উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার

সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা

প্রশ্ন উত্তর

(Class 12 3rd Semester Political Science)

(Chapter 3 MCQ Question Answer)

Published on: 

উচ্চ মাধ্যমিক (Class 12) রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের (3rd Sem) তৃতীয় অধ্যায় ‘সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা’ -এর মধ্যে নিরাপত্তার চিরাচরিত (Traditional) ও অচিরাচরিত (Non-traditional) ধারণা, ক্ষমতার ভারসাম্য, সামরিক জোট, নিরস্ত্রীকরণ, মানবাধিকার, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, দারিদ্র্য, মহামারী নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)  শেয়ার করা হলো।

 

 

বোর্ড: বিষয়বস্তু

1 দ্বাদশ তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Political Science 1st Chapter MCQ

1.1 ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর | Class 12 Semester 3 Chapter 3 One Liner

1.2 ক্লাস ১২ সেমিস্টার ৩ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Political Science Chapter 3 MCQ

1.3 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ (Fill in the Blanks Type MCQ)

1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ২ অধ্যায় সত্য-মিথ্যা | HS Semester 3 Political Science 2nd Chapter True False MCQ

1.5 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Political Science Chapter 3 Column Matching MCQ

1.6 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৩ বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Political Science 3rd Chapter Assertion Reason MCQ

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার

সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা

  এককথায় প্রশ্ন উত্তর  

 

  • প্রথাগত বা ঐতিহ্যগত নিরাপত্তার মূল লক্ষ্য হলো- রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করা

  • আন্তর্জাতিক রাজনীতিতে নিরাপত্তার সাধারণ অর্থ হলো- বিপদ বা আশঙ্কার অনুপস্থিতি

  • প্রথাগত নিরাপত্তার প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয় সামরিক শক্তিকে

  • পোখরানে ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ পরীক্ষার সাঙ্কেতিক নাম ছিল- স্মাইলিং বুদ্ধ

  • ১৯৯৮ সালে ভারত দ্বিতীয়বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল- অপারেশন শক্তি নামক প্রকল্পের অধীনে

  • সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক ‘মানবাধিকার দিবস’ পালিত হয়- প্রতি বছর ১০ ডিসেম্বর তারিখে

  • ঐতিহ্যগত নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক কৌশল হলো- শক্তির ভারসাম্য বা শক্তিসাম্য বজায় রাখা

  • জাতিপুঞ্জের উন্নয়ন কর্মসূচি বা UNDP মানব নিরাপত্তার উপাদান হিসেবে চিহ্নিত করেছে- মোট ৭টি বিষয়কে

  • আধুনিক বিশ্বে অ-প্রথাগত নিরাপত্তার একটি প্রধান উদাহরণ হলো- বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন

  • পরিবেশ সংক্রান্ত বিষয়ে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো- ১৯৭২ সালের স্টকহোম সম্মেলন

  • ১৯৯৪ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে প্রথমবার গুরুত্ব পায় মানব নিরাপত্তা বা Human Security-র ধারণা

  • ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ সম্মেলনটি হলো- বসুন্ধরা সম্মেলন বা Earth Summit

  • সম্মিলিত জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি বা UNDP-র সদর দপ্তর অবস্থিত- নিউ ইয়র্ক শহরে

  • সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা MDGs জাতিপুঞ্জ কর্তৃক গৃহীত হয়েছিল- ২০০০ খ্রিস্টাব্দে

  • মানব নিরাপত্তার প্রধান লক্ষ্য হলো- ব্যক্তি মানুষের সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করা

  • ১৫ বছরের লক্ষ্যমাত্রা নিয়ে ‘সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা’ বা SDGs গৃহীত হয়- ২০১৫ খ্রিস্টাব্দে

  • ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত নিরাপত্তা সংলাপের মঞ্চ হিসেবে পরিচিত- QUAD বা কোয়াড

  • প্রথাগত নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অভ্যন্তরীণ দিক হলো- দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষা করা

  • QUAD-এর সদস্য রাষ্ট্রগুলি হলো- ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া

