উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী

তৃতীয় সেমিস্টার দর্শন ষষ্ঠ অধ্যায়

পরিবেশ নীতিবিদ্যা- প্রকৃতি ও পরিসর প্রশ্ন উত্তর

HS Class 12 3rd Semester

Philosophy Chapter Chapter 6

MCQ Question Answer

Published on: 

উচ্চ মাধ্যমিক (Class 12) দর্শনের (Philosophy) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) ষষ্ঠ অধ্যায় ‘পরিবেশ নীতিবিদ্যা – প্রকৃতি ও পরিসর’ (Environmental Ethics – Nature and Scope)-এর মধ্যে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক, নৈতিকতার বিবর্তন, মনুষ্যকেন্দ্রিকতাবাদ, অ-মনুষ্যকেন্দ্রিকতাবাদ, গভীর ও অগভীর বাস্তুসংস্থান এবং পরিবেশ সংরক্ষণের নৈতিক আবশ্যিকতা নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)  শেয়ার করা হলো।

 

◆ বিষয়বস্তু ◆

1 উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন ষষ্ঠ অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা- প্রকৃতি ও পরিসর প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 6 MCQ

1.1 ক্লাস 12 সেমিস্টার 3 দর্শন ষষ্ঠ অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (Class 12 Semester 3 Philosophy Chapter 6 One Liner Question Answer)

1.2 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার পরিবেশগত নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Philosophy Chapter 6 MCQ

1.3 দ্বাদশ শ্রেণীর দর্শন ষষ্ঠ অধ্যায় শূন্যস্থান পূরণ | Class 12 3rd Semester Philosophy Chapter 6 Fill in the blanks Type MCQ

1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন ষষ্ঠ অধ্যায় (পরিবেশ নীতিবিদ্যা) বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর | HS 3rd Semester Philosophy Chapter 6 Assertion and Reason MCQ

1.5 দ্বাদশ শ্রেণীর দর্শন ষষ্ঠ অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 3rd Semester Philosophy Chapter 6 Column Matching MCQ

1.6 দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার দর্শন ষষ্ঠ অধ্যায় সত্য/মিথ্যা | Class 12 3rd Semester Philosophy Chapter 6 True/False MCQ

 

ক্লাস 12 সেমিস্টার 3

দর্শন ষষ্ঠ অধ্যায়

এককথায় প্রশ্ন উত্তর

Class 12 Semester 3 Philosophy

Chapter 6 One Liner Question Answer

 

১) পরিবেশ নীতিবিদ্যা হলো কি? → ব্যবহারিক নীতিবিদ্যার শাখা
২) পরিবেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? → যা পরিবৃত করে
৩) জীবন সুরক্ষা তন্ত্র বলা হয় কাকে? → প্রাকৃতিক পরিবেশকে
৪) পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ কি? → প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো
৫) মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে পরতমূল্য কার আছে? → প্রকৃতির

৬) মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক কারা? → অ্যারিস্টটল, সেন্ট অ্যাকুইনাস, ইমানুয়েল কান্ট
৭) “Respect for Nature” গ্রন্থের রচয়িতা কে? → পল টেলর
৮) সংবেদীতত্ত্বের প্রবক্তা কে? → জেরেমি বেন্থাম
৯) Ecology শব্দটি প্রথম ব্যবহার করেন কে? → আর্নস্ট হেগেল
১০) Oikos শব্দের অর্থ কি? → বাসস্থান

১১) গভীর ও অগভীর বাস্তুবিদ্যার পার্থক্য করেছেন কে? → আর্নে নেস
১২) “Practical Ethics” গ্রন্থের রচয়িতা কে? → পিটার সিঙ্গার
১৩) পরিবেশগত আন্দোলনের জননী কাকে বলা হয়? → রাচেল কারসন
১৪) “Silent Spring” গ্রন্থের রচয়িতা কে? → রাচেল কারসন
১৫) ভূমি কেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তক কে? → আল্ডো লিওপোল্ড

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার

পরিবেশগত নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর 

Class 12 3rd Semester

Philosophy Chapter 6 MCQ

 

1. অ্যারিস্টটল কোন নৈতিক মতবাদের সমর্থক?
(A) প্রকৃতিকেন্দ্রিক মতবাদ
(B) মানবকেন্দ্রিক মতবাদ
(C) জীবকেন্দ্রিক মতবাদ
(D) বাস্তুকেন্দ্রিক মতবাদ
উত্তর: (B) মানবকেন্দ্রিক মতবাদ

2. পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম উপস্থাপিত করেন কে?
(A) রিচার্ড রর্টি
(B) পল টেলর
(C) পিটার সিঙ্গার
(D) আর্নে নেস
উত্তর: (A) রিচার্ড রর্টি

3. “একান্ত প্রয়োজনীয় না হলে পরিবেশ নষ্ট করা উচিত নয়”—উক্তিটি কার?
(A) আল্ডো লিওপোল্ড
(B) হোমস রোলস্টন
(C) পিটার সিঙ্গার
(D) মারি বুকচিন
উত্তর: (C) পিটার সিঙ্গার

4. অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর মূল্য কি নামে পরিচিত?
(A) পরতমূল্য
(B) ব্যবহারিক মূল্য
(C) অর্থনৈতিক মূল্য
(D) স্বত:মূল্য
উত্তর: (D) স্বত:মূল্য

5. Deep Ecology বা গভীর বাস্তুবিদ্যার প্রবক্তা কে?
(A) আর্নে নেস
(B) জেরেমি বেন্থাম
(C) আলবার্ট শয়েৎজার
(D) আর্নস্ট হেগেল
উত্তর: (A) আর্নে নেস

6. “Environmental Ethics” গ্রন্থের রচয়িতা কে?
(A) পল টেলর
(B) রাচেল কারসন
(C) হোমস রোলস্টন
(D) জে বি কালিকট
উত্তর: (C) হোমস রোলস্টন

7. জীবকেন্দ্রিকতাবাদের প্রধান প্রবক্তা কে?
(A) জেরেমি বেন্থাম
(B) আলবার্ট শয়েৎজার
(C) ভাল প্লামউড
(D) আর্নে নেস
উত্তর: (B) আলবার্ট শয়েৎজার

8. সামাজিক বাস্তববিদ্যার প্রবর্তক কে?
(A) আল্ডো লিওপোল্ড
(B) রিচার্ড রর্টি
(C) মারি বুকচিন
(D) পিটার সিঙ্গার
উত্তর: (C) মারি বুকচিন

9. জৈবিক পিরামিডের প্রতিটি স্তর খাদ্যের জন্য নির্ভরশীল, একে কি বলা হয়?
(A) বাস্তুতন্ত্র
(B) খাদ্যশৃঙ্খল
(C) পরতমূল্য
(D) প্রাকৃতিক পরিবেশ
উত্তর: (B) খাদ্যশৃঙ্খল

10. কোন দৃষ্টিভঙ্গি অনুসারে মানুষসহ প্রকৃতির সব উপাদান সমান গুরুত্বপূর্ণ?
(A) প্রকৃতিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(B) মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(C) নৃ-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(D) পরার্থবাদী দৃষ্টিভঙ্গি
উত্তর: (A) প্রকৃতিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি

দ্বাদশ শ্রেণীর দর্শন

ষষ্ঠ অধ্যায় শূন্যস্থান পূরণ 

Class 12 3rd Semester

Philosophy Chapter 6

Fill in the blanks Type MCQ

 

1. উদ্ভিদ ও প্রাণি-সহ সমগ্র অ-মানসী প্রকৃতি হলো ________ অর্থে পরিবেশ।
(A) ব্যাপক
(B) সংকীর্ণ
(C) গভীর
(D) অগভীর
উত্তর: (B) সংকীর্ণ

2. জীবন সুরক্ষা তন্ত্র বলা হয় ________ কে।
(A) মানব সমাজ
(B) কৃত্রিম পরিবেশ
(C) প্রাকৃতিক পরিবেশ
(D) বাস্তুতন্ত্র
উত্তর: (C) প্রাকৃতিক পরিবেশ

3. বিংশ শতাব্দীর ________ দশক থেকে পরিবেশ সমস্যা নিয়ে সচেতনতা দেখা যায়।
(A) ষাট
(B) সত্তর
(C) আশি
(D) নব্বই
উত্তর: (B) সত্তর

4. পরিবেশ বিষয়ে মানুষের ________ প্রকার দৃষ্টিভঙ্গি আছে।
(A) এক
(B) দুই
(C) তিন
(D) চার
উত্তর: (B) দুই

5. মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম হলো ________ মতবাদ।
(A) প্রকৃতিকেন্দ্রিক
(B) বাস্তুকেন্দ্রিক
(C) নৃ-কেন্দ্রিক
(D) অ-মানবকেন্দ্রিক
উত্তর: (C) নৃ-কেন্দ্রিক

6. গাছ থেকে লেখার কাগজ পাওয়া হলো বস্তুর ________।
(A) স্বত:মূল্য
(B) পরতমূল্য
(C) নৈতিক মূল্য
(D) বাস্তুমূল্য
উত্তর: (B) পরতমূল্য

7. Ecology শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ Oikos এবং ________ থেকে।
(A) Demos
(B) Kratos
(C) Logos
(D) Nomos
উত্তর: (C) Logos

8. জীবনের প্রতি শ্রদ্ধা নীতির প্রবক্তা হলেন ________।
(A) আলবার্ট শয়েৎজার
(B) পল টেলর
(C) পিটার সিঙ্গার
(D) আল্ডো লিওপোল্ড
উত্তর: (A) আলবার্ট শয়েৎজার

9. “Ecology of Freedom” গ্রন্থের রচয়িতা হলেন ________।
(A) আর্নে নেস
(B) হোমস রোলস্টন
(C) মারি বুকচীন
(D) রিচার্ড রর্টি
উত্তর: (C) মারি বুকচীন

10. জে বি কালিকটের মতে আবেগ অনুভূতি হলো ________ ভিত্তি।
(A) পরিবেশের
(B) নৈতিকতার
(C) বাস্তুবিদ্যার
(D) প্রজাতিবাদের
উত্তর: (B) নৈতিকতার

 

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার

দর্শন ষষ্ঠ অধ্যায় (পরিবেশ নীতিবিদ্যা)

বিবৃতি ও কারণ প্রশ্ন উত্তর

HS 3rd Semester Philosophy

Chapter 6 Assertion and Reason MCQ

 

1. বিবৃতি (A): পরিবেশ নীতিবিদ্যা হলো ব্যবহারিক নীতিবিদ্যার একটি শাখা।
কারণ (R): এটি মানুষ এবং পরিবেশের মধ্যে নৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

2. বিবৃতি (A): মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে প্রকৃতির পরতমূল্য আছে।
কারণ (R): মানবকেন্দ্রিক মতবাদ মনে করে মানুষই সর্বোচ্চ এবং প্রকৃতির অন্যান্য উপাদানের কোনো স্বত:মূল্য নেই।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

3. বিবৃতি (A): প্রজাতিবাদ অনুসারে মনুষ্য প্রজাতির মূল্য ও মর্যাদা ইতর প্রাণীর তুলনায় বেশি।
কারণ (R): পিটার সিঙ্গার প্রজাতিবাদের তীব্র সমর্থন করেছেন।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা। (কারণ পিটার সিঙ্গার প্রজাতিবাদের বিরোধিতা করেছেন)।

4. বিবৃতি (A): আর্নে নেস গভীর ও অগভীর বাস্তুবিদ্যার পার্থক্য করেছেন।
কারণ (R): গভীর বাস্তুবিদ্যা অনুসারে বাস্তুসংস্থানের স্বত:মূল্য বিদ্যমান।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।

5. বিবৃতি (A): প্রকৃতিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুসারে কেবল মানুষেরই স্বত:মূল্য আছে।
কারণ (R): এই মতবাদ অনুসারে জগতের সকল কিছুর কেন্দ্রে আছে মানবজাতি।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য। (উভয় বাক্যই নৃ-কেন্দ্রিক বা মানবকেন্দ্রিক মতবাদের বর্ণনা দিচ্ছে, প্রকৃতিকেন্দ্রিক নয়)।

6. বিবৃতি (A): বিনোদনের স্বার্থে পশু হত্যা একটি সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ।
কারণ (R): অ-মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে জগতের সমস্ত প্রাণীদেরই স্বত:মূল্য আছে।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

7. বিবৃতি (A): আল্ডো লিওপোল্ড ভূমি কেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তক।
কারণ (R): লিওপোল্ডের মতে বিশ্ব প্রকৃতি হলো এক বৃহৎ পরিবার।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।

8. বিবৃতি (A): পরিবেশের পরিমাণ ও গুণ উভয় প্রকার অবনমন ঘটলে প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটে।
কারণ (R): পরিবেশের প্রতি মানুষের আচরণ অনৈতিক এবং মনোভাব অচেতন হওয়ার ফলেই এটি ঘটে।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

9. বিবৃতি (A): রাচেল কারসনকে পরিবেশগত আন্দোলনের জননী বলা হয়।
কারণ (R): তিনি “Silent Spring” গ্রন্থ রচনা করে পরিবেশ বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করেছিলেন।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

10. বিবৃতি (A): জেরেমি বেন্থাম সংবেদীতত্ত্বের প্রবক্তা।
কারণ (R): জেরেমি বেন্থাম মানবকেন্দ্রিক মতবাদের চরম সমালোচক ছিলেন।

(A) (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য।
উত্তর: (B) (A) ও (R) উভয়েই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।

দ্বাদশ শ্রেণীর দর্শন ষষ্ঠ অধ্যায় স্তম্ভ মেলানো 

Class 12 3rd Semester Philosophy

Chapter 6 Column Matching MCQ

 

1. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I

স্তম্ভ-II

i) Practical Ethics

a) পল টেলর

ii) Respect for Nature

b) হোমস রোলস্টন

iii) Silent Spring

c) পিটার সিঙ্গার

iv) Environmental Ethics

d) রাচেল কারসন

(A) i-c, ii-a, iii-d, iv-b
(B) i-a, ii-c, iii-b, iv-d
(C) i-d, ii-b, iii-c, iv-a
(D) i-b, ii-d, iii-a, iv-c
উত্তর: (A) i-c, ii-a, iii-d, iv-b

2. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I

স্তম্ভ-II

i) Ecosophy-T

a) রিচার্ড রর্টি

ii) ভূমি কেন্দ্রিক নীতিবিদ্যা

b) আর্নে নেস

iii) সামাজিক বাস্তববিদ্যা

c) আল্ডো লিওপোল্ড

iv) পরিবেশ নীতিবিদ্যার প্রথম উপস্থাপন

d) মারি বুকচিন

(A) i-c, ii-d, iii-a, iv-b
(B) i-b, ii-c, iii-d, iv-a
(C) i-a, ii-b, iii-c, iv-d
(D) i-d, ii-a, iii-b, iv-c
উত্তর: (B) i-b, ii-c, iii-d, iv-a

3. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I

স্তম্ভ-II

i) Oikos

a) পারিপার্শ্বিক অবস্থা

ii) Environ

b) ব্যবহারিক নীতিবিদ্যার শাখা

iii) পরিবেশ নীতিবিদ্যা

c) ভাল প্লামউড

iv) নারী ও প্রকৃতির আধিপত্যবাদ

d) বাসস্থান

(A) i-b, ii-c, iii-a, iv-d
(B) i-c, ii-a, iii-d, iv-b
(C) i-d, ii-a, iii-b, iv-c
(D) i-a, ii-d, iii-b, iv-c
উত্তর: (C) i-d, ii-a, iii-b, iv-c

4. স্তম্ভ-I-এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-I

স্তম্ভ-II

i) মানুষের স্বত:মূল্য আছে

a) স্বত:মূল্য

ii) জীব মাত্রের স্বত:মূল্য আছে

b) পরতমূল্য

iii) অন্যের প্রয়োজন নিরপেক্ষ মূল্য

c) মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি

iv) গাছ থেকে কাগজ পাওয়া

d) জীবকেন্দ্রিকতাবাদ

(A) i-c, ii-d, iii-a, iv-b
(B) i-a, ii-b, iii-c, iv-d
(C) i-d, ii-a, iii-b, iv-c
(D) i-b, ii-c, iii-d, iv-a
উত্তর: (A) i-c, ii-d, iii-a, iv-b

দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার

দর্শন ষষ্ঠ অধ্যায় সত্য/মিথ্যা 

Class 12 3rd Semester Philosophy

Chapter 6 True/False MCQ

 

1. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. অ্যারিস্টটল প্রকৃতিকেন্দ্রিক মতবাদের সমর্থক।
II. “মানুষ সর্বোচ্চ সুখ ভোগের অধিকারী”—এটি মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির উদাহরণ।
III. আলবার্ট শয়েৎজার জীবনের প্রতি শ্রদ্ধা নীতির প্রবক্তা।
IV. Ecology শব্দটি প্রথম ব্যবহার করেন পিটার সিঙ্গার।

(A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(C) (I) – T, (II) – T, (III) – F, (IV) – T
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F

2. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. ভারতীয় দর্শনে বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ে পরিবেশের প্রভাব বেশি দেখা যায়।
II. গভীর বাস্তুবিদ্যায় প্রাণের প্রাচুর্য ও বৈচিত্র্যের কথা পাওয়া যায়।
III. মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক হলেন জন পাসমোর ও পল টেলর।
IV. বাস্তুবিদ্যাকে তিন ভাগে ভাগ করা যায়।

(A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
(B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(C) (I) – T, (II) – F, (III) – T, (IV) – F
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F

3. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশ শব্দটি সংকীর্ণ অর্থে গৃহীত হয়েছে।
II. বাস্তবাত ও নারীবাদের মিলিত রূপ হলো বাস্তুনারীবাদ।
III. পিরামিডের প্রতিটি স্তর তার নিম্নস্তরের ভোক্তা।
IV. মানুষ এবং প্রকৃতির সম্বন্ধ হলো ক্রিয়া প্রতিক্রিয়ার সম্বন্ধ।

(A) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
(B) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(C) (I) – F, (II) – T, (III) – T, (IV) – T
(D) (I) – T, (II) – T, (III) – F, (IV) – F
উত্তর: (C) (I) – F, (II) – T, (III) – T, (IV) – T

4. নিম্নলিখিত বাক্যগুলির সত্য (T) এবং মিথ্যা (F) যাচাই করো:
I. পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্যতা স্থানগত এবং কালগত।
II. জে বি কালিকটের মতে নৈতিকতার ভিত্তি হলো বুদ্ধি ও যুক্তি।
III. পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হলো প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো।
IV. ভূমি পিরামিডের অপর নাম হলো জৈবিক পিরামিড।

(A) (I) – T, (II) – T, (III) – F, (IV) – T
(B) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T
(C) (I) – F, (II) – T, (III) – T, (IV) – F
(D) (I) – F, (II) – F, (III) – T, (IV) – T
উত্তর: (B) (I) – T, (II) – F, (III) – T, (IV) – T

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর দর্শন ষষ্ঠ অধ্যায় (পরিবেশ নীতিবিদ্যা – প্রকৃতি ও পরিসর) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি  পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top