দশম-শ্রেণি
ইতিহাস প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’ প্রশ্ন উত্তর
(MCQ & SAQ) History Chapter 1
Published on:
মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় ‘ইতিহাসের ধারণা’ (Class 10 History Chapter 1) এর মধ্যে আধুনিক ইতিহাসের উপাদান থেকে শুরু করে খেলাধুলো, খাদ্যাভ্যাস বা স্থানীয় ইতিহাস—সব কিছুরই সুন্দর ধারণা দেওয়া আছে এই অংশে। আজকের পোস্টে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার মতো বাছাই করা বেশ কিছু MCQ এবং SAQ প্রশ্ন-উত্তর আলোচনা করা হলো।
বোর্ড: বিষয়বস্তু
1 ক্লাস 10 ইতিহাস অধ্যায় 1 ছোট প্রশ্ন এবং উত্তর | ইতিহাসের ধারণা Class 10 Short Question Answer
1.1 ইতিহাসের ধারণা Class 10 Question Answer | ক্লাস 10 ইতিহাস অধ্যায় 1 প্রশ্ন এবং উত্তর
1.2 দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় অনুশীলনী
ক্লাস 10 ইতিহাস অধ্যায় 1 ছোট প্রশ্ন এবং উত্তর | ইতিহাসের ধারণা
দশম শ্রেণির ইতিহাস:
প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’
(ছোট প্রশ্ন ও উত্তর)
১) ইতিহাসের জনক কাকে বলা হয়?
উত্তর: হেরোডোটারস।
২) বর্তমানে ইতিহাস চর্চার অর্থ কি?
উত্তর: সামগ্রিক ইতিহাস চর্চা
৩) নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ কবে শুরু হয়?
উত্তর: ১৯৬০ এর দশকে।
৪) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকবে গঠিত হয়?
উত্তর: ১৯০৯ সালে।
৫) কবে, কোথায় ক্রিকেট খেলার জন্ম হয়?
উত্তর: ১৭০৯ খ্রিস্টাব্দে ; ইংল্যান্ডের ডাটফোর্টের সারেতে।
৬) কবে কোথায় প্রথম মহিলা ক্রিকেট খেলা সংঘটিত হয়?
উত্তর: ১৮৮৭ খ্রিঃ, ইংল্যান্ডে
৭) প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ কবে হয়?
উত্তর: ১৯৭৩ সালে
৮) ডিম্বাকৃতি ফুটবলকে কি বলা হয়?
উত্তর: রাগবি
৯) কবে কোথায় মোহনবাগানদল গঠিত হয়?
উত্তর: ১৮৮৯খ্রীঃ ; কলকাতায়
১০) মোহনবাগান কবে IFA শিল্ড জয় করেন? এই জয়ী দলের ক্যাপ্টেন কে ছিলেন?
উত্তর: ১৯১১ খ্রীঃ-এর ২৯ জুলাই ; ক্যাপ্টেন ছিলেন শিবদাস ভাদুড়ী।
১১) ভারতীয় হকি দল অলিম্পিকে কতবার গোল্ড মেডেল পেয়েছিল?
উত্তর: আটবার
১২) হকির জাদুকর কাকে বলা হয়?
উত্তর: ধ্যানচাঁদকে
১৩) “খেলা যখন ইতিহাস” গ্রন্থটি কার লেখা?
উত্তর: কৌশিক বন্দ্যোপাধ্যায়-এর।
১৪) প্রথম খেলা ইতিহাস চর্চা কবে শুরু হয়?
উত্তর: ১৯৭০ খ্রিস্টাব্দে
১৫) কেকের দেশ কাকে বলা হয়?
উত্তর: স্কটল্যান্ডকে
১৬) দাদাভাই ফালকে পুরস্কার কিসের জন্য দেওয়া হয়?
উত্তর: চলচ্চিত্রের জন্য।
১৭) কোথায়, কোন নাচ কি নামে পরিচিত?
উত্তর: কুচিপুড়ি – অন্ধ্রপ্রদেশ ; ভারতনাট্টম – তামিলনাড়ু ; কথাকলি – কেরালা ও মালাবার ; ছৌনাচ – পুরুলিয়া।
১৮) “একেই বলে শুটিং” – কথাটি কে বলেছেন?
উত্তর: সত্যজিৎ রায়
১৯) ব্রাহ্মিকা পদ্ধতি কি ?
উত্তর: বর্তমানে বাঙালি মহিলারা যে রীতিতে শাড়ি পরেন তাকে ব্রাহ্মিকা পদ্ধতি বলে।
২০) “কলকাতা স্বল্পদৈর্ঘ্য তথ্য”- চিত্রের প্রবর্তক কে ?
উত্তর: হীরালাল সেন ও মতিলাল সেন
২১) শাড়ি পরার পারসি স্টাইলের প্রবর্তন কে করেন ?
উত্তর: জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জ্ঞানদা নন্দিনী দেবী
২২) “A Global History” গ্রন্থের লেখক কে?
উত্তর: রবার্ট রস
২৩) “বাঙালি বেশবাস” গ্রন্থটি কার লেখা ?
উত্তর: মলয় রায়
২৪) প্রথম কবে, কোথায় রেলগাড়ি চালু হয় ?
উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দে ; বোম্বেতে
২৫) কলকাতায় ক্যামেরার প্রচলন কবে হয় ?
উত্তর: ১৮৪০ খ্রিস্টাব্দে
দশম শ্রেণির ইতিহাস:
প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’
(ছোট প্রশ্ন ও উত্তর)
২৬) “Indian House”- কোথায় অবস্থিত ?
উত্তর: লন্ডনে
২৭) গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন কোনটি ?
