HS Class 12 3rd Semester
Computer Application & Science Suggestion:
উচ্চমাধ্যমিক কম্পিউটার সাজেশন
Published on:
উচ্চমাধ্যমিক (HS) 2025 সালের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় Computer Science এবং Modern Computer Application – দুটি বিষয়ই সমান গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয়েই পরীক্ষার নম্বর নির্ধারিত হয়েছে ৩৫ Marks-এর উপর। সিলেবাস প্রায় এক এবং প্রশ্নপত্রের ধরণও অভিন্ন, তাই আলাদা আলাদা সাজেশন না দিয়ে এখানে একসঙ্গে কমন সাজেশন তুলে ধরলাম। এই সাজেশন থেকে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে কোন কোন অধ্যায় ও টপিক্স বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে।
একনজরে »
************************************
1 HS Class 12 Semester-3 Modern Computer Application & Computer Science Suggestion: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার কম্পিউটার
1.1 পাইথন প্রোগ্রামিং (Python Programming)
1.2 পাইথন প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ One Liner সাজেশন
1.3 ই-কমার্স (E-Commerce)
HS Class 12 Semester-3
Modern Computer Application & Computer Science Suggestion:
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার কম্পিউটার
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারে ভালো নম্বর পেতে হলে সিলেবাসটা আগে থেকে ভালোভাবে জানা খুবই দরকার। যেহেতু এটি প্র্যাকটিক্যালভিত্তিক বিষয়, তাই কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসতে পারে তা বোঝা থাকলে পড়াশোনা সহজ হয়।
Unit – অধ্যায় বিষয়বস্তু (Topics)
Part I : পাইথন প্রোগ্রামিং (Python Programming) – 25 Marks
অধ্যায় ১ পাইথন প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা (Basic Concepts of Python Programming)
অধ্যায় ২ ডেটা টাইপ সম্পর্কে ধারণা (Data Types)
অধ্যায় ৩ অপারেটরসমূহ (Operators)
অধ্যায় ৪ এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন এবং ইনপুট/আউটপুট (Expressions, Statements, Type Conversion & Input/Output)
অধ্যায় ৫ ত্রুটিসমূহ (Errors)
অধ্যায় ৬ কন্ট্রোলের প্রবাহ (Control Flow)
অধ্যায় ৭ কন্ডিশনাল স্টেটমেন্ট সমূহ (Conditional Statements)
অধ্যায় ৮ কন্ট্রোলের পুনরাবৃত্তি (Loops / Iteration)
অধ্যায় ৯ স্ট্রিং (Strings)
অধ্যায় ১০ লিস্ট (Lists)
অধ্যায় ১১ পাইথন মডিউলের পরিচিতি (Introduction to Python Modules)
অধ্যায় ১২ ফাংশন (Functions)
Part – II : ই-কমার্স (E-Commerce) – 10 Marks
অধ্যায় ১৩ ইলেকট্রনিক কমার্সের পরিচিতি (Introduction to E-Commerce)
অধ্যায় ১৪ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম (Electronic Payment Systems)
অধ্যায় ১৫ ইন্টারনেট মার্কেটিং (Internet Marketing)
পাইথন প্রোগ্রামিং (Python Programming)
অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ:
Python প্রোগ্রামিংয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত Functions, Lists, Strings, Loops এবং Conditional Statements-এর উপর। Functions অধ্যায়ে built-in ও user-defined function, parameters, return values এবং scope of variables ভালোভাবে পড়তে হবে। Lists অধ্যায়ে list methods (append, insert, pop, sort ইত্যাদি), nested list এবং traversal বা iteration অত্যন্ত জরুরি। Strings অংশে slicing, traversal ও বিভিন্ন string methods যেমন upper(), lower(), find(), replace() ইত্যাদি ভালোভাবে অনুশীলন করা প্রয়োজন। Loops ও Iteration অংশে for, while, nested loop, break ও continue-র ব্যবহার ভালোভাবে জানা থাকলে প্রোগ্রামিং লজিক তৈরি সহজ হবে। Conditional statements (if, if-else, elif) দিয়ে প্রোগ্রামের সিদ্ধান্তমূলক প্রবাহ তৈরি হয়, তাই এগুলো প্র্যাকটিস খুব দরকার।
