Class 10 ইতিহাস ‘বিকল্প চিন্তা ও উদ্যোগ’

প্রশ্ন উত্তর (পঞ্চম অধ্যায়)

History Chapter 5 Question Answer

Published on: 

মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ’  (History Chapter 5) এর মধ্যে উনিশ শতকের বাংলায় ছাপাখানার বিকাশ, বইয়ের প্রসার এবং বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উন্নতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আজকের এই পোস্টে এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন ও উত্তর (Short Question Answer) শেয়ার করা হল।

 

◆ বিষয়বস্তু ◆

1 দশম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় ‘বিকল্প চিন্তা ও উদ্যোগ’ ছোট প্রশ্ন উত্তর (প্রশ্নমান – ১)

2 দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় MCQ | Class 10 History Chapter 6 Question Answer in Bengali

2.1 বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় ‘বিকল্প চিন্তা ও উদ্যোগ’ ১ নম্বর প্রশ্ন উত্তর

দশম শ্রেণির ইতিহাস

পঞ্চম অধ্যায়

‘বিকল্প চিন্তা ও উদ্যোগ’

ছোট প্রশ্ন উত্তর (প্রশ্নমান – ১)

 

১) কবে কোথায় প্রথম মুদ্রণ শিল্পের উদ্বোধন হয়?
উত্তর: আনুমানিক ৮৬৮ খ্রী. চীনে

২) ছাপাখানার জনক কাকে বলা হয়?
উত্তর: জোহানেস গুটেনবার্গ

৩) ভারতে কারা ছাপাখানার প্রবর্তন করেন এবং কোথায়?
উত্তর: পর্তুগিজরা ১৫৫৬ খ্রী. গোয়াতে

৪) কলকাতায় কে, কবে ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৭৭৭ খ্রী. জেমস অগাস্টাস হিকি

৫) কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়?
উত্তর: চার্লস উইলকিন্স

৬) প্রথম আনন্দবাজার পত্রিকায় লাইনো টাইপ ছাপা হয়েছিল কবে?
উত্তর: ১৯৩৫ খ্রী. ১৮ সেপ্টেম্বর

৭) বাংলায় মুদ্রণের যুগে তৎকালীন গভর্নর কে ছিলেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস

৮) কে প্রথম বাংলা অক্ষর তৈরি করেন?
উত্তর: চার্লস উইলকিন্স

৯) প্রথম বাংলা ছাপা বই কোনটি?
উত্তর: এ গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

১০) ঢাকা প্রেস কবে গড়ে ওঠে?
উত্তর: ১৮৫৬ খ্রী.

১১) শিশু শিক্ষা গ্রন্থটি কার?
উত্তর: মদনমোহন তর্কালঙ্কার

১২) অন্নদামঙ্গল কার লেখা?
উত্তর: ভারতচন্দ্রের

১৩) শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন ও শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮০০ খ্রী.

১৪) হিন্দুস্থানী প্রেস কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: গিলক্রিস্ট, ১৮০২ খ্রী.

১৫) পার্সিয়ান প্রেস কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ম্যাথু ল্যাম্পসডেন, ১৮০৫ খ্রী.

১৬) সংস্কৃত প্রেস কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: বাবুরাম, ১৮০৭ খ্রী.

১৭) নোট বইয়ের প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: মধুসূদন মল্লিক

১৮) কে, কবে ‘বর্ণ পরিচয়’ বই রচনা করেন?
উত্তর: ১৮৫৫ খ্রী. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৯) বিদ্যাবনিক কাকে বলা হয়?
উত্তর: বিদ্যাসাগরকে

২০) আধুনিক বই ব্যবসার জনক ও প্রথম পথপ্রদর্শক কাকে বলা হয়?
উত্তর: বিদ্যাসাগর

দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় MCQ

Class 10 History Chapter 6

Question Answer in Bengali

 

২১) বিদ্যাসাগরের তৈরি ছাপাখানার নাম কি?
উত্তর: সংস্কৃত প্রেস

২২) ছাপাখানা ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন?
উত্তর: গঙ্গাকিশোর ভট্টাচার্য

২৩) শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত?
উত্তর: উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও মার্শম্যান।

২৪) ‘ক্যালকাটা গ্যাজেট’ এর প্রকাশনা কে করেন?
উত্তর: ফ্রান্সিস গ্ল্যাডউইন

২৫) হাফটোন ব্লক প্রিন্টিং কে তৈরি করেন?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

২৬) ইউ রায় এন্ড সন্স কে, কবে প্রতিষ্ঠা করেন? সন্দেশ পত্রিকা কোথা থেকে ছাপা হত?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, ১৮৯৫ খ্রী.; সন্দেশ পত্রিকা ইউ এন রায় এন্ড সন্স থেকে ছাপা হতো।

২৭) প্রথম এশিয়া তথা ভারতীয় কোন ব্যক্তি রঙিন ছাপার দেশীয় পদ্ধতি আবিষ্কার করেন?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

২৮) বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা কবে গড়ে ওঠে? এর সম্পাদক ও সভাপতি কে হন?
উত্তর: ১৯১২ খ্রী.; সম্পাদক শরৎকুমার লাহিড়ি এবং সভাপতি ছিলেন গুরুদাস চট্টোপাধ্যায়।

২৯) 60° স্ক্রিন ও রি-প্রিন্ট কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

৩০) শিবপুর বোটানিক্যাল গার্ডেন কবে তৈরি হয় এবং কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৭৮৭ খ্রী. কর্নেল রবার্ট কিড

৩১) বাংলার মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা কাকে বলে?
উত্তর: পঞ্চানন কর্মকার

৩২) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে?
উত্তর: অক্ষয় কুমার দত্ত

৩৩) প্রথম বাণিজ্যিকভাবে ভারতে টেলিগ্রাফ বার্তা পাঠান কে?
উত্তর: শিবচন্দ্র নন্দী

৩৪) কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৫৬ খ্রী.

