দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার

  ভূগোল

  ‘ভারতের খনিজ ও শক্তি সম্পদ’ প্রশ্ন উত্তর

(One Liner ও MCQ)

HS Sem 3 Geography

Chapter 10 Question Answer

Updated on: 

উচ্চ মাধ্যমিক (Class 12) ভূগোলের তৃতীয় সেমিস্টারের (3rd Semদশম অধ্যায় ‘ভারতের খনিজ ও শক্তি সম্পদ’ (Mineral and Energy Resources of India)-এর মধ্যে ভারতের আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও বক্সাইটের মতো খনিজ সম্পদের বণ্টন এবং তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুতের পাশাপাশি অপ্রচলিত শক্তি সম্পদের ব্যবহার ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)   শেয়ার করা হলো।

 

বোর্ড: বিষয়বস্তু

1 Class 12 3rd Semester ভূগোল ‘ভারতের খনিজ ও শক্তি সম্পদ‘ (দশম অধ্যায়) প্রশ্ন উত্তর

1.1 ভারতের খনিজ ও শক্তি সম্পদ থেকে এক কথায় প্রশ্ন উত্তর (One Liner)

1.2 দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ভূগোল দশম অধ্যায় ‘ভারতের খনিজ ও শক্তি সম্পদ’ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Geography MCQ Question Answer

1.3 দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার ভূগোল দশম অধ্যায় শূন্যস্থান পূরণ (Fill in the Blanks)

1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল দশম অধ্যায় সত্য-মিথ্যা যাচাই | HS Semester 3 Geography True False MCQ

1.5 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল দশম অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Geography Column Matching MCQ

1.6 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল দশম অধ্যায় বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Geography Assertion Reason MCQ

 

Class 12 3rd Semester ভূগোল

ভারতের খনিজ ও শক্তি সম্পদ

(দশম অধ্যায়)

প্রশ্ন উত্তর

 

এই পোস্ট এর মধ্যে ভারতের খনিজ ও শক্তি সম্পদ অধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।

ভারতের খনিজ ও শক্তি সম্পদ 

এক কথায় প্রশ্ন উত্তর

(One Liner)

 

১. তিনটি প্রধান জৈব খনিজ বা জ্বালানি খনিজ হলো- কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস
২. লোহা আকরিকের সর্বাধিক ব্যবহার দেখা যায়- লোহা ইস্পাত শিল্পে
৩. লোহা আকরিকের মধ্যে সর্বোৎকৃষ্ট আকরিক হলো- ম্যাগনেটাইট
৪. শিল্পক্ষেত্রে ব্যবহৃত প্রধান লোহা আকরিক হলো- হেমাটাইট
৫. স্টেনলেস স্টিল হলো লোহা ও ক্রোমিয়ামের একটি সংকর ধাতু।

৬. পৃথিবীর বৃহত্তম লোহাখনিটির নাম হলো- কারাজাস
৭. ভারতের বৃহত্তম লোহাখনির নাম হলো- বলদা
৮. লোহা আকরিক উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্য হলো- ওড়িশা
৯. পৃথিবীর সর্বপ্রধান লৌহ সংকর ধাতু হিসেবে পরিচিত- ম্যাঙ্গানিজ
১০. সর্বোৎকৃষ্ট ম্যাঙ্গানিজ আকরিকের নাম হলো- পাইরোলুসাইট

১১. ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনির নাম হলো- বালাঘাট
১২. অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বা লোহা বর্জিত আকর হলো- বক্সাইট
১৩. অ্যালুমিনিয়াম খনিজটি সর্বাধিক ব্যবহৃত হয়- বৈদ্যুতিক শিল্পে
১৪. বক্সাইট উত্তোলনে পৃথিবীতে প্রথম স্থানাধিকারী দেশ হলো- অস্ট্রেলিয়া
১৫. তামা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- বিদ্যুৎ সরঞ্জাম শিল্পে

১৬. তামা ও টিনের মিশ্রণে তৈরি প্রধান সংকর ধাতু হলো- ব্রোঞ্জ
১৭. সর্বোৎকৃষ্ট সাদা অভ্র বা মাসকোভাইট পরিচিত- রুবি অভ্র নামে।
১৮. অভ্র উত্তোলনে বর্তমানে পৃথিবীতে প্রথম স্থানাধিকারী দেশ হলো- চিন
১৯. অচিরাচরিত শক্তির বিপুল উৎপাদনকