দ্বাদশ শ্রেণি  শিক্ষাবিজ্ঞান

তৃতীয় সেমিস্টার

স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা

প্রশ্ন উত্তর

(One Liner ও MCQ)

Class 12 3rd Semester Education

Chapter 1 Question Answer

Published on: 

উচ্চ মাধ্যমিক (Class 12) শিক্ষাবিজ্ঞানের (Education) তৃতীয় সেমিস্টারের (3rd Sem) প্রথম অধ্যায় ‘স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা’ (Post-Independence Indian Education System)-এর মধ্যে স্বাধীন ভারতে শিক্ষার বিকাশ, রাধাকৃষ্ণণ কমিশন (বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন), মুদালিয়ার কমিশন (মাধ্যমিক শিক্ষা কমিশন), কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি (১৯৮৬)- নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)   শেয়ার করা হলো।

বোর্ড: বিষয়বস্তু

1ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা প্রশ্ন উত্তর | HS 3rd Semester Education

ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় 

স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা

প্রশ্ন উত্তর 

HS 3rd Semester Education

 

এই পোস্ট এর মধ্যে স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর  করা হল।

Class 12 তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।

ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান

প্রথম অধ্যায় এককথায় প্রশ্ন উত্তর (One Liner)

 

১. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হলো রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
২. ভারত সরকারের আদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কাজ শুরু হয় ১৯৪৮ সালের ৫ই নভেম্বর
৩. রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল ১০ জন
৪. গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রসারের জন্য ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ স্থাপনের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
৫. মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশন গঠিত হয় ১৯৫২ সালের ২৩শে সেপ্টেম্বর

৬. মুদালিয়র কমিশনের সম্পাদকের নাম হলো ড. অনাথনাথ বসু।
৭. বহুমুখী পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে ‘সপ্তপ্রবাহ’ (Seven Streams) এর ধারণা দেয়মুদালিয়র কমিশন
৮. মুদালিয়র কমিশনের অন্যতম শ্রেষ্ঠ সুপারিশ হলো‘বহুমুখী বিদ্যালয়’ (Multipurpose School) স্থাপন।
৯. প্রাক-প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সমগ্র শিক্ষা ব্যবস্থার একটি সুসংগত রূপরেখা প্রদান করে কোঠারী কমিশন
১০. কোঠারী কমিশনের শিরোনাম ছিল ‘শিক্ষা ও জাতীয় উন্নয়ন’ (Education and National Development)

১১. কোঠারী কমিশনের প্রস্তাবিত শিক্ষার কাঠামোটি ছিল ১০+২+৩
১২. ‘Challenge of Education: A Policy Perspective’ নামক দলিলটি পেশ করা হয় ১৯৮৫ সালে।
১৩. জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ অনুযায়ী গ্রামাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের শহরের মতো উন্নত শিক্ষার সুযোগ দিতে নবোদয় বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়।
১৪. প্রাথমিক বিদ্যালয়গুলির ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য গ্রহণ করা কর্মসূচির নাম অপারেশন ব্ল্যাকবোর্ড
১৫. কোঠারী কমিশনের সুপারিশে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার পাশাপাশি অন্যান্য ভাষার চর্চার জন্য ‘ত্রি-ভাষা সূত্র বজায় রাখা হয়।

১৬. জাতীয় শিক্ষানীতি ২০২০-এর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী ড. কে. কস্তুরীরঙ্গন।
১৭. জাতীয় শিক্ষানীতি ২০২০-তে পূর্ববর্তী ১০+২ কাঠামোর পরিবর্তে নতুন ৫+৩+৩+৪ কাঠামো প্রবর্তন করা হয়েছে।
১৮. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী অন্তত পঞ্চম শ্রেণি (Grade 5) পর্যন্ত শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা।
১৯. “তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব” – এই বিখ্যাত উক্তিটি করেছেন নেপোলিয়ন
২০. ৬ থেকে ১৪ বছর বয়সী সমস্ত শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের ২১-এ (21A) ধারায়।