৩৫) ভারতের প্রথম ইঞ্জিনিয়ার কে?
উত্তর: গোলকচন্দ্র

৩৬) এভারেস্টের উচ্চতা কে প্রথম পরিমাপ করেন?
উত্তর: রাধানাথ শিকদার

৩৭) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৬ খ্রী.

৩৮) যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৯০৬ খ্রী.

৩৯) বিজ্ঞান রহস্য প্রবন্ধটি কার লেখা?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪০) মানব দেহের রক্ত সংবহন প্রক্রিয়া কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: উইলিয়াম হার্ভে

বিকল্প চিন্তা ও উদ্যোগ

প্রশ্ন ও উত্তর 

দশম শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায়

‘বিকল্প চিন্তা ও উদ্যোগ’

১ নম্বর প্রশ্ন উত্তর

৪১) Indian Association for the Cultivation of Science (IACS) কে, কবে প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম অধিকর্তা কে?
উত্তর: ফাদার ইউজিন লাঁফোর সহায়তায় ড. মহেন্দ্রলাল সরকার, ১৮৭৬ খ্রী.; প্রথম অধিকর্তা প্যারীমোহন মুখোপাধ্যায়।

৪২) সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: মেঘনাদ সাহা, ১৯৩৮ খ্রী.

৪৩) ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে, কবে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: প্রশান্তচন্দ্র মহলানবীশ

৪৪) সি. ভি. রমন কবে, কোন বিষয় নোবেল পান?
উত্তর: ১৯৩০ খ্রী. পদার্থবিদ্যায়

৪৫) Survey of India কবে স্থাপিত হয়? এর প্রথম Surveyor General কে ছিলেন?
উত্তর: ১৭৬৭ খ্রী. জেমস্ রেনেল

৪৬) এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতির নাম কি?
উত্তর: রাজেন্দ্র লাল মিত্র

৪৭) স্কুল বুক সোসাইটির সম্পাক কে ছিলেন?
উত্তর: ইয়েটাস

৪৮) কে, কবে ‘কলকাতা বিজ্ঞান কলেজ’ বা ‘ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ স্থাপন করেন?
উত্তর: স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ১৯১৪ খ্রী. ২৭ মার্চ

৪৯) ‘বেঙ্গল কেমিক্যালস’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

৫০) ‘কেস্কোগ্রাফ’ যন্ত্রটি কে আবিষ্কার করেন?
উত্তর: জগদীশচন্দ্র বসু

৫১) ‘অব্যক্ত’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: জগদীশচন্দ্র বসু

৫২) ‘কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ’ এর বর্তমান নাম কি?
উত্তর: বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ

৫৩) ‘গোলদিঘির গোলামখানা’ বলা হয় কাকে?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়কে

৫৪) ‘জাতীয় শিক্ষা পরিষদ’ বা ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন’ কবে, কার সভাপতিত্বে গড়ে ওঠে? 

উত্তর: ১৯০৬ খ্রী. ১১ মার্চ, সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে।

৫৫) ‘জাতীয় শিক্ষা’ কথাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: প্রসন্নকুমার ঠাকুর

৫৬) ‘বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ কবে প্রতিষ্ঠিত হয় এবং এর অধ্যক্ষ কে হন?
উত্তর: ১৯০৬ খ্রী. ১৫ আগস্ট; অধ্যক্ষ – অরবিন্দ ঘোষ

৫৭) ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ কবে কার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৬ খ্রী. তারকনাথ পালিত

৫৮) ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের’ নতুন নাম কি হয়?
উত্তর: কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি [C.E.T.]

৫৯) C.E.T. এর ছাত্র-ছাত্রীরা কি নামে জার্নাল প্রকাশ করেন?
উত্তর: টেক

৬০) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২১ খ্রী.

৬১) ‘কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি‘ কবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়?
উত্তর: ১৯৫৫ খ্রী.

৬২) বিশ্বভারতী প্রথম আচার্য ও প্রথম উপাচার্য কে হন?
উত্তর: আচার্য – জওহরলাল নেহেরু, উপাচার্য – রথীন্দ্রনাথ ঠাকুর

৬৩) বিশ্বভারতী কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা লাভ করে?
উত্তর: ১৯৫১ খ্রী.

৬৪) কোন দিনটিতে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ দিবস পালিত হয়?
উত্তর: ২২ মে

৬৫) টেগোর এন্ড কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৯৫ খ্রী.

 আজকের পোস্টে মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় ‘বিকল্প চিন্তা ও উদ্যোগ’ থেকে ১ মার্কস এর বাছাই করা গুরুত্বপূর্ণ ৬৫টি ছোট প্রশ্ন উত্তর  শেয়ার করা হল। 

 

SOURCE-EDT

 ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top