Class 10 ভূগোল

দ্বিতীয় অধ্যায়

‘বায়ুমণ্ডল’ ছোট প্রশ্ন উত্তর

(MCQ & SAQ) Question Answer Geography

Updated on: 

মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল” পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণ, তার গঠন, স্তরবিন্যাস, তাপমাত্রার পরিবর্তন, বায়ুচাপ ও বায়ুপ্রবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হল। আজকের পোস্টে অধ্যায়টির গুরুত্বপূর্ণ বিষয়গুলি শর্ট প্রশ্নোত্তর আকারে সাজানো হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা দ্রুত রিভিশন করতে পারে।

 

বোর্ড: বিষয়বস্তু

1 দশম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল” ছোট প্রশ্নোত্তর: (প্রশ্নমান – ১)

1.1 দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল শর্ট প্রশ্ন উত্তর | Class 10 Geography 2nd Chapter (Atmosphere) Short Question

1.2 বায়ুমণ্ডল: গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও উত্তর (MCQ/SAQ) | Class 10 Geography Chapter 2 Bayumondal Question Answer

দশম শ্রেণী ভূগোল

দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল” ছোট প্রশ্নোত্তর:

(প্রশ্নমান  – ১)

১) বায়ুমন্ডলের প্রধান উপাদান কি?
উত্তর:  নাইট্রোজেন ৭৮.০৮৪ %       

২) বায়ুমন্ডলের দ্বিতীয় উপাদান কোনটি?
উত্তর:  অক্সিজেন ২০.৯৪৬ %

৩) বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?
উত্তর:  ০.০৩৩%

৪) কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো।
উত্তর:  হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, নিয়ন

৫) অ্যারোসোল কী?
উত্তর:  বায়ুতে ভাসমান কেবলমাত্র কঠিন সুক্ষ ধুলো, বালি, কার্বন ও লবণ কণাকে একত্রে অ্যারোসোল বলে

৬) বায়ুমন্ডলে সবচেয়ে ভারী গ্যাস কোনটি?
উত্তর:  কার্বন ডাই-অক্সাইড

৭) রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়?
উত্তর:  দুই ভাগে, যথা – সমমন্ডল ও বিষমমন্ডল

৮) সমমন্ডল ও বিষমমন্ডলের সীমারেখাকে কি বলে?
উত্তর:  টার্বোপজ

৯) সর্বোচ্চ স্তরের গ্যাস কোনটি?
উত্তর:  হাইড্রোজেন

১০) ক্ষুব্ধ মন্ডল কোন স্তরকে বলা হয়?
উত্তর:  ট্রপোস্ফিয়ার

১১)  ট্রপোসপিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম কি?
উত্তর:  ট্রপোপজ

১২) শান্ত মন্ডল কাকে বলে?
উত্তর:  স্ট্র্যাটোস্ফিয়ার

 ১৩) স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম কী?
উত্তর:  স্ট্র্যাটোপজ

১৪) কোন স্তরে ওজোন স্তর সৃষ্টি হয়?
উত্তর:  স্ট্যাটোস্ফিয়ার                    

১৫) কোন স্তরের উপর দিয়ে জেট বিমান চলাচল করে?
উত্তর:  স্ট্র্যাটোস্ফিয়ার

১৬) কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়?
উত্তর:  মেসোস্ফিয়ার

 ১৭) বায়ুমন্ডলে শীতলতম স্থান কোনটি?
উত্তর:  মেসোস্ফিয়ার

১৮) কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়?
উত্তর:  মেসোস্ফিয়ার

১৯) মেসোস্ফিয়ার ও থার্মস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম কি?
উত্তর:  মেসোপজ

২০) কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তর:  থার্মোস্ফিয়ার

২১) কোন স্তরে বায়ু আয়নীয় অবস্থায় থাকে?
উত্তর:  থার্মোস্ফিয়ারের আয়োনোস্ফিয়ারে

২২) কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
উত্তর:  থার্মোস্ফিয়ারের

২৩) বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি?
উত্তর:  এক্সোস্ফিয়ার

