উচ্চ মাধ্যমিক- দ্বাদশ শ্রেণি
চতুর্থ সেমিস্টার- বাংলা
বাঙালির চলচ্চিত্রের ইতিহাস প্রশ্নের উত্তর
দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার প্রদান করতে চলা উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য KAMALESHFOREDUCATION.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা প্রদান করা হল। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
বাঙালির চলচ্চিত্রের ইতিহাস
দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা :
১) তথ্যচিত্র বলতে কী বোঝো? বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলোচনা করো। ২+৩
উঃ
তথ্যচিত্রঃ
তথ্যচিত্র হল এমন একটি চলচ্চিত্র যা বাস্তব ঘটনা বা বিষয়বস্তুকে তুলে ধরে। তথ্যচিত্রে কোনো কাল্পনিক বিষয়ের স্থান থাকে না। তথ্যচিত্র নানা ধরনের হতে পারে। তথ্যচিত্রের প্রকারগুলির মধ্যে উল্লেখযোগ্য হল – প্রামাণিক, প্রাসঙ্গিক, অবস্থানগত, তথ্যমূলক, জীবনীকেন্দ্রিক, ব্যক্তিগত ও ভ্রমণমূলক তথ্যচিত্র।
বাংলা তথ্যচিত্রের ধারাঃ
বাংলা তথ্যচিত্রের জন্ম হয় হীরালাল সেনের হাত ধরে, তাঁর ‘দিল্লি দরবার’ ছবির মধ্য দিয়ে, যে ধারা এখনো প্রবহমান। নিম্ন কিছু বাঙালি তথ্যচিত্র পরিচালক ও তাঁদের তথ্যচিত্রের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো –
হরিসাধন দাশগুপ্তঃ
বিংশ শতকের অন্যতম বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা হলেন হরিসাধন দাশগুপ্ত। তাঁর উল্লেখযোগ্য তথ্যচিত্রগুলি হল – ‘Konark’, ‘Panchthupi A Village in West Bengal’, ‘Bade Ghulam Ali khan’, ‘Baba’, ‘Acharya Nandalal’, ‘Mizoram’ প্রভৃতি।
সত্যজিৎ রায়ঃ
বাংলা তথ্যচিত্রের গৌরবময় দিন আসে সত্যজিৎ রায়ের হাত ধরে। তাঁর তথ্যচিত্রের সংখ্যা পাঁচটি। জীবনীমূলক তথ্যচিত্র- ‘Rabindranath Tagore’, ‘The Inner Eye’, ‘Bala’, ‘সুকুমার রায়’, তথ্যকেন্দ্রিক তথ্যচিত্র ‘Sikkim’ তাঁর ঘরানার মৌলিক স্বাক্ষর বহন করে।
ঋত্বিক ঘটকঃ
তাঁর উল্লেখযোগ্য তথ্যচিত্রগুলি হল ‘Scientists of Tomorrow’, ‘Chhou Dance of Purulia’, ‘আমার লেনিন’, ‘ইয়েকিউ’ প্রভৃতি।
শান্তি চৌধুরীঃ
তাঁর তথ্যচিত্রগুলির মধ্যে চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পরিতোষ সেন হয়ে মকবুল ফিদা হুসেন অবধি যে চিত্রমালা তিনি তৈরি করেন, তা দর্শকমহলে সমাদৃত হয়।
চিদানন্দ দাশগুপ্তঃ
তাঁর প্রথম তথ্যচিত্র ‘Portrait of a City’ বিদগ্ধ মহলে সাড়া ফেলে। এ ছাড়া তাঁর ‘The Dance of Shiva’, ‘Birju Maharaj’ তথ্যচিত্র দুটি উল্লেখযোগ্য।
মৃণাল সেনঃ
তাঁর গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্যচিত্র হল – ‘Moving Perspective’, ত্রিপুরা প্রসঙ্গ, ‘Calcutta my El Dorado’, ‘Indian Chapter’ প্রভৃতি।
এছাড়াও আরো যারা বাংলা তথ্যচিত্রের ভাণ্ডারকে সম্মৃদ্ধ করেছেন তারা হলেন – বিমল রায়, সলিল চৌধুরী, পূর্ণেন্দু পত্রী, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ প্রমুখ।
২) বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। ৫
উঃ
ভূমিকাঃ
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক এক স্বরণীয় নাম। তার তৈরি করা চলচ্চিত্রের সংখ্যা সীমিত হলেও, যে কয়েকটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন তা বাংলা চলচ্চিত্র জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।