উত্তর: কলকাতার হাইকোর্ট
২৮) ইন্ডিয়ান আর্কিটেকচার পদ্ধতি কার ?
উত্তর: পার্শি ব্রাউন
২৯) ভারতের জনগণনা প্রথম কবে শুরু হয় ?
উত্তর: ১৮৮১ খ্রিস্টাব্দে
৩০) ১৯ শতকে বিশ্বের বৃহত্তম শহর কোনটি ?
উত্তর: লন্ডন; (২য় ভারতের মুম্বাই)
৩১) “ঠাকুরবাড়ি অন্দরমহল” গ্রন্থটি কার লেখা ?
উত্তর: চিত্রা দেব
৩২) “মায়াপুরী বা সিটি অফ ডিপ্রেশন” কোন শহরকে বলা হয় ?
উত্তর: বোম্বেকে
৩৩) “পোশাক ইতিহাস” গ্রন্থটি কার লেখা ?
উত্তর: কার্ল কোহলার
৩৪) কাওয়ালীর জনক কাকে বলা হয় ?
উত্তর: আমির খসরু
৩৫) টপ্পা গানের প্রবর্তক কে ?
উত্তর: ভারতের পাঞ্জাবের ‘মিঞা গোলাম নবি
৩৬) ভারতীয় নৃত্যকলার জনক কে ?
উত্তর: উদয়শঙ্কর
৩৭) এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়ান গ্রন্থটি কার লেখা ?
উত্তর: বালদুন ধিংরা
৩৮) বাংলা ভাষায় প্রথম নির্বাক ছবির নাম কি ?
উত্তর: বিল্ব মঙ্গল
৩৯) ভারতের প্রথম নির্বাক ছবির নাম কি ?
উত্তর: রাজা হরিশচন্দ্র
৪০) সবাক যুগের বাংলার প্রথম চলচ্চিত্র কোনটি ?
উত্তর: দেনা পাওনা
৪১) “ভারতের চিত্রকলা” কার লেখা ?
উত্তর: অশোক মিত্রের
৪২) ব্রিটিশ আমলে নির্মিত কতগুলি স্থাপত্যের নিদর্শনের নাম লেখো।
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ, হেস্টিং হাউস, এশিয়াটিক সোসাইটি, কলকাতা হাইকোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল
৪৩) “পিচ-রাস্তা তৈরি কৌশল” কে আবিষ্কার করেন ?
উত্তর: টেলফোর্ড ও ম্যাকডাম
৪৪) কত খ্রিস্টাব্দে কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম হয় ?
উত্তর: ১৮৭৩ খ্রীঃ
৪৫) ” এরোপ্লেন” কে আবিষ্কার করেন ?
উত্তর: রাইট ভ্রাতৃদ্বয়
৪৬) “বাংলার ইতিহাস” কার লেখা ?
উত্তর: রাখালদাস বন্দোপাধ্যায়
৪৭) “বাঙালির ইতিহাস” কার লেখা ?
উত্তর: নীহাররঞ্জন রায়
৪৯) “দ্য সাইলেন্স স্প্রিং” কার লেখা ?
উত্তর: র্যাচেল কারসন
৪৮) দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখ ?
উত্তর: চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন
৫০) “People’s history of India” গ্রন্থের লেখক কে ?
উত্তর: ইরফান হাবিব
দশম শ্রেণির ইতিহাস:
প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’
(ছোট প্রশ্ন ও উত্তর)
৫১) “A History of Hindu Chemistry” গ্রন্থটি কার লেখা ?
উত্তর: আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
৫২) আন্তর্জাতিক নারী বর্ষ কোন বছরকে বলা হয়?
উত্তর: ১৯৭৫ খ্রীঃ
৫৩) নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেত্রীর নাম লেখ ?
উত্তর: মেধা পাটেকার
৫৪) চিপকো আন্দোলনের একজন নেত্রীর নাম লেখ ?
উত্তর: গৌরী দেবী
৫৫) কোন কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে আধুনিক চিকিৎসা বিদ্যার সূত্রপাত হয় ?
উত্তর: কলকাতা মেডিকেল কলেজ
৫৬) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয় ?
উত্তর: মহাফেজখানা এবং লেখ্যাগারে
৫৭) ভারতে কবে, কার আমলে পুলিশ বিভাগ গঠিত হয়?
উত্তর: ১৭৯৩ সালে ; লর্ড কর্নওয়ালিসের আমলে
৫৮) গোয়েন্দা বিভাগ কার আমলে গঠিত হয় ?
উত্তর: ১৮৮৭ খ্রিঃ লর্ড ডাফরিনের আমলে
৫৯) “History of The Indian Mutiny” গ্রন্থটি কার লেখা ?
উত্তর: জর্জ উইলিয়াম ফরেস্ট
৬০) “দ্য কজেস অব ইন্ডিয়ান রিভোল্ট” গ্রন্থটি কার লেখা ?
উত্তর: স্যার সৈয়দ আহমেদ খান
৬১) ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোনটি ?
উত্তর: সরকারি নথিপত্র ।
৬২) “জীবনের ঝরাপাতা” আত্মজীবনীটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?
উত্তর: ‘দেশ’
৬৩) লক্ষীর ভান্ডার কে গঠন করেন ?
উত্তর: সরলাদেবী চৌধুরানি
৬৪) “জীবনস্মৃতি” আত্মজীবনীটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর: ‘প্রবাসী’
৬৫) “প্রতাপাদিত্য উৎসব” কে শুরু করেন ?