২৪) কৃত্রিম উপগ্রহের পথ কোন স্তরে দেখা যায়?
উত্তর:  এক্সোস্ফিয়ার

২৫) এক্সোস্ফিয়ার স্তরটি কি দ্বারা গঠিত?
উত্তর:  হাইড্রোজেন ও হিলিয়াম

২৬) ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কী?  
উত্তর:  নিরক্ষীয় অঞ্চলে ৩০০০ কিমি ও ১৬০০০ কিমি উচ্চতায় ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয়াকারে অবস্থান করায় দুটি ঘন বলয়যুক্ত ম্যাগনেটোপজকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে।

২৭) কোন স্তরে পৃথিবীর চৌম্বকক্ষেত্র আছে?
উত্তর:  ম্যাগনেটোস্ফিয়ার

২৮) ম্যাগনেটোপজ কাকে বলে?
উত্তর:  যে অংশে পার্থিব চৌম্বকক্ষেত্র থেমে যায়, তাকে ম্যাগনেটোপজ বলে।

২৯) ওজোন স্তর কে, কবে আবিষ্কার করেন?
উত্তর:  হেনরি কুশন ও চার্লস ফেব্রি; ১৯১৩ সালে

৩০) ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কোনটি?
উত্তর:  ডবসন একক (DB)

৩১) ওজোন (Ozone) কে আবিষ্কার করেন?
উত্তর:  ক্রিশ্চিয়ান ফেডরিক স্কোনবি

৩২) ওজোন গ্যাসের সংকেত কী?
উত্তর:  O3                        

৩৩) প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কোন স্তরকে?
উত্তর:  ওজোন স্তরকে

৩৪) ওজোন স্তর সুরক্ষা দিবস কবে?
উত্তর:  ১৬ সেপ্টেম্বর

৩৫) ওজোন গহ্বর কোথায় দেখা গেছে?
উত্তর:  আন্টার্টিকায়

দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায়

বায়ুমণ্ডল শর্ট প্রশ্ন উত্তর

 Class 10 Geography

2nd Chapter (Atmosphere) Short Question

 

৩৬) সূর্য রশ্মির কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়?
উত্তর:  ২০০ কোটি ভাগের ১ ভাগ     

৩৭) পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত?
উত্তর:  ৩৪ %

৩৮) পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত?
উত্তর:  ৬৬ %

৩৯) অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি কোথায়?
উত্তর:  তুষার ক্ষেত্রে

৪০) কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয়?
উত্তর:  বিকিরণ প্রক্রিয়ায়

৪১) পৃথিবীর গড় উষ্ণতা কত?
উত্তর:  ১৫°C

৪২) সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা মাপা হয় কি দিয়ে?
উত্তর:  সিক্সেস ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার

৪৩) বায়ুর তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর:  সাধারন থার্মোমিটার

৪৪) বার্ষিক উষ্ণতা কোথায় সবচেয়ে বেশি এবং কোথায় সবচেয়ে কম হয়?
উত্তর:  ক্রান্তীয় উষ্ণ মরু অঞ্চলে বেশি এবং মেরু অঞ্চলে কম হয়

৪৫) উষ্ণতার প্রসর কাকে বলে?
উত্তর:  একটি নির্দিষ্ট স্থানে দিন বা মাস বা বছরের সর্বোচ্চ উষ্ণতা থেকে সর্বনিম্ন উন্নতা বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফল বা উয়তার পার্থক্যকে উন্নতার প্রসর বলে।         

৪৬) প্রতি ১° অক্ষাংশে কত করে উষ্ণতা হ্রাস পায়?
উত্তর:  ০.২৮°C হারে

৪৭) উষ্ণতার প্রসর কোথায় বেশি এবং কোথায় কম হয়?
উত্তর:  মরু অঞ্চলে বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে কম হয়

৪৮) স্বাভাবিক উষ্ণতা হ্রাস কাকে বলে?
উত্তর:  ভূপৃষ্ঠ সংলগ্ন ট্রপোস্ফিয়ার স্তরের একটি বৈশিষ্ট্য হল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১ কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ৬.৪° C হারে উষ্ণতা হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাস বলে।

