

উচ্চ মাধ্যমিক বোর্ডের বিশেষ উদ্যোগ!
WBJEE ও NEET 2026 প্রস্তুতিতে প্রশ্ন সেট PDF
ডাউনলোড করে নিন
Published on:
উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য বড় উদ্যোগ নিল WBCHSE বোর্ড। WBJEE 2026 এবং NEET 2026 পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে রাজ্যজুড়ে আয়োজন করা হয়েছে Competitive Guidance Program। অনলাইনে প্রশ্নপত্র প্র্যাকটিস সেট প্রকাশ করেছে সংসদ, PDF হিসাবে সংগ্রহ করতে পারে প্র্যাকটিসের জন্য।
একনজরে »
1 উচ্চ মাধ্যমিক সংসদের রাজ্যজুড়ে গাইডেন্স প্রোগ্রাম: কোথায় কোথায় হচ্ছে?
1.1 কী থাকছে এই গাইডেন্স সেশনে?
2 CGP Question Set PDF: কীভাবে প্রশ্নপত্র ডাউনলোড করবে?
উচ্চ মাধ্যমিক সংসদের রাজ্যজুড়ে গাইডেন্স প্রোগ্রাম:
কোথায় কোথায় হচ্ছে?
রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই গাইডেন্স ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রগুলি হল — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, হাওড়া, ব্যারাকপুর, পুরুলিয়া, চুঁচুড়া, কৃষ্ণনগর, বীরভূম সহ বিভিন্ন জেলা স্কুলগুলিতে এগুলি হচ্ছে। এই ক্যাম্পগুলির বেশ কিছু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, আবার কিছু এখনও চলছে।
কী থাকছে এই গাইডেন্স সেশনে?
এই প্রোগ্রামে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক স্তরের প্রশ্ন আলোচনা করা হচ্ছে, যা সরাসরি WBJEE ও NEET পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক।
-
Physics, Chemistry, Mathematics এবং Biology এই চারটি বিষয় কভার করা হচ্ছে।
-
মোট ৩০০টি Competitive Level প্রশ্ন আলোচনা।
-
প্রশ্নগুলির বিস্তারিত সমাধান (solution) প্রদান।
-
পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতির গাইডলাইন।
যেসব ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণে এই অফলাইন ক্যাম্পে অংশ নিতে পারেনি, তাদের জন্য Council একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা করেছে। সমস্ত সেশন ভিডিও করা হচ্ছে এবং তা আপলোড করা হবে Council-এর অফিসিয়াল YouTube চ্যানেলে।
CGP Question Set PDF:
কীভাবে প্রশ্নপত্র ডাউনলোড করবে?
WBCHSE Council-এর পক্ষ থেকে একটি Question Booklet প্রকাশ করা হয়েছে, যেখানে এই ৩০০টি প্রশ্ন দেওয়া রয়েছে। ছাত্রছাত্রীরা এই Question Booklet ডাউনলোড করতে পারবে, বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে এখানে প্রশ্ন রয়েছে একদম জাতীয় স্তরের পরীক্ষার হিসাবে। YouTube-এ আপলোড হওয়া ভিডিও থেকে সঠিক উত্তর মিলিয়ে নিতে হবে।
তথ্য |
পিডিএফ লিংক |
|---|---|
WBCHSE Competitive Guidance Program 2026FREE PDF Download – 2.33 MB (163 Pages)(Bengali & English Version) |
↓ Download |
সব মিলিয়ে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংসদের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক হতে চলেছে। এখন সঠিকভাবে এই রিসোর্স ব্যবহার করলেই WBJEE ও NEET 2026-এ ভালো ফল করা অনেকটাই সহজ হয়ে যাবে।
SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)


