টেট পরীক্ষার প্রস্তুতি

শিশু মনস্তত্ত্ব ও শিশুশিক্ষা (CDP)

  গুরুত্বপূর্ণ ও উত্তর:

PART-9

টেট পরীক্ষার প্রস্তুতির জন্য

শিশু মনস্তত্ত্ব ও শিশুশিক্ষা থেকে প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন ১. কোনও বিষয়ে কোনও ছাত্র দুর্বল থাকলে শিক্ষক হিসাবে করণীয় কী?

📈 উত্তর: বিষয়টি সম্বন্ধে ছাত্রদের ঔৎসুক্য বাড়ানো।

 

প্রশ্ন ২. যদি তুমি কোনও ছাত্রকে ভয় দেখিয়ে শারীরিক শাস্তি দাও, তারপর তুমি কি করবে?

🙌 উত্তর: দোষটাকে স্বীকার করে সেটি নিয়ন্ত্রণ করবে।

 

প্রশ্ন ৩. গণসংযোগে কোন্টির প্রয়োজন নেই?

🔇 উত্তর: সুন্দর ব্যক্তিত্বের কোনও প্রয়োজন হয় না।

 

প্রশ্ন ৪. শিক্ষার উদ্দেশ্য হল শিশুদের কার্যক্ষমতার উপলব্ধি, এর অর্থ লেখ।

🌱 উত্তর: শিক্ষক ও অভিভাবকদের জানা দরকার শিশু কি করতে পারবে ও তাদের কতটা ক্ষমতা আছে। শিশুদের বেড়ে ওঠার উপযুক্ত সুযোগ ও অনুকূল পরিবেশ দরকার। তাদের প্রতি দৃষ্টিভঙ্গি হতে হবে সাহায্যকারী, উৎসাহ দানকারী ও সহানুভূতিশীল।

 

প্রশ্ন ৫. একজন ভালো শিক্ষকের কী কী যোগ্যতা ও দক্ষতা দরকার?

📚 উত্তর: শিক্ষকের দরকার পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা।

 

প্রশ্ন ৬. ছাত্রদের পছন্দসই শিক্ষক কারা?

⭐ উত্তর: যারা বিষয়বস্তু সম্পর্কে ছাত্রদের অসুবিধা দূর করেন।

 

প্রশ্ন ৭. ছাত্রদের শিক্ষকের কাছে কিরকম হওয়া উচিত?

🙌 উত্তর: ছাত্রদের শিক্ষকের কাছে অনুগত থাকা প্রয়োজন।

 

প্রশ্ন ৮. স্কুল ছাড়া আর কোন্ কোন্ প্রতিষ্ঠানকে শিক্ষার মাধ্যম বলা যায়?

🏠 উত্তর: স্কুল বা বিদ্যালয় ছাড়া গৃহ, সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠান, পাঠাগার, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, দূরদর্শন, বেতার, সংবাদপত্র, বক্তৃতামঞ্চ প্রভৃতিকে শিক্ষার মাধ্যম বলা যেতে পারে।

 

প্রশ্ন ৯. পাঠ্যক্রম ও পাঠ্যসূচীর পার্থক্য কী?

📖 উত্তর: পাঠ্যক্রম হচ্ছে শিক্ষার্থীর জীবনে সকল ধরনের অভিজ্ঞতার সামগ্রিক রূপরেখা। পাঠ্যসূচী হচ্ছে শিক্ষার্থীর কোনও একটি স্তরে বিভিন্ন বিষয় পাঠের রূপরেখা।

 

​প্রশ্ন ১০.চুঁইয়ে-পড়া নীতি যে নামটির সাথে জড়িত সে নামটি কি?