২১. ১৯৭৬ সালের ৪৭তম সংশোধনী অনুযায়ী শিক্ষাকে রাজ্যের তালিকা থেকে সরিয়ে ‘যৌথ তালিকা’ (Concurrent List)এ অন্তর্ভুক্ত করা হয়।
২২. কিন্ডারগার্টেন (Kindergarten) শব্দের প্রকৃত অর্থ হলোশিশু উদ্যান
২৩. ‘Casa Dei Bambini’ বা শিশু নিকেতন প্রতিষ্ঠা করেন মাদাম মন্তেসরি
২৪. মন্তেসরি বিদ্যালয়ের প্রধান ভিত্তি হলো ইন্দ্রিয় অনুভূতির প্রশিক্ষণ
২৫. “বিদ্যালয় হবে সমাজের প্রতিচ্ছবি”- এই উক্তিটি করেছেন শিক্ষাবিদজন ডিউই

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান

প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর (MCQ) 

Class 12 3rd Semester Education Chapter 1 MCQ

 

১. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (১৯৪৮-৪৯) কার নেতৃত্বে গঠিত হয়?
(a) ড. ডি. এস. কোঠারী
(b) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
(c) ড. লক্ষণস্বামী মুদালিয়র
(d) ড. জেমস ডাফ 

সঠিক উত্তর: (b) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন

২. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কতজন বিদেশী সদস্য অন্তর্ভুক্ত ছিলেন?
(a) ৫ জন
(b) ৭ জন
(c) ৩ জন
(d) ২ জন
উত্তর: (c) ৩ জন

৩. মুদালিয়র কমিশনের সভাপতি ড. লক্ষণস্বামী মুদালিয়র কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন?
(a) কলকাতা বিশ্ববিদ্যালয়
(b) দিল্লি বিশ্ববিদ্যালয়
(c) মাদ্রাজ বিশ্ববিদ্যালয়
(d) বম্বে বিশ্ববিদ্যালয়
উত্তর: (c) মাদ্রাজ বিশ্ববিদ্যালয়

৪. মুদালিয়র কমিশনের রিপোর্টে মোট পৃষ্ঠাসংখ্যা কত ছিল?
(a) ৩০০ পৃষ্ঠা
(b) ৩১১ পৃষ্ঠা
(c) ৩২৫ পৃষ্ঠা
(d) ৩৫০ পৃষ্ঠা
উত্তর: (b) ৩১১ পৃষ্ঠা

৫. বহুমুখী বিদ্যালয় বা ‘Multipurpose School’ স্থাপনের সুপারিশ করেছিল-
(a) রাধাকৃষ্ণন কমিশন
(b) মুদালিয়র কমিশন
(c) হান্টার কমিশন
(d) সার্জেন্ট পরিকল্পনা
উত্তর: (b) মুদালিয়র কমিশন

৬. ড. ডি. এস. কোঠারী কোন সংস্থার চেয়ারম্যান থাকাকালীন শিক্ষা কমিশনের সভাপতিত্ব করেন?
(a) NCERT
(b) NCTE
(c) UGC
(d) AICTE
উত্তর: (c) UGC

৭. কোঠারী কমিশনের মোট কর্মীদল বা ‘Working Groups’ কয়টি ছিল?
(a) ৭ টি
(b) ৯ টি
(c) ১২ টি
(d) ২০ টি
উত্তর: (a) ৭ টি

৮. কোঠারী কমিশনের মতে উচ্চতর মাধ্যমিক শিক্ষার বৃত্তিমুখীকরণ হওয়া উচিত-
(a) ৪০ শতাংশ
(b) ৫০ শতাংশ
(c) ৬০ শতাংশ
(d) ২৫ শতাংশ
উত্তর: (b) ৫০ শতাংশ

