ডিটেইলস পরে বলবো। আপাতত TET নিয়ে দুশ্চিন্তা বন্ধ করুন নিম্নলিখিত কারণগুলির জন্য  

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১) এই কোর্ট অর্ডারটা হয়েছে RTE ACT, 2009 এর উপরে বেস করে । RTE ACT এর যে ধারার কথা এই অর্ডারে উল্লেখ রয়েছে সেটা থেকে এটা পরিষ্কার যে প্রাইমারী ও আপার প্রাইমারী লেভেলের টিচাররাই এর আওতায় আসবেন।

 

২) যাঁরা নরমাল সেকশন এ আছেন তাঁদের মধ্যে আপার প্রাইমারী এবং সেকেন্ডারি ভাগ করা আইনত অসম্ভব কারন রিক্রুটমেন্ট এর সময়ে এরকম কোনও বিভাজনই ছিল না। সুতরাং রেকমেন্ডেশন, অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপ্রুভাল অনুযায়ী নরমাল সেকশন এর কোনও টিচারকে এটা দিয়ে ধরা অত সহজ নয়। করতে গেলেই আবার কেস হবে। সেই কেসে মামলাকারীরাই জিতবেন।

৩) HS Section এর টিচারদের এর মধ্যে আনা যাবে না।

পাঁচ বছরের বা তার কম যাঁদের চাকরি আছে তাঁরাও আসবেন না।

৪) RTE ACT এসেছিল 2009 এ। তারপর এসএসসি দ্বারা সিলেকশন নিয়োগ হয়েছিল 2011 তে। যেহেতু তাতে আপার প্রাইমারী/ সেকেন্ডারী / HS ভাগ ছিল না অর্থাৎ আপার প্রাইমারী ইনক্লুডেড ছিল সেহেতু সেই সিলেকশন প্রসেসে TET দিতে হয়েছিল। তাঁদের TET সার্টিফিকেট আছে। সেটা দিয়েই কাজ চলবে। চিন্তার কিছু নেই।

৫) 2016 এর সিলেকশন টেস্টে প্রথম আপার প্রাইমারী/ সেকেন্ডারী / HS তিনটে বিভাগে আলাদা আলাদা নিয়োগ হয়েছিল। এখানে যেহেতু বিভাগ স্পষ্ট তাই আপার প্রাইমারীতে TET হলেও সেকেন্ডারি বা HS নিয়োগে TET হয়নি। এখানেও সমস্যা নেই।

৬) অনেকে বলছেন NEP, 2020 তে সব বিভাগের টিচারদের ক্ষেত্রে TET নিতে বলা হয়েছে। তাই TET সবার জন্যই প্রযোজ্য। কিন্তু মনে রাখতে হবে NEP একটা পলিসি মাত্র। নোটিফিকেশন জারি করে সেটা ইমপ্লিমেন্ট না করলে সেটা কার্যকর হয় না। সেই রকম নোটিফিকেশন জারি করতে গেলেও আবার RTE ACT এ এই ব্যাপারে সুস্পষ্ট সংশোধনী আনতে হবে। সেরকম কিছু এখনও নেই। এই কারণেই সুপ্রীম কোর্টের অর্ডারেও NEP এর কোনও কথাই আসেনি। সুতরাং NEP তে কী আছে সেটা ইগনোর করাই ভালো।

৭) সুপ্রিম কোর্ট বলেছে এই অর্ডার কার্যকর হবে RTE ACT এর 2(n) ধারায় উল্লেখিত স্কুলগুলোর ক্ষেত্রে । RTE তে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই ধারায় স্কুল বলতে বোঝায় সেই স্কুলগুলি যেগুলি এলিমেন্টারি এডুকেশন দিয়ে থাকে। RTE তেই আবার বলে দিচ্ছে এলিমেন্টারি এডুকেশন বলতে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনাকে। সুতরাং পরিষ্কারভাবে আপার প্রাইমারীতে নিয়োগ প্রাপ্তদের ক্ষেত্রে এই অর্ডার প্রযোজ্য হবে। আগেই বলেছি আপার প্রাইমারীতে নিয়োগপ্রাপ্তদের TET সার্টিফিকেট আছে।

৮) এখনও অনেক আইনি পথ বাকি আছে। চলতেই থাকবে। তারপর সরকার সেটা মানবে। অত সহজে কেউ মানবে না। এটা একটা পশ্চিমবঙ্গ সরকার নয়। সমগ্র দেশে সব সরকার এটার সুরাহা করতে চাইবে। একটা কেস, আবার কেস, আবার বিবেচনা চলতেই থাকবে। তারপর আসবে সরকারি নোটিফিকেশন । দিল্লী বহুত দূর।

৯) তর্কের খাতিরে নাহয় ধরেই নেওয়া গেল যে TET দিতেই হবে। সবাইকেই দিতে হবে। তাতেই বা মাথার উপর কী এমন আকাশ ভেঙে পড়বে ? TET কোনও কম্পিটিটিভ পরীক্ষা নয়। এটা একটা Qualifying Exam। নির্দিষ্ট মার্কস পেলেই আপনি পাস। একবার ফেল করলেই সব আশা শেষ নয়। আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকছে। NCTE নোটিফিকেশানেই বলা আছে বছরে মিনিমাম একবার TET নিতে হবে। ম্যাক্সিমাম এর কোনও ঊর্ধ্বসীমা নেই। কোনও রাজ্যের রাজ্য সরকারই চাইবে না যে তার টিচাররা ফেল করে তার রাজ্যের শিক্ষা ব্যবস্থার করুণ হাল প্রকাশ করে দিক অথবা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা অরাজকতা সৃষ্টি হোক। ফলে সেইরকমই কোশ্চেন করা হবে। সেইরকমই মূল্যায়ন হবে। বছরে ততবারই TET হবে যতক্ষণ না পর্যন্ত সবাই কোয়ালিফায়েড হয়ে যাচ্ছে। নিশ্চিত থাকুন বেশিবার দিতে হবে না। একবারেই সবাই পাস করে যাবেন। সহজ পিচ আর ফ্রেন্ডলি আম্পায়ার থাকলে কেউ ম্যাচ হারে নাকি ?

১০) এবার একটা কথা বলি । আমাকে TET দিতে হলে আমি ইচ্ছাকৃতভাবে ফেল করতে চেষ্টা করবো। কোর্ট বলছে TET পাস করতে না পারার কারনে কোনও টিচারের চাকরি না থাকলে সেই টিচারকে সব Retiremental বেনিফিট দিতে হবে। কোয়ালিফাইং সার্ভিস কম হলেও ফুল পেনশন পাবে। ভেবে দেখুন কী মজা। আপনার 40 – 45 বছর বয়সে সব বেনিফিট নিয়ে Retirement। বাড়িতে বসে ইনকাম। সাথে এখনও অন্য কাজ করার বয়স এবং সুযোগ। চাকরির চেয়ে বেশি ইনকাম করবেন। আমি যেমন  ভাট বকার অতিরিক্ত সময় পেয়ে যাবো। এই সুযোগ কেউ ছাড়ে নাকি ? কিন্তু আমি জানি এই সুযোগ আমি পাবো না। আমাকে দেওয়া হবে না। 60 বছর পর্যন্ত চাকরি করিয়েই ছাড়বে। সুতরাং কী আর করা যাবে? নিন আর দুশ্চিন্তা করতে হবে না। এখনই TET এর বইপত্র কিনে এনে পড়তে বসে যাওয়ার দরকার নেই। একটু শান্তিতে থাকুন। আর “কী হবে ! কী হবে! ”  – 

  

 

SOURCE-SMR

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top