দশম-শ্রেণি – ভূগোল
‘বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ’
প্রশ্ন উত্তর (MCQ & SAQ)
মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ” (Bohirjato Pokriya O Tader Dwara Sristo Bhumirup Class 10 Geography Chapter 1) এমন একটি অধ্যায় যেখানে সংজ্ঞা, পার্থক্য, প্রক্রিয়া ও উদাহরণভিত্তিক ছোট প্রশ্ন ছাত্র-ছাত্রীদের দ্রুত রিভিশন ও পরীক্ষায় নিশ্চিত নম্বর পাওয়ার সুবিধার জন্য সাজিয়ে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত ও সহজ ভাষায়।
বোর্ড: বিষয়বস্তু
1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ MCQ/SAQ প্রশ্নোত্তর: (প্রশ্নমান – ১)
1.1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রশ্ন ও উত্তর): Class 10 Geography 1st Chapter Question Answer
1.2 দশম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় (বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ) | Madhyamik Geography Chapter 1 SAQ/MCQ
দশম-শ্রেণি – ভূগোল
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
MCQ/SAQ প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
প্রশ্নগুলি উত্তর সহ সাজিয়ে দেওয়া হল এগুলি পরীক্ষাতে চারটি করে অপশন যুক্ত MCQ, ছক মিলানো, শূন্যস্থান পূরণ বা অন্য ফরমেটে আসবে – ভালো করে প্র্যাকটিস করে পড়ে গেলেই যে কোন প্রশ্নের উত্তর করে আসতে পারা যাবে।
১) বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি ?
উ: সূর্য
২) কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় ?
উ: আরোহন প্রক্রিয়ায়
৩) কোন প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় ?
উ: অবরোহণ প্রক্রিয়ায়
৪) কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ সমতলে পরিণত হয় ?
উ: পর্যায়ন প্রক্রিয়ায়
৫) সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেট কথাটি কে ব্যবহার করেন ?
উ: জি কে গিলবার্ট
৬) ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে ?
উ: জন ওয়েলেসলি পাওয়েল
৭) ক্ষয়ের শেষ সীমা কোথায় ?
উ: সমুদ্রতল
৮) কোন প্রক্রিয়ায় আবহবিকার জাতীয় পদার্থ অভিকর্ষের টানে পর্বতের ঢাল বরাবর নেমে আসে ?
উ: পুঞ্জিত ক্ষয়
৯) কোন প্রক্রিয়ায় ক্ষয়জাথ পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় ?
উ: ক্ষয়ীভবন
১০) পৃথিবীর দীর্ঘতম নদী ও তার অববাহিকার নাম কি ?
উ: নীলনদ , এর অববাহিকায় নাম নীলনদ অববাহিকা
১১) পৃথিবীর বৃহত্তম নদী ও তার অববাহিকার নাম কি ?
উ: আমাজন , এর অববাহিকার নাম আমাজন নদী অববাহিকা
১২) ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি ?
উ: গঙ্গা নদী অববাহিকা
১৩) যে ভূমি দুটি বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে তাকে কি বলে?
উ: জলবিভাজিকা
১৪) বিশ্বের বৃহত্তম জলবিভাজিকার নাম কি ?
উ: মধ্য এশিয়া পার্বত্য অঞ্চল
১৫) উত্তর ও দক্ষিণ ভারতের নদীর জলবিভাজিকার নাম কি?
উ: বিন্ধ্যপর্বত
১৬) নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে ?
উ: পোটামোলজি
১৭) নদীর জলপ্রবাহ পরিমাপের এককের নাম কি ?
উ: FPS পদ্ধতিতে কিউসেক আর CGS পদ্ধতিতে কিউমেক
১৮) গঙ্গা নদীর উচ্চ মধ্য ও নিম্ন গতির বিস্তার কত?
উ: উচ্চগতি :- গোমুখ থেকে হরিদ্দার পর্যন্ত ; মধ্যগতি :- হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত ; নিম্নগতি :- ধুলিয়ান থেকে সাগরদ্বীপ পর্যন্ত
১৯) নদী উচ্চ প্রবাহের প্রধান কাজ কি ?
উ: ক্ষয় কাজ
২০) নদীর গতিবেগ দুইগুন বৃদ্ধি পেলে বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায় ?