৯. ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ কোন স্তরের শিক্ষার মানোন্নয়নের সঙ্গে যুক্ত?
(a) প্রাক-প্রাথমিক শিক্ষা
(b) প্রাথমিক শিক্ষা
(c) মাধ্যমিক শিক্ষা
(d) উচ্চশিক্ষা
উত্তর: (b) প্রাথমিক শিক্ষা

১০. ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি (NPE 1986) কোন প্রধানমন্ত্রীর শাসনকালে গৃহীত হয়?
(a) ইন্দিরা গান্ধী
(b) রাজীব গান্ধী
(c) ভি. পি. সিং
(d) অটল বিহারী বাজপেয়ী
উত্তর: (b) রাজীব গান্ধী

১১. ‘পেস সেটিং স্কুল’ (Pace Setting School) বলতে কোন বিদ্যালয়কে বোঝানো হয়েছে?
(a) প্রাথমিক বিদ্যালয়
(b) নবোদয় বিদ্যালয়
(c) বহুমুখী বিদ্যালয়
(d) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
উত্তর: (b) নবোদয় বিদ্যালয়

১২. ডিগ্রি থেকে চাকরিকে বিচ্ছিন্ন করার (Delinking Degree from Jobs) কথা বলা হয়েছে কোন নীতিতে?
(a) কোঠারী কমিশন
(b) জাতীয় শিক্ষানীতি ১৯৮৬
(c) মুদালিয়র কমিশন
(d) হান্টার কমিশন
উত্তর: (b) জাতীয় শিক্ষানীতি ১৯৮৬

১৩. NEP 2020 অনুসারে শিক্ষা খাতে জিডিপি (GDP)-র কত শতাংশ ব্যয় করার সুপারিশ করা হয়েছে?
(a) ৪%
(b) ৫%
(c) ৬%
(d) ১০%
উত্তর: (c) ৬%

১৪. ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বৃত্তিমূলক শিক্ষা (Vocational Education) শুরু হবে কোন শ্রেণি থেকে?
(a) পঞ্চম
(b) ষষ্ঠ
(c) অষ্টম
(d) নবম
উত্তর: (b) ষষ্ঠ

১৫. MLL বা ‘Minimum Levels of Learning’-এর ধারণা কোন শিক্ষানীতিতে দেওয়া হয়েছে?
(a) NPE 1968
(b) NPE 1986
(c) NEP 2020
(d) POA 1992
উত্তর: (b) NPE 1986

১৬. AICTE-এর সম্পূর্ণ নাম হলো-
(a) All India Council for Teacher Education
(b) All India Committee for Technical Education
(c) All India Council for Technical Education
(d) All India Council for Teaching Education
উত্তর: (c) All India Council for Technical Education

১৭. CABE-এর পূর্ণরূপ কী?
(a) Central Added Board of Education
(b) Central Advisory Board of Education
(c) Central Advisory Board of Educare
(d) Council of Advisory Board of Education
উত্তর: (b) Central Advisory Board of Education

১৮. CRC বা ‘Cumulative Record Card’ ব্যবহারের সুপারিশ কোন কমিশন করেছিল?
(a) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(b) মুদালিয়র কমিশন
(c) কোঠারী কমিশন
(d) জাতীয় শিক্ষানীতি ২০২০
উত্তর: (b) মুদালিয়র কমিশন

১৯. মুদালিয়র কমিশনের মতে শ্রেণিকক্ষে প্রতি ছাত্রের জন্য ন্যূনতম কত বর্গফুট স্থান থাকা প্রয়োজন?
(a) ৮ বর্গফুট
(b) ১০ বর্গফুট
(c) ১২ বর্গফুট
(d) ১৫ বর্গফুট
উত্তর: (b) ১০ বর্গফুট

২০. কিন্ডারগার্টেন বিদ্যালয় প্রথম কে স্থাপন করেন?
(a) পেস্তালৎসি
(b) হার্বাট স্পেন্সার
(c) অগাস্ট ফ্রয়েবেল
(d) ডিউই
উত্তর: (c) অগাস্ট ফ্রয়েবেল