উত্তর: সরলাদেবী চৌধুরানি
৬৬) “ভারত স্ত্রী মহামন্ডল” কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: সরলাদেবী চৌধুরানি
৬৭) দিকদর্শন ও সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: মার্শম্যান
৬৮) জহরলাল নেহেরুর ইন্দিরা গান্ধীকে দেওয়া চিঠিগুলি কে হিন্দিতে অনুবাদ করেছিলেন ?
উত্তর: মুন্সি প্রেমচাঁদ
৬৯) ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি ?
উত্তর: ‘বেঙ্গল গেজেট’
৭০) ‘সংবাদ কোমুদি’ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: রাজা রামমোহন রায়
৭১) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর
৭২) ‘সমাচার চন্দ্রিকা’ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
৭৩) ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: ঈশ্বর গুপ্ত
৭৪) ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: বঙ্কিমচন্দ্র
৭৫) ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: দ্বারকানাথ বিদ্যাভূষণ
দশম শ্রেণির ইতিহাস:
প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’
(ছোট প্রশ্ন ও উত্তর)
৭৬) ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: হরিশচন্দ্র মুখোপাধ্যায়
৭৭) ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: কৃষ্ণ কুমার মিত্র
৭৮) ইয়ং ইন্ডিয়া ও ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: বিপিনচন্দ্র পাল
৭৯) বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৮০) সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: ব্রহ্মবান্ধব উপাধ্যায়
৮১) বন্দেমাতরম্ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: অরবিন্দ ঘোষ
৮২) যুগান্তর পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: বারীন্দ্রকুমার ঘোষ
৮৩) কেশরী পত্রিকার সম্পাদক কে ?
উত্তর: বালগঙ্গাধর তিলক
৮৪) দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে কবে চালু করে ?
উত্তর: ১৮৭৮ খ্রী. লর্ড লিটন
৮৫) রসগোল্লা কে প্রথম আবিষ্কার করেন ?
উত্তর: হরিপদ ভৌমিক
৮৬) প্রথম পুরুষ বিশ্বকাপ ক্রিকেট খেলা কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯৭৫ খ্রিষ্টাব্দে
৮৭) কবে, কোথায় প্রথম মহিলা ক্রিকেট ক্লাব তৈরি হয়?
উত্তর: ১৮৮৭ খ্রী., ইংল্যান্ডে।
৮৮) প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ খেলা কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯৭৩ খ্রী., ইংল্যান্ডে।
৮৯) কোথায় এবং কবে প্রথম রাগবি খেলা চালু হয়েছিল?
উত্তর: ১৮২৩ খ্রী., ইংল্যান্ডে।
৯০) ফুটবল অ্যাসোসিয়েশন (FA) কবে কোথায় গঠিত হয়?
উত্তর: ১৮৬৩ খ্রী. ; লন্ডনে।
৯১) ভারতের কবে, কোথায় প্রথম রেলপথ চালু হয়?
উত্তর: ১৮৫৩ খ্রী., বোম্বাই থেকে থানে।
৯২) “The Sea Around us” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: রাচেল কারসন, ১৯৫২ খ্রী.
৯৩) কাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়?
উত্তর: লর্ড ডালহৌসি।
৯৪) চিত্রকলা ও ফটোগ্রাফিকে একত্রে কি বলা হয়?
উত্তর: দৃশ্য শিল্প বা ভিজুয়াল আর্ট।
৯৫) “কলকাতা স্কুল অফ আর্ট” এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: আর্নেস্ট বিনফিল্ড হ্যাভেল।
৯৬) কলকাতা স্কুল অফ আর্ট এর প্রথম সহ অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।
৯৭) “হ্যান্ডবুক অফ ইন্ডিয়ান আর্ট” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: আর্নেস্ট বিনফিল্ড হ্যাভেল।
৯৮) “বৌদ্ধধর্মের ইতিহাস” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: লামা তারানাথ।
৯৯) ইউরোপে কবে ফটোগ্রাফির সূচনা হয়?
উত্তর: ১৮৩৯ খ্রিস্টাব্দে।
১০০) “ক্যালোটাইপ সোসাইটি” কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৪৭ খ্রীঃ-এ ; লন্ডনে।
দশম শ্রেণির ইতিহাস:
প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’
(ছোট প্রশ্ন ও উত্তর)
১০১) “রাজা হরিশচন্দ্র” চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
উত্তর: দাদাসাহেব ফালকে।
১০২) “রাজা হরিশচন্দ্র” চলচ্চিত্রটি কবে প্রথম প্রদর্শিত হয়েছিল?
উত্তর: ১৯১৩ খ্রিস্টাব্দের ২১ এপ্রিল।
১০৩) ভারতের প্রথম চলচ্চিত্র “রাজা হরিশচন্দ্র”কোথায় প্রথম প্রদর্শিত হয়েছিল?
উত্তর: অলিম্পিয়া থিয়েটার।
১০৪) ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়?
উত্তর: দাদাসাহেব ফালকে।
১০৫) ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি?
উত্তর: আলম আরা
১০৬) প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি?
উত্তর: বিল্বমঙ্গল।
১০৭) “বিল্বমঙ্গল” চলচ্চিত্রটি কবে মুক্তি পেয়েছিল?
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দে
১০৮) ভারতের প্রথম রঙিন চলচ্চিত্রের নাম কি?
উত্তর: কিষাণ কন্যা।
১০৯) প্রথম বাংলা রঙিন চলচ্চিত্রের নাম কি?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা।
১১০) প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি?