উ: ৬৪ গুন
২১) ষষ্ঠঘাতের সূত্রের উদ্ভাবক কে ?
উ: ডব্লু হপকিনস
২২) আর্দ্র অঞ্চলে গভীর নদীখাতকে কি বলে ?
উ: গিরিখাত
২৩) শুষ্ক অঞ্চলে গভীর নদীখাতকে কি বলে ?
উ: ক্যানিয়ন
২৪) পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি ?
উ: ইচাং গিরিখাত
২৫) ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কোন জায়গায় এবং কোন নদীতে গড়ে উঠেছে ?
উ: শিলাবতী নদী ; গনগনি
দশম-শ্রেণি – ভূগোল
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
MCQ/SAQ প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
২৬) পৃথিবীর গভীরতম ক্যানিয়ন এর নাম কি?
উ: চিনে ইয়ারলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন গভীরতম (৫৫০০মি)
২৭) পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন এর নাম কি ?
উ: গ্র্যান্ড ক্যানিয়ন
২৮) র্যাপিড কাকে বলে ?
উ: ক্ষুদ্র ও স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে র্যাপিড বলে।
২৯) লিভিং স্টোন জলপ্রপাত কাকে বলে ?
উ: কঙ্গো নদীর 32টি র্যাপিডকে একসঙ্গে লিভিং স্টোন জলপ্রপাত বলে
৩০) ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি ?
উ: কর্নাটকের ভারাহি নদীর কুঞ্চিকল
৩১) পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি ?
উ: সাল্টো অ্যাঞ্জেল
৩২) বিশ্বের বিস্তৃততম জলপ্রপাতের নাম কি ?
উ: ইগুয়াজু জলপ্রপাত
৩৩) ভারতের নায়াগ্রা কাকে বলা হয় ?
উ: ইন্দ্রবতী নদীর উপর গড়ে ওঠা চিত্রকোট জলপ্রপাতকে
৩৪) যোগ জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে ?
উ: সরাবতি নদীতে
৩৫) জনা ও দশম জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে ?
উ: সুবর্ণরেখা
৩৬) ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে ?
উ: জাম্বেসি
৩৭) জলপ্রপাত যখন সিঁড়ির মতো ধাপে ধাপে লাফিয়া লাফিয়ে নেমে আসে তখন তাকে কি বলে ?
উ: কাসকেড
৩৮) ক্যাটারাক্ট কী ?
উ: বিপুল জলরাশি ফুলে ফেঁপে ভয়ংকর রূপে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়লে তাকে ক্যাটারাক্ট বলে। যেমন- ভিক্টোরিয়া জলপ্রপাত।
৩৯) জলপ্রপাতের পাদদেশে যে হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে ?
উ: প্রপাতকূপ
৪০) নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার গর্তে সৃষ্টি হয় তাকে কি বলে ?
উ: মন্থকূপ
৪১) পটহোল কলোনি কাকে বলে ?
উ: একসঙ্গে অনেক পটহোল গড়ে উঠলে তাকে পটহোল কলোনি বলে।
৪২) পলল শঙ্কু দেখতে কেমন আকৃতির হয় ?
উ: হাতপাখার মতো
৪৩) নদীর আঁকাবাকা গতিপথকে কী বলা হয় ?
উ: মিয়েন্ডার
৪৪) মিয়েন্ডার নামটি কী থেকে এসেছে ?
উ: তুরস্কের আঁকাবাঁকা নদী মিয়েন্ড্রস থেকে
৪৫) নদীর ঢালুপাড়ের সঞ্চয়কে কি বলে ?
উ: পয়েন্ট বার বা বিন্দুবার
৪৬) নদীর ক্ষয় , বহন ও সঞ্চয় কার্যের মিলিত ভূমিরূপ কোনটি ?
উ: অশ্বক্ষুরাকৃতি হ্রদ
৪৭) নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় ?
উ: মধ্যগতিতে
৪৮) খাঁড়ি কাকে বলে ?
উ: নদীর নিম্ন গতিতে খুব চওড়া ফাঁনেল আকৃতির উন্মুক্ত নদী মোহনাকে খারি বলে । সুন্দরবনে খাঁড়ি দেখা যায় ।
৪৯) বিশ্বের দীর্ঘতম খাঁড়ি কোনটি?