৪৯) চির বসন্তের শহর কাকে বলে?
উত্তর:  কুইটো

৫০) কোন বায়ুর প্রভাবে সাহারা ও আরবে মরুভূমি অবস্থা সৃষ্টি হয়েছে?
উত্তর:  শুষ্ক উষ্ণ আয়ন বায়ুর প্রভাবে

৫১) কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল, উত্তর সাগর শীতকালে বরফাবৃত হয় না?
উত্তর:  উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে

৫২) কোন স্রোতের প্রভাবে কানাডার উত্তর পশ্চিম উপকূল জমাটবদ্ধ হয়?
উত্তর:  শীতল ল্যাব্রাডার স্রোতের জন্য

৫৩) কোন স্রোতের জন্য পেরু উপকূল সারা বছর মৃদু ভাবাপন্ন থাকে?
উত্তর:  শীতল হামবোল্ড স্রোতের জন্য

৫৪) দক্ষিণ আফ্রিকা উপকূল ঠান্ডা থাকে কোন স্রোতের জন্য?
উত্তর:  বেঙ্গুয়েলা স্রোতের জন্য।

৫৫) এট্রিট ও উবেক কী?
উত্তর:  আল্পস পর্বতের সূর্য আলোকিত পর্বতগাত্র ফরাসি ভাষায় এট্রিট এবং ছায়াছন্ন পর্বতগাত্র উবেক নামে পরিচিত

৫৬) প্রকৃতিপুঞ্জ কাকে বলে?
উত্তর:  অরন্যকে

৫৭) কোথায় বার্ষিক গড় উষ্ণতা সর্বোচ্চ হয় ও কোথায় সর্বনিম্ন হয়?
উত্তর:  ক্রান্তীয় অঞ্চলে সর্বোচ্চ হয় মেরু অঞ্চলে সর্বনিম্ন হয়

৫৮) ‘গ্রীন হাউস এফেক্ট’ কে নামকরণ করেন ?
উত্তর:  ১৮২৭ সালে বিজ্ঞানী জ্যাঁ বাপটিস্ট জোসেফ ফুরিয়ার

৫৯) প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি? 
উত্তর:  কার্বন ডাই-অক্সাইড

 ৬০) জলাভূমিতে কোন গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়?
উত্তর:  
মিথেন

৬১) ওজোন স্তর সংরক্ষণের জন্য কি চুক্তি করা হয়েছে?
উত্তর:  মন্ট্রিল প্রোটোকল

৬২) কোথা থেকে সর্বাধিক গ্রীনহাউস গ্যাস উৎপন্ন হয়?
উত্তর:  তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে

৬৩) গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কিত চুক্তির নাম কি?
উত্তর:  কিয়োটো প্রোটোকল

৬৪) এল নিনো কথার অর্থ কি?
উত্তর:  দুরন্ত বালক বা শিশুখ্রিষ্ট বা যীশুর ছেলে

 ৬৫) লা নিনা কথার অর্থ কি?
উত্তর:  ক্ষুদ্র বালিকা

বায়ুমণ্ডল:

গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও উত্তর (MCQ/SAQ) 

 

৬৬) এল নিনো ও লা নিনার মধ্যবর্তী পর্যায়কে কি বলে?
উত্তর:  লা নাদা

৬৭) বায়ুর চাপ মাপার যন্ত্র কোনটি?
উত্তর:  ব্যারোমিটার

৬৮) বায়ুর চাপ মাপা হয় কোন এককে?
উত্তর:  মিলিবার

৬৯) স্বাভাবিক বায়ুর চাপ কত?
উত্তর:  
১০১৩.২৫ মিলিবার

৭০) দীর্ঘাকার নিম্নচাপকে কি বলা হয়?
উত্তর:  ট্রাফ                                     

৭১) দীর্ঘাকার উচ্চচাপকে কি বলা হয়?
উত্তর:  রিজ

৭২) পৃথিবীতে মোট কয়টি বায়ুচাপ বলয় আছে?
উত্তর:  ৭টি

৭৩) ITCZ এর পুরো নাম কী?
উত্তর:  Inter Tropical Convergence Zone

৭৪) কোন গোলার্ধে বায়ুচাপ কক্ষে বলয় বেশি?
উত্তর:  উত্তর গোলার্ধ

৭৫) ফেললে সূত্র অনুযায়ী বায়ু কোন দিক থেকে কোন দিকে বেঁকে প্রবাহিত হয়?
উত্তর:  উত্তর গোলার্ধে ডানদিকে দক্ষিণ গোলার্ধে বাঁদিকে বেঁকে প্রবাহিত হয়