মাঝারি গুরুত্বের অংশ :
Flow of Control অধ্যায়ে indentation, sequential, conditional ও iterative flow এর ধারণা রাখতে হবে। Operators অধ্যায়ে arithmetic (+, -, *), logical (and, or, not), identity (is, is not) এবং membership (in, not in) অপারেটর ব্যবহার বুঝতে হবে। Input/Output এবং type conversion অংশে input() দিয়ে ইউজার থেকে তথ্য নেওয়া ও print() দিয়ে আউটপুট দেখানো গুরুত্বপূর্ণ; পাশাপাশি int(), str() ইত্যাদি type conversion ফাংশন প্র্যাকটিস করতে হবে। Python Modules অধ্যায়ে math, random এবং statistics মডিউলের সাধারণ ফাংশন (যেমন sqrt(), randint(), mean() ইত্যাদি) খুব কাজে লাগে, তাই এগুলোতেও অনুশীলন জরুরি।
প্রাথমিক/তাত্ত্বিক গুরুত্বের অংশ:
Python-এর পরিচিতি অংশে এর বৈশিষ্ট্য, script mode ও interactive mode-এর পার্থক্য, tokens (keyword, identifier, literal, operator ইত্যাদি) এবং comment ব্যবহারের নিয়ম পড়া উচিত। Data Types অধ্যায়ে mutable ও immutable টাইপের পার্থক্য, string, list, tuple এবং dictionary-এর মৌলিক ব্যবহার জেনে রাখা প্রয়োজন। Errors অধ্যায়ে syntax error, logical error ও runtime error-এর উদাহরণসহ পার্থক্য বোঝা যথেষ্ট। এগুলো তুলনামূলকভাবে ছোট ও তাত্ত্বিক হলেও পরীক্ষার লিখিত অংশে প্রশ্ন আসতে পারে।
পাইথন প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ One Liner সাজেশন
পাইথন প্রোগ্রামিং একটি প্র্যাকটিক্যাল ভিত্তিক অধ্যায়, যেখানে কোডিং নিয়ে কাজ করতে হয়। এই অধ্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে যেগুলি ভালোভাবে প্রস্তুত করা জরুরি। ভালো নাম্বার পেতে নিচের সাজেশনগুলির পাশাপাশি অবশ্যই টেক্সটবুক ভালোভাবে পড়তে হবে। আর যদি কোডিং সম্পর্কে ধারণা থাকে ও নিয়মিত প্র্যাকটিস করা যায়, তাহলে এই অধ্যায় থেকে ভালো নম্বর পাওয়া একেবারেই সহজ।
১) Python-এ function কী কাজ করে? – কোড পুনঃব্যবহার ও সংগঠিত করতে সাহায্য করে।
২) Function লেখার জন্য কোন কীওয়ার্ড ব্যবহার হয়? – def
৩) Function থেকে মান ফেরত দেওয়ার জন্য কোন কীওয়ার্ড ব্যবহার হয়? – return
৪) Python-এ variable-এর scope কয় প্রকার? – Local ও Global
৫) Function call মানে কী? – Function কে চালানো বা এক্সিকিউট করা।
৬) Python-এ list কী? – Mutable data structure যা একাধিক মান রাখে।
৭) List-এ উপাদান যোগ করার জন্য কোন method ব্যবহার হয়? – append()
৮) নির্দিষ্ট স্থানে উপাদান যোগ করতে কোন list method ব্যবহার হয়? – insert()
৯) List থেকে উপাদান মুছে ফেলতে কোন method ব্যবহার হয়? – pop()
১০) List সাজানোর জন্য কোন method ব্যবহার হয়? – sort()
১১) Nested list কী? – List-এর ভিতরে list।
১২) List traversal কী বোঝায়? – List-এর প্রতিটি উপাদান একে একে পড়া।
১৩) Python-এ string কী? – Characters-এর immutable sequence।
১৪) String-কে uppercase-এ রূপান্তর করতে কোন method ব্যবহার হয়? – upper()
১৫) String-কে lowercase-এ রূপান্তর করতে কোন method ব্যবহার হয়? – lower()
