উৎসশ্রী পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের একাডেমিক সেকশন আপডেট করার পদ্ধতি নিয়ে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন তার মেমো নং 279-SC /Apt/DSE, তারিখ – 25/02/2026 দ্বারা একটা অর্ডার জারি করে। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কয়েকটি জেলাতে ডি আই অফিস থেকে উদ্যোগ নেওয়া হয়েছে উৎসশ্রী পোর্টালে সমস্ত টিচারদের একাডেমিক সেকশন আপডেটেশন এর জন্য। পূর্ব বর্ধমান জেলার ডি আই অফিস থেকে একটি ফরম্যাট দিয়ে এই ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে। মডেল হিসাবে সেটা দিলাম। সেখানে কী লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করা হল। তার সঙ্গে এই ব্যাপারে সামগ্রিক একটা আলোচনাও করা হল। 

——————————————————————————————————

১) প্রশ্ন – একাডেমিক সেকশন আপডেটের এই পরিস্থিতি কেন তৈরি হয়েছিল ?

উত্তর – 2016 সালের গেজেট নোটিফিকেশন অনুযায়ী টিচারদের তিনটি সেকশনে ভাগ করা হয়। সেগুলি হলো আপার প্রাইমারি, IX -X ও XI -XII । অর্থাৎ পূর্বতন নরমাল সেকশনকে ভেঙে আপার প্রাইমারি ও IX -X দুইটি ভাগে ভাগ করা হয়। সেই অনুযায়ী ROA প্রস্তুতির অর্ডার হয় এবং সেটা পোর্টালে আপলোড করতে বলা হয়। কিন্তু এই ব্যাপারে টিচারদের মধ্যে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়। নরমাল সেকশনের টিচাররা আপার প্রাইমারিতে যাবে না। আন্দোলন শুরু হয়। এই ব্যাপারে অনেক অর্ডার তখন পরপর আসে। যাইহোক সেই ব্যাপারে তখন আমার পোস্ট ছিল। তাই আর বিস্তারিত যাচ্ছি না। এরপর একটি কোর্ট কেসের পরিপ্রেক্ষিতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মেমো নং -1197-SE/S, তারিখ – 13/09/2022 জারি করে জানিয়ে দেয় যে নরমাল সেকশনের টিচাররা সবাই নরমাল সেকশনেই থাকবে। কেউ আপার প্রাইমারিতে যাবে না। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন উৎসশ্রী পোর্টালে টিচারদের একাডেমিক সেকশন আপডেট করার উদ্দেশ্যে অর্ডার জারি করে যার মেমো নং – 279-SC/Apt/DSE-25099, তারিখ -25/02/2026। এই অর্ডার অনুযায়ী বর্তমানে টিচারদের একাডেমিক সেকশন নির্ধারিত হবে ও উৎসশ্রী পোর্টালে আপডেট করা হবে। সেই উদ্দেশ্যেই ডি আই অফিসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই অর্ডারে।

২) প্রশ্ন – ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের উপরোক্ত অর্ডারে ঠিক কী বলা হয়েছে ?

উত্তর – এই অর্ডারে টিচারদের একাডেমিক সেকশন আপডেটেশনের ব্যাপারে নিম্নলিখিত কথাগুলি বলা হয়েছে–

i ) DDO অর্থাৎ ডি আই এন্ড থেকে উৎসশ্রী পোর্টালে টিচারদের অ্যাকাডেমিক সেকশন আপডেট করা যাবে।

ii) WBSSC এর RLST এর মাধ্যমে যে সমস্ত টিচার নিযুক্ত হয়েছেন অর্থাৎ 2016 এর রিক্রুটমেন্ট Rules আসার আগে যাঁরা এসএসসির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তাঁদের নিয়োগ যদি নরমাল সেকশনে (পাস/অনার্স/ পিজি যে স্কেলেই হোক না কেন) হয়ে থাকে তাহলে তাঁদের নরমাল সেকশনেই দেখাতে হবে।

iii) নরমাল সেকশনের যে সমস্ত টিচার এসএসসির আগে (অর্থাৎ 1998 সালের আগে যাঁদের নিয়োগ) এমসির সিলেকশনের মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন তাঁরা সবাই নরমাল সেকশনেই থাকবেন।

iii) 2016 এর Recruitment Rules অনুযায়ী যে সমস্ত টিচার First SLST থেকে ( নিয়োগ হয়েছিল 2019/2020 সালে) ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন বিষয়ে আপার প্রাইমারি লেভেলে নিযুক্ত হয়েছিলেন তাঁদের আপার প্রাইমারি হিসাবেই দেখাতে হবে।

iv) যে সমস্ত টিচাররা 2024 সাল বা তার পর থেকে আপার প্রাইমারি লেভেলের জন্য নিযুক্ত হয়েছেন তাঁদের আপার প্রাইমারিতেই দেখাতে হবে।

v) 2016 SLST এর IX -X লেভেলের টিচারদের জন্য কিছুই করতে হবে না। পোর্টালে যেমন আছে থাকতে দিন।

vi) HS Level বা XI -XII লেভেলের টিচারদের যেমন আছে তেমনই থাকবে। এগুলিতে হাত দেওয়ার দরকার নেই।

৩) প্রশ্ন – উপরোক্ত অর্ডারের পরিপ্রেক্ষিতে উৎসশ্রী পোর্টালে সেকশন আপডেটের জন্য সংশ্লিষ্ট টিচার বা স্কুল কর্তৃপক্ষের কী করণীয় ?

উত্তর – সংশ্লিষ্ট টিচারের তেমন কিছুই করণীয় নেই। বড়জোর HOI কে ব্যাপারটা স্মরণ করিয়ে দিতে পারেন। HOI ও কিন্তু নিজের লগ ইন থেকে এই আপডেটের কাজটা করতে পারবেন না। তাঁকে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট ডি আই অফিসে। সেখানে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে এই আপডেটেশনের জন্য আবেদন করবেন HOI। ডি আই লগ ইন থেকে ডি আই অফিস কাজটা করে দেবে।

৪) প্রশ্ন – এই আপডেটেশনের জন্য ডি আই এর কাছে কীভাবে আবেদন করবেন HOI ?

উত্তর – এটা ডি আই অফিস ভেদে আলাদা আলাদা প্রসেস হতে পারে। ডকুমেন্টস বা অ্যাপ্লিকেশন ফরম্যাট আলাদা হতে পারে। আমি নীচে একটা ফরম্যাট দিলাম পূর্ব বর্ধমান ডি আই এর ভারপ্রাপ্ত অফিসার যেটা দিয়েছেন। এটা কী ভাবে পূরণ করতে হবে সেটাও পয়েন্ট ভিত্তিক বললাম। দেখে নিন।

৫) প্রশ্ন – পূর্ব বর্ধমান ডি আই অফিসের ফরম্যাটটির ছবি এই পোস্টের সঙ্গে রয়েছে। সেটি দেখুন। এটা পূরণ করতে হবে নিম্নরুপ পদ্ধতিতে –

1) সিরিয়াল নম্বর লিখবেন 1,2,3..… করে।

2) Name of Teacher এ টিচারের নাম লিখুন।

3) Designation এ AT লিখুন।

4) Recruitment/Appointed through – এখানে WBSSC বা MC লিখুন। ১৯৯৮ বা তার পরের সব WBSSC হবে। ১৯৯৮ এর আগের অর্থাৎ এসএসসি চালু হওয়ার আগের সব MC লিখুন।

5) Date of First Joining এর ঘরে অবশ্যই সংশ্লিষ্ট টিচারের প্রথম চাকরিতে ঢোকার ডেট লিখুন। সেটা আপনার স্কুলে নাও হতে পারে।

6) Date of Joining in Present School এর ঘরে উক্ত টিচার বর্তমান যে স্কুলে চাকরি করছে সেখানকার অর্থাৎ আপনার স্কুলে জয়েনিং এর ডেট লিখুন।

7) Subject এর ঘরে উক্ত টিচারের টিচিং সাবজেক্ট লিখুন। এক্ষেত্রে এসএসসি রেকমেন্ডেশন এর সাবজেক্ট লিখুন। সেখানে যেভাবে লেখা আছে হুবহু সেটাই লিখুন।

😎 Section এর ঘরে উপরের দুই নম্বর প্রশ্নের উত্তরে যেভাবে সেকশন ভাগ করতে বলা হয়েছে সেই অনুযায়ী আপার প্রাইমারি, IX -X, XI -XII বা নরমাল সেকশন লিখুন।

9) Whether Appointed for IX -X এর ঘরে “Yes” লিখুন যদি 2016 সালের প্যানেল থেকে (যে চাকরি এখন ঝুলে আছে) উক্ত টিচার IX -X লেভেলের জন্য নিযুক্ত হয়ে থাকেন। অন্যদের ক্ষেত্রে “No” লিখুন।

৬) প্রশ্ন – একজন টিচারের একাধিক স্কুলে চাকরি হতে পারে। কোন স্কুলের নিয়োগটা ধরে এই সেকশন বিভাজনটা করতে হবে ?

উত্তর – এটা সব সময় করতে হবে উক্ত টিচারের প্রথম চাকরিতে জয়েনিং এর উপর ভিত্তি করে। সেটা বর্তমান স্কুল নাও হতে পারে।

৭) প্রশ্ন – ট্রান্সফার হয়ে আসা বা যাওয়া টিচারদের ক্ষেত্রে এই কাজটা কোন স্কুল করবে ?

উত্তর – সংশ্লিষ্ট টিচার বর্তমানে যে স্কুলে কর্মরত রয়েছেন সেই স্কুলের HOI কাজটা করবেন।

৮) প্রশ্ন – ডি আই অফিসে এই আপডেটেশনের জন্য প্রেয়ার এর সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে ?

উত্তর – এটা জেলা ভেদে ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট জেলা অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজ ও কর্মপদ্ধতিটা জেনে নিতে হবে। পূর্ব বর্ধমান জেলার ডি আই অফিস উপরে উল্লেখিত ফর্ম্যাট ছাড়াও নিম্নলিখিত ডকুমেন্টসগুলি দিতে বলেছে –

1) সমস্ত টিচিং স্টাফের যত অ্যাপ্রুভাল আছে সব।

2) সমস্ত টিচিং স্টাফের যত অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সব।

3) সমস্ত টিচিং স্টাফের যত এসএসসি রেকমেন্ডেশন আছে সব।

4) সমস্ত টিচিং স্টাফের লাস্ট মাসের স্যালারি রিকুইজিশন এর কপি।

এছাড়া সম্ভব হলে Prior Permission ( যদি থাকে) এর কপিও নিয়ে যান।

৯) প্রশ্ন – যাঁরা বর্তমানে HM হিসাবে কর্মরত তাঁদের কি কোনো তথ্য দিতে হবে ? অথবা তাঁদের কোনো ডকুমেন্টস জমা করতে হবে ?

উত্তর – না। HM দের ডিটেইলস ফরম্যাটে দেওয়ার দরকার নেই। নাম ও Designation লিখতে পারেন। বাকি ঘরগুলি Not Applicable করে দিন। তাঁদের জন্য সেকশন বিভাজন হয় না। সেই জন্য দেখবেন উৎসশ্রী পোর্টালে HM দের এই ব্যাপারে সব ঘরগুলি Not Applicable হয়ে আছে।

১০) প্রশ্ন – এই তথ্যগুলি নিয়ে ডি আই অফিসে কী কাজ করা হবে ?

উত্তর – এই আপডেটেশনটা HOI লগ ইনে ফ্রিজ করা থাকলেও ডি আই লগ ইনে খোলা আছে। তাই ডি আই অফিস স্কুলগুলি থেকে তথ্য পাওয়ার পর স্কুলের সমস্ত টিচারদের একাডেমিক সেকশন উপরের পদ্ধতি মতো আপডেট করে দেবে ডি আই লগ ইন থেকে।

১১) প্রশ্ন – ডি আই অফিসে এই আপডেটেশনের পড়ে উৎসস্রী পোর্টালে কী চেঞ্জ দেখতে পাওয়া যাবে স্কুল লগ ইন থেকে ?

উত্তর – এখন যদি আপনি স্কুল লগ ইন দিয়ে উৎসশ্রী পোর্টাল খুলে দেখেন তো দেখবেন সেখানে Apppointment Level এর ঘরে No Data Found দেখাচ্ছে। ডি আই অফিসে আপডেট করে দেওয়ার কয়েকদিন পড়ে Appointment Level এর ঘরে দেখতে পাবেন সংশ্লিষ্ট টিচারের লেভেল দেখাচ্ছে Normal অথবা Upper Primary অথবা HS যে কোনো একটা। এটা দেখতে পেলে জানবেন একাডেমিক সেকশনের আপডেটেশনের কাজ শেষ হয়েছে।

১২) প্রশ্ন – নন টিচিং স্টাফদের ক্ষেত্রে কি এই কাজ করতে হবে ?

উত্তর – না। তাঁদের কিছুই করার দরকার নেই।  

SOURCE-SMR

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top