উত্তর: জামাই ষষ্ঠী।
১১১) “সিনেমা এলো কেমন করে” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ফারহানা মিলি
১১২) “বিষয় চলচ্চিত্র” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: সত্যজিৎ রায়।
১১৩) “চলচ্চিত্র, মানুষ এবং আরো কিছু” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ঋত্বিক ঘটক
১১৪) একশো বছরের বাংলা থিয়েটার” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: শিশির কুমার বসু।
১১৫) “ভারতের নাট্য ঐতিহ্য” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: কপিলা বাৎসায়ন।
১১৬) “মুন্ডুজামা” পোষাক কোন রাজ্যের পুরুষেরা ব্যবহার করেন?
উত্তর: কেরালা।
১১৭) “অঙ্গারাখা” পোশাক কোন রাজ্যের পুরুষেরা ব্যবহার করেন?
উত্তর: গুজরাট।
১১৮) “চান্নিয়া চোলি” পোশাক কোন রাজ্যে নারীরা ব্যবহার করেন?
উত্তর: গুজরাট।
১১৯) “বাংলার বেশবাস, বিবর্তনের রূপরেখা” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: মলয় রায়।
১২০) “ক্লোথিং আ গ্লোবাল হিস্ট্রি” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: রবার্ট রস।
১২১) একজন বাঙালি ফটোগ্রাফারের নাম লেখ।
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
১২২) প্রাচীন সুমেরে নগর দেবতার মন্দিরকে কি বলা হত?
উত্তর: জিগুরাট।
১২৩) প্রাচীন গ্রিসের বিশালকার মন্দিরগুলিকে কি বলা হত?
উত্তর: পার্থেনন।
১২৪) প্রাচীন রোমের বিশালাকার মন্দিরগুলিকে কি বলা হতো ?
উত্তর: কলোসিয়াম।
১২৫) কলকাতায় টাউন হল কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮১৩ খ্রিস্টাব্দে।
দশম শ্রেণির ইতিহাস:
প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’
(ছোট প্রশ্ন ও উত্তর)
১২৬) কলকাতার অক্টারলোনি মনুমেন্ট কবে স্থাপিত হয়?
উত্তর: ১৮২৮ খ্রিস্টাব্দে।
১২৭) রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি?
উত্তর: “জীবনস্মৃতি”।
১২৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম কি?
উত্তর: “প্রভাবতী সম্ভাষণ”।
১২৯) “রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: শিবনাথ শাস্ত্রী।
১৩০) “সেদিনের কথা” আত্মজীবনী কে রচনা করেন?
উত্তর: মণিকুন্তলা সেন
১৩১) “ছেড়ে আসা গ্রাম” আত্মজীবনীটি কে রচনা করেন?
উত্তর: দক্ষিণারঞ্জন বসু।
১৩২) “Autobiography of an Unknown Indian” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: নীরোদ চন্দ্র চৌধুরী।
১৩৩) “India Wins Freedom” আত্মজীবনীটি কে রচনা করেন?
উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।
১৩৪) “জীবনের ঝরাপাতা” আত্মজীবনীটি কে রচনা করেন?
উত্তর: সরলা দেবী চৌধুরানী।
১৩৫) বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থ “সত্তর বছর” কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল?
উত্তর: প্রবাসী পত্রিকা।
১৩৬) “সত্তর বছর” গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল?
উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে।
১৩৭) রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী মূলক গ্রন্থ “জীবনস্মৃতি” কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল?
উত্তর: প্রবাসী পত্রিকায়।
১৩৮) রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী মূলক গ্রন্থ “জীবনস্মৃতি” কবে প্রথম প্রকাশিত হয়েছিল?
উত্তর: ১৯১২ খ্রিস্টাব্দে।
১৩৯) “মিলে সব ভারত সন্তান” সঙ্গীতটি কে রচনা করেছিলেন?
উত্তর: সত্যেন্দ্রনাথ ঠাকুর।
১৪০) সরলা দেবী চৌধুরানীর পিতা ও মাতার নাম কি?
উত্তর: পিতার নাম – জানকীনাথ ঘোষাল এবং মাতার নাম – স্বর্ণকুমারী দেবী।
১৪১) সরলা দেবী চৌধুরানী লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: জীবনের ঝরাপাতা, নববর্ষের স্বপ্ন, শিবরাত্রি পূজা ইত্যাদি।
১৪২) সরলা দেবী চৌধুরানী সম্পাদিত একটি পত্রিকার নাম লেখ।
উত্তর: ভারতী পত্রিকা।
১৪৩) ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থের নাম কী?
উত্তর: কলহন-এর রাজতরঙ্গিনী
১৪৪) “উদয়াদিত্য উৎসব” কে শুরু করেছিলেন?
উত্তর: সরলা দেবী চৌধুরানী
১৪৫) “বীরাষ্টমী ব্রত”কে শুরু করেছিলেন?
উত্তর: সরলা দেবী চৌধুরানী।
১৪৬) “প্রবাসী” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: রামানন্দ চট্টোপাধ্যায়
১৪৭) নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীর নাম কি?
উত্তর: “The Indian Struggle” এবং “an Indian pilgrim”(অসম্পূর্ণ)।
১৪৮) “মেমারিজ অব মাই লাইফ এন্ড টাইম” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: বিপিনচন্দ্র পাল।
১৪৯) “সত্তর বছর” আত্মজীবনী কে রচনা করে?
উত্তর: বিপিনচন্দ্র পাল।
১৫০) কলকাতা হাইকোর্ট ভবন কবে নির্মিত হয়েছিল?
উত্তর: ১৮৭২ খ্রিস্টাব্দে।
দশম শ্রেণির ইতিহাস:
প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’
(ছোট প্রশ্ন ও উত্তর)
১৫১) বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয়?
উত্তর: রাজেন্দ্রনাথ মুখার্জী।
১৫২) হাওড়া ব্রিজের রূপকার কে ছিলেন?