১৬) String-এ কোনো character-এর অবস্থান বের করতে কোন method ব্যবহার হয়? – find()
১৭) String-এর অংশ পরিবর্তন করতে কোন method ব্যবহার হয়? – replace()
১৮) String slicing বলতে কী বোঝায়? – String-এর নির্দিষ্ট অংশ কেটে নেওয়া।
১৯) Python-এ loop কয় প্রকার? – for ও while
২০) Loop থেকে জোরপূর্বক বের হতে কোন কীওয়ার্ড ব্যবহার হয়? – break
২১) Loop-এর iteration বাদ দিয়ে পরবর্তী iteration-এ যেতে কোন কীওয়ার্ড ব্যবহার হয়? – continue
২২) Nested loop বলতে কী বোঝায়? – একটি loop-এর ভিতরে আরেকটি loop।
২৩) Conditional statement কয় ধরনের হয়? – if, if-else, elif
২৪) if statement কী করে? – শর্ত সত্য হলে নির্দিষ্ট কোড চালায়।
২৫) if-else statement কী করে? – শর্ত সত্য হলে এক কাজ, মিথ্যা হলে অন্য কাজ করে।
২৬) elif statement কী কাজে লাগে? – একাধিক শর্ত যাচাই করতে।
২৭) Flow of control-এ indentation-এর ভূমিকা কী? – কোড ব্লক আলাদা করে বোঝায়।
২৮) Sequential flow বলতে কী বোঝায়? – লাইন ধরে কোড চালানো।
২৯) Conditional flow বলতে কী বোঝায়? – শর্ত অনুযায়ী কোড চালানো।
৩০) Iterative flow বলতে কী বোঝায়? – কোড বারবার চালানো।
৩১) Arithmetic operator উদাহরণ দাও – +, -, * , /
৩২) Logical operator কয়টি? – and, or, not
৩৩) Identity operator কয়টি? – is, is not
৩৪) Membership operator কয়টি? – in, not in
৩৫) Input নেওয়ার জন্য কোন function ব্যবহার হয়? – input()
৩৬) Output দেখানোর জন্য কোন function ব্যবহার হয়? – print()
৩৭) String কে integer-এ রূপান্তর করতে কোন function ব্যবহার হয়? – int()
৩৮) Integer কে string-এ রূপান্তর করতে কোন function ব্যবহার হয়? – str()
৩৯) Python-এ sqrt() কোন module-এর function? – math
৪০) randint() কোন module-এ পাওয়া যায়? – random
৪১) mean() কোন module-এর function? – statistics
৪২) Python-এর বৈশিষ্ট্য কী? – ইন্টারপ্রেটেড, অবজেক্ট-ওরিয়েন্টেড, সহজ।
৪৩) Script mode ও interactive mode-এর পার্থক্য কী? – Script mode-এ ফাইল চালানো হয়, interactive mode-এ এক লাইনে কোড চালানো হয়।
৪৪) Python-এ keyword কী? – সংরক্ষিত শব্দ যা বিশেষ কাজ বোঝায়।
৪৫) Identifier বলতে কী বোঝায়? – Variable বা function-এর নাম।
৪৬) Literal কী? – স্থির মান যেমন সংখ্যা বা string।
৪৭) Python-এ comment লেখার জন্য কোন symbol ব্যবহার হয়? – #
৪৮) Python-এ data type কয় প্রকার? – Mutable ও Immutable
৪৯) List কোন ধরনের data type? – Mutable
৫০) Tuple কোন ধরনের data type? – Immutable
৫১) Dictionary কী? – Key-value pair-এর data structure।
৫২) String কোন ধরনের data type? – Immutable
৫৩) Syntax error কবে হয়? – ভুল নিয়মে কোড লিখলে।
৫৪) Logical error কী? – কোড চলে কিন্তু ফলাফল ভুল হয়।
৫৫) Runtime error কবে হয়? – প্রোগ্রাম চালানোর সময় ত্রুটি হলে।
৫৬) Python-এ indentation না দিলে কী হবে? – Error হবে।
৫৭) for loop সাধারণত কোথায় ব্যবহার হয়? – যখন iteration সংখ্যা জানা থাকে।
৫৮) while loop কোথায় ব্যবহার হয়? – যখন iteration সংখ্যা অজানা থাকে।
৫৯) range() function কী কাজ করে? – সংখ্যার একটি সিরিজ তৈরি করে।
৬০) len() function কী কাজ করে? – Sequence-এর দৈর্ঘ্য দেয়।
৬১) max() function কী করে? – সবচেয়ে বড় মান বের করে।
৬২) min() function কী করে? – সবচেয়ে ছোট মান বের করে।