📜 উত্তর: লর্ড মেকলে।

 

​প্রশ্ন ১১. খেলাভিত্তিক শিক্ষার কতগুলো উপকারিতা উল্লেখ কর।

⚽ উত্তর: খেলাভিত্তিক শিক্ষা হল স্বাধীন, স্বতঃস্ফূর্ত এবং আনন্দ। যার মাধ্যমে শিশু অনেক কঠিন শিক্ষণীয় বস্তুও খুব সহজে এবং স্বাভাবিকভাবে আয়ত্ত করতে পারে। এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর ভয়, রাগ, ঘৃণা প্রভৃতি ক্ষতিকারক প্রক্ষোভগুলো সমাজ-নির্দিষ্ট পথে উদ্গমন করা যায় এবং শিক্ষার্থীর বিভিন্ন সামাজিক গুণাবলীর বিকাশ ঘটে।

 

​প্রশ্ন ১২. ‘কিন্ডারগার্টেন’ শব্দটির অর্থ কি?

🌼 উত্তর: ‘কিন্ডারগার্টেন’ শব্দটির আক্ষরিক অর্থ শিশু-উদ্যান। এই বিদ্যালয়ে শিশু আত্মসক্রিয়তার মাধ্যমে স্বাধীনভাবে শিক্ষালাভ করে।

 

​প্রশ্ন ১৩. সাহিত্যমনস্ক ছাত্রকে বিজ্ঞান বিষয়ে আগ্রহী করতে কী করবেন?

🔬 উত্তর: সেইসব ছাত্রকে বিজ্ঞানের ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া প্রয়োজন এবং তাদের সেখানে প্রতিটি বিষয় হাতে কলমে দেখানো প্রয়োজন।

 

​প্রশ্ন ১৪. ক্লাসের পরীক্ষা-পদ্ধতিতে কোন্ পন্থা সবচেয়ে ভালো?

📑 উত্তর: এক্ষেত্রে পাশফেল প্রথা বন্ধ করে দিয়ে শুধুমাত্র পাশপ্রথাকে ধরে রেখে, ফেলপ্রথা তুলে দেওয়া উচিত।

 

​প্রশ্ন ১৫. গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক কার্যাবলীর সঙ্গে শিক্ষার্থীর বাস্তব পরিচিতি ঘটানো ও তাকে গণতন্ত্রের পরিশাসনে সক্রিয় অংশগ্রহণে সমর্থ করানো কিসের অঙ্গ?

🗳️ উত্তর: শিক্ষকের কর্মসূচীর প্রয়োজনীয় অঙ্গ।

 

​প্রশ্ন ১৬. মুদালিয়র পরিকল্পনার উচ্চতর মাধ্যমিক শিক্ষার সাতটি প্রবাহের উল্লেখ কর?

🌈 উত্তর: মুদালিয়র কমিশনের মতে, বহুমুখী শিক্ষাক্রমের সাতটি ধারা হল: মানবিক বিষয়, বিজ্ঞান, কারিগরিবিদ্যা, বাণিজ্য, কৃষি, চারুশিল্প ও গার্হস্থ্য বিজ্ঞান।

 

​প্রশ্ন ১৭. শিক্ষককে দার্শনিক ও পথপ্রদর্শক বলা হয় কেন?

🧭 উত্তর: প্রত্যেক শিক্ষাবিদই এক-একজন দার্শনিক। দার্শনিক ও পথপ্রদর্শকের মতো শিক্ষকও শিক্ষার্থীর জীবনধারাকে বিশ্লেষণ করে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করেন এবং প্রয়োজনীয় কার্যকরী পরামর্শ দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে সহজভাবে এগিয়ে চলার পথ দেখিয়ে থাকেন।

 

​প্রশ্ন ১৮. শিক্ষার জ্ঞানার্জন ধারণার দুটি দুর্বলতা উল্লেখ কর।

⚠️ উত্তর: এই ধারণার দুটি প্রধান দুর্বলতা হচ্ছে এই যে—

(ক) এতে শিক্ষার সংকীর্ণ ধারণাকে প্রাধান্য দেওয়া হয়।

(খ) এতে শিক্ষার ব্যবহারিক দিক উপেক্ষিত।

 

​প্রশ্ন ১৯. কোন্ কোন্ উপাদান শিশুর ব্যক্তিত্ববিকাশে সাহায্য করে?

