উত্তরঃ বক্তা অর্থাৎ মেঘনাদ নিজেকে ধিক্কার জানিয়েছে কারণ শত্রুর দল তার জন্মভূমি অর্থাৎ লঙ্কা ঘিরে ফেলেছে, অথচ সে তখন ‘বামাদল মাঝে’ আমোদ-প্রমোদে ব্যস্ত।
উত্তরঃ ‘পথের দাবী’ রচনাংশ অনুসারে খানাতল্লাশির সময় গিরীশ মহাপাত্রের কাছে একটি গাঁজার কলকে পাওয়া যায়। গিরীশ জানায় যে, সে বন্ধুবান্ধবদের গাঁজা দিলেও নিজে খায় না। তার এ কথায় চটে গিয়ে জগদীশবাবু প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছিলেন।
২.৫ উপপদ তৎপুরুষ সমাস বলতে কী বোঝো ? উদাহরণ দাও।
উত্তরঃ ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগ করে কৃদন্ত পদ গঠিত হয়। আর এই কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে বলা হয় উপপদ। সুতরাং যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন— ইন্দ্রকে জয় করেছেন যে = ইন্দ্রজিৎ। গৃহে বাস করে যে = গৃহস্থ। ইত্যাদি। এখানে ‘জয়’, ‘বাস’ পদদুটি হল উপপদ।
২.৬ অলোপ সমাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তরঃ যে সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে পরিণত হবার পরেও লোপ পায় না, বা থেকে যায়, তাকে অলোপ সমাস বলে। এর অপর নাম অলুক সমাস। যেমন– ঘরে ও বাইরে = ঘরেবাইরে (অলোপ দ্বন্দ্ব), দেশে ও বিদেশে = দেশে-বিদেশে (অলোপ দ্বন্দ্ব)
২.৭ পঞ্চানন– ব্যাসবাক্য-সহ সমাস নির্ণয় করো।
উত্তরঃ পঞ্চানন = পঞ্চ আনন যার— বহুব্রীহি সমাস।
২.৮ সমস্যমান পদ কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তরঃ যে কয়েকটি পদ মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলে। যেমন—বিলাত হতে ফেরত= বিলাতফেরত। এখানে ‘বিলাত’ ও ‘ফেরত’ পদ দুটো সমস্যমান পদ।
৩। কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩×২=৬
৩.১ “এবার মারি তো হাতি, লুঠি তো ভাণ্ডার”– এই প্রবাদ বাক্যটির সরল অর্থ কী ? বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছেন ?
অথবা,
“এতক্ষণে অপূর্ব তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল”- কার প্রতি দৃষ্টিপাত করেছিল অপূর্ব ? অপূর্বর হাসি পাওয়ার কারণ কী ছিল ? ১+২
৪। কমবেশি ১৫০টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫
৪.১ “আসছে নবীন-জীবন হারা অ-সুন্দরে করতে ছেদন!”- ‘জীবন হারা অ-সুন্দর’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ? নবীনদের কবি কী রূপে প্রত্যাশা করেছেন তা কবিতা অবলম্বনে লেখো। ২+৩
৪.২ ‘পথের দাবী’ রচনাংশে অপূর্ব ভারতীয় হওয়ার কারণে কীভাবে অপমানিত হয়েছিলেন তা কাহিনি অবলম্বনে লেখো। প্রসঙ্গক্রমে স্বদেশ প্রেমের দিক কীভাবে প্রকাশ হয় তা সংক্ষেপে লেখো। ৩+২
৫। কমবেশি ১২৫টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : ৪x১=৪
৫.১ “আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো।”- বক্তা কাদের কাছে, কোন্ অক্ষমতা প্রকাশ করেছেন ?
SOURCE-HZN
©kamaleshforeducation.in(2023)