রাস্তায় নামার সিদ্ধান্ত নিল কেন? রাস্তায় নামার পরিণতি কী হয়েছিল? ৩+২ 

৬) ‘সামনে ইতিহাসের পাতা খোলা’ – ইতিহাস বলতে কী বোঝো? কবি ইতিহাসের সঙ্গে বর্তমানের কীভাবে মেলবন্ধন ঘটিয়েছেন? ২+৩ 

৭) কড়ার গায়ে খুন্তিটা / আজ একটু বেশি রকম নড়ছে’ – পঙ্‌তিটির উৎস নির্ণয় করে তাৎপর্য বিশ্লেষণ করো। ৫ 

নানা রঙের দিন নাটকের সাজেশন : 

 

১) “যারা বলে ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’ – তারা সব গাধা”- বক্তার এই উক্তির কারণ কী? ৫ 

২) “নানা রঙের দিন” নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। ৫ 

৩) “নানা রঙের দিন” নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। ৫ 

৪) “প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ”- বক্তা কে? এই অপমৃত্যু কীভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন? ২+৩

৫) “অভিনেতা মানে একটা চাকর- একটা জোকার, একটা ক্লাউন”- তাৎপর্য আলোচনা করো ৷ ৫ 

৬) “আমাদের দিন ফুরিয়েছে”- কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। ২+৩ 

৭) “আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই চটুজ্জেমশাই, কেউ জানে না” – বক্তা কে? তিনি কেন গ্রিনরুমে ঘুমান? ২+৩ 

ডাকঘর নাটকের সাজেশন :

 

১) ‘ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না।’ – কে, কার সম্পর্কে এ কথা বলেছে? এই উক্তির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা লেখো। ২+৩=৫ 

২) ‘ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষপর্যন্ত জীবন জয়ী হয়েছে’ – নাটক অবলম্বনে তা ব্যাখ্যা করো। ৫

৩) ‘ডাকঘর’ নাটকের ঠাকুরদা চরিত্রটি আলোচনা করো। ৫

৪) ‘সে ভারি মস্ত কাজ’ – বক্তা ‘ভারি মস্ত কাজ’ কোনটিকে বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি এর পরিপ্রেক্ষিতে কী জানিয়েছিল? ২+৩

৫) ‘ডাকঘর’ নাটক অবলম্বনে অমল চরিত্রটি আলোচনা করো। ৫

৬) ‘বোলো যে সুধা তোমাকে ভোলে নি’ – কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩

 

বাংলা চিত্রকলার ইতিহাস সাজেশন :

 

১) ‘পট’ বলতে কী বোঝায়? এই শিল্পধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫ 

২) চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান আলোচনা করো। ৫ 

৩) বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। ৫ 

৪) ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। ৫ 

৫) বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ৫

 

বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সাজেশন : 

 

১) বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো।  ৫

২) বাংলা সিনেমার ইতিহাসে মৃনাল সেনের অবদান আলোচনা করো।  ৫

৩) বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। ৫ 

৪) বাংলা সিনেমার ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। ৫ 

৫) বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমারের ভূমিকা আলোচনা করো। ৫ 

প্রবন্ধ রচনা সাজেশন :

 

খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রবন্ধ রচনা এখানে সাজেশন রূপে প্রদান করা হবে। নিয়মিত লক্ষ্য রাখুন আমাদের ওয়েবসাইটে।  

SOURCE-WBN

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top