👤 উত্তর: শিক্ষক মহাশয়ের ব্যক্তিত্ব ও প্রতিন্যাস, বিজ্ঞানসম্মত পাঠ্যক্রম ও শিক্ষণ প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশ শিশুর ব্যক্তিত্ববিকাশে সাহায্য করে।

 

প্রশ্ন ২০. সভ্য মানুষের সমাজে বিদ্যালয় প্রয়োজনীয় কেন?

🏫 উত্তর: সভ্যতার অগ্রগতিতে গৃহ ও সমাজের পক্ষে শিক্ষাদানের প্রত্যক্ষ দায়িত্ব নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। প্রত্যক্ষভাবে শিক্ষা দেওয়ার জন্য গৃহ ও সমাজ সভ্য মানুষদের স্বার্থে বিদ্যালয় সৃষ্টিতে ইন্ধন জুগিয়েছে। এজন্যই সভ্য মানুষের সমাজে বিদ্যালয়ের অস্তিত্ব প্রয়োজন।

 

প্রশ্ন ২১. ‘পিনবিদ্ধ প্রজাপতি’ কোন্ প্রসঙ্গে বলেছিলেন?

🦋 উত্তর: মাদাম মেরী মস্তেসরী পরাধীনতার শিক্ষার কথা বোঝাতে এমন উক্তি করেছিলেন। ফ্রয়বেল-এর আগেই এ ধারণা দেন। শিক্ষার্থীদের স্বাধীনতা, সক্রিয়তা, সৃজনশীলতা ও স্বাভাবিক আগ্রহকে আমল না-দিয়ে কঠোর নিয়ন্ত্রণমূলক শৃঙ্খলা স্থাপনের শিক্ষাকে ‘পিনবিদ্ধ প্রজাপতি’ হিসেবে বিবেচনা করা হয়েছে। পিনবিদ্ধ মৃত প্রজাপতি যেমন নিজস্বতা হারিয়ে যন্ত্রীর যন্ত্রে মত নিয়ন্ত্রিত হয়, তেমনি কঠোর নিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষার্থীর প্রকৃতি, আগ্রহ ও আকুলতা অনুযায়ী শিক্ষণ-পরিবেশ আদৌ পরিলক্ষিত হয় না।

 

প্রশ্ন ২২. শিশুর মানসিক বা বৌদ্ধিক বিকাশে পারস্পরিক ক্রিয়ার প্রভাব লেখ।

🧠 উত্তর: পারস্পরিক ক্রিয়ার প্রভাবে শিশুর মানসিক বিকাশ ঘটে থাকে। কারণ, পরিবেশের পরিবর্তনশীল উপাদানগুলির প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে শিশু তার বিভিন্ন ধরনের মানসিক প্রক্রিয়া এবং ক্ষমতাকে সক্রিয় করে তোলে। এই প্রক্রিয়ার দ্বারা শিশুর মানসিক বা বৌদ্ধিক বিকাশ হয়।

 

প্রশ্ন ২৩. শিক্ষায় শৃঙ্খলা ও স্বাধীনতার সম্পর্ক কী?

⚖️ উত্তর: শিক্ষায় শৃঙ্খলা ও স্বাধীনতা উভয়েরই প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শিক্ষাদানের পরিবেশকে শিক্ষণ-উপযোগী করতে হলে যেমন প্রয়োজন শৃঙ্খলার, তেমনি শিক্ষার্থীর সম্ভাবনার স্বাভাবিক, সর্বাঙ্গীণ ও সর্বোত্তম বিকাশের জন্য প্রয়োজন সুস্থ স্বাধীনতার।

 

প্রশ্ন ২৪. শৃঙ্খলা-রক্ষায় শিক্ষকের ভূমিকা কী ধরনের হওয়া উচিত?