২১. জনার্দন রেড্ডি কমিটি বা Program of Action (POA) কত সালে গঠিত হয়?
(a) ১৯৮৬ সালে
(b) ১৯৯০ সালে
(c) ১৯৯২ সালে
(d) ২০০০ সালে
উত্তর: (c) ১৯৯২ সালে

২২. গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রথম কোন কমিশনে দেওয়া হয়?
(a) কোঠারী কমিশন
(b) মুদালিয়র কমিশন
(c) রাধাকৃষ্ণন কমিশন
(d) সার্জেন্ট কমিশন
উত্তর: (c) রাধাকৃষ্ণন কমিশন

২৩. ড. কে. কস্তুরীরঙ্গন কোন শিক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন?
(a) জাতীয় শিক্ষানীতি ১৯৬৮
(b) জাতীয় শিক্ষানীতি ১৯৮৬
(c) জাতীয় শিক্ষানীতি ২০২০
(d) রামমূর্তি কমিটি ১৯৯০
উত্তর: (c) জাতীয় শিক্ষানীতি ২০২০

২৪. কোঠারী কমিশনের মতে প্রাথমিক শিক্ষার মাধ্যম কী হওয়া উচিত?
(a) ইংরেজি
(b) হিন্দি
(c) মাতৃভাষা
(d) সংস্কৃত
উত্তর: (c) মাতৃভাষা

২৫. NCTE-এর সম্পূর্ণ নাম কী?
(a) National Council of Technical Education
(b) National Council for Teacher Education
(c) National Committee of Teacher Education
(d) National Council of Teaching Education
উত্তর: (b) National Council for Teacher Education

স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা

প্রশ্ন উত্তর (শূন্যস্থান পূরণ) 

Class 12 3rd Semester

Education Question Answer

 

১. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কাজের দিন হবে কমপক্ষে ______ দিন (পরীক্ষার দিন বাদে)।
(a) ১৫০
(b) ১৮০
(c) ২০০
(d) ২১০
উত্তর: (b) ১৮০

২. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামোটি হবে ______ বছর।
(a) ১১
(b) ১৩ টি
(c) ১২
(d) ১০
উত্তর: (a) ১১

৩. কোঠারী কমিশনের মতে উচ্চতর মাধ্যমিক শিক্ষার বৃত্তিমুখীকরণ হওয়া উচিত ______ শতাংশ।
(a) ৪০
(b) ৫০
(c) ৬০
(d) ২৫
উত্তর: (b) ৫০

৪. ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রতিটি জেলায় একটি করে ______ বিদ্যালয় স্থাপন করা হবে।
(a) সরকারি
(b) নবোদয়
(c) বহুমুখী
(d) উচ্চ বুনিয়াদী
উত্তর: (b) নবোদয়

৫. ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বৃত্তিমূলক শিক্ষা (Vocational Education) শুরু হবে ______ শ্রেণি থেকে।
(a) পঞ্চম
(b) ষষ্ঠ
(c) অষ্টম
(d) নবম
উত্তর: (b) ষষ্ঠ

৬. কোঠারী কমিশনের মতে সাধারণ শিক্ষার সময়সীমা হবে ______ বছর।
(a) ৮
(b) ১০
(c) ১২
(d) ১৫
উত্তর: (b) ১০

৭. রাধাকৃষ্ণন কমিশনের মতে বুনিয়াদী শিক্ষার মেয়াদ হবে ______ বছর।
(a) ৬
(b) ৮
(c) ১০
(d) ১২
উত্তর: (c) ১০

৮. NEP 2020 অনুসারে অন্তত ______ শ্রেণি পর্যন্ত শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা।
(a) তৃতীয়
(b) পঞ্চম
(c) অষ্টম
(d) দশম
উত্তর: (b) পঞ্চম