৭৬) বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয় কি দ্বারা?
উত্তর:  বাত পতাকা

৭৭) বায়ুবাহের গতিবেগ পরিমাপ করা হয় কি দ্বারা?
উত্তর:  অ্যানিমোমিটার

৭৮) বায়ুর শক্তির মাত্রা নিয়ন্ত্রক স্কেল কোনটি?
উত্তর:  বিউফোর্ট স্কেল

৭৯) কোন বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে?
উত্তর:  কোরিওলিস

৮০) আয়ন শব্দের অর্থ কি?
উত্তর:  পথ

৮১) নিয়ত বায়ুর উদাহরণ দাও।
উত্তর:  আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু

৮২) আয়ন বায়ুর অপর নাম কি?
উত্তর:  বাণিজ্য বায়ু বা পূবালী বায়ু

৮৩) প্রত্যায়ন বায়ু কাকে বলে?
উত্তর:  নিরক্ষীয় নিম্নচাপ যুক্ত অঞ্চল থেকে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ যুক্ত অঞ্চলে আয়ন বায়ুর বিপরীত দিকে যে বায়ু প্রবাহিত হতে থাকে তাকে প্রত্যয়ন বায়ু বলে।

৮৪) কোন জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়?
উত্তর:  ভূমধ্যসাগরীয় জলবায়ুতে

৮৫) কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না?
উত্তর:  নিরক্ষীয় জলবায়ুতে

৮৬) স্থলবায়ু কখন প্রবাহিত হয়?
উত্তর:  রাতের বেলা

৮৭) সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়?
উত্তর:  দিনের বেলা

৮৮) মৌসুমী কথাটি কে প্রথম ব্যবহার করেন? এর অর্থ কি?
উত্তর:  ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি (১৬৫৬) সর্বপ্রথম ‘মৌসুমি’ শব্দটি ব্যবহার করেন। এটি আরবি শব্দ‘মৌসিম’ বা মালয়লম শব্দ ‘মনসিন’থেকে উদ্ভূত, যার অর্থ ‘ঋতু’।

৮৯) একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও।
উত্তর:  মৌসুমী বায়ু

৯০) ঘূর্নবাতের কোথায় আকাশ মেঘমুক্ত শান্তি থাকে?
উত্তর:  কেন্দ্রে

৯১) কোন বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহত্তর ও ঋতুগত সংস্করণ বলা হয়?
উত্তর:  মৌসুমী বায়ুকে

৯২) গ্রিক শব্দ ‘Kata’ ও Ana’-র অর্থ কী?
উত্তর:  গ্রিক শব্দ ‘Kata’-র অর্থ-নীচের দিকে এবং Ana’-র অর্থ- উপরের দিকে

৯৩) কয়েকটি স্থানীয় বায়ুর নাম লেখো।
উত্তর:  লু, চিনুক, ফন, মিস্ট্রাল, বোরা ইত্যাদি

৯৪) আল্পস পর্বতে যে উষ্ণ-শুষ্ক বায়ু দেখা যায় তার নাম কি?
উত্তর:  ফন

৯৫) জলবায়ুগত মরূদ্যান কাকে বলে?
উত্তর:  সুইজারল্যান্ডকে

৯৬) রকি পর্বতে যে উষ্ণ-শুষ্ক বায়ু প্রবাহিত হয় তার নাম কি?
উত্তর:  চিনুক

৯৭) তুষার ভক্ষক বলা হয় কোন বায়ুকে?
উত্তর:  চিনুক বায়ু।  

৯৮) আফ্রিকার লিবিয়া মরুভূমিতে কোন বায়ু প্রবাহিত হয়?
উত্তর:  সিরোক্কো

৯৯) উত্তর-পশ্চিম ভারতে যে শুষ্ক-উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম কি?
উত্তর:  লু