৬৩) sum() function কী করে? – সব সংখ্যার যোগফল দেয়।
৬৪) type() function কী কাজ করে? – ডেটার ধরন জানায়।
৬৫) id() function কী কাজ করে? – অবজেক্টের ইউনিক ঠিকানা জানায়।
৬৬) Python-এ pass statement কী করে? – কিছুই করে না, placeholder হিসেবে থাকে।
৬৭) abs() function কী দেয়? – সংখ্যার পরম মান।
৬৮) round() function কী করে? – সংখ্যা রাউন্ড করে।
৬৯) pow(a, b) কী করে? – a-এর b তম ঘাত দেয়।
৭০) divmod(a, b) কী করে? – ভাগফল ও ভাগশেষ tuple আকারে দেয়।
৭১) Python case-sensitive কি না? – হ্যাঁ।
৭২) Python কে তৈরি করেছিলেন? – Guido van Rossum
৭৩) Python কোন বছরে তৈরি হয়? – ১৯৯১ সালে
৭৪) Python-এর সর্বশেষ সংস্করণ (2023 অনুযায়ী) কোনটি? – Python 3.11
৭৫) break statement loop-এ কী কাজ করে? – লুপ থামিয়ে দেয়।
৭৬) continue statement কী করে? – বর্তমান iteration বাদ দিয়ে পরবর্তী iteration চালায়।
৭৭) import statement কী কাজে লাগে? – মডিউল প্রোগ্রামে যোগ করতে।
৭৮) math মডিউলের pi কী বোঝায়? – π (3.1416)
৭৯) random মডিউলের choice() কী করে? – একটি random মান বেছে নেয়।
৮০) statistics মডিউলের median() কী করে? – মধ্যম মান বের করে।
৮১) String immutable মানে কী? – String একবার তৈরি হলে বদলানো যায় না।
৮২) List mutable মানে কী? – List তৈরি হওয়ার পরেও পরিবর্তন করা যায়।
৮৩) Dictionary-তে key কেমন হতে হবে? – Immutable
৮৪) Dictionary-তে value কেমন হতে পারে? – যেকোনো data type
৮৫) Python interpreter কী কাজ করে? – কোড লাইন ধরে এক্সিকিউট করে।
৮৬) Logical operator ‘and’ কবে True হয়? – দুটি শর্তই সত্য হলে।
৮৭) Logical operator ‘or’ কবে True হয়? – যেকোনো একটি শর্ত সত্য হলে।
৮৮) not operator কী করে? – শর্তের বিপরীত মান দেয়।
৮৯) Identity operator ‘is’ কী বোঝায়? – দুটি ভেরিয়েবল একই অবজেক্ট কিনা।
৯০) Membership operator ‘in’ কী করে? – কোনো মান sequence-এ আছে কিনা যাচাই করে।
৯১) tuple() function কী করে? – Tuple তৈরি করে।
৯২) list() function কী করে? – List তৈরি করে।
৯৩) dict() function কী করে? – Dictionary তৈরি করে।
৯৪) set() function কী করে? – Set তৈরি করে।
৯৫) Python-এ strip() কী কাজ করে? – String-এর শুরুর ও শেষের ফাঁকা জায়গা মুছে দেয়।
৯৬) split() function কী করে? – String কে ভাগ করে list বানায়।
৯৭) join() function কী করে? – List-এর উপাদানকে string বানায়।
৯৮) capitalize() কী করে? – String-এর প্রথম অক্ষর বড় করে।
৯৯) title() function কী করে? – String-এর প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় করে।
১০০) count() function কী করে? – String বা list-এ কোনো মান কতবার আছে তা দেয়।
ই-কমার্স (E-Commerce)
E-Commerce অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর সংজ্ঞা ও প্রকারভেদ (C2C, B2B, B2C, G2G ইত্যাদি), কারণ এগুলোর মাধ্যমে বোঝা যায় কোন ধরনের ব্যবসায়িক লেনদেন কোন পরিস্থিতিতে ব্যবহৃত হয়। একইভাবে Electronic Payment System যেমন Credit Card, Electronic Fund Transfer (EFT), e-cash এবং Paperless Bill বর্তমান অনলাইন লেনদেনের মূল ভরকেন্দ্র, তাই এগুলো পরিষ্কারভাবে উদাহরণসহ পড়তে হবে। এছাড়া Internet Marketing অংশে বিভিন্ন কৌশল, অনলাইন কেনাকাটার সুবিধা ও অসুবিধা, Internet Marketing Cycle এবং Personalization বিষয়গুলো তথ্যভিত্তিকভাবে মুখস্থের বদলে বুঝে পড়া বেশি কার্যকর হবে।