উ: রাশিয়ার ওব্ নদীর খাঁড়ি বিশ্বে দীর্ঘতম
৫০) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?
উ: গঙ্গা-ব্রহ্মপুত্রের ব-দ্বীপ পৃথিবীতে বৃহত্তম
দশম-শ্রেণি – ভূগোল
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
MCQ/SAQ প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
৫১) ধনুক আকৃতির বদ্বীপ কোন নদীতে দেখা যায় ?
উ: গঙ্গা-ব্রহ্মপুত্র, নীল, পো, রোন, হোয়াংহো নদীর বদ্বীপ।
৫২) পাখির পায়ের মতো বদ্বীপ ও নদীতে দেখা যায় ?
উ: মিসিসিপি-মিসৌরি, সিন্ধু, কৃষ্ণা নদীর বদ্বীপ।
৫৩) বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ?
উ: সুন্দরবনে।
৫৪) নদীর জলের উষ্ণতা কত হারে বৃদ্ধি পাচ্ছে?
উ: প্রতি দশকে ০.৫° সে. হারে বাড়ছে।
৫৫) সুন্দরবনকে কবে সংরক্ষিত বনভূমি কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং কবে বায়োস্ফিয়ার রিজার্ভ করা হয় ?
উ: ১৯২৭ সালে ‘সংরক্ষিত বনভূমি’ ; ১৯৮৭ সালে (ইউনেস্কো) ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ এবং ১৯৮৯ সালে (ভারত সরকার) ‘বায়োস্ফিয়ার রিজার্ভ’।
৫৬) ভ্যানিশিং আইল্যান্ড কাকে বলে ?
উ: ভূ-ঊষ্ণায়ন ও সমূদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবনের ৩টি দ্বীপ (লোহাচড়া, নিউমুর ও বেডফোর্ড) সম্পূর্ণ ডুবে গেছে এবং ১০টি উপ নিশ্চিত হওয়ার মুখে। এদের ‘ভ্যানিশিং আইল্যান্ড’ বলে।
৫৭) নিউমুর দ্বীপটি কোথায় অবস্থিত ?
উ: হাড়িয়াভাঙা নদীর আন্তর্জাতিক সীমানায়
৫৮) ঘোড়ামারা দ্বীপটি কোথায় অবস্থিত ?
উ: হুগলি নদীর মোহানায়
৫৯) নিউমুর দ্বীপটি কবে কিসের জন্য জেগে উঠেছিল ?
উ: ১৯৭০ সালে ‘ভোলা’ ঘূর্ণিঝড়ে দ্বীপটি জেগে ওঠে।
৬০) হিমবাহ কোথার অর্থ কি ?
উ: বরফের নদী
৬১) বিশ্বের দ্রুততম হিমবাহ কোনটি ?
উ: গ্রীনল্যান্ডের চেকআপ জেকবস্ ভ্যান
৬২) ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি ?
উ: সিয়াচেন
৬৩) তীক্ষ্ণাগ্র বদ্বীপ কোথায় দেখা যায় ?
উ: ইতালির টাইবার, স্পেনের রিও এব্রো, ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপ।
৬৪) বায়ুর গতিপথে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলে ?
উ: তির্যক বালিয়াড়ি
৬৫) গ্রেট গ্রীন ওয়াল (GGW) কি ?
উ: সাহারার দক্ষিণ প্রান্তে ৭৭৭৫কিমি দীর্ঘ ও ১৫কিমি চওড়া গাছের তৈরি প্রাচীরকে গ্রেট গ্রিন ওয়াল (GGW)বলে।
৬৬) নেভে কি?
উ: সুউচ্চ পার্বত্য ও মেরু অঞ্চলে তুষার পাতের তুষারকণাগুলি একটি অন্যটির সঙ্গে পেঁজা তুলোর মতো আলগাভাবে লেগে থাকে। এই সাদারঙের আলগা তুষারকণাগুলিকে নেভে (Neve) বলে।
৬৭) ফির্ন কি ?
