একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার

রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়

রাষ্ট্র : সংজ্ঞা ও বৈশিষ্ট্য ক্লাস-11 MCQ প্রশ্ন উত্তর 

 মার্চ ১৫, ২০২৫ 

একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার

রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য”

ভূমিকা :   একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার মোট 40 নম্বরের MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের প্রথম অধ্যায় -“রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য” থেকে মোট 5 নম্বর অর্থাৎ 5টি MCQ প্রশ্ন আসবেই। তাই রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ 30 টি MCQ প্রশ্ন ও উত্তর  দিলাম। এখান থেকে পরীক্ষায় আসতে পারে।

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য ক্লাস-11 MCQ প্রশ্ন উত্তর
ক্লাস-11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় MCQ

• সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ)
1. ‘রাষ্ট্র’ শব্দটি ব্যবহার করেছিলেন সর্বপ্রথম –
(ক) প্লেটো
(খ) ম্যাকিয়াভেলি উইলসন
(গ) গার্নার
(ঘ) লেনিন
উত্তর : (খ) ম্যাকিয়াভেলি উইলসন ✓

2. ম্যাকিয়াভেলি সর্বপ্রথম ‘রাষ্ট্র’ কথাটি কোন গ্রন্থে ব্যবহার করেন –
(ক) রিপাবলিক
(খ) ডিসকোর্সেস অন লিভাই
(গ) দ্য প্রিন্স
(ঘ) ইল প্রিঞ্চিপে
উত্তর : (গ) দ্য প্রিন্স ✓

3. ‘রাষ্ট্র শ্রেণিশোষণের যন্ত্র’- এই কথাটি বলেছেন –
(ক) কার্ল মার্কস
(খ) লেনিন
(গ) রুশো
(ঘ) গার্নার
উত্তর : (ক) কার্ল মার্কস ✓

4. রাষ্ট্রের প্রধান উপাদান হল –
(ক) জনগণ
(খ) সরকার
(গ) জাতীয়তাবাদ
(ঘ) সার্বভৌমিকতা
উত্তর : (ঘ) সার্বভৌমিকতা ✓

5. ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক হলেন-
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) ল্যাফি
(ঘ) গার্নার
উত্তর : (খ) প্লেটো ✓

• True and False Type Questions:

(সত্য-মিথ্যাধর্মী প্রশ্ন)

6. সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি হল –
বিবৃতি (i) হস্তান্তরযোগ্য ও বিভাজ্য
বিবৃতি (ii) সর্বজনীন ও সর্বব্যাপী
বিবৃতি (iii) চরম, চূড়ান্ত ও সীমাহীন
বিবৃতি (iv) অহস্তান্তরযোগ্য ও অবিভাজ্য
বিকল্পসমূহ :
(ক) (i) সত্য,(ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv), মিথ্যা
(ঘ) (i) মিথ্যা (ii) সত্য, (iii) সত্য (iv) সত্য
উত্তর : (ঘ) (i) মিথ্যা (ii) সত্য, (iii) সত্য (iv) সত্য ✓

7. পোলিস কী ?
(ক) ফ্রান্সের নগররাষ্ট্র
(খ) গ্রিসের নগররাষ্ট্র
(গ) রোমের নগররাষ্ট্র
(ঘ) ভারতীয় নগররাষ্ট্র
উত্তর : (খ) গ্রিসের নগররাষ্ট্র ✓

8. রাষ্ট্রের অপরিহার্য উপাদান সার্বভৌমিকতা –
(ক) ভুল
(খ) ঠিক
(গ) হবে না
(ঘ) কোনোইটি নয়
উত্তর : (খ) ঠিক ✓

9. রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা নীচের প্রদান করেছেন-
(ক) গার্নার
(খ) উইলসন
(গ) হেগেল
(ঘ) ল্যাঙ্কি
উত্তর : (ক) গার্নার ✓

10. বর্তমানে পৃথিবীর কোন রাষ্ট্রে জনসংখ্যা সবথেকে বেশি-
(ক) রাশিয়া,
(খ) আমেরিকা
(গ) চিন
(ঘ) ভারত
উত্তর : (ঘ) ভারত ✓

 

11. “দ্য প্রিন্স’ গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) মন্তেস্কু
(খ) নিকোলো ম্যাকিয়াভেলি
(গ) অ্যারিস্টটল
(ঘ) ল্যাঙ্কি
উত্তর : (খ) নিকোলো ম্যাকিয়াভেলি ✓

12. রাষ্ট্রের একটি প্রধান বৈশিষ্ট্য হল –
(ক) স্থায়িত্ব
(খ) জনসমষ্টি
(গ) জাতীয়তাবাদ
(ঘ) অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি
উত্তর : (খ) জনসমষ্টি ✓

