

একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার
ইতিহাস মডেল প্রশ্নপত্র 2025
Class 11 SEMESTER 2 History
MODELQUESTION PAPER
একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার ইতিহাস প্রশ্নপত্র
ভূমিকা :
Class 11 Second Semester ইতিহাস পরীক্ষায় বসার আগে ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্রগুলি দেখা উচিত। কারণ ইতিহাস মডেল প্রশ্নপত্রগুলি দেখলে ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তা একটা পরিষ্কার ধারণা হয়। সবাই জানো এই বছর থেকে WBCHSE Board Class 11 এর ইতিহাস সিলেবাস সহ পরীক্ষার প্রশ্নপত্র পরিবর্তন করেছে। অর্থাৎ Class 11 কে দুটি সেমিষ্টারে ভাগ করেছে – প্রথম সেমিষ্টার ও দ্বিতীয় সেমিষ্টার।
আজকের এই লেখাতে Class 11 Second Semester History বা ইতিহাস পরীক্ষায় বসার পর যেরকম প্রশ্নপত্র হাতে দেওয়া হবে। ঠিক সেরকম চারটি ইতিহাস মডেল প্রশ্নপত্র তুলে ধরছি।

Class 11 History Question Paper 2025
History
Class: XI
Model Question-1
Semester – 2
Full Mark : 40 Time : 2:00 Hours
(A) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও । 4×3=12
1.অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল ?
2.ভক্তিবাদ কী ?
3. কোন ক্রুসেডকে কেন শিশুদের ক্রুসেড বলা হয় ?
4.মুদ্রণশিল্পের আদিপর্বে কাগজের আবিষ্কার ও ব্যবহার সম্পর্কে লেখো।
(B) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 3×4 = 12
(যে কোনো তিনটি)
1. মনসবদারি ব্যবস্থা কী ? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
2. গ্যালিলিও-র আবিষ্কারগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।
3. রোমান রাষ্ট্রচিন্তায় সেনেকার অবদান কী ?
4. প্রোটেস্ট্যান্ট আন্দোলনে জন ক্যালভিনের ভূমিকা কী ছিল ?
5. ক্রুসেডের ফলাফল সংক্ষেপে লেখো।
6. ডাইনি সন্দেহে মেয়েদেরই সবথেকে বেশি করে হত্যা করা হত কেন ?

(C) ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও । 2×8 = 16
(যে-কোনো দুটি)
1. কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা দাও।
2. দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল ?
3. ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো। এর গুরুত্ব আলোচনা করো।
4. জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তির অগ্রগতি আলোচনা করো।
SOURCE-WBS

©Kamaleshforeducation.in (2023)

