একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার

বাংলা প্রশ্ন

 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে KAMALESHFOREDUCATION.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন প্রদান করা হলো। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদানের পূর্বে এই নমুনা একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা বিষয়ের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার

বাংলা প্রশ্ন : 

 

শ্রেণিঃ একাদশ (সেমিস্টার ২) বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ঘন্টা ৩০ মিনিট 

১) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

১.১) ‘ছুটি’ গল্প অনুসরণে ফটিক চরিত্রটি আলোচনা করো। ৫

১.২) ‘হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন’- কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে কথক মনে করেছেন? ৫

 

২) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

২.১) ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। ২+৩

২.২) ‘চলে যায় দিন আমাদের’- কাদের কীভাবে দিন চলে যায়? এভাবে দিন চলার কারণ কী? ২+৩

 

৩) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৩.১) ‘আগুন’ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। ৫

৩.২) ‘আগুন’ নাটকে বর্ণিত সতীশ চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ৫

 

৪) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৪.১) ‘তিনি মপাসাঁ, চেখফকে ছাড়িয়ে গিয়েছেন’- মপাসাঁ ও চেখফের পরিচয় দিয়ে কে, কোন ক্ষেত্রে মপাসাঁ ও চেখফকে ছাড়িয়ে গিয়েছেন তা লেখো। ৫

৪.২) ‘গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রাঁস দুঃখ করে বলেন’- আনাতোল ফ্রাঁস কে এবং তাঁর দুঃখের কারণ কী? এই প্রসঙ্গে প্রাবন্ধিকের অভিমতটি সংক্ষেপে বিবৃত করো। ৩+২

৪.৩) ‘তত্ত্বটা হৃদয়ঙ্গম হল সেই ব্রাহ্ম মুহূর্তে’- ‘ব্রাহ্ম মুহূর্তে’ কথাটির অর্থ কী? কোন তত্ত্বের কথা বলা হয়েছে? ২+৩

৪.৪) ‘আজব শহর কলকেতা’য় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভেতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? ২+৩

৫) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৫

৫.২) নাট্যকার দীনবন্ধু মিত্রের নাট্যকৃতিত্বের পরিচয় দাও। ৫

৫.৩) বাংলা কাব্যধারায় শঙ্খ ঘোষের অবদান আলোচনা করো। ৫

৫.৪) বাংলা প্রবাদের বৈচিত্র আলোচনা করো। ৫

 

৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০*১=১০

৬.১) নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০ 

 

শিক্ষাবিস্তারে গণমাধ্যমের ভূমিকা

SOURCE-WBN

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top