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

অধ্যায় ১ সত্য-মিথ্যা/সঠিক-ভুল

প্রশ্ন উত্তর 

HS Semester 3 Education True False MCQ

 

৯. নিচের বিবৃতিগুলি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও:
i) মুদালিয়র কমিশন ১৯৫২ সালে গঠিত হয়।
ii) এর সভাপতি ছিলেন ড. লক্ষণস্বামী মুদালিয়র।
iii) এই কমিশন প্রাথমিক শিক্ষার সংস্কারের জন্য তৈরি হয়েছিল।

(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক

১০. কোঠারী কমিশন সম্পর্কে নিচের কোন তথ্যগুলি সঠিক?
i) এটি একটি পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন।
ii) এর সম্পাদক ছিলেন জে. পি. নায়েক।
iii) এটি ১০+২+৩ কাঠামোর প্রস্তাব দেয়।

(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) i, ii ও iii সঠিক
উত্তর: (d) i, ii ও iii সঠিক

১১. গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সঠিক বিবৃতিগুলি হলো:
i) রাধাকৃষ্ণন কমিশন এটি স্থাপনের কথা বলে।
ii) স্নাতক স্তর হবে ৩ বছরের।
iii) কৃষি শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হবে না।

(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) শুধুমাত্র i সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক

১২. ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতি ও ১৯৯২ সালের সংশোধিত রূপ সম্পর্কে সঠিক তথ্য:
i) নবোদয় বিদ্যালয় গ্রামীণ মেধাবীদের জন্য।
ii) অপারেশন ব্ল্যাকবোর্ড মাধ্যমিক স্কুলের জন্য।
iii) জনার্দন রেড্ডি কমিটি ১৯৯২ সালে গঠিত হয়।

(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (c) i ও iii সঠিক

১৩. NEP 2020-এর শিক্ষার কাঠামো সম্পর্কে নিচের কোনটি সঠিক?
i) ফাউন্ডেশনাল স্টেজ ৫ বছরের।
ii) মিডল স্টেজ ৩ বছরের।
iii) সেকেন্ডারি স্টেজ ২ বছরের।

(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক

১৪. নিচের কোন জোড়টি সঠিক নয়?
i) কোঠারী কমিশন: ১৯৬৪
ii) মুদালিয়র কমিশন: ১৯৫২
iii) জাতীয় শিক্ষানীতি: ১৯৯০
iv) রাধাকৃষ্ণন কমিশন: ১৯৪৮

(a) i
(b) ii
(c) iii
(d) iv
উত্তর: (c) iii

১৫. ‘সপ্তপ্রবাহ’ সম্পর্কে নিচের কোন তথ্যগুলি সঠিক?
i) এটি মুদালিয়র কমিশনের সুপারিশ।
ii) এতে কারিগরি ও বাণিজ্য শিক্ষার সুযোগ আছে।
iii) এটি প্রাথমিক শিক্ষার অংশ।

(a) i ও ii সঠিক
(b) ii ও iii সঠিক
(c) i ও iii সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

শিক্ষাবিজ্ঞান অধ্যায় ১ বিবৃতি-ব্যাখ্যা 

HS Class 12 Semester 3

Education Assertion Reason MCQ

 

১৬. Assertion (A): বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিল।
Reason (R): ভারতের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে এবং তাদের উচ্চশিক্ষার প্রয়োজন রয়েছে।

(a) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) (A) এবং (R) উভয়ই সঠিক কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু (R) ভুল।
(d) (A) ভুল কিন্তু (R) সঠিক।
উত্তর: (a) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

১৭. Assertion (A): মুদালিয়র কমিশন মাধ্যমিক স্তরে ‘সপ্তপ্রবাহ’ বা বহুমুখী পাঠ্যক্রমের প্রস্তাব দেয়।
Reason (R): শিক্ষার্থীদের বৈচিত্র্যময় আগ্রহ ও প্রবণতা অনুযায়ী শিক্ষার সুযোগ দান করা প্রয়োজন।