উ: তুষারকণাগুলি পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে বৃহৎ কেলাসে পরিণত হয়। একে ফির্ন (Firn) বলে।
৬৮) ভূপৃষ্ঠের সাধু জলের বৃহত্তম ভান্ডার কোনটি ?
উ: হিমবাহ
৬৯) হিমবাহের শ্রেণীবিভাগ কে করেন ?
উ: বিজ্ঞানী এইচ.ডাব্লু.আলমান
৭০) পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম কী ?
উ: আলাস্কার হুবার্ড
৭১)পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলে ?
উ: লোব
৭২) বিশ্বের বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি ?
উ: আলাস্কার মালাসপিনা
৭৩) বিশ্বের বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি ?
উ: ল্যাম্বার্ট
৭৪) বরফমুক্ত সুউচ্চ পর্বতশৃঙ্গকে কি বলে ?
উ: নুনাটক
৭৫) হিমরেখা কী ?
উ: পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার ওপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নীচে তুষার গলে যায়, তাকে হিমরেখা (Snow line) বলে। *এর উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকেহ্রাস পায়।
দশম-শ্রেণি – ভূগোল
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
MCQ/SAQ প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
৭৬) বিশ্বের বৃহত্তম মগ্নচড়ার নাম কি ?
উ: গ্র্যান্ড ব্যাংক
৭৭) হিমশৈল কী ?
উ: মেরুঅঞ্চলে সমুদ্রজলে ভাসমান ও গতিশীল বিশালাকার বরফের স্তূপকে হিমশৈল বলে। এবং ১/৯ অংশ জলের ওপর থাকে ।
৭৮) ক্রেভাস কী ?
উ: হিমবাহের উপরিভাগে বরফের মধ্যে গতিপথের সমান্তরাল ও আড়াআড়িভাবে যে ফাটল সৃষ্টি হয়, তাকে ক্রেভাস বলে।
৭৯) বার্গস্রুন্ড কী ?
উ: হিমবাহ উপত্যকার পর্বতগাত্রে আগে থেকে জমে থাকা বরফস্তূপ ও নামতে থাকা পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি হয়, তাকে জার্মান ভাষায় বার্গস্রুন্ড বলে।
৮০) করি বা সার্ক কোথায় কি নামে পরিচিত ?
উ: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও স্কটল্যান্ডে করি, ফ্রান্সে সার্ক, নরওয়েতে বন, ওয়েলসে কাম, জার্মানিতে কার, স্পেনে হয়ো, স্ক্যান্ডিনেভিয়ায় ক্যেদল ও বোৎন নামে পরিচিত
৮১) প্রথম ‘সার্ক’ কথাটি কে ব্যবহার করেন ?
উ: বিজ্ঞানী শার পেঁতিয়ার (১৮২৩) প্রথম ‘সার্ক’ কথাটি ব্যবহার করেন।
৮২) পৃথিবীর বৃহত্তম ও গভীরতম সার্কের নাম কি?
উ: আন্টার্কটিকার ওয়ালকট সার্ক বিশ্বে বৃহত্তম ও গভীরতম
৮৩) করির মধ্যভাগে বরফগলা জল জমে যে হ্রদ সৃষ্টি হয়,তাকে কী বলে?
উ: করি হ্রদ বা টার্ন বলে।
৮৪) দুটি সার্কের মধ্যবর্তী উঁচু, খাড়া ও করাতের দাঁতের মতো খাঁজ কাটা তীক্ষ্ণ প্রাচীরকে কী বলে ?
উ: হিমশিরা বা অ্যারেট।
৮৫) পিরামিড চূড়ার উদাহরণ দাও ?
উ: সুইজারল্যান্ডে ম্যাটার হর্ন, ভারতের নীলকণ্ঠ, শিবলিঙ্গ, নেপাল হিমালয়ে মাকালু।
৮৬) হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণীর আকৃতি কেমন ?
উ: ইংরেজি অক্ষর ‘U’ আকৃতি বিশিষ্ট
৮৭) হিমসিঁড়িতে জল জমে যে হ্রদের সৃষ্টি হয়েছে তাকে কি বলে ?
উ: প্যাটার্নস্টার হ্রদ
৮৮) রসে মোতানের কোন দিক মসৃণ এবং কোন দিক অমসৃণ ?
উ: প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ
৮৯) রসে মোতানে কথাটি কে প্রথম ব্যবহার করেন ?
উ: ভূবিজ্ঞানী সসার (১৮০৪) প্রথম শব্দটি ব্যবহার করেন।
৯০) পৃথিবীর দীর্ঘতম ফিয়োর্ড কোনটি ?
উ: গ্রিনল্যান্ডের স্কোরশবি সুন্দ ফিয়োর্ড দীর্ঘতম (৩৫০ কিমি )
৯১) ফিয়োর্ডের দেশ কাকে বলে ?
উ: নরওয়েকে ‘ফিয়োর্ডের দেশ’ বলে
৯২) ফিয়ার্ড কাকে বলে ?
উ: ক্ষুদ্রাকার ও অগভীর ফিয়োর্ডকে ফিয়ার্ড বলে।
৯৩) ফিয়ার্ডের দেশ কাকে বলে ?
উ: সুইডেনকে ‘ফিয়ার্ডের দেশ’ বলে।
৯৪) পৃথিবীর দীর্ঘতম ফিয়োর্ড কোনটি ?
উ: অ্যান্টার্কটিকার স্কেলটন ইনলেট ফিয়োর্ড গভীরতম (১৯৩৩ মিঃ)
৯৫) বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে ?
উ: ভ্যালি ট্রেন
৯৬) বহিঃবিধৌত সমভূমিকে আইসল্যান্ডে কি নামে পরিচিত ?
উ: স্যান্দুর
৯৭) হিমাবহ সঞ্চয় কার্যের ফলে উল্টানো নৌকা বা ডিমভর্তি ঝুড়ির মতো ভূমিরূপকে কি বলে ?
উ: ড্রামলিন
৯৮) কেটল হ্রদের তলদেশে সঞ্চিত হিমপলিকে কি বলে ?
উ: ভার্ব
৯৯) বহিঃবিধৌত সমভূমিতে বরফেরচাই গলে গিয়ে যে গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে ?
উ: কেটল
১০০) কেটলগুলির মাঝের স্থানকে কি বলা হয় ?
উ: নব
দশম-শ্রেণি – ভূগোল
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
MCQ/SAQ প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
১০১) বায়ুর কাজ কোথায় প্রাধান্য বিস্তার করে ?
উ: মরুভূমি অঞ্চল
১০২) পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি ?
উ: সাহারা মরুভূমি
১০৩) একটি শুষ্ক মরুভূমির নাম কী ?
উ: আটাকামা
১০৪) ভারতের শীতল মরুভূমির নাম কী ?
উ: লাদাখ
১০৫) পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমির নাম কি ?
উ: গোবি মরুভূমি
১০৬) সাহারা কথার অর্থ কি ?
উ: বিজন প্রদেশ
১০৭) বালিময় মরুভূমি সাহারা ও তুর্কিস্তানে কি নামে পরিচিত ?
উ: সাহারায় আর্গ এবং তুর্কিস্তানে কুম
১০৮) শিলাময় মরুভূমি সাহারায় কি নামে পরিচিত ?
উ: হামাদা
১০৯) পাথুরে মরুভূমি কোথায় কি নামে পরিচিত ?
উ: আলজিরিয়ায় রেগ,লিবিয়া ও মিশরে সেবির,অস্ট্রেলিয়ায় গিবারস্
১১০) আন্টার্কটিকার তুষার মরুভূমি কি নামে পরিচিত ?
উ: শারীরবৃত্তীয় শুষ্ক মরুভূমি
১১১) বিশ্বের বৃহত্তম অপসারণ গর্তের নাম কি ?
উ: মিশরের কাতারা
১১২) গৌর কোথায় কি নামে পরিচিত?
উ: সাহারা মরুভূমিতে গৌর বা গারা, জার্মানিতে পিজফেলসেন, গ্রেট বেসিনে হুডু বলে। একে মাশরুম রক বলা হয়
১১৩) বায়ুর কার্যের ফলে মোরগের ঝুঁটি বা দীর্ঘ অপ্রতিসম শৈলশিরার মতো ভূমিরূপকে কী বলে ?
উ: ইয়ারদাঙ (আর্থার হোমস্ ‘কক্কোম’নাম দেন)
১১৪) ইয়ারদাঙের শীর্ষদেশ ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলে তাকে কি বলে ?
উ: নিডিল
১১৫) জার্মান শব্দ ‘ ইনসেলবার্জ ‘ (‘Incelberg’) -এর অর্থ কি ?
উ: ‘দ্বীপশৈল’।
১১৬) মরু অঞ্চলে অনুচ্চটিলাকে কি বলে ?
উ: ইনসেলবার্জ
১১৭) ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হলে তাকে কি বলে?
উ: ‘টর’ বলে। ইনসেলবার্জ আরো ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে ‘ বর্নহার্ড ‘ বলে। ইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডারস্তূপে পরিণত হলে তাকে ‘ ক্যাসেল কপিজ ‘ বলে
১১৮) কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলে ?
উ: টেরিস বলে।
১১৯) রাজস্থানের চলমান বালিয়াড়িকে কি বলা হয় ?
উ: ধ্রীয়ান (Dhrian)
১২০) বার্খান বালিয়াড়ির আকৃতি কেমন ?
উ: অর্ধচন্দ্রাকার
দশম-শ্রেণি – ভূগোল
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
MCQ/SAQ প্রশ্নোত্তর:
(প্রশ্নমান – ১)
১২১) বার্খান শব্দের অর্থ কি ?
উ: বালির পাহাড়
১২২) একাধিক বার্খান মিলিত হলে তাকে কি বলে ?
উ: অ্যাকলে
১২৩) বায়ু প্রবাহের সমান্তরালভাবে গড়ে ওঠা দীর্ঘ শৈলশিরা মত বালিয়াড়িকে কি বলে ?
উ: অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি
১২৪) বার্খান বালিয়াড়ি ভেঙ্গে কোন বালিয়াড়ির সৃষ্টি হয় ?
উ: সিফ বালিয়াড়ি
১২৫) দুটি বালিয়াড়ির মধ্যবর্তী শিলাময় বালিহীন এলাকাকে কি বলে ?
উ: করিডর বলে ; যা সাহারাতে গাসি ও গউড নামে পরিচিত।
১২৬) লোয়েস কথার অর্থ কি ?এই কথাটি কে প্রথম ব্যবহার করেন ?
উ: ‘স্থানচ্যুত বস্তু’; কার্ল লিওনহার্ড
১২৭) বিশ্বের বৃহত্তম লোয়েস সমভূমি কোনটি ?
উ: চিনের হোয়াংহো অববাহিকার হোয়াংটু
১২৮) মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে ?
উ: ওয়াদি
১২৯) পেডিমেন্ট কথার অর্থ কি ? এই কথাটি কে প্রথম ব্যবহার করেন ?
উ: ‘পর্বতের পাদদেশ’; জি কে গিলবার্ট (১৮৮২) প্রথম ব্যবহার করেন।
১৩০) মরুভূমির লবণাক্ত হ্রদকে কি বলে ?
উ: প্লায়া
১৩১) প্লায়া কোথায় কি নামে পরিচিত ?
উ: উত্তর আফ্রিকায় ‘শাল, ভারতের রাজস্থানে ‘রান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় ‘প্যান’ নামে পরিচিত।
১৩২) বিশ্বের বৃহত্তম প্লায়া কোনটি ?
উ: লা প্লায়া
১৩৩) ভারতের একটি প্লায়া হ্রদের নাম লেখ ?
উ: সম্বর
১৩৪) অতিরিক্ত লবণাক্ত প্লায়াকে কি বলে ?
উ: স্যালিনা
১৩৫) বাজাদা কথার অর্থ কি ?
উ: ঢাল
১৩৬) পৃথিবীর কত শতাংশ জমি মরুকরণ দ্বারা আক্রান্ত ?
উ: ৩৫ %
১৩৭) মরুকরণের প্রধান কারণ কি ?
উ: বৃক্ষছেদন
১৩৮) CAZRI -এর পুরো নাম কী ? এর সদর দপ্তর কোথায় ?
উ: Central Arid Zone Research Institute এবং এর সদর দপ্তর রাজস্থানের যোধপুর ।
সঠিকভাবে বারবার অনুশীলন করলে মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ” থেকে নম্বর তোলা একদম কঠিন নয়—তাই দেরি না করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিতে হবে ।