১০০) ইতালির আড্রিয়াটিক উপকূলে কোন বায়ু প্রবাহিত হয়?
উত্তর:  বোরা

১০১) ফ্রান্সের রোণ উপত্যকায় কোন বায়ু প্রবাহিত হয়?
উত্তর:  মিস্ট্রাল।

১০২) ঘূর্ণবাত কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর:  হেনরি পিডিংটন।

বায়ুমণ্ডল – গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও উত্তর (১ নম্বর):

 দশম শ্রেণী ভূগোল | দ্বিতীয় অধ্যায় – বায়ুমণ্ডল

 

১০৩) কয়েকটি ঘূর্ণবাতের নাম ও তাদের উৎপত্তিস্থল লেখো।
উত্তর:

নাম

উৎপত্তি স্থল

নাম

উৎপত্তি স্থল

টর্নেডো

মেক্সিকো উপসাগর

হ্যারিকেন

ক্যারিবিয়ান সাগর

টাইফুন

দক্ষিণ চিন সাগর

তাইফু

জাপান সাগর

ব্যাগুই

উঃ ভারত মহাসাগর

উইলি উইলি

দ.প. প্রশান্ত মহাসাগর

সাইক্লোন

বঙ্গোপসাগর

সাইক্লোন

আরব সাগর

১০৪) প্রতিপ ঘূর্ণবাত কথাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর:  ফ্রান্সিস গল্টন।

১০৫) সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম লেখো।
উত্তর:  টর্নেডো

১০৬) প্রতিপ ঘূর্ণবাতের আবহাওয়া কেমন থাকে?
উত্তর:  বায়ু শুষ্ক, শীতল, ঝড়ঝঞ্ঝা মুক্ত ও আকাশ মেঘমুক্ত

১০৭) জেট প্রবাহ কে নামকরণ করেন?
উত্তর:  এম. বেকেন

১০৮) জলচক্রের প্রথম পর্যায়ে কি?
উত্তর:  বাষ্পীভবন

১০৯) MONEX কী?
উত্তর:  কৃত্রিম উপগ্রহের সাহায্যে মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণাকে MONEX বলে

১১০) বাষ্পীভবন মাপা হয় কোন যন্ত্রের দ্বারা?
উত্তর:  অ্যাটমোমিটার ও এভাপরিমিটার

১১১) আপেক্ষিক আর্দ্রতা কখন সবচেয়ে বেশি হয়?
উত্তর:  ভোরবেলা

১১২) আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন এককে?
উত্তর:  শতকরা

১১৩) আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর:  হাইগ্রোমিটার

১১৪) আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা?
উত্তর:  আর্দ্র ও শুষ্ক পুন্ডযুক্ত হাইড্রোমিটার

১১৫) শিশিরাঙ্ক কাকে বলে?
উত্তর:  যে তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমান 100% হয় তাকে শিশিরাঙ্ক বলে

১১৬) মেঘের পরিমাণ পরিমাপ করা হয় কোন এককে?
উত্তর:  অক্টা

১১৭) প্রচলিত মেঘের সংখ্যা কয়টি?
উত্তর:  ২৪টি

১১৮) কোন মেঘে পরিচলন বৃষ্টিপাত হয়?
উত্তর:  কিউমুলোনিম্বাস

১১৯) পর্বতের কোন ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়?
উত্তর:  প্রতিবাদ ঢালে

১২০) ভারতে কোন ধরনের বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়?
উত্তর:  শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

১২১) বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি?
উত্তর:  রেনগজ

১২২) কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না?
উত্তর:  নিরক্ষীয় জলবায়ুতে

সঠিকভাবে বারবার অনুশীলন করলে দশম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় – বায়ুমণ্ডল অধ্যায় থেকে নম্বর তোলা একদম কঠিন নয়—তাই দেরি না করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এবং দ্রুত রিভিশন নেওয়ার জন্য খাতায় টুকে নিতে হবে।

 

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top