একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার

বাংলা প্রশ্ন

 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে KAMALESHFOREDUCATION.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন প্রদান করা হলো। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদানের পূর্বে এই নমুনা একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা বিষয়ের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার

বাংলা প্রশ্ন : 

শ্রেণিঃ একাদশ (সেমিস্টার ২) বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৪০ সময়ঃ ২ ঘন্টা  

  

১) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

১.১) ‘মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি’ – উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৫

১.২) নায়ক ও তার দুই সঙ্গীর গোরুর গাড়িতে করে যাওয়ার বর্ণনা দাও। ৫

২) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

২.১) ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। ২+৩

২.২) ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’- কে, কাকে এ কথা বলেছেন? উদ্ধৃতিটির মরমার্থ বুঝিয়ে দাও। ২+৩  

৩) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৩.১) ‘যে রক্ষক সেই হল গিয়ে তোমার ভক্ষক’- উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। ৫ 

৩.২) ‘আগুন ! আগুন জ্বলছে আমাদের পেটে’ – বক্তা কে? তার এই উক্তি ব্যাখ্যা করো। ২+৩  

৪) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৪.১) মার্ক টুইনের লাইব্রেরীর বিশেষত্ব কি ছিল? আঁদ্রে জিদ কীভাবে লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? ২+৩ 

৪.২) ‘তার রাজনৈতিক দূরদৃষ্টি আরো কত বৎসর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই’- কার রাজনৈতিক দূরদৃষ্টির কথা এখানে বলা হয়েছে? উদিষ্ট ব্যক্তির রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় দাও। ২+৩ 

৪.৩) ‘সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায়’ – প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এমন উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। ২+৩ 

৪.৪) ‘ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি’- বইটির বিষয়বস্তু কী ছিল? বইখানার পরিচয় প্রাবন্ধিক সম্পূর্ণ করতে পারেন নি কেন? ২+৩  

৫) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৫

৫.২) উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো।  ৫

৫.৩) বাংলা প্রবাদের বৈচিত্র আলোচনা করো। ৫ 

৫.৪) ছড়া কাকে বলে? ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করে দুটি উদাহরণ দাও। ২+৩ 

৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০*১=১০

৬.১) নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০ 

Class Eleven Second Semester Bengali Question

৬.২) প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ১০ 

বিতর্কের বিষয়: শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস-ফেল তুলে দেওয়া উচিত।

শিক্ষা মানুষের চেতনার উন্মোচন ঘটায়। ভারতবর্ষের মতো দেশের প্রেক্ষাপটে জনসাধারণের জীবন ও দর্শন বিচিত্রগামী। কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামি আমাদের জীবনযাপনকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করতে চায়। মানুষের মনকে শিক্ষার আলোয় আলোকিত করে না তুললে, সভ্যতার চরম সংকট উপস্থিত হতে পারে। ধারাবাহিক শিক্ষাই যথার্থ জ্ঞানের দরজা খুলে দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি অচল হয়ে পড়লে সে পথ বন্ধ হয়। সমস্যা ঠিক এইখানে, কারণ বিভিন্ন অজুহাতে এদেশের অনেক শিক্ষার্থীই শিক্ষা সম্পূর্ণ করার আগে বিদ্যালয়ের প্রথানিবদ্ধ শিক্ষাব্যবস্থার থেকে হারিয়ে যায় অজ্ঞানতার অন্তরালে। প্রতিযোগিতার মুখোমুখি হয়েও অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে শিক্ষার মূল স্রোত থেকে। তাই জ্ঞানচর্চার সর্বজনীন বিকাশ ও বিস্তারের স্বার্থে শিক্ষাব্যবস্থার একটি সুনির্দিষ্ট স্তর পর্যন্ত পাস-ফেল প্রথাকে তুলে দেওয়া প্রয়োজন।

SOURCE-WBN

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top