13. ‘রাষ্ট্র শ্রেণিশোষনের যন্ত্র’?- এই মতটি কাদের?-
(ক) রাষ্ট্রবিজ্ঞানীদের
(খ) সাহিত্যিকদের
(গ) আচরণবাদীদের
(ঘ) মার্কসবাদীদের
উত্তর : (ঘ) মার্কসবাদীদের ✓

14. রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রথম প্রবক্তা ছিলেন –
(ক) রুশো
(খ) বোঁদা
(গ) উইলোবি
(ঘ) লেনিন
উত্তর : (খ) বোঁদা ✓

15. পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম হল –
(ক) বাংলাদেশ
(খ) গ্রিনল্যান্ড
(গ) ভ্যাটিকান সিটি
(ঘ) ভুটান
উত্তর : (গ) ভ্যাটিকান সিটি ✓

16. রাষ্ট্রের মস্তিষ্ক নীচের কোন উপাদানকে বলা হয় –
(ক) সরকারকে
(খ) ভূখন্ডকে
(গ) জনগণকে
(ঘ) সবকটি ভুল
উত্তর : (ক) সরকারকে ✓

17. রাষ্ট্রকে ‘কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ’ – একথা বলেছেন –
(ক) কার্ল মার্কস
(খ) ল্যাস্কি
(গ) গান্ধিজি
(ঘ) মন্তেস্কু
উত্তর : (গ) গান্ধিজি ✓

18. জনগণের সার্বভৌমিকতার কথা নীচের বলেছিলেন –
(ক) গার্নার
(খ) রুশো
(গ) লেনিন
(ঘ) ল্যাস্কি
উত্তর : (খ) রুশো ✓

19. ‘জনগণের সার্বভৌমিকতার জনক’ হিসেবে পরিচিতি লাভ করেন –
(ক) বোঁদা
(খ) উইলোবি
(গ) ল্যাস্কি
(ঘ) রুশো
উত্তর : (ঘ) রুশো ✓

20. জনগণের সার্বভৌমিতার কথা সর্বপ্রথম বলেছিলেন –
(ক) বোঁদা
(খ) উইলোবি
(গ) ল্যাস্কি
(ঘ) রুশো
উত্তর : (ঘ) রুশো ✓

• Fill in The Blanks: (শূন্যস্থান পূরণ)
21. রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম _________
(ক) সার্বভৌমিকতা
(খ) জাতীয়তাবাদ
(গ) সরকার
(ঘ) নেই
উত্তর : (ক) সার্বভৌমিকতা ✓

• Column Matching: (স্তস্ত মিলকরণ)
22. ক-স্তম্ভ খ-স্তম্ভ
(ⅰ) ম্যাকিয়াভেলি (a) পলিস
(ⅰⅰ) গ্রিক (b) স্টেট
(ⅲ) রোমান (c) স্ট্যাটাস
(iv) টিউটনগণ (d) সিভিটাস
বিকল্পসমূহ : (ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(খ) (i)-(a), (ii)-(c), (iii)-(b) (iv)-(d)
(গ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(ঘ) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
উত্তর : (গ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c) ✓

23. ‘সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থের লেখক হলেন –
(ক) রুশো
(খ) ল্যাস্কি
(গ) হবস্
(ঘ) প্লেটো
উত্তর : (ক) রুশো ✓

24. ‘সার্বভৌমিকতা’ শব্দটির অর্থ হল –
(ক) সমানাধিকতা
(খ) স্বাধীন রাষ্ট্র
(গ) রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব
(ঘ) সর্বশ্রেষ্ঠ
উত্তর : (গ) রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব ✓

25. সিভিটাস হল –
(ক) প্রাচীন রোমের নগররাষ্ট্র
(খ) প্রাচীন ভারতীয় নগররাষ্ট্র
(গ) প্রাচীন গ্রিক নগরবাষ্ট্র
(ঘ) সবগুলি ভুল
উত্তর : (ক) প্রাচীন রোমের নগররাষ্ট্র ✓

26. ‘I am the State’- উক্তিটি বলেছেন –
(ক) ষোড়শ লুই
(খ) এয়োদশ লুই
(গ) লেনিন
(ঘ) চতুর্দশ লুই
উত্তর : (ঘ) চতুর্দশ লুই ✓

27. UNESCO – এর পুরো নাম হল –
উত্তর : United Nations Educational, Scientific and Cultural Organisations.

28. UNO – এর পুরো নাম হল –
উত্তর : United Nations Organisation.

29. ‘দুনিয়ার মজদুর এক হও’- উক্তিটি করেছেন –
(ক) ল্যাস্কি,
(খ) কার্ল মার্কস
(গ) বার্জেস
(ঘ) ষোড়শ লুই
উত্তর : (খ) কার্ল মার্কস ✓

30. ইংরেজি State বা রাষ্ট্র শব্দটি নীচের কোন লাতিন শব্দ থেকে এসেছে –
(ক) Statics
(খ) State
(গ) Status
(ঘ) Sate
উত্তর : (গ) Status ✓

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top