(a) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) (A) এবং (R) উভয়ই সঠিক কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু (R) ভুল।
(d) (A) ভুল কিন্তু (R) সঠিক।
উত্তর: (a) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

১৮. Assertion (A): কোঠারী কমিশন ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলেছে।
Reason (R): এটি সংবিধানের ৪৫ নম্বর ধারার নির্দেশমূলক নীতিকে বাস্তবায়িত করার একটি পদক্ষেপ।

(a) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) (A) এবং (R) উভয়ই সঠিক কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু (R) ভুল।
(d) (A) ভুল কিন্তু (R) সঠিক।
উত্তর: (a) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

১৯. Assertion (A): ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতিতে ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ কর্মসূচির কথা বলা হয়েছে।
Reason (R): এর উদ্দেশ্য ছিল মাধ্যমিক বিদ্যালয়গুলিতে উন্নত ল্যাবরেটরি তৈরি করা।

(a) (A) এবং (R) উভয়ই সঠিক।
(b) (A) এবং (R) উভয়ই ভুল।
(c) (A) সঠিক কিন্তু (R) ভুল।
(d) (A) ভুল কিন্তু (R) সঠিক।
উত্তর: (c) (A) সঠিক কিন্তু (R) ভুল।

২০. Assertion (A): জাতীয় শিক্ষানীতি ২০২০-তে ৫+৩+৩+৪ কাঠামো প্রস্তাবিত হয়েছে।
Reason (R): এই কাঠামোটি প্রাক-প্রাথমিক শিক্ষাকে প্রথাগত স্কুল কাঠামোর বাইরে রাখতে চায়।

(a) (A) সঠিক কিন্তু (R) ভুল।
(b) (A) এবং (R) উভয়ই সঠিক।
(c) (A) ভুল কিন্তু (R) সঠিক।
(d) (A) এবং (R) উভয়ই ভুল।
উত্তর: (a) (A) সঠিক কিন্তু (R) ভুল।

২১. Assertion (A): বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ধর্মীয় শিক্ষার পরিবর্তে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার ওপর জোর দিয়েছিল।
Reason (R): ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।

(a) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) (A) এবং (R) উভয়ই সঠিক কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু (R) ভুল।
(d) (A) ভুল কিন্তু (R) সঠিক।
উত্তর: (a) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

২২. Assertion (A): মুদালিয়র কমিশন সুপারিশ করেছিল যে পাবলিক পরীক্ষাগুলো কমিয়ে অভ্যন্তরীণ মূল্যায়নে জোর দিতে হবে।
Reason (R): ক্রমবর্ধমান ড্রপ-আউট রেট কমানোর জন্য এটি একমাত্র পথ ছিল।

(a) (A) এবং (R) উভয়ই সঠিক।
(b) (A) এবং (R) উভয়ই ভুল।
(c) (A) সঠিক কিন্তু (R) হলো (A)-এর আংশিক ব্যাখ্যা।
(d) (A) এবং (R) উভয়ই সঠিক কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
উত্তর: (d) (A) এবং (R) উভয়ই সঠিক কিন্তু (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।

২৩. Assertion (A): কোঠারী কমিশন কর্মশিক্ষা বা ‘Work Experience’- কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা বলেছিল।
Reason (R): শিক্ষার সাথে উৎপাদনশীলতার সংযোগ ঘটানো কমিশনের অন্যতম লক্ষ্য ছিল।

(a) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(b) (A) এবং (R) উভয়ই সঠিক কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) (A) সঠিক কিন্তু (R) ভুল।
(d) (A) ভুল কিন্তু (R) সঠিক।
উত্তর: (a) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায়

স্তম্ভ মেলানো 

Class 12 Sem 3

Education Column Matching MCQ

 