👨‍🏫 উত্তর: বিদ্যালয়ের পরিবেশ শৃঙ্খলামুখর করে তুলতে হলে প্রথমেই শৃঙ্খলা-রক্ষার কাজে শিক্ষককে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। বিশেষ করে শিক্ষককে আদর্শ চরিত্রের অধিকারী হতে হবে বিদ্যালয়ের শৃঙ্খলা-রক্ষার জন্য। যেহেতু তিনিই বিদ্যালয় পরিবেশের পূর্ণ নিয়ন্ত্রক, স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের তাঁর নেতৃত্বকে মেনে চলা ও তাঁকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করা বিধেয়।

 

প্রশ্ন ২৫. ব্যাপকতর অর্থে শিক্ষা কি?

♾️ উত্তর: ব্যাপক অর্থের শিক্ষায় শিক্ষা ও জীবন অভিন্ন এবং সমার্থক। জন্ম-মৃত্যু পর্যন্ত অন্তহীন প্রক্রিয়ায় ব্যক্তির জীবনে যে বিভিন্ন অভিজ্ঞতার সমাবেশ ঘটে, বৃহত্তর অর্থে তাই-ই শিক্ষা। এখানে শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া বলে শিক্ষার পরিধি মৃত্যু পর্যন্ত বিস্তৃত। কেবলমাত্র বিদ্যালয় শিক্ষার মধ্যে এই ব্যাপক অর্থের শিক্ষা সীমিত থাকে না।

 

প্রশ্ন ২৬. শিক্ষণ কাকে বলে?

📖 উত্তর: সাধারণত: শিশুরা তাদের সহজাত প্রবৃত্তি-নির্ভর আচরণধারার সাহায্যে পরিবেশের সাথে সংগতি রেখে কাজ করতে পারে না। তাই পরিবেশ অনুসারে তাদের প্রত্যেককে নিজের আচরণধারায় প্রয়োজনীয় পরিবর্তন সাধনে উদ্যোগী হতে হয়।

আচরণের এই উদ্দেশ্যভিত্তিক ও লক্ষ্যমুখী পরিবর্তনকেই মনোবিজ্ঞানে শিক্ষণ বলা হয়।

 

প্রশ্ন ২৭. বৌদ্ধিক বিকাশ কী?

💡 উত্তর: কোনও শিশুর বৌদ্ধিক বিকাশ বলতে তার উন্নত ধরনের অভিযোজনমূলক প্রতিক্রিয়াকে বোঝানো হয়ে থাকে।

 

🎓 প্রশ্ন ২৮. শিক্ষার সঙ্গে আগ্রহের সম্পর্ক কি?

উত্তর: শিক্ষা হচ্ছে শিক্ষার্থীর নিরবচ্ছিন্ন বিকাশ-বৃদ্ধির প্রক্রিয়া এবং বিখ্যাত মনোবিদদের অনেকে শিক্ষার্থীর আগ্রহকে তার বিকাশ-প্রক্রিয়ার অভিমুখে নিজস্ব মনের স্বতঃপ্রবৃত্ত অগ্রগতি হিসেবে বিবেচনা করেছেন। তাছাড়া জাগ্রত মনোযোগ ছাড়া আগ্রহ-সম্পর্কিত শিক্ষা অসম্ভব।

 

🗳️ প্রশ্ন ২৯. স্বাধীন ভারতে মাধ্যমিক শিক্ষার মূল লক্ষ্য সম্বন্ধে মুদালিয়র কমিশন কি সুপারিশ করেন?

 

উত্তর: স্বাধীন ভারতে মাধ্যমিক শিক্ষার মূল লক্ষ্য হিসেবে মুদালিয়র কমিশন সুযোগ্য নাগরিক সৃষ্টির ব্যক্তিগত সামর্থ্যের উন্নতির, সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়নের ও নেতৃত্বগ্রহণের যোগ্যতা সৃষ্টির সুপারিশ উপস্থাপিত করেন।

 

🏫 প্রশ্ন ৩০. বেথুন স্কুলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: বেথুন স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন জন ড্রিঙ্কওয়াটার বেথুন।

 

🌟 প্রশ্ন ৩১. একজন সুশিক্ষকের প্রধান লক্ষণ হল যে তিনি সুবিবেচক হবেন। সুবিবেচনার যে সকল গুণগুলি শিক্ষার্থীকে শিক্ষায় উদ্বুদ্ধ করে, তা হল—

উত্তর: শিক্ষার্থীর কাজের যথাযথ মূল্যায়ন করা। কোমলতা, সৌহার্দ্য, ভদ্রতা ও সহানুভূতি সাহায্য করার মনোভাব, ধৈর্য ও সহনশীলতা প্রয়োজন।

 

🏫 প্রশ্ন ৩২. ক্লাসে অনুপস্থিতি কীভাবে কমানো যেতে পারে?

উত্তর: শ্রেণীতে নিয়মিত কার্যকরীভাবে শিক্ষাদান করে।

 

📚 প্রশ্ন ৩৩. বিদ্যালয়ে পরিশাসনের দিক দিয়ে আধুনিক শিক্ষকের কর্তব্য কি?

উত্তর: শিক্ষার্থীর অনুশীলনের ও অগ্রগতির পর্যবেক্ষণ এবং যথাসময়ে তাদের পরীক্ষা গ্রহণ, বিদ্যালয়ের পাঠ্যক্রম নির্ধারণ, শ্রেণী অনুযায়ী তার বণ্টন, দৈনন্দিন অনুসরণীয় কর্মসূচী প্রণয়ন, শিক্ষার্থীর অভিজ্ঞতা বৈচিত্রের নিয়ন্ত্রণ এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা—এই সবকটিই আধুনিক শিক্ষকের কর্তব্য।

 

🛠️ প্রশ্ন ৩৪. বুনিয়াদী শিক্ষার মূল উদ্দেশ্য কি?

উত্তর: গান্ধীজীর শিশুকেন্দ্রিক বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হল কোনও একটি হাতের কাজ বা উৎপাদনশীল কাজকে কেন্দ্র করে শিক্ষার্থীর দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক জীবনের বিকাশসাধন করা।

 

🎞️ প্রশ্ন ৩৫. শিক্ষার প্রগতিশীল দুটি পদ্ধতির উল্লেখ কর।

উত্তর: জার্মান শিক্ষাবিদ ফ্রেডারিক ফ্রয়বেল-এর প্রবর্তিত কিন্ডারগার্টেন এবং ডাঃ মাদাম মারিয়া মন্টেশ্বরীর প্রবর্তিত মন্টেশ্বরী পদ্ধতি।

 

🗣️ প্রশ্ন ৩৬. শিক্ষককে কার্যকরী গণসংযোগকারী হতে হলে কী দরকার?

উত্তর: নির্দেশমূলক কাজে সাহায্য করা।

 

🤝 প্রশ্ন ৩৭. শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে প্রাচীন কালের ব্যবধান আজ লোপ পেয়ে যাওয়ায় শিক্ষক সরাসরি শিক্ষার্থীর মনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। কিন্তু ছাড়াও শিক্ষকের দায়িত্ব কী হবে?

উত্তর: শিক্ষার্থী যাতে যুক্তিভিত্তিক পরিচ্ছন্ন ও স্বাস্থ্যময় একটি জীবনদর্শন গড়ে তুলতে পারে, তা শিক্ষকের লক্ষ্য রাখা উচিত।

 

প্রশ্ন ৩৮. উত্তরপত্রের মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চাইলে, শিক্ষকমহাশয়কে কেমন ব্যবহার করতে হবে?

উত্তর. বিষয়গত বা বস্তুগত ব্যবহার করতে হবে।

 

প্রশ্ন ৩৯. ক্লাসে যা পড়াচ্ছেন তা ছাত্ররা বুঝতে না-পারলে তা বোঝানোর সাহায্যের জন্য সর্বোত্তম পদ্ধতি কী?

উত্তর. তাদের সমস্যাগুলি সুনির্দিষ্ট করা।

 

প্রশ্ন ৪০. কোনো বিষয় পড়ানোর সময় শিক্ষকের কি করা উচিত?

উত্তর. বিষয়ের প্রেক্ষিতে গল্পচ্ছলে বৃহত্তর প্রেক্ষিত ছুঁয়ে যেতে হবে।

 

প্রশ্ন ৪১. বিষয়ে কাঁচা ছাত্রদের সঙ্গে ব্যবহার কেমন করতে হবে?

উত্তর. তাদের সাথে সহানুভূতিশীল ব্যবহার করতে হবে।

 

প্রশ্ন ৪২. কি ধরনের শিক্ষককে গ্রহণ করা উচিত?

উত্তর. ছাত্রদের সমস্যা বুঝে সহযোগিতা করেন—এরকম শিক্ষককে গ্রহণ করা উচিত।

 

প্রশ্ন ৪৩. সাফল্যসূচক কি?

উত্তর. সাফল্যসূচক হল শিক্ষার্থীর গুণগত বা অর্জিত জ্ঞানের সূচক। এর সাহায্যে শিক্ষার্থীর মানসিক বয়স বা শিক্ষাগত বয়সের সম্পর্ক নির্ণয় করা যায়।

 

প্রশ্ন ৪৪. শিক্ষাক্ষেত্রে শিশুর চাহিদার গুরুত্ব কি?

উত্তর. আধুনিক শিক্ষাক্ষেত্রে শিক্ষার চাহিদার ওপর অনেকখানি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। শিশুর বিভিন্ন চাহিদা যাতে পরিতৃপ্ত হয় এবং চাহিদা তৃপ্তিতে কোনও বাধা না-ঘটে সেদিকে লক্ষ্য রেখে আধুনিক পাঠ্যক্রম শিক্ষাপদ্ধতি ও শিক্ষা পরিবেশ রচনা করা হয়েছে।

 

প্রশ্ন ৪৫. প্রচলিত পরীক্ষা-ব্যবস্থার দুটি একটি উল্লেখ কর।

উত্তর. প্রচলিত পরীক্ষার দ্বারা শিক্ষার্থীর প্রকৃত জ্ঞানের পরিসর পরিমাপ করা যায় না। এবং এই পরীক্ষায় পরিমাপের যথার্থতা নেই বললেই চলে।

 

প্রশ্ন ৪৬. শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারবে কার কাছে থেকে?

উত্তর. ছাত্রদের কাছ থেকে।

 

প্রশ্ন ৪৭. কোনো ক্লাসে মনস্তত্ত্ব-বিষয়ক দিকটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যায় কার দ্বারা?

উত্তর. মনস্তত্ত্ব-বিষয়ক দিকটি রক্ষণাবেক্ষণ করা যায় শিক্ষার্থীদের দ্বারা।

 

প্রশ্ন ৪৮. শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন বদ ছাত্রকে সংশোধন করবেন?

উত্তর. একজন বদ ছাত্রকে সংশোধন করতে হলে একজন শিক্ষকের প্রথমে ছাত্রটির মানসিক অবস্থা বুঝে, তার আগ্রহের বিষয় থেকে তাকে মূলস্রোতের আগ্রহে ফিরিয়ে নিয়ে আসতে হবে।

 

প্রশ্ন ৪৯. কোনও গরীব ছাত্র বই না কিনতে পারার ফলে পড়া না-করে এলে একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন?

উত্তর. সেই শিক্ষার্থীকে শিক্ষক বিদ্যালয়ের পাঠাগারে বসে পড়া করতে বলবেন।

 

প্রশ্ন ৫০. শিশুদের কিভাবে জ্যামিতি শেখানো যায়?

উত্তর. শিশুদের ত্রিভুজ, ষড়ভুজ, বৃত্তের প্লাস্টিক খেলনা দিয়ে বাড়ির ডিজাইন বা মডেল তৈরি করা দিয়ে।

 

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top