  • একটি রাষ্ট্রের সীমানার বাইরে থেকে আগত সামরিক হুমকির মোকাবিলা  করাকে বলা হয় বাহ্যিক নিরাপত্তা

  • দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক (SAARC) প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯৮৫ খ্রিস্টাব্দে

  • জোট গঠন বা ‘Alliance Building’ হলো- প্রথাগত নিরাপত্তার একটি অন্যতম কৌশল

  • ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হওয়া বিশ্ব শান্তিরক্ষী সংস্থাটি হলো- সম্মিলিত জাতিপুঞ্জ

  • নিজের সামরিক শক্তি বাড়িয়ে অন্য রাষ্ট্রকে আক্রমণ থেকে বিরত রাখাকে বলে- প্রতিরোধ বা Deterrence

  • প্রথাগত নিরাপত্তায় ‘অস্ত্র নিয়ন্ত্রণ’ (Arms Control) বলতে বোঝায়- অস্ত্রের সংখ্যা ও ব্যবহারের ওপর সীমাবদ্ধতা আরোপ করা

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার

সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা

 

  বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর  

 

1. আন্তর্জাতিক রাজনীতিতে ‘নিরাপত্তা’ (Security) ধারণাটির মূল ভিত্তি কী?
(a) রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করা
(b) যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া
(c) বিপদ বা হুমকির অনুপস্থিতি
(d) প্রতিবেশী রাষ্ট্রকে দমন করা
উত্তর: (c) বিপদ বা হুমকির অনুপস্থিতি

2. প্রথাগত নিরাপত্তা (Traditional Security) প্রধানত কার সুরক্ষার ওপর জোর দেয়?
(a) ব্যক্তি মানুষের
(b) রাষ্ট্রের সীমানা ও সার্বভৌমত্বের
(c) সমগ্র বিশ্বের পরিবেশের
(d) আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার
উত্তর: (b) রাষ্ট্রের সীমানা ও সার্বভৌমত্বের

3. আধুনিক রাষ্ট্রচিন্তায় ‘অপ্রথাগত নিরাপত্তা’ বলতে নিচের কোনটিকে বোঝায়?
(a) পারমাণবিক অস্ত্র বৃদ্ধি
(b) সামরিক জোট গঠন
(c) মানবিক ও বৈশ্বিক নিরাপত্তা
(d) সীমান্ত সংঘাত
উত্তর: (c) মানবিক ও বৈশ্বিক নিরাপত্তা

 

4. নিচের কোনটি একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বর্তমানকালে বড় হুমকি?
(a) অন্য দেশের নৌবাহিনী
(b) সাইবার হানা ও সন্ত্রাসবাদ
(c) মহাকাশ গবেষণা
(d) অলিম্পিক গেমস আয়োজন
উত্তর: (b) সাইবার হানা ও সন্ত্রাসবাদ

5. ‘শক্তির ভারসাম্য’ (Balance of Power) নীতিটি নিরাপত্তার কোন রূপের সঙ্গে যুক্ত?
(a) মানবিক নিরাপত্তা
(b) পরিবেশগত নিরাপত্তা
(c) প্রথাগত বাহ্যিক নিরাপত্তা
(d) অর্থনৈতিক নিরাপত্তা
উত্তর: (c) প্রথাগত বাহ্যিক নিরাপত্তা

6. জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে একটি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তিতে আবদ্ধ হয়, তাকে কী বলে?
(a) নিরস্ত্রীকরণ
(b) জোট গঠন
(c) শক্তিসাম্য
(d) বিশ্বায়ন
উত্তর: (b) জোট গঠন

7. ‘যৌথ নিরাপত্তা’ (Collective Security) ব্যবস্থার মূল মন্ত্রটি কী?
(a) একাই লড়ো
(b) একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ
(c) কেবল শক্তিশালীরাই নিরাপদ
(d) যুদ্ধই শান্তির একমাত্র পথ
উত্তর: (b) একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ

8. ঠান্ডা যুদ্ধের সময় (১৯৪৫-১৯৯০) আন্তর্জাতিক নিরাপত্তার প্রধান কেন্দ্রবিন্দু কী ছিল?
(a) দারিদ্র্য দূরীকরণ
(b) জলবায়ু পরিবর্তন রোধ
(c) দ্বিমেরু কেন্দ্রিক সামরিক প্রতিদ্বন্দ্বিতা
(d) মানবাধিকার রক্ষা
উত্তর: (c) দ্বিমেরু কেন্দ্রিক সামরিক প্রতিদ্বন্দ্বিতা

9. মানব নিরাপত্তা (Human Security) ধারণাটি প্রথম কত সালে বিশ্বস্তরে পরিচিতি পায়?
(a) ১৯৭০ সালে
(b) ১৯৮৫ সালে
(c) ১৯৯৪ সালে
(d) ২০০৫ সালে
উত্তর: (c) ১৯৯৪ সালে

10. UNDP-এর কোন প্রতিবেদনে ‘নিরাপত্তা’ শব্দটিকে রাষ্ট্রকেন্দ্রিক অবস্থান থেকে সরিয়ে ব্যক্তিকেন্দ্রিক করা হয়েছিল?
(a) বিশ্ব উন্নয়ন রিপোর্ট
(b) হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট
(c) বিশ্ব স্বাস্থ্য রিপোট
(d) পরিবেশ রক্ষা রিপোট
উত্তর: (b) হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট

11. নিচের কোনটি মানব নিরাপত্তার একটি প্রধান উপাদান নয়?

(a) খাদ্য নিরাপত্তা

(b) স্বাস্থ্য নিরাপত্তা

(c) মহাকাশে আধিপত্য বিস্তার

(d) ব্যক্তিগত নিরাপত্তা

 সঠিক উত্তর: (c) মহাকাশে আধিপত্য বিস্তার

12. অপ্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে ‘বিশ্ব উষ্ণায়ন’ কেন একটি হুমকি হিসেবে গণ্য হয়?
(a) এটি সামরিক বাজেট কমায়
(b) এটি বাস্তুতন্ত্র ও মানুষের অস্তিত্বকে বিপন্ন করে
(c) এটি কেবল উন্নত দেশগুলোর সমস্যা
(d) এটি আন্তর্জাতিক সীমানা বাড়ায়
উত্তর: (b) এটি বাস্তুতন্ত্র ও মানুষের অস্তিত্বকে বিপন্ন করে

13. ‘নিরাপত্তা পরিষদ’ (Security Council) কোন বিশ্ব সংস্থার অধীনে আন্তর্জাতিক নিরাপত্তা তদারকি করে?
(a) সার্ক (SAARC)
(b) ইউরোপীয় ইউনিয়ন (EU)
(c) সম্মিলিত জাতিপুঞ্জ (UN)
(d) আসিয়ান (ASEAN)
উত্তর: (c) সম্মিলিত জাতিপুঞ্জ (UN)

14. ভারতের প্রেক্ষাপটে ‘জাতীয় নিরাপত্তা’ রক্ষার জন্য সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটি কোনটি?
(a) পরিকল্পনা কমিশন
(b) জাতীয় নিরাপত্তা পরিষদ (NSC)
(c) নির্বাচন কমিশন
(d) অর্থ কমিশন
উত্তর: (b) জাতীয় নিরাপত্তা পরিষদ (NSC)

15. আধুনিক যুদ্ধে ‘অস্ত্র নিয়ন্ত্রণ’ (Arms Control) বলতে কী বোঝায়?
(a) সব অস্ত্র ধ্বংস করে ফেলা
(b) অস্ত্রের উৎপাদন ও বিস্তারের ওপর বিধিনিষেধ আরোপ
(c) আরও উন্নত অস্ত্র তৈরি করা
(d) অস্ত্র ব্যবসায় কর ছাড় দেওয়া
উত্তর: (b) অস্ত্রের উৎপাদন ও বিস্তারের ওপর বিধিনিষেধ আরোপ

16. সীমানা পেরিয়ে আসা শরণার্থীদের ভিড় একটি রাষ্ট্রের জন্য কোন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ?
(a) কেবল সামরিক চ্যালেঞ্জ
(b) অপ্রথাগত বা মানবিক নিরাপত্তা চ্যালেঞ্জ
(c) মহাকাশ গবেষণা চ্যালেঞ্জ
(d) ভাষাগত চ্যালেঞ্জ
উত্তর: (b) অপ্রথাগত বা মানবিক নিরাপত্তা চ্যালেঞ্জ

17. ‘সাইবার নিরাপত্তা’ বর্তমানে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
(a) পর্যটন শিল্পের উন্নতির জন্য
(b) ডিজিটাল তথ্য ও পরিকাঠামো রক্ষার জন্য
(c) নতুন সিনেমা তৈরির জন্য
(d) ডাকঘর ব্যবস্থার উন্নতির জন্য
উত্তর: (b) ডিজিটাল তথ্য ও পরিকাঠামো রক্ষার জন্য

18. ভারতের পারমাণবিক নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?
(a) প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা
(b) পরমাণু অস্ত্র উৎপাদন বন্ধ রাখা
(c) প্রথমে ব্যবহার না করার প্রতিশ্রুতি (No First Use)
(d) প্রতিবেশীদের ওপর পরমাণু হামলা করা
উত্তর: (c) প্রথমে ব্যবহার না করার প্রতিশ্রুতি (No First Use)

19. ‘জৈব-সন্ত্রাস’ (Bio-terrorism) নিচের কোনটির সঙ্গে যুক্ত?
(a) বনভূমি ধ্বংস করা
(b) ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার
(c) প্লাস্টিক দূষণ
(d) সমুদ্রের জলস্তর বৃদ্ধি
উত্তর: (b) ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার

20. দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষে গঠিত সংস্থাটি হলো-
(a) NATO
(b) SEATO
(c) SAARC
(d) BRICS
উত্তর: (c) SAARC

21. প্রথাগত নিরাপত্তায় একটি দেশের সবথেকে বড় সম্পদ কাকে মনে করা হয়?
(a) খনিজ সম্পদ
(b) জনসংখ্যা
(c) শক্তিশালী সেনাবাহিনী
(d) বনাঞ্চল
উত্তর: (c) শক্তিশালী সেনাবাহিনী

22. মানবাধিকার লঙ্ঘন কীভাবে নিরাপত্তার সংকট তৈরি করে?
(a) এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য বাড়ে
(b) এটি গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়
(c) এটি দেশের কর ব্যবস্থা ঠিক রাখে
(d) এটি শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটায়
উত্তর: (b) এটি গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়

23. একটি রাষ্ট্র যখন নিজের সীমানার অভ্যন্তরে কোনো বিদ্রোহী গোষ্ঠীর মোকাবিলা করে, তখন তাকে কী বলা হয়?
(a) বাহ্যিক নিরাপত্তা
(b) আন্তর্জাতিক নিরাপত্তা
(c) অভ্যন্তরীণ নিরাপত্তা
(d) মহাকাশ নিরাপত্তা
উত্তর: (c) অভ্যন্তরীণ নিরাপত্তা

24. জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর অন্যতম প্রধান লক্ষ্য কী ছিল?
(a) সোভিয়েত ইউনিয়নে যোগদান
(b) মার্কিন সামরিক জোটে নাম লেখানো
(c) কোনো সামরিক জোটে যোগ না দিয়ে নিজস্ব নিরাপত্তা বজায় রাখা
(d) পরমাণু যুদ্ধের সূচনা করা
উত্তর: (c) কোনো সামরিক জোটে যোগ না দিয়ে নিজস্ব নিরাপত্তা বজায় রাখা

25. ১৯৯২ সালের ‘বসুন্ধরা সম্মেলন’ নিচের কোন নিরাপত্তার গুরুত্বকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করে?
(a) খাদ্য নিরাপত্তা
(b) সাইবার নিরাপত্তা
(c) পরিবেশগত নিরাপত্তা
(d) পারমাণবিক নিরাপত্তা
উত্তর: (c) পরিবেশগত নিরাপত্তা

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার

সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা

  শূন্যস্থান পূরণ (Fill in the Blanks Type MCQ)

 

1. প্রথাগত নিরাপত্তা মূলত _______ কেন্দ্রিক, কিন্তু অপ্রথাগত নিরাপত্তা মূলত ______ কেন্দ্রিক।
(a) ব্যক্তি, সমাজ
(b) রাষ্ট্র, মানুষ
(c) বাণিজ্য, ধর্ম
(d) সেনাবাহিনী, অস্ত্র
উত্তর: (b) রাষ্ট্র, মানুষ

2. ১৯৯৪ সালের ‘হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট’ অনুযায়ী মানব নিরাপত্তার মোট ______ টি উপাদান রয়েছে।
(a) ৫টি
(b) ৭টি
(c) ৯টি
(d) ৪টি
উত্তর: (b) ৭টি

3. ভারতের জাতীয় নিরাপত্তা নীতিতে ______ এর কোনো স্থান নেই।
(a) আত্মরক্ষা
(b) প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার
(c) কূটনৈতিক আলোচনা
(d) সীমান্ত পাহারা
উত্তর: (b) প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার

4. _______ নিরাপত্তা ধারণায় সামরিক হুমকির পরিবর্তে দারিদ্র্য, ব্যাধি ও প্রাকৃতিক দুর্যোগকে গুরুত্ব দেওয়া হয়।
(a) প্রথাগত
(b) অপ্রথাগত
(c) প্রাচীন
(d) ঔপনিবেশিক
উত্তর: (b) অপ্রথাগত

5. সম্মিলিত জাতিপুঞ্জের ______ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব পালন করে।
(a) সাধারণ সভা
(b) নিরাপত্তা পরিষদ
(c) ওছি পরিষদ
(d) সচিবালয়
উত্তর: (b) নিরাপত্তা পরিষদ

6. পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে ওজোন স্তরের ক্ষয় রোধে ______ প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল।
(a) কিয়োটো
(b) মন্ট্রিল
(c) প্যারিস
(d) জেনেভা
উত্তর: (b) মন্ট্রিল

7. ১৯৯৯ সালের লাহোর ঘোষণা ভারত ও ______ এর মধ্যে পারমাণবিক ঝুঁকি কমানোর একটি পদক্ষেপ ছিল।
(a) চীন
(b) পাকিস্তান
(c) বাংলাদেশ
(d) নেপাল
উত্তর: (b) পাকিস্তান

8. ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ______ অঞ্চলকে ঐতিহাসিকভাবে অত্যন্ত সংবেদনশীল মনে করা হয়।
(a) দক্ষিণ ভারত
(b) উত্তর-পূর্ব ভারত ও কাশ্মীর
(c) পশ্চিম উপকূল
(d) মধ্য ভারত
উত্তর: (b) উত্তর-পূর্ব ভারত ও কাশ্মীর

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার

সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা

সত্য-মিথ্যা
HS Semester 3 Political Science 2nd Chapter True False MCQ

 

9. নিচের বিবৃতিগুলি বিবেচনা করো:
i. প্রথাগত নিরাপত্তা মূলত সামরিক শক্তির ওপর নির্ভরশীল।
ii. মানব নিরাপত্তা কেবল একটি রাষ্ট্রের সীমানার মধ্যে সীমাবদ্ধ।
iii. সাইবার হানা একটি অপ্রথাগত নিরাপত্তা হুমকি।
iv. পরিবেশ দূষণ রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো অংশ নয়।

(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iv সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (b) i ও iii সঠিক

10. নিচের কোন জোড়টি সঠিক নয়?
i. খাদ্য নিরাপত্তা পুষ্টিকর খাদ্যের জোগান।
ii. স্বাস্থ্য নিরাপত্তা- মহামারি থেকে সুরক্ষা।
iii. সামরিক নিরাপত্তা- বিশ্ব উষ্ণায়ন রোধা
iv. ব্যক্তিগত নিরাপত্তা শারীরিক নির্যাতন থেকে মুক্তিন

(a) কেবল i
(b) i ও ii
(c) কেবল iii
(d) iii iv
উত্তর: (c) কেবল iii

11. নিরাপত্তা বিষয়ে নিচের কোন বক্তব্যটি সত্য?
i. ঠান্ডা যুদ্ধের সময় মানবিক নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল।
ii. শক্তির ভারসাম্য যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেয়।
iii. সন্ত্রাসবাদ একটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় প্রকার হুমকি।
iv. নিরস্ত্রীকরণ মানে অস্ত্রের সংখ্যা অবাধে বাড়ানো।

(a) i ও ii
(b) ii ও iii
(c) iii iv
(d) i ও iv
উত্তর: (b) ii ও iii

12. নিচের বিবৃতিগুলি বিশ্লেষণ করো:
i. ভারত প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি মেনে চলে।
ii. এনপিটি (NPT) একটি বৈষম্যমূলক চুক্তি হিসেবে ভারত মনে করে।
iii. সার্ক (SAARC) একটি সামরিক জোট।
iv. সাইবার নিরাপত্তা কেবল সেনাবাহিনীর জন্য প্রয়োজন।

(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) iii ও iv সঠিক
(d) i ও iv সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক

14. নিচের কোনটি অপ্রথাগত নিরাপত্তার উপাদান হিসেবে সঠিক?
i. অর্থনৈতিক নিরাপত্তা।
ii. পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা।
iii. রাজনৈতিক নিরাপত্তা।
iv. সমুদ্রের জলস্তর বৃদ্ধি মোকাবিলা।

(a) i, ii ও iii
(b) ii, iii iv
(c) i, iii iv
(d) সবকটিই
উত্তর: (c) i, iii iv

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার

সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা

  স্তম্ভ মেলানো 

Class 12 Sem 3 Political Science Chapter 3

Column Matching MCQ

 

15. কলাম-A এর সাথে কলাম-B মিলিয়ে সঠিক বিকল্পটি চয়ন করো:

Column A

Column B

1. প্রথাগত নিরাপত্তা

(i) মানবাধিকার ও দারিদ্র্য বিমোচন

2. অপ্রথাগত নিরাপত্তা

(ii) সামরিক জোট ও শক্তিসাম্য

3. যৌথ নিরাপত্তা

(iii) ডিজিটাল পরিকাঠামো রক্ষা

4. সাইবার নিরাপত্তা

(iv) আক্রমণকারীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ

(a) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(b) 1-ii, 2-i, 3-iv, 4-iii
(c) 1-iii, 2-iv, 3-i, 4-ii
(d) 1-iv, 2-iii, 3-ii, 4-i
উত্তর: (b) 1-ii, 2-1, 3-iv, 4-iii

16. কলাম-A এর সাথে কলাম-B মিলিয়ে সঠিক বিকল্পটি চয়ন করো:

Column A

Column B

1. ১৯৭৪ সাল

(i) দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা

2. ১৯৯৮ সাল

(ii) প্রথম পারমাণবিক পরীক্ষা

3. ১৯৯৯ সাল

(iii) উরি সন্ত্রাসী হামলা

4. ২০১৬ সাল

(iv) কার্গিল যুদ্ধ

(a) 1-ii, 2-i, 3-iv, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iv, 2-iii, 3-ii, 4-i
(d) 1-iii, 2-iv, 3-i, 4-ii
উত্তর: (a) 1-ii, 2-1, 3-iv, 4-iii

17. কলাম-A এর সাথে কলাম-B মিলিয়ে সঠিক বিকল্পটি চয়ন করো:

Column A

Column B

1. পরিবেশ নিরাপত্তা

(i) কর্মসংস্থান ও ন্যূনতম আয়

2. অর্থনৈতিক নিরাপত্তা

(ii) সংক্রামক ব্যাধি ও চিকিৎসা

3. স্বাস্থ্য নিরাপত্তা

(iii) খাদ্যশস্যের পর্যাপ্ত জোগান

4. খাদ্য নিরাপত্তা

(iv) ওজোন স্তর ও বিশ্ব উষ্ণায়ন

(a) 1-iv, 2-i, 3-ii, 4-iii
(b) 1-i, 2-ii, 3-iii, 4-iv
(c) 1-iii, 2-iv, 3-1, 4-ii
(d) 1-ii, 2-iii, 3-iv, 4-i
উত্তর: (a) 1-iv, 2-1, 3-ii, 4-iii

18. কলাম-A এর সাথে কলাম-B মিলিয়ে সঠিক বিকল্পটি চয়ন করো:

Column A

Column B

1. এনপিটি (NPT)

(i) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ

2. সল্ট-1 (SALT-I)

(ii) পরমাণু অপ্রসার চুক্তি

3. সিডব্লিউসি (CWC)

(iii) কৌশলগত অস্ত্র সীমিতকরণ

4. বিডব্লিউসি (BWC)

(iv) জৈব মারণাস্ত্র নিষিদ্ধকরণ

(a) 1-ii, 2-iii, 3-1, 4-iv
(b) 1-i, 2-ii, 3-iv, 4-iii
(c) 1-iii, 2-iv, 3-ii, 4-i
(d) l-iv, 2-i, 3-iii, 4-ii
উত্তর: (a) 1-ii, 2-iii, 3-1, 4-iv

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান

দ্বাদশ শ্রেণী- তৃতীয় সেমিস্টার

সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা

  বিবৃতি-ব্যাখ্যা 

HS Class 12 Semester 3 Political Science 3rd Chapter

Assertion Reason MCQ

19. Assertion (A): প্রথাগত নিরাপত্তা ব্যবস্থায় সামরিক জোট গঠন একটি গুরুত্বপূর্ণ কৌশল।
Reason (R): সামরিক জোট গঠনের মাধ্যমে ছোট রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্রের ছত্রছায়ায় নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R. মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্যা
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

20. Assertion (A): সাইবার অপরাধ বর্তমানে কোনো একটি দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়।
Reason (R): ইন্টারনেটের বিশ্বজনীন বিস্তৃতি অপরাধীদের যেকোনো প্রান্ত থেকে আক্রমণ করার সুযোগ করে দিয়েছে।

(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

21. Assertion (A): ভারত এনপিটি (NPT) চুক্তিতে স্বাক্ষর করেনি।
Reason (R): ভারত মনে করে এই চুক্তিটি পারমাণবিক শক্তিধর দেশ এবং শক্তিহীন দেশগুলোর মধ্যে বৈষম্য তৈরি করে।

(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্যা
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

22. Assertion (A): বিশ্ব উষ্ণায়ন একটি অপ্রথাগত নিরাপত্তা হুমকি।
Reason (R): এটি সরাসরি সামরিক যুদ্ধের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব।

(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (c) A সত্য কিন্তু R মিথ্যা।

23. Assertion (A): খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা মানব উন্নয়নের একটি আবশ্যিক শর্ত।
Reason (R): ক্ষুধার্ত ও অপুষ্টিতে ভোগা জনসংখ্যা একটি দেশের প্রকৃত সম্পদ হতে পারে না।

(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

24. Assertion (A): ঠান্ডা যুদ্ধের অবসানের পর মানবিক নিরাপত্তার ধারণাটি অধিক জনপ্রিয় হয়েছে।
Reason (R): দ্বিমেরু কেন্দ্রিক সামরিক প্রতিদ্বন্দ্বিতা হ্রাস পাওয়ায় উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

25. Assertion (A): শক্তিসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার একটি গতিশীল প্রক্রিয়া।
Reason (R): একটি রাষ্ট্রের শক্তির উত্থান বা পতন ঘটলে আন্তর্জাতিক শক্তিসাম্যের পরিবর্তন ঘটে

(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A. মিথ্যা কিন্তু R সত্যা
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় (সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি  পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

 

SOURCE-EDT

error: Content is protected !!
Scroll to Top