উত্তর: রাজেন্দ্রনাথ মুখার্জী।
১৫৩) বেলুড়ের শ্রীরামকৃষ্ণ মন্দিরের স্থাপত্যশিল্পী কে ছিলেন?
উত্তর: রাজেন্দ্রনাথ মুখার্জী।
১৫৪) কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের স্থাপত্য শিল্পী কে ছিলেন?
উত্তর: রাজেন্দ্রনাথ মুখার্জী।
১৫৫) বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দিরগুলিতে কি ধরনের স্থাপত্য-শৈলী ব্যবহার করা হয়েছে?
উত্তর: রুফিং স্টাইল।
১৫৬) দক্ষিণেশ্বরে কালী মন্দিরে কি ধরনের স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়েছে?
উত্তর: ভঞ্জ স্টাইল।
১৫৭) “হিস্ট্রি অফ ইন্ডিয়ান এন্ড ইস্টার্ন আর্কিটেকচার” গ্রন্থটিকে রচনা করেন?
উত্তর: জেমস ফার্গুসন।
১৫৮) “দ্য মেকিং অফ আ নিউ ইন্ডিয়ান আর্ট” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: তপতী গুহ ঠাকুরতা।
১৫৯) “অ্যান ইম্পেরিয়াল ভিশন” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: টমাস মেটকাফ।
১৬০) “ইন্ডিয়ান আর্কিটেকচার” কে রচনা করেন?
উত্তর: পার্সি ব্রাউন
১৬১) “হুগলি জেলার ইতিহাস”গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: সুধীর কুমার মিত্র।
১৬২) “যশোর-খুলনার ইতিহাস” রচনা করেন?
উত্তর: সতীশ চন্দ্র মিত্র
১৬৩) “Start History at Your Door” কি ধরনের ইতিহাস চর্চার মূল কথা?
উত্তর: স্থানীয় ইতিহাস চর্চা।
১৬৪) “মুর্শিদাবাদ কাহিনী” রচনা কে রচনা করেন?
উত্তর: নিখিলনাথ রায়।
১৬৫) “নদীয়া কাহিনী” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: কুমুদনাথ মল্লিক।
১৬৬) “মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: মনোরঞ্জন চন্দ্র।
১৬৭) “হিস্ট্রি অফ কুচবিহার” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: আমানুল্লা আহমেদ।
১৬৮) “পাবনা জেলার ইতিহাস” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: রাধারমন সাহা।
১৬৯) কোন সময় থেকে স্থানীয় ইতিহাস চর্চার সূত্রপাত হয়?
উত্তর: ১৯৬০ এর দশক থেকে।
১৭০) উনবিংশ শতকে পৃথিবীর বৃহত্তম শহর ছিলো কোনটি ?
উত্তর: লন্ডন।
১৭১) মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি?
উত্তর: “The story of My Experiments with Truth”.
১৭৩) জহরলাল নেহেরুর আত্মজীবনীর নাম কি?
উত্তর: “An Autobiography”
১৭৪) “A Nation in Making” আত্মজীবনীটি কে রচনা করেন?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৭৫)”আত্মচরিত” আত্মজীবনী রচনা করেন?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।
দশম শ্রেণির ইতিহাস:
প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’
(ছোট প্রশ্ন ও উত্তর)
১৭৬) ‘নতুন সামাজিক ইতিহাস’-এর মুখপত্রের নাম কী?
উত্তর: স্যোসাল সায়েন্স
১৭৭) ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ কার লেখা?
উত্তর: ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৭৮) ‘দ্য সিনেমা বুক’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: পাম কুক
১৭৯) গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: মুজফ্ফর আহমেদ
১৮০) চলচ্চিত্রের জনক কাদের বলা হয়?
উত্তর: লুই লুমিয়ের ও লুসিনে লুমিয়ের উভয়কে
১৮১) কুলীন কূল সর্বস্ব নাটকটি কার লেখা?
উত্তর: রামানারায়ণের লেখা
১৮২) ‘টিনের তলোয়ার’ নাটকটি কার লেখা?
উত্তর: উৎপল দত্ত
১৮৩) ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইন্সস্টিটিউট’ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: উত্তরাখণ্ডের দেরাদুনে
১৮৪) কলকাতার এলবার্ট হলের বর্তমান নাম কী?
উত্তর: কফি হাউস
১৮৫) কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন?
উত্তর: স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
১৮৬) ‘প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান’ বইটির রচয়িতা কে?
উত্তর: ড. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।
১৮৭) ড. ইরফান হাবিবের কোন গ্রন্থে মধ্যযুগের ভারতে প্রযুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা পাওয়া যায়?
উত্তর: ‘Technology in Medieval India’
১৮৮) ‘প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস’ বইটির লেখক কে?
উত্তর: ড. প্রফুল্লচন্দ্র ঘোষ।
১৮৯) রামানন্দ চট্টোপাধ্যায়ের পরিচয় দাও।
উত্তর: রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন ‘প্রবাসী’ পত্রিকার সম্পাদক।
১৯০) ‘স্বাদেশিকতার সভা’ কার সভাপতিত্বে গড়ে ওঠে?
উত্তর: রাজনারায়ণ বসুর
১৯১) ‘আত্মচরিত’-এর লেখক কে?
উত্তর: শিবনাথ শাস্ত্রী।
১৯২) ‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: নীরা দেশাই।
১৯৩) ‘দি ইন্ডিয়ান উইমেন : ফ্রম পর্দা টু মডার্নিটি’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: বি. আর. নন্দ।
১৯৪) ‘প্রাচীন ভারতে পরিবেশ চিন্তা’ বইটি কার লেখা?
