Class 10 ভৌত বিজ্ঞান

‘পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা’

প্রশ্ন উত্তর

Periodic Table Physical Science

Published on: 

মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা’ (Physical Science Chapter 8) এর মধ্যে মেন্ডেলিফের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সারণী এই অংশে দারুণভাবে বোঝানো হয়েছে। আজকের পোস্টে  তোমাদের   এই চ্যাপ্টারের বাছাই করা প্রশ্ন-উত্তরগুলো (Question Answer) শেয়ার করা হল।

 

বোর্ড: বিষয়বস্তু

1 মাধ্যমিক ভৌতবিজ্ঞান ‘পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা’ (অষ্টম অধ্যায়) Periodic Table One Liner প্রশ্ন উত্তর

1.1 পর্যায়-সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা প্রশ্ন উত্তর (One Liner)

1.2 পর্যায় সারণি Class 10 Question Answer | পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা

 

মাধ্যমিক ভৌতবিজ্ঞান

পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা

(অষ্টম অধ্যায়)

Periodic Table One Liner প্রশ্ন উত্তর

আজকের পোস্টে   যেসব বাছাই করা ওয়ান লাইনার (One Liner) প্রশ্ন উত্তর শেয়ার করা হচ্ছে, সেগুলো থেকে   MCQ, সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), শূন্যস্থান পূরণ; সব ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে।

পর্যায়-সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা

প্রশ্ন উত্তর (One Liner)

 

★ ১৮১৭ সালে মৌলের পারমাণবিক ভরের সাথে রাসায়নিক ধর্মের সম্পর্ক স্থাপন করে ত্রয়ী সূত্র প্রকাশ করেন: বিজ্ঞানী ডোবেরাইনার
★ রাসায়নিক ধর্মে মিল থাকা তিনটি মৌলের মধ্যে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব বাকি দুটির পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয়, এটি হলো: ডোবেরাইনারের ত্রয়ী সূত্র
★ মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে সাজালে একটি নির্দিষ্ট মৌল থেকে পরবর্তী অষ্টম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে, একে বলে: নিউল্যান্ডের অষ্টক সূত্র
★ মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব হিসাবে সাজালে পারমাণবিক ওজন, ঘনত্ব, গলনাঙ্ক ইত্যাদির নিয়মিত পরিবর্তন ও পুনরাবৃত্তি ঘটে, এটি হলো: লোথার মেয়ারের সূত্র

★ মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এটি হলো: মেন্ডেলিফের পর্যায় সূত্র
★ মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব হিসাবে সাজানো অনুভূমিক পঙ্ক্তিগুলিকে বলে: পর্যায় (Period)
★ পর্যায় সারণীতে একই ধর্মের মৌলগুলিকে নিয়ে গঠিত উল্লম্ব পঙ্ক্তিগুলিকে বলে: শ্রেণি (Group)
★ মেন্ডেলিফের পর্যায় সারণীতে মোট পর্যায় ও শ্রেণির সংখ্যা ছিল যথাক্রমে: ৭টি এবং ৮টি
★ পরমাণুর রঞ্জন রশ্মি বর্ণালীর পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে পারমাণবিক সংখ্যা দিয়েই মৌলের প্রকৃত ধর্ম নির্ণয় করা হয়: বিজ্ঞানী মোষলে

★ আধুনিক পর্যায় সারণীর ভিত্তি বা ক্রম নির্ণয় করা হয় যার সাহায্যে: পারমাণবিক সংখ্যা (Atomic Number)
★ আধুনিক পর্যায় সারণীতে মোট পর্যায় ও শ্রেণির সংখ্যা হলো যথাক্রমে: ৭টি এবং ১৮টি
★ লিথিয়াম (Li), সোডিয়াম (Na), পটাশিয়াম (K) প্রভৃতি তীব্র পজিটিভ তড়িৎধর্মী মৌলগুলিকে বলা হয়: ক্ষার ধাতু (Alkali Metals)
★ পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলির অবস্থান হলো: ১ নং শ্রেণিতে
★ বেরিলিয়াম (Be), ম্যাগনেশিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca) ইত্যাদি মৌলগুলিকে বলা হয়: ক্ষারীয় মৃত্তিকা মৌল (Alkaline Earth Metals)
★ ফ্লোরিন (F), ক্লোরিন (Cl), ব্রোমিন (Br), আয়োডিন (I) প্রভৃতি মৌলগুলিকে বলা হয়: হ্যালোজেন মৌল (Halogens)

পর্যায়-সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা

Class 10 অনুশীলনী (One Liner)

 

★ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি স্থান পেয়েছে: ১৭ নং শ্রেণিতে
★ হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar) প্রভৃতি গ্যাসীয় মৌলগুলিকে বলা হয়: নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস (Noble Gases)
★ পর্যায় সারণীতে ৩ নং থেকে ১২ নং শ্রেণির মাঝে স্থান পাওয়া মৌলগুলিকে বলে: সন্ধিগত মৌল (Transition Elements)
★ একটি মৌল যা সন্ধিগত মৌল নয় কারণ এর বাইরের কক্ষের আগের কক্ষ সম্পূর্ণ ভর্তি থাকে: জিঙ্ক (Zn)
★ গ্রুপ I (ক্ষার ধাতু) এবং গ্রুপ VIIB (হ্যালোজেন) উভয়ের সাথে মিল থাকায় হাইড্রোজেনকে বলা হয়: দুষ্ট মৌল (Rogue Element)
★ ৯২ পারমাণবিক সংখ্যার পরবর্তী কৃত্রিমভাবে তৈরি তেজস্ক্রিয় মৌলগুলিকে বলে: ইউরেনিয়ামোত্তর মৌল [যেমন- নেপচুনিয়াম, কুরিয়াম] ।

★ দীর্ঘ পর্যায় সারণীর ১১ নং শ্রেণিতে অবস্থিত তামা (Cu), গোল্ড (Au), সিলভার (Ag) ইত্যাদি মৌলগুলিকে বলে: মুদ্রা ধাতু (Coinage Metals)
★ ১৫ নং শ্রেণিতে অবস্থিত নাইট্রোজেন (N), ফসফরাস (P), আর্সেনিক (As) মৌলগুলিকে বলা হয়: নিকোজেন (Pnictogens)
★ ১৬ নং শ্রেণিতে অবস্থিত অক্সিজেন (O), সালফার (S), সেলেনিয়াম (Se) মৌলগুলিকে বলা হয়: চ্যালকোজেন (Chalcogens)
★ পর্যায় সারণীতে বাঁদিক থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ: কমে যায়

★ বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষক থেকে একটি ইলেকট্রন বের করতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে বলে: আয়নীভবন বিভব (Ionization Energy)
★ সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাকে বলে: তড়িৎ ঋণাত্মকতা (Electronegativity)
★ পর্যায় বরাবর বাঁদিক থেকে ডানদিকে গেলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার মান: বাড়ে
★ পর্যায় সারণীর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো: ফ্লোরিন (F)
★ তেজস্ক্রিয়তা কোনো পর্যাবৃত্ত ধর্ম নয়, এটি একটি: নিউক্লিয় ঘটনা

পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা

পর্যায় সারণি Class 10 Question Answer 

 

১. আয়নন বিভব বা আয়নন শক্তি (Ionization Energy) বলতে কী বোঝো?

উত্তর: ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তিস্তরে থাকা কোনো গ্যাসীয় প্রশম পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে (Cation) পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, তাকে ওই মৌলের আয়নন বিভব বা আয়নন শক্তি বলে।

একক: eV/atom বা kJ/mol.

২. তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি (Electronegativity) কী?

উত্তর: কোনো যৌগের অণুর মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বলে।

৭. ক্ষার ধাতু (Group 1) ও হ্যালোজেন (Group 17) মৌলগুলির সাথে হাইড্রোজেনের সদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি ব্যাখ্যা করো।

ক্ষার ধাতুর সাথে: ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের কক্ষে ১টি ইলেকট্রন থাকে এবং এটি ১টি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন (H+) গঠন করতে পারে।

হ্যালোজেনের সাথে: হ্যালোজেনের মতো হাইড্রোজেনও দ্বি-পারমাণবিক অণু (H₂) গঠন করে এবং ১টি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন (H- বা হাইড্রাইড) গঠন করতে পারে।

  1. ক্ষার ধাতুগুলি তীব্র ধাতু, কিন্তু হাইড্রোজেন অধাতু।

  2. হ্যালোজেনদের যোজ্যতা কক্ষে ৭টি ইলেকট্রন থাকে, কিন্তু হাইড্রোজেনের মাত্র ১টি থাকে।

আজকের এই পোস্টে   দশম শ্রেণির ভৌতবিজ্ঞান অষ্টম অধ্যায় ‘পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু ওয়ান-লাইনার (One-liner) শেয়ার করা হল। এখানে প্রতিটি পয়েন্ট খুব সহজ ভাষায় দেওয়া হয়েছে, যাতে  MCQ এবং SAQ—সব ধরনের শর্ট প্রশ্নের প্রস্তুতি নিতে সুবিধা হবে।

 

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top