একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার
বাংলা প্রশ্ন
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে KAMALESHFOREDUCATION.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন প্রদান করা হলো। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদানের পূর্বে এই নমুনা একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা বিষয়ের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে।
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার
বাংলা প্রশ্ন :
শ্রেণিঃ একাদশ (সেমিস্টার ২) বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ঘন্টা ৩০ মিনিট
শ্রেণিঃ একাদশ (সেমিস্টার ২)
বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ঘন্টা ৩০ মিনিট
১) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১.১) ‘ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি’- আলোচ্য অংশে বক্তা কোন প্রেক্ষিতে উক্ত কথাটি বলেছেন তা ব্যাখ্যা করো। ৫
১.২) নায়ক ও তার দুই সঙ্গীর গোরুর গাড়িতে করে যাওয়ার বর্ণনা দাও। ৫
২) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
২.১) ‘আঁচর ভরিয়া যদি মহানিধি পাই / তব হাম পিয়া দূর দেশে না পাঠাই।।’- ‘মহানিধি’-র আক্ষরিক ও অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। ‘মহানিধি’ পেলে বক্তা কী করবেন? ২+৩
২.২) ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’- কে, কাকে এ কথা বলেছেন? উদ্ধৃতিটির মরমার্থ বুঝিয়ে দাও। ২+৩
৩) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৩.১) ‘যে রক্ষক সেই হল গিয়ে তোমার ভক্ষক’- উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। ৫
৩.২) ‘আগুন’ নাটকে উল্লিখিত নারীচরিত্রগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫
৪) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
৪.১) ‘গল্পটা সকলেই জানেন, কিন্তু তার গূঢ়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি’- কোন গল্প? তার ‘গূঢ়ার্থ’ কী? ২+৩
৪.২) ‘ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি’- বইটির বিষয়বস্তু কী ছিল? বইখানার পরিচয় প্রাবন্ধিক সম্পূর্ণ করতে পারেন নি কেন? ২+৩
৪.৩) ‘তার রাজনৈতিক দূরদৃষ্টি আরো কত বৎসর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই’- কার রাজনৈতিক দূরদৃষ্টির কথা এখানে বলা হয়েছে? উদিষ্ট ব্যক্তির রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় দাও। ২+৩
৪.৪) ‘বাড়ির আড্ডায় ‘মেল’ মেলে না’- এরূপ উক্তির কারণ কী? লেখক কোথায়, কাদের সঙ্গে আড্ডা দিতেন? ২+৩
৫) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৫.১) বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। ৫
৫.২) উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। ৫
৫.৩) লোককথার সংজ্ঞা নির্ধারণ করে তার শ্রেণিবিভাগ করো। ৫
৫.৪) বাংলা প্রবাদের বৈচিত্র আলোচনা করো। ৫
৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০*১=১০
৬.১) নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০
৬.২) প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ১০
বিতর্কের বিষয়: শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস-ফেল তুলে দেওয়া উচিত।
শিক্ষা মানুষের চেতনার উন্মোচন ঘটায়। ভারতবর্ষের মতো দেশের প্রেক্ষাপটে জনসাধারণের জীবন ও দর্শন বিচিত্রগামী। কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামি আমাদের জীবনযাপনকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করতে চায়। মানুষের মনকে শিক্ষার আলোয় আলোকিত করে না তুললে, সভ্যতার চরম সংকট উপস্থিত হতে পারে। ধারাবাহিক শিক্ষাই যথার্থ জ্ঞানের দরজা খুলে দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি অচল হয়ে পড়লে সে পথ বন্ধ হয়। সমস্যা ঠিক এইখানে, কারণ বিভিন্ন অজুহাতে এদেশের অনেক শিক্ষার্থীই শিক্ষা সম্পূর্ণ করার আগে বিদ্যালয়ের প্রথানিবদ্ধ শিক্ষাব্যবস্থার থেকে হারিয়ে যায় অজ্ঞানতার অন্তরালে। প্রতিযোগিতার মুখোমুখি হয়েও অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে শিক্ষার মূল স্রোত থেকে। তাই জ্ঞানচর্চার সর্বজনীন বিকাশ ও বিস্তারের স্বার্থে শিক্ষাব্যবস্থার একটি সুনির্দিষ্ট স্তর পর্যন্ত পাস-ফেল প্রথাকে তুলে দেওয়া প্রয়োজন।