২৪. নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

Column A

Column B

i) রাধাকৃষ্ণন কমিশন

(c) গ্রামীণ বিশ্ববিদ্যালয়

ii) মুদালিয়র কমিশন

(d) বহুমুখী বিদ্যালয়

iii) কোঠারী কমিশন

(a) সাধারণ বিদ্যালয় ব্যবস্থা (Common School)

iv) জাতীয় শিক্ষানীতি ১৯৮৬

(b) নবোদয় বিদ্যালয়

(a) i-c, ii-d, iii-a, iv-b
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-b, iv-a
(d) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (a) i-c, ii-d, iii-a, iv-b

২৫. নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

Column A

Column B

i) ত্রি-ভাষা সূত্র

(c) কোঠারী কমিশন

ii) অপারেশন ব্ল‍্যাকবোর্ড

(d) NPE 1986

iii) ৫+৩+৩+৪ কাঠামো

(a) NEP 2020

iv) ১০+২+৩ কাঠামো

(b) ভারতীয় শিক্ষা কমিশন

(a) i-b, ii-a, iii-d, iv-c
(b) i-c, ii-d, iii-a, iv-b
(c) i-a, ii-c, iii-b, iv-d
(d) i-d, ii-b, iii-c, iv-a
উত্তর: (b) i-c, ii-d, iii-a, iv-b

২৬. নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

Column A

Column B

i) প্রাক-প্রাথমিক

(c) ICDS
ii) প্রাথমিক (d) অপারেশন ব্ল্যাকবোর্ড
iii) মাধ্যমিক (a) নবোদয় বিদ্যালয়
iv) উচ্চশিক্ষা (b) স্বশাসিত কলেজ

(a) i-c, ii-d, iii-a, iv-b
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-a, iii-b, iv-c
(d) i-b, ii-c, iii-d, iv-a
উত্তর: (a) i-c, ii-d, iii-a, iv-b

২৭. নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

Column A

Column B

i) MLL

(c) শিক্ষার নূন্যতম শিখন স্তর

ii) DIET

(d) জেলা স্তরের শিক্ষক প্রশিক্ষণ সংস্থা

iii) EWS

(a) আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশ

iv) UGC

(b) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

(a) i-c, ii-d, iii-a, iv-b
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-b, iv-a
(d) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (a) i-c, ii-d, iii-a, iv-b

২৮. নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

Column A

Column B

i) ১৯৫৬

(c) UGC-র সংবিধিবদ্ধ মর্যাদা লাভ

ii) ১৯৬৮

(d) প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষণা

iii) ১৯৮৬

(b) দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি ঘোষণা

iv) ১৯৯২

(a) জনার্দন রেড্ডি কমিটি গঠন

(a) i-c, ii-d, iii-b, iv-a
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-a, iv-b
(d) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (a) i-c, ii-d, iii-b, iv-a

২৯. নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

Column A

Column B

(c) অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা

i) ধারা ৪৫

(d) পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়ন

ii) ধারা ৪৬

(a) বৈষম্য দূরীকরণ

iii) ধারা ১৫

(b) শিক্ষার মৌলিক অধিকার

iv) ধারা ২১এ

(a) i-c, ii-d, iii-a, iv-b
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-b, iv-a
(d) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (a) i-c, ii-d, iii-a, iv-b

৩০. নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

Column A

Column B

i) সপ্তপ্রবাহ

(c) মুদালিয় কমিশন

ii) কাজের অভিজ্ঞতা

(d) কোঠারী কমিশন

iii) গ্রামীণ বিশ্ববিদ্যালয়

(a) রাধাকৃষ্ণন কমিশন

iv) অপারেশন ব্ল‍্যাকবোর্ড

(b) NPE 1986

(a) i-c, ii-d, iii-a, iv-b
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-b, iv-a
(d) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (a) i-c, ii-d, iii-a, iv-b

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় (স্বাধীনতার পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি  পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

SOURC-EDT

©kamaleshforeducation.in(2023)

 

error: Content is protected !!
Scroll to Top