

Class 10 প্রতিরোধ ও বিদ্রোহ:
বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন উত্তর
(তৃতীয় অধ্যায়)
History Chapter 3 Question Answer
Published on:
মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় ‘প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ (History Chapter 3) এর মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ, যেমন—সাঁওতাল, কোল, মুন্ডা বা নীল বিদ্রোহের ইতিহাস এই অংশে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আজকের পর্বে এই চ্যাপ্টার থেকে বাছাই করা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সহজ ভাষায় আলোচনা করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 দশম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় ‘প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’ প্রশ্ন উত্তর ( প্রশ্নমান – ১)
1.1 প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ Class 10 | দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর
1.2 দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ

দশম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়
‘প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ’
প্রশ্ন উত্তর ( প্রশ্নমান – ১)
১) বিপ্লব কথার অর্থ কি?
উত্তর: আমূল পরিবর্তন
২) প্রথম ভারতীয় অরণ্য আইন কবে পাস হয় ?
উত্তর: ১৮৬৫ খ্রিস্টাব্দ
৩) ডায়াট্রিক ব্র্যান্ডিস কে ছিলেন ?
উত্তর: ভারতের প্রথম বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল
৪) দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন কবে পাস হয়?
উত্তর: ১৮৭৮ খ্রিস্টাব্দে
৫) রংপুর বিদ্রোহ কবে, কার বিরুদ্ধে হয়?
উত্তর: ১৭৮৩ খ্রিস্টাব্দে ; দেবী সিংহের
৬) রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: নুরুল উদ্দিন
৭) রংপুর বিদ্রোহের সময় রংপুরের কালেক্টর কে ছিলেন?
উত্তর: গুডল্যান্ড
৮) চুয়াড় শব্দের অর্থ কি?
উত্তর: নীচ ও দুর্বিত জাতি
৯) চুয়াড়রা কোথায় বাস করত?
উত্তর: পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার উত্তর-পশ্চিমাংশ ও বাঁকুড়া জেলার দক্ষিণ-পশ্চিমাংশে.
১০) চুয়াড় বিদ্রোহ কার বিরুদ্ধে হয় ?
উত্তর: ধলভূমের রাজা জগন্নাথ সিংহের
১১) চুয়াড় বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো
উত্তর: দুর্জন সিংহ, মেদিনীপুরের রানি শিরোমনি, অচল সিংহ
১২) মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়?
উত্তর: রানি শিরোমণিকে
১৩) জঙ্গলমহল কোন শহরকে কেন্দ্র করে হয়েছিল?
উত্তর: বিষ্ণুপুর
১৪) চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে হয়?
উত্তর: ১৮২০‐২১ খ্রী কোলরা পোড়াহাটের জমিদার ও তার সহযোগী ইংরেজ সেনাপতি রোগসেসের মধ্যে
১৫) কোলদের বসবাস কোথায় ছিল?
উত্তর: বিহারের ছোটোনাগপুর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে
১৬) দিকু কাদের বলা হত ?
উত্তর: বহিরাগত মহাজনদের
১৭) কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো
উত্তর: বুদ্ধু ভগত, জোয়া ভগত, সিংরাই, ঝিন্দরাই মানকি, সুই মুন্ডা
১৮) হুল কথাটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল ?
উত্তর: সাঁওতাল বিদ্রোহের
১৯) সাঁওতালরা কোথায় বসবাস করত ?
উত্তর: আদিবাসী সাঁওতালরা ছোটোনাগপুর, পালামৌ, মানভূম, রাঁচি, হাজারিবাগ, বীরভূম, বাঁকুড়া ও মেদিনীপুরের বিস্তীর্ণ বনভূমি অঞ্চলে
২০) ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কী ?
উত্তর: পাহাড়ের প্রান্তদেশ
২১) ‘হুল’ কথার অর্থ কী ?
উত্তর: বিদ্রোহ
২২) সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো
উত্তর: সিধু, কানু, চাঁদ, ভৈরব, বীরসিং, কালো প্রামাণিক ও ডোমন মাঝি
২৩) মুন্ডা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো
উত্তর: বিরসা মুন্ডা ও গয়া মুন্ডা
২৪) উলঘুলান শব্দের অর্থ কী ?
উত্তর: ‘ভয়ংকর বিশৃঙ্খলা’ বা ‘প্রবল বিক্ষোভ’
২৫) কে নিজেকে ধরতি আবা বলে পরিচয় দিত ?
উত্তর: বিরসা মুন্ডা
২৬) সিং বোঙা কিসের দেবতা ?
উত্তর: মুন্ডাদের সূর্য দেবতা
২৭) ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাস হয় ?
উত্তর: মুন্ডা বিদ্রোহের কারণে ১৯০৮ খ্রীঃ
২৮) খুঁৎকাঠি প্রথা কোন সমাজে প্রচলিত ছিল ?
উত্তর: মুন্ডা সমাজে (এটি একটি চাষের প্রথা)
২৮) ভিল বিদ্রোহ কবে হয়েছিল ?
উত্তর: ১৮১৯ খ্রিস্টাব্দে
২৯) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের কথা কোন উপন্যাসে আছে ?
উত্তর: আনন্দমঠ ও দেবী চৌধুরানী (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা)
৩০) ভিল বিদ্রোহের একজন নেতার নাম লেখো
উত্তর: সেওয়ারাম
৩১) সন্ন্যাসী ফকির বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো।
উত্তর: দেবী চৌধুরানী, ভবানী পাঠক, চেরাগ আলি, মজনু শাহ, মুসা শাহ, কৃপানাথ
৩২) ভাগনাডিহির গ্রাম কেন বিখ্যাত ?
উত্তর: ভাগনাডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করেছিল

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়
1 নম্বরের প্রশ্ন উত্তর
৩৩) কোন বিদ্রোহের পর দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় ?
উত্তর: কোল বিদ্রোহের পর
৩৪) ভিলরা কোথায় বাস করত ?
উত্তর: বর্তমান গুজরাট ও মহারাষ্ট্রের খান্দেশ ও তার সংলগ্ন সুবিস্তৃত অঞ্চলে
৩৫) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় ?
উত্তর: ১৭৬৩ খ্রিস্টাব্দে ঢাকায়
৩৬) ওয়াহাবি কথার অর্থ কি ?
উত্তর: নবজাগরণ
৩৭) ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন ?
উত্তর: আব্দুল ওয়াহাবি (আরবে)
৩৮) ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: সৈয়দ আহমেদ
৩৯) বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন ?
উত্তর: তিতুমির (যাঁর প্রকৃত নাম মির নিশার আলী)
৪০) তিতুমির কাকে প্রধানমন্ত্রী ও কাকে সেনাপতি ঘোষনা করেন ?
উত্তর: মৈনুদ্দিনকে প্রধানমন্ত্রী এবং গোলাম মাসুমকে সেনাপতি
৪১) বাঁশের কেল্লা কে তৈরি করেন ?
উত্তর: তিতুমির
৪২) তরিকা-ই-মহম্মদীয়া কথার অর্থ কি ?
উত্তর: মহম্মদ-প্রদর্শিত পথ
৪৩) ফরাজি কথার অর্থ কি ?
উত্তর: ইসলাম-নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য
৪৪) ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেন ?
উত্তর: হাজি শরিয়ৎ উল্লাহ
৪৫) দুদুমিয়াঁ কে ছিলেন ?
উত্তর: শরীয়ত উল্লাহর পুত্র (যাঁর আসল নাম মহম্মদ মুসিন)
৪৬) শরিয়ৎ উল্লাহ ভারতবর্ষকে কি বলে ঘোষণা করেন ?
উত্তর: দার-উল-হারব বা বিধর্মীর দেশ
৪৭) পাগলপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: ফকির করিম শাহ (চাঁদ গাজি নামে পরিচিত)
৪৮) মুন্ডাদের ওয়াও সম্প্রদায় কোন আন্দোলন গড়ে তুলছিল?
উত্তর: তানা ভগত আন্দোলন
৪৯) দাদন কথার অর্থ কী?
উত্তর: অগ্রিম অর্থ প্রদান
৫০) নীল বিদ্রোহ কবে হয়?
উত্তর: ১৮৫৯ খ্রীঃ
৫১) নীল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো
উত্তর: দিগম্বর বিশ্বাস, বিষ্ণূচরন বিশ্বাস
৫২) নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় ?
উত্তর: নদীয়ার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে
৫৩) নীল আইন করে আহন করে পাশ হয় ?
উত্তর: ১৮৬২ খ্রীঃ
৫৪) বাংলার নানাসাহের কাকে বলা হয় ?
উত্তর: রামরতন মল্লিক
৫৫) বাংলার ওয়াট টাইটেরল কাদের বলা হত?
উত্তর: দিগম্বর বিশ্বাস ও বিষ্ণূচরন বিশ্বাস
৫৬) বিশে ডাকাত নামে কে পরিচিত?
উত্তর: বিশ্বনাথ সর্দার
৫৭) পাবনার কষক বিদ্রোহের কয়েক জন নেতার নাম লেখো
উত্তর: ঈশ্বরচন্দ্র রায় (বিদ্রোহী রাজা), শম্ভুনাথ পাল, ক্ষুরদিরাম মোল্লা
৫৮) অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে?
উত্তর: শিশির কুমার ঘোষ
৫৯) ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোন বিদ্রোহে?
উত্তর: রংপুর বিদ্রোহে
৬০) বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড বেন্টিঙ্ক
৬১) ভারতে প্রথম নীল চাষ কবে হয়?
উত্তর: ১৮৭৭ সালে
৬২) ডেইট্রিক ব্রান্ডিস কে ছিলেন?
উত্তর: একজন বনাঞ্চল বিশারদ।
৬৩) রংপুর কৃষক বিদ্রোহ কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: 1783 খ্রিস্টাব্দে।
৬৪) ডেইট্রিক ব্রান্ডিস কোথাকার বনাঞ্চল বিশারদ ছিলেন?
উত্তর: জার্মানির
৬৫) Indian Forest Service কবে গঠিত হয়?
উত্তর: 1864 খ্রিস্টাব্দে।
৬৬) কার প্রচেষ্টায় ভারতে Indian Forest Service গঠিত হয়?
উত্তর: ডেইট্রিক ব্রান্ডিস
৬৭) ভয়েলকার (Voelcker) কে ছিলেন?
উত্তর: একজন কৃষিবিদ্।
৬৮) ভয়েলকার কবে ভারতে আসেন?
উত্তর: 1894 খ্রিস্টাব্দে।

দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়
দশম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ
1 নম্বরের প্রশ্ন উত্তর |