উত্তর: ড. শুভেন্দু গুপ্ত।
১৯৫) ‘ইতিহাস’ কোন ধরনের বিজ্ঞন?
উত্তর: সমাজ বিজ্ঞান
দশম শ্রেণির ইতিহাস:
প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’
(ছোট প্রশ্ন ও উত্তর)
১৯৬) কোন শতকে সমাজবিজ্ঞান থেকে ইতিহাস একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে পরিগণিত হয়?
উত্তর: ঊনবিংশ শতক থেকে
১৯৭) ‘সাবল্টার্ন স্টাডিজ’-এর রচয়িতা কে?
উত্তর: রণজিৎ গুহ।
১৯৮) কত খ্রিস্টাব্দে ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু হয়?
উত্তর: 1982 খ্রিস্টাব্দে।
১৯৯) ‘টাউন ক্লাব’-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সারদারঞ্জন রায়।
২০০) ‘স্পোর্ট অ্যান্ড দ্য ব্রিটিশ: এ মডার্ন হিস্ট্রি’ নামক গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: রিচার্ড হোল্ট
২০১) কত খ্রিস্টাব্দে ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1792 খ্রিস্টাব্দে
২০২) ‘এ করনার অফ ফরেন ফিল্ড: দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অফ এ ব্রিটিশ স্পোর্টস’ বইটি কে লিখেছেন?
উত্তর: রামচন্দ্র গুহ
২০৩) ‘বাংলা নাটকের ইতিহাস’ বইটি কার লেখা?
উত্তর: আশুতোষ ভট্টাচার্য
২০৪) বিজন ভট্টাচার্যের একটি বিখ্যাত নাটক গ্রন্থের নাম করো।
উত্তর: ‘নবান্ন’
২০৫) হরিপদ ভৌমিকের খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার ওপর বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর: ‘রসগোল্লা: বাংলার জগৎমাতানো আবিষ্কার’
২০৬) ‘তপন রায়চৌধুরী ইতিহাসের কোন দিকটি নিয়ে চর্চা করেছেন?
উত্তর: ‘খাদ্যাভ্যাসের’
২০৭) জে. গ্র্যামিলিয়ন-এর ইতিহাসচর্চার বিষয়টি কী?
উত্তর: খাদ্যাভ্যাসের
২০৮) খেলার ইতিহাসচর্চায় বোরিয়া মজুমদারের বিষয়বস্তু কী?
উত্তর: ‘ক্রিকেট’
২০৯) ‘দ্য ইলাসট্রেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: বোরিয়া মজুমদার
২১০) রিচার্ড হোল্ট-এর ইতিহাসচর্চার বিষয় কী?
উত্তর: খেলা
২১১) ‘হাউ টু মেক এ ন্যাশনাল কুইজিন’-এ ইতিহাসচর্চার কোন দিকটি নিয়ে আলোচনা করা হয়েছে?
উত্তর: খাদ্যাভ্যাসের
২১২) খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চায় অর্জুন আপ্পাদোরাই -এর লেখা বইটির নাম কী?
উত্তর: ‘হাউ টু মেক এ ন্যাশনাল কুইজিন’।
২১৩) ‘অ্যাপেটাইটস: ফুডস ইন প্রি-হিস্ট্রি’ বইটির লেখক কে?
উত্তর: জে. গ্র্যামিলিয়ন।
২১৪) খাদ্যাভ্যাসের বিবর্তন থেকে কী কী জানা যেতে পারে?
উত্তর: দেশের বাণিজ্য এবং অর্থনীতি সম্পর্কে জানা যেতে পারে।
২১৫) মোহনবাগান ক্লাব ইংরেজদের কোন ক্লাবকে হারিয়ে আই এফ এ শিল্ড লাভ করে?
উত্তর: ইংরেজদের ইস্ট ইয়র্ক শায়ার রেজিমেন্ট ক্লাবকে
২১৬) জে. এ. ম্যাসান-এর নাম কোন্ ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত?
উত্তর: খেলার ইতিহাসচর্চার
২১৭) ‘মোগল আমলের খানাপিনা’ প্রবন্ধটি কার লেখা?
উত্তর: তপন রায়চৌধুরী
২১৮) ‘নমো হিন্দুস্থান’ গানটি কে লিখেছেন?
উত্তর: সরলাদেবী চৌধুরানী
২১৯) ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি কেলিখেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
২২০) ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ গানটি কে লিখেছেন?
উত্তর: রজনীকান্ত সেন
২২১) উদয়শঙ্কর নামটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত?
উত্তর: নৃত্যকলাচর্চা
২২২) পণ্ডিত বিরজু মহারাজ নামটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত?
উত্তর: নৃত্যকলাচর্চা
২২৩) কেলুচরণ মহাপাত্র নামটি কোন ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত?
উত্তর: নৃত্যকলা
২২৪) শম্ভু মহারাজ নামটি কোন্ ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত?
উত্তর: নৃত্যকলা
২২৫) উত্তর ভারতে একটি নৃত্যকলাচর্চার নাম করো।
উত্তর: ‘কথক’।
২২৬) দক্ষিণ ভারতে একটি নৃত্যকলাচর্চার নাম করো।
উত্তর: ভারতনাট্টম।
২২৭) নাট্যশাস্ত্রকে কার রচনায় ‘পঞ্চম বেদ’ বলা হয়েছে?
উত্তর: ভরত মুনির রচনায়
২২৮) কত খ্রিস্টাব্দে ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ পাস হয়?
উত্তর: 1876 খ্রিস্টাব্দে
২২৯) ‘অশ্রুমতী’ নাটকটি কে লিখেছেন?
উত্তর: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
২৩০) ‘সরোজিনী’ নাটকের রচয়িতা কে?
উত্তর: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
২৩১) ‘অঙ্গার’ নাটকটি কার লেখা?
উত্তর: উৎপল দত্তের
২৩২) অ্যানাল গোষ্ঠীর একজন ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর: মার্ক ব্লখ
২৩৩) এমন একটি নাটকের নাম করো যা ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বিতর্কের সৃষ্টি করে?
উত্তর: ‘সুরেন্দ্র বিনোদিনী’।
২৩৪) ‘পোর্টস, টাউনস, সিটিস’ বইটি কার লেখা?
উত্তর: লক্ষ্মী সুব্রষ্মনিয়ম।
২৩৫) ‘নর্মদা বাঁচাও আন্দোলন’ কোন ধরনের আন্দোলন?
উত্তর: পরিবেশ আন্দোলন
২৩৬) ‘সিটিজ ইন হিস্ট্রি’ বইটি কে লিখেছেন?
উত্তর: লুইমাসফোর্ড।
২৩৭) ‘কুন্তলীন তেল’ খ্যাত ফটোগ্রাফার কে ছিলেন?
উত্তর: হেমেন্দ্রনাথ বোস।
২৩৮) মুসা স্টোন নামটি কোন্ আন্দোলনের সঙ্গে জড়িত?
উত্তর: নারীবাদী আন্দোলনের
২৩৯) কোন শাস্ত্রকে ‘পঞ্চম বেদ’ বলা হয়েছে?
উত্তর: নাট্যশাস্ত্রকে
২৪০) কোন্ শতকে বাংলায় গ্রুপ থিয়েটারের সূচনা?
উত্তর: উনিশ শতকে
২৪১) কে ‘ইকো ফেমিনিজম’-এর কথা বলেছেন?
উত্তর: ফ্রাঁসোয়া দোবাস
২৪২) ‘এ হিস্ট্রি অফ কসটিউম’ বইটি কে লিখেছেন?
উত্তর: কার্ল কোহলার
২৪৩) মোগল আমলের পোশাক-পরিচ্ছদের বিবর্তন নিয়ে আলোচনা করেছেন এমন একজন ঐতিহাসিকের নাম করো।
উত্তর: তপন রায়চৌধুরী
২৪৪) কে ঘোমটার বদলে টুপি ব্যবহার করতেন?
উত্তর: স্বর্ণকুমারী দেবী
২৪৫) ‘অ্যাম্পিথিয়েটার’ কোথায় অবস্থিত?
উত্তর: গ্রিসে
২৪৬) ‘অ্যাম্পিথিয়েটার’ কী?
উত্তর: গ্রিসের একটি নাট্যমঞ্চ
২৪৭) ‘সুরেন্দ্র বিনোদিনী’ নাটকটি কার লেখা?
উত্তর: উপেন্দ্রনাথ দাস-এর
২৪৮) সঙ্গীত নাটক আকাদেমি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1952 খ্রিস্টাব্দে।
২৪৯) পাথরকুচি ও পিচ দিয়ে রাস্তা তৈরির কৌশল কারা আবিষ্কার করেন?
উত্তর: টেলফোর্ড ও ম্যাকডাম
২৫০) কত খ্রিস্টাব্দে পাথরকুচি ও পিচ দিয়ে রাস্তা তৈরির কৌশল আবিষ্কৃত হয়?
উত্তর: 1811 খ্রিস্টাব্দে
দশম শ্রেণির ইতিহাস:
প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’
(ছোট প্রশ্ন ও উত্তর)
২৫১) কে বাষ্পচালিত রেল-ইঞ্জিন আবিষ্কার করেন?
উত্তর: জর্জ স্টিভেনসন
২৫২) জর্জ স্টিভেনসন কত খ্রিস্টাব্দে বাষ্পচালিত রেল-ইঞ্জিন আবিষ্কার করেন?
উত্তর: 1814 খ্রিস্টাব্দে
২৫৩) ‘ক্যালোটাইপ সোসাইটি’ কী?
উত্তর: লন্ডনে প্রতিষ্ঠিত একটি ফটোগ্রাফিক ক্লাব
২৫৪) ‘ক্যালোটাইপ সোসাইটি’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1847 খ্রিস্টাব্দে
২৫৫) ইউরোপে কবে ফটোগ্রাফির সূচনা হয়?
উত্তর: 1839 খ্রিস্টাব্দে
২৫৬) কত খ্রিস্টাব্দে লন্ডনে ‘রয়েল ফটোগ্রাফিক সোসাইটিস’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1853 খ্রিস্টাব্দে
২৫৭) ফটোগ্রাফি-চর্চার ক্ষেত্রে কোন্ বাঞ্জলি এক বিশেষ পরিবর্তন নিয়ে আসেন?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
২৫৮) ‘সিনেমা এল কেমন করে’ বইটি কে লিখেছেন?
উত্তর: ফারহানা মিলি।
২৫৯) অশোক মিত্রের ইতিহাসচর্চার বিষয়বস্তু কী?
উত্তর: দৃশ্য- শিল্পের ইতিহাস
২৬০) হেমেন্দ্রনাথ বোস কে ছিলেন?
উত্তর: বিখ্যাত ফটোগ্রাফার
২৬১) ‘ইতিহাসতত্ত্ব’ বলতে কী বোঝ?
উত্তর: ইতিহাসকে বিজ্ঞানের সাথে সম্পর্কিত করাকে ‘ইতিহাসতত্ত্ব’ বলা হয়
২৬২) রামচন্দ্র গুহর পরিচয় দাও।
উত্তর: রামচন্দ্র গুহ হলেন নিম্নবর্গের ইতিহাসচর্চার অন্যতম প্রবক্তা।
২৬৩) ‘অশান্ত অরণ্যজীবন’ বইটি কার লেখা?
উত্তর: রামচন্দ্র গুহ।
২৬৪) ‘অশান্ত অরণ্যজীবন’ বইটি কবে প্রকাশিত হয়?
উত্তর: 1991 খ্রিস্টাব্দে।
২৬৫) ‘অশান্ত অরণ্যজীবন’ গ্রন্থের বিষয়বস্তু কী?
উত্তর: উপজাতীয় কৃষকজীবনের নানা দিক
২৬৬) কত খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়?
উত্তর: 1855 খ্রিস্টাব্দে
২৬৭) কত খ্রিস্টাব্দে রাম্পা বিদ্রোহ হয়?
উত্তর: 1879 খ্রিস্টাব্দে
২৬৮) মুণ্ডা বিদ্রোহ হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: 1900 খ্রিস্টাব্দে
২৬৯) পরিবেশ আন্দোলন কী?
উত্তর: পরিবেশের সমস্যা অথবা তার উন্নয়ন নিয়ে যে আন্দোলন তাকে বলে পরিবেশ আন্দোলন।
২৭০) ‘চিপকো আন্দোলন’ কবে শুরু হয়?
উত্তর: 1970 খ্রিস্টাব্দে
২৭১) ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
২৭২) ‘আমেরিকান মিলিটারি হিস্ট্রি’ বইটি কে লিখেছেন?
উত্তর: হোয়াইট ক্লে
২৭৩) ‘কলকাতার দর্পণ’ বইটির লেখক কে?
উত্তর: রাধারমণ মিত্র
২৭৪) ‘ভারতের চিত্রকলা’ বইটি কে লিখেছেন?
উত্তর: অশোক মিত্র
২৭৫) ‘চিত্রকলা’ বইটির লেখক কে?
উত্তর: বিনোদবিহারী মুখোপাধ্যায়
দশম শ্রেণির ইতিহাস:
প্রথম অধ্যায়
‘ইতিহাসের ধারণা’
(ছোট প্রশ্ন ও উত্তর)
২৭৬) ‘কলকাতা সংক্রান্ত’ বইটির লেখক কে?
উত্তর: পূর্ণেন্দু পত্রী।
২৭৭) ‘প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান’ বইটি কে লিখেছেন?
উত্তর: দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
২৭৮) কে বাংলায় কীর্তন প্রবর্তন করেন?
উত্তর: শ্রীচৈতন্যদেব
২৭৯) ‘বাগেশ্বরী প্রবন্ধমালা’ বইটি কে লিখেছেন?
উত্তর: ‘বাগেশ্বরী প্রবন্ধমালা’
২৮০) ‘ডান্স অফ ইন্ডিয়া’ বইটি কার লেখা?
উত্তর: শোভনা গুপ্ত
২৮১) 1911 খ্রিস্টাব্দে ইংরেজদের ইস্ট ইয়র্ক ক্লাবকে মোহনবাগান ক্লাব কত গোলে পরাজিত করে?
উত্তর: 2-1
২৮২) ক্যামেরা কে আবিষ্কার করেন?
উত্তর: আলেকজান্ডার ওয়ালকট
২৮৩) ‘বাবার কথা’ বইটি কে লিখেছেন?
উত্তর: উমাদেবী
২৮৪) ‘পিতৃস্মৃতি’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: সৌদামিনী দেবীর
২৮৫) ঔপনিবেশিক বাংলায় একজন খ্যাতিমান চিকিৎসকের নাম লেখো।
উত্তর: ডা. মহেন্দ্রলাল সরকার।
২৮৬) ভারত শাসন আইন কবে রচিত হয়?
উত্তর: 1935 খ্রিস্টাব্দে
২৮৭) ‘আমি সূর্য সেনের কন্যা’ বইটি কার লেখা?
উত্তর: আশালতা সরকার।
২৮৮) ‘একাত্তরের ডাইরি’ কে লিখেছেন?
উত্তর: সুফিলা কামাল।
২৮৯) ‘জীবনবেদ’ কার রচনা?
উত্তর: কেশবচন্দ্র সেন।
২৯০) বিপিনচন্দ্র পাল তাঁর আত্মজীবনীতে কত বছরের কথা বলেছেন?
উত্তর: প্রথম 22 বছরের
২৯১) ‘বঙ্গদর্শন’ পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর: 1872 খ্রিস্টাব্দে।
২৯২) ‘বঙ্গদর্শন’ সাময়িক পত্র কে প্রবর্তন করেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২৯৩) ‘সোমপ্রকাশ’ পত্রিকা কবে প্রকাশিত হয়?
উত্তর: 1858 খ্রিস্টাব্দে
২৯৪) পার্থ চট্টোপাধ্যায়ের নাম ভারতে কোন ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত?
উত্তর: নিম্নবর্গের ইতিহাসচর্চা
২৯৫) ‘ভারতের নৃত্যকলা’ বইটি কে লিখেছেন?
উত্তর: গায়ত্রী চট্টেপাধ্যায়।
সঠিকভাবে বারবার অনুশীলন করলে ‘ইতিহাসের ধারণা’ (Class 10 History Chapter 1) অধ্যায় থেকে নম্বর তোলা একদম কঠিন নয়—তাই দেরি না করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এবং পরীক্ষার আগে চটজলদি রিভিশন দেওয়ার জন্য এগুলো খুব কাজে আসবে, তাই চাইলে এখনই খাতায় টুকে নিতে পারা যাবে!





