টেট পরীক্ষার প্রস্তুতি
শিশু মনস্তত্ত্ব ও শিশুশিক্ষা (CDP)
গুরুত্বপূর্ণ ও উত্তর:
PART-8
টেট পরীক্ষার প্রস্তুতির জন্য
শিশু মনস্তত্ত্ব ও শিশুশিক্ষা থেকে প্রশ্ন ও উত্তর:
১. শিশুর শিক্ষার উদ্দেশ্যের প্রয়োজনীয়তা কি?
উত্তর: শিশুর শিক্ষার উদ্দেশ্য থাকা একান্ত প্রয়োজন। যে-কোনো কিছু শিখতে গেলে তার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। এক্ষেত্রে শিক্ষারও লক্ষ্য থাকা প্রয়োজন, কারণ শিক্ষার্থী শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকে এবং এই জ্ঞানার্জনের মাধ্যমে ভবিষ্যতের সচ্ছল পথ প্রস্তুত রাখে। আর যদি ভবিষ্যৎ তৈরি বা জ্ঞানার্জনের লক্ষ্য না-থাকে, তবে সেই শিক্ষার কোনও মূল্য থাকবে না। তাই শিক্ষার লক্ষ্য একান্ত প্রয়োজনীয়।
প্রশ্ন ২. পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক উপাদানগুলি কি কি?
উত্তর: পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক উপাদান তিনটি, যথা—
(ক) শিক্ষার উদ্দেশ্যাবলী
(খ) শিক্ষার্থীর চাহিদা ও ক্ষমতা
(গ) সুযোগ-সুবিধা প্রাপ্তির সম্ভাব্যতা।
প্রশ্ন ৩. সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে কি কি অন্তর্ভুক্ত?
উত্তর: সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে পড়ে শরীরচর্চামূলক কার্যাবলী, বিশেষ শিক্ষামূলক কার্যাবলী এবং সমাজসেবামূলক কার্যাবলী।
প্রশ্ন ৪. সহপাঠ্যক্রমিক কার্যাবলীর দুটি উপযোগিতা লেখ।
উত্তর: (১) সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে শিক্ষার অঙ্গীভূত করে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের উন্নতিসাধন করা যায়। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষককে প্রকৃত বন্ধু ও নির্দেশক হিসেবে গ্রহণ করে।
(২) সহপাঠ্যক্রমিক কার্যাবলী বিদ্যালয়ের কাজের একঘেয়েমি দূর করে। গতানুগতিক বিষয়কেন্দ্রিক পাঠদানের যে রীতি সহপাঠ্যক্রমিক কার্যাবলী বিদ্যালয় কর্মসূচীর মধ্যে বৈচিত্র্য আনে।
প্রশ্ন ৫. কার্যকরী গণসংযোগ কী করতে সাহায্য করে?
উত্তর: গ্রহণ করতে সাহায্য করে।
প্রশ্ন ৬. ছাত্র ভুল উত্তর দিলে, শিক্ষকের কী করা উচিত?
উত্তর: ছাত্রটির উত্তর কেন ভুল হয়েছে তার ব্যাখ্যা করা উচিত এবং সঠিক উত্তরটি বলে দেওয়া উচিত।
প্রশ্ন ৭. দক্ষ শিক্ষকের কী গুণ দরকার?
উত্তর: বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহের সৃষ্টি করা দক্ষ শিক্ষকের অত্যাবশ্যকীয় গুণ।
প্রশ্ন ৮. প্রত্যেক ছাত্রের চিন্তা এবং মেধার বিকাশের পার্থক্য হওয়ার মূল কারণ কি?
উত্তর: ছাত্রদের পরিবেশগত প্রভাবই তাদের মেধা ও চিন্তা বিকাশের পার্থক্যের মূল কারণ।
প্রশ্ন ৯. ছেলেমেয়েরা কোন্ বয়সে অন্তর্মুখী হতে শুরু করে?
উত্তর: ১৫ বছর বয়স থেকে।
প্রশ্ন ১০. শিক্ষক মহাশয়ের উচিত নয় শিশুদের কাছ থেকে তাদের বয়সের অনুপযুক্ত কিছু অনুসন্ধান করা, তা চাইলে শিশুদের কি হবে?
উত্তর: তাহলে শিশুদের হতাশা বৃদ্ধি পাবে, উচ্চরক্তচাপ ও শিশুরা ভীষণভাবে ঘাবড়ে যাবে।
প্রশ্ন ১১. ছাত্রদের অঙ্গভঙ্গি কোন্ ধরনের সংযোগ-পদ্ধতির সঙ্গে সম্পর্কযুক্ত?
উত্তর: বার্তার সাথে।
প্রশ্ন ১২. নতুন পরিস্থিতিকে মানাতে ছাত্রের সঙ্গে শিক্ষকের কি সম্পর্ক?
উত্তর: এই প্রশ্নটি শিক্ষকের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, কেননা এই বৈশিষ্ট্যটি অভিযোজনের সাথে সম্পর্কযুক্ত।
প্রশ্ন ১৩. শিক্ষার মূল লক্ষ্য কী?
উত্তর: মূল্যবোধ জাগিয়ে তোলা এবং ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ সাধন করা।
প্রশ্ন ১৪. উন্নত প্রথায় শিক্ষা দেওয়া বলতে কী বোঝায়?
উত্তর: শিক্ষগ্রহণে সাহায্য করা।
প্রশ্ন ১৫. স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে গেলে যেটি সবচেয়ে জরুরি সেটি কি?
উত্তর: প্রতিটি ছাত্রকে বুঝে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
প্রশ্ন ১৬. পড়ালেখায় অনগ্রসর ছাত্রদের পাকা করতে কোন্ ব্যবস্থা গ্রহণীয়?
উত্তর: গ্রুপ ডিসকাশন ও বিভিন্ন বিষয়ে বিতর্ক সভা করা প্রয়োজন।
প্রশ্ন ১৭. শিক্ষকতাকে তুমি কোন্ দৃষ্টিতে দেখো?
উত্তর: এটি একটি চ্যালেঞ্জ নেবার মত কাজ। শিক্ষককে অগণিত শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হয় এবং তাদের জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করতে হয়।
প্রশ্ন ১৮. একজন শিক্ষকের কোনটি প্রধান কর্তব্য?
উত্তর: ছাত্রদের শেখার আগ্রহ জাগানো।
প্রশ্ন ১৯. শিক্ষাক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ?
উত্তর: ছাত্রদের শাস্তিপ্রদান করা, যাতে তারা কিছুটা ভয়ে নিজের ভুল বুঝতে পেরে সেটা সামনে নিতে পারে।
প্রশ্ন ২০. অঙ্কে ভালো কোনও ছাত্র যদি অঙ্কের ক্লাস না-করে সেই সময় পাঠাগারে বসে ইংরেজি বই পড়েন, তবে অঙ্কের শিক্ষক কী করবেন?
উত্তর: ইংরেজিতে কাঁচা থাকলে উৎসাহ দেবেন, তবে অঙ্কও যেন পাশাপাশি নিয়মিত অভ্যাস করে সেটাও বোঝাবেন।
প্রশ্ন ২১. নতুন অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনিচ্ছুক হওয়া কি কখনোই শিক্ষকের পক্ষে শোভনীয়?
উত্তর: কখনোই শোভনীয় নয়। শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।
প্রশ্ন ২২. ছাত্ররা ক্লাসে না-আসলে শিক্ষকদের কী করা উচিত?
উত্তর: কারণ অনুসন্ধান করে সমাধানের চেষ্টা করা উচিত।
প্রশ্ন ২৩. ভালো শিক্ষক হতে হলে কি করতে হয়?
উত্তর: শিক্ষার প্রতি আগ্রহ দরকার হয়।
প্রশ্ন ২৪. একজন শিক্ষক সার্থক হন কখন?
উত্তর: যদি তিনি তার বিষয় সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন।
প্রশ্ন ২৫. ক্লাসে শিক্ষা দেওয়ার বিষয়ে তোমার উচ্চ আদর্শ আছে। কিন্তু তোমার সমস্যার কারণ কি হবে?
উত্তর: ছাত্রদের মধ্যে এককভাবে পার্থক্য।
প্রশ্ন ২৬. শ্রেণীকক্ষে সংযোগের সবচেয়ে শক্তিশালী বাধা কি?
উত্তর: শিক্ষকমহাশয়ের প্রতি ভীতি।
প্রশ্ন ২৭. একজন শিক্ষকের যে গুণটির অধিকারী হওয়া উচিত, সেটি কী?
উত্তর: ছাত্রকল্যাণে সঠিক পদক্ষেপ নেওয়া।
প্রশ্ন ২৮. শিক্ষকের কাছে কোনটি বেশি কাঙ্ক্ষিত?
উত্তর: কঠিন বিষয়বস্তু সহজভাবে বোঝানো।
প্রশ্ন ২৯. উত্তরপত্র দেখার সময় কী দেখে বেশি নম্বর দেবেন?
উত্তর: সঠিক উত্তরটি নিজের ভাষায় গুছিয়ে লিখছে কিনা তার ভিত্তিতে।
প্রশ্ন ৩০. শিক্ষকের মূল উদ্দেশ্য কী?
উত্তর: ছাত্রদের বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটানো।
প্রশ্ন ৩১. শিক্ষকদের লক্ষ্য কী?
উত্তর: সামাজিক মূল্যবোধ জাগিয়ে ছাত্রদের চিন্তা ও কাজের উৎসাহে গাইড করা আর ছাত্রদের মৌলিক গুণের বিকাশ ঘটানো।
প্রশ্ন ৩২. ক্লাসে পড়ানোর সময় ছাত্ররা মাঝেমধ্যেই প্রশ্ন করলে কী করবেন?
উত্তর: প্রত্যেকের প্রশ্ন-বিষয় সম্পৃক্ত কিনা তা বুঝে কৌতূহল মেটাবেন।
প্রশ্ন ৩৩. শিক্ষকের প্রধান কর্তব্য কী?
উত্তর: চেতনার বিকাশ ঘটানো ও মূল্যবোধ তৈরি করা।
প্রশ্ন ৩৪. সুশিক্ষকের আর একটি লক্ষণ হল প্লবতা, প্লবতা বলতে কি বোঝায়?
উত্তর: সুশিক্ষকের প্লবতা বলতে বোঝায় পরিস্থিতির চাপে অবদমিত না-হওয়া, প্রতিকূল ঘটনাচক্রের কাছে হার না মানা, যে-কোনও অবস্থায় প্রফুল্লতা বজায় রাখাই শিক্ষকের প্লবতার মধ্যে পড়ে।
প্রশ্ন ৩৫. যদি তুমি ক্লাসে পড়াতে পড়াতে কোনও ভুল কর এবং ছাত্ররা যদি তা ধরে ফেলে তুমি কি করবে?
উত্তর: প্রথমত কিছুটা দুঃখ পাওয়া উচিত। কেন-না, ছাত্রদের ভুল পড়ানো কখনোই শোভনীয় বিষয় নয়। কিন্তু এক্ষেত্রে অবশ্যই দ্রষ্টব্য যে পরের বার যাতে ভুল না হয়। আর ছাত্রদেরকে সঠিক পড়ানোর শপথ নিতে হবে।
প্রশ্ন ৩৬. নবোদয় বিদ্যালয়ের দুটি বৈশিষ্ট্য লেখ?
উত্তর: (১) এখানে ভর্তির জন্য শিক্ষার্থীদের বুদ্ধি ও মানসিক ক্ষমতা পরীক্ষা গ্রহণ।
(২) ত্রি ভাষায় শিক্ষাদান : আঞ্চলিক, হিন্দী ও ইংরাজী।
প্রশ্ন ৩৭. প্রতিটি ছাত্রের চিন্তা ও মেধার বিকাশে পার্থক্যের মূল কারণ কী?
উত্তর: পরিবেশগত প্রভাব।
প্রশ্ন ৩৮. উচ্চবর্ণের কোনও শিক্ষক জাত্যাভিমানে তপশিলী সম্প্রদায়ের ছাত্রদের অবজ্ঞা করলে কী করবেন?
উত্তর: সমাজ সম্পর্কে সঠিক ধ্যানধারণা ও বর্তমান সমাজের চিন্তা-চেতনা থেকে পিছিয়ে বলে উদারচেতা হওয়ার পরামর্শ দেবেন।
প্রশ্ন ৩৯. কোনও ছাত্রের উত্তর অজানা থাকলে শিক্ষকের কী করা উচিত?
উত্তর: পরে সঠিক উত্তর দেওয়ার কথা বলা উচিত।
প্রশ্ন ৪০. কোনও বিষয়ের প্রতি ক্লাসের সব ছাত্রের আগ্রহ বাড়ানোর জন্য কী করা উচিত?
উত্তর: ক্লাসে মাঝেমধ্যেই গ্রুপ ডিসকাশন চালু করা উচিত।
প্রশ্ন ৪১. একজন ভালো শিক্ষক হতে গেলে কি করা দরকার?
উত্তর: যত্ন নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া একান্তভাবে প্রয়োজন হয়।
প্রশ্ন ৪২. বই-ছাত্র-শিক্ষক সংযোগের শক্তিশালী উৎস কিভাবে হতে পারে?
উত্তর: যদি বিষয়বস্তু ব্যাখ্যামূলক হয় তবে এগুলি সংযোগের শক্তিশালী উৎস হতে পারে।
প্রশ্ন ৪৩. একজন গবেষণা করেন কেন?
উত্তর: একজন গবেষণা করেন নতুন ঘটনা বর্ণনা ও ব্যাখ্যার জন্য।
প্রশ্ন ৪৪. মানুষ প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয়?
উত্তর: মায়ের কাছ থেকে।
প্রশ্ন ৪৫. শিক্ষা বলতে কী বোঝায়?
উত্তর: শিক্ষা হল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ ও নিজের উপকারে তার জনগঠন করবার দক্ষতা আয়ত্ত করা।
প্রশ্ন ৪৬. ক্লাসে বিশৃঙ্খলা ব্যবহার থামাতে কী পদ্ধতি প্রয়োগ করবেন?
উত্তর: ছাত্রদের সঙ্গে আলোচনা করে ক্লাসে শৃঙ্খলার জন্য ‘কন্টাক্ট’ রুল তৈরি করা।
প্রশ্ন ৪৭. শিক্ষার গুরুত্বপূর্ণ কৌশল কী?
উত্তর: ছাত্রদের মন দিয়ে বোঝানোই শিক্ষার গুরুত্বপূর্ণ কৌশল।
প্রশ্ন ৪৮. একজন শিক্ষক তার শিক্ষার্থীদের নিকট কিসের দ্বারা সুশিক্ষক হতে পারেন?
উত্তর: তার ব্যক্তিগত গুণাবলীর দ্বারা।
প্রশ্ন ৪৯. আধুনিক শিক্ষক তার শিক্ষার্থীর নিকট কোন্ কোন্ সম্পর্কের সাথে যুক্ত?
উত্তর: একজন শিক্ষাদাতা, মন্ত্রণাদাতা ও গুরুজনের সম্পর্কের সাথে শিক্ষক ও শিক্ষার্থীর সাথে বাধা।






