চতুর্থ শ্রেণির ‘ভাষা পাঠ’ অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর সপ্তম অধ্যায় ‘প্রতিশব্দ (৪৮-৫১ পৃষ্ঠা) থেকে প্রশ্ন ও উত্তর: ——————————————————————– ———————————————————————— ১. প্রতিশব্দ বা সমার্থক শব্দ কাকে বলে? উত্তর: যেসব শব্দের অর্থ একই বা প্রায় সমান, তাদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে। ২. একই বিষয়ের অনেকগুলো নাম বা প্রতিশব্দ থাকার সুবিধা কী? উত্তর: এতে ভাষার বৈচিত্র্য বৃদ্ধি পায় এবং একই শব্দ বারবার ব্যবহার না করে নতুন নতুন শব্দ ব্যবহারের মাধ্যমে মনের ভাব আরও সুন্দরভাবে প্রকাশ করা যায়। ৩. ‘আকাশ’ শব্দের দুটি প্রতিশব্দ লেখো। উত্তর: গগন এবং অম্বর। ৪. ‘জল’ শব্দের তিনটি প্রতিশব্দ কী কী? উত্তর: বারি, সলিল এবং নীর। ৫. ‘পৃথিবী’ শব্দের দুটি প্রতিশব্দ লেখো। উত্তর: ধরণী এবং বসুন্ধরা। ৬. ‘মা’ শব্দটিকে আর কী কী প্রতিশব্দে ডাকা যায়? উত্তর: জননী এবং মাতা। ৭. ‘বাবা’ শব্দের দুটি প্রতিশব্দ লেখো। উত্তর: পিতা এবং জনক। ৮. ‘সূর্য’ শব্দের তিনটি প্রতিশব্দ লেখো। উত্তর: রবি, ভানু এবং দিনকর। ৯. ‘চাঁদ’ শব্দের দুটি প্রতিশব্দ কী কী? উত্তর: শশী এবং সুধাকর। ১০. ‘পাখি’ শব্দের দুটি প্রতিশব্দ লেখো। উত্তর: খগ এবং বিহঙ্গ। ১১. ‘ফুল’ শব্দের দুটি প্রতিশব্দ লেখো। উত্তর: পুষ্প এবং কুসুম। ১২. ‘গাছ’ শব্দের দুটি প্রতিশব্দ কী কী? উত্তর: বৃক্ষ এবং তরু। ১৩. ‘মানুষ’ শব্দের প্রতিশব্দ লেখো। উত্তর: মানব এবং নর। ১৪. ‘চোখ’ শব্দের দুটি প্রতিশব্দ লেখো। উত্তর: নয়ন এবং লোচন। ১৫. ‘হাত’ শব্দের প্রতিশব্দ কী? উত্তর: কর এবং হস্ত। ১৬. ‘রাত’ শব্দের দুটি প্রতিশব্দ লেখো। উত্তর: নিশি এবং যামিনী। ১৭. ‘দিন’ শব্দের প্রতিশব্দ লেখো। উত্তর: দিবস এবং দিবা। ১৮ . ‘পাহাড়’ শব্দের দুটি প্রতিশব্দ কী কী? উত্তর: পর্বত এবং গিরি। ১৯. ‘নদী’ শব্দের দুটি প্রতিশব্দ লেখো। উত্তর: তটিনী এবং সরিৎ। ২০. ‘অগ্নি’ বা ‘আগুন’ শব্দের দুটি প্রতিশব্দ লেখো। উত্তর: অনল এবং পাবক। ©kamaleshforeducation.in(2023) Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Like this:Like Loading... Related