উত্তর: (১) শিক্ষার সংকীর্ণ অর্থ, (২) শিক্ষার ব্যাপকতর অর্থ।
প্রশ্ন ২. শিক্ষা কাকে বলে?
উত্তর: সাধারণ মানুষের নির্দিষ্ট বিশেষ জ্ঞান অর্জন ও বিশেষ ধরনের কৌশল আয়ত্তকরণের প্রক্রিয়াই হল শিক্ষা।
প্রশ্ন ৩. শিশুর জীবনের প্রথমভাগে গৃহ মূলত সাহায্য করে কিসের দ্বারা?
উত্তর: স্নেহ দ্বারা।
প্রশ্ন ৪. শ্রেণীকক্ষে পড়ানোর জন্য সর্বাপেক্ষা কি প্রয়োজনীয়?
উত্তর: পারস্পরিক সৌজন্যবোধ।
প্রশ্ন ৫. ‘ইন্টারন্যাশনাল স্কুল’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: অরবিন্দ ঘোষ।
প্রশ্ন ৬. শিক্ষা কি ধরনের প্রক্রিয়া?
উত্তর: শিক্ষা একটি আজীবন ব্যাপী প্রক্রিয়া।
প্রশ্ন ৭. বুদ্ধাঙ্কের সূত্রটি কি?
উত্তর:
বুদ্ধাঙ্ক (IQ) পরিমাপের মূল সূত্রটি হলো একজন ব্যক্তির মানসিক বয়সকে (Mental Age – MA) তার প্রকৃত বা কালানুক্রমিক বয়স (Chronological Age – CA) দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করা । এর মাধ্যমে মানসিক ও প্রকৃত বয়সের আনুপাতিক হার নির্ণয় করে বুদ্ধিমত্তা পরিমাপ করা হয় ।
প্রশ্ন ৮. ‘শিখনের ক্ষমতাই হল বুদ্ধি’—ইহা কে বলেছেন?
উত্তর: বাকিংহাম।
প্রশ্ন ৯. বিদ্যালয়ে সময় তালিকা তৈরি করতে শিক্ষার্থীদের কিসের কথা চিন্তা করা উচিত?
উত্তর: শিক্ষার্থীদের ক্লান্তি ও অবসাদ দূর করার বিষয়টি চিন্তা করা উচিত।
প্রশ্ন ১০. রুশোর নেতিবাচক শিক্ষা বলতে কি বোঝায়?
উত্তর: প্রকৃতি কেন্দ্রিক শিক্ষাকে।
প্রশ্ন ১১. ‘Educare’ শব্দটির অর্থ কি?
উত্তর: প্রতিপালন করা।
প্রশ্ন ১২. শিক্ষার্থীদের শাস্তি অপেক্ষা অধিক ফলপ্রসূ কি?
উত্তর: পুরস্কার।
প্রশ্ন ১৩. গান্ধীজী কি ধরনের শিক্ষার প্রবর্তন করেন?
উত্তর: বুনিয়াদী শিক্ষার।
প্রশ্ন ১৪. শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কি কি?
উত্তর: (১) শিক্ষার্থী, (২) শিক্ষক, (৩) পাঠ্যক্রম ও (৪) শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রশ্ন ১৫. বিদ্যালয়ের দুটি কাজের উল্লেখ কর।
উত্তর: (১) সংরক্ষণমূলক কাজ ও (২) সংস্কারমূলক কাজ।
প্রশ্ন ১৬. শিক্ষার লক্ষ্য কি কি?
উত্তর: শিক্ষার লক্ষ্য সুনাগরিক তৈরি করা, সুষ্ঠু সমাজ গঠন করা।
প্রশ্ন ১৭. বিদ্যালয়ে শিক্ষকের শিক্ষার্থীদের সাথে কিরকম সম্পর্ক রাখা দরকার?
উত্তর: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
প্রশ্ন ১৮. শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে?
উত্তর: রুশো।
প্রশ্ন ১৯. ‘গিফ্টস ও অকুপেশন’—এটি কোন শিক্ষা-পদ্ধতিতে ব্যবহৃত হয়?
উত্তর: কিন্ডারগার্টেন শিক্ষা-পদ্ধতিতে।
প্রশ্ন ২০. বিদ্যালয়ে শিক্ষার্থীদের কি মেনে চলা উচিত?
উত্তর: নিয়মশৃঙ্খলা মেনে চলা উচিত।
প্রশ্ন ২১. বিদ্যালয় কী?
উত্তর: শিক্ষার প্রত্যক্ষ মাধ্যম হল বিদ্যালয়।
প্রশ্ন ২২. সুশিক্ষকের কয়েকটি গুণাবলী উল্লেখ কর।
উত্তর: সুশিক্ষককে ব্যক্তিগত গুণসম্পন্ন, তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন, স্বাধীন নিরপেক্ষ চিন্তা, জ্ঞানপিপাসু, দায়িত্ববোধসম্পন্ন হতে হবে।
প্রশ্ন ২৩. শিক্ষার ক্ষেত্রে তিনটি গণমাধ্যমের নাম কর।
উত্তর: (১) চলচ্চিত্র, (২) সংবাদপত্র ও (৩) টেলিভিশন।
প্রশ্ন ২৪. ‘Education of man’ পুস্তকটির প্রণেতা কে?
উত্তর: ‘Education of Man’ (জার্মান ভাষায়: Die Menschenerziehung) পুস্তকটির প্রণেতা হলেন বিখ্যাত জার্মান শিক্ষাবিদ ও কিন্ডারগার্টেন পদ্ধতির জনক ফ্রিডরিখ ফ্রোয়েবে
প্রশ্ন ২৫. শিক্ষা কি সৃষ্টি করতে চায়?
উত্তর: শিক্ষা ভালো সমাজ গড়তে চায়।
প্রশ্ন ২৬. পরিবারের প্রাথমিক কাজ কি?
উত্তর: শিশু-শিক্ষার্থীদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া।
প্রশ্ন ২৭. বর্তমান শিক্ষার কাঠামো কি?
উত্তর: ১০+২+৩+২।
প্রশ্ন ২৮. ইউ. জি. সি. কোন্ শিক্ষার অর্থ-যোগানকারী সংস্থা?
উত্তর: উচ্চশিক্ষার।
প্রশ্ন ২৯. শিশুশিক্ষা পুস্তকটি কে রচনা করেন?
উত্তর: মদনমোহন তর্কালঙ্কার।
প্রশ্ন ৩০. ভারতে শিক্ষার জন্য ১৮১৩ সালের শিক্ষাসনদে কত টাকা মঞ্জুর হয়েছিল?
উত্তর: এক লক্ষ টাকা।
প্রশ্ন ৩১. উডের দলিলের সুপারিশ অনুযায়ী ভারতে বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছিল কোন্ বিশ্ববিদ্যালয়ের অনুকরণে?
উত্তর: লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে।
প্রশ্ন ৩২. শ্রবণ-মনন-নিদিধ্যাসন পদ্ধতি কোন্ শিক্ষার সাথে যুক্ত?
উত্তর: বৈদিক-ব্রাহ্মণ্য শিক্ষার সাথে।
প্রশ্ন ৩৩. শৃঙ্খলা আদেশের মত কি নয়?
উত্তর: বাহ্যিক বস্তু নয়।
প্রশ্ন ৩৪. গুরুশিষ্যের সুসম্পর্ক স্থাপনকেই শিক্ষাদানের প্রধান পদ্ধতি কে ভেবেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন ৩৫. অবিধিবদ্ধ মাধ্যমসমূহের গুরুত্ব রয়েছে কিসে?
উত্তর: সমাজে জ্ঞানের পরিধি বৃদ্ধিতে।
প্রশ্ন ৩৬. বিশ্বভারতী কোথায় অবস্থিত?
উত্তর: শান্তিনিকেতনে।
প্রশ্ন ৩৭. ‘শিক্ষা মানুষ তৈরি করে’—কে বলেছেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
প্রশ্ন ৩৮. মন্টেশ্বরী ডাইডাকটিক যন্ত্র উদ্ভাবন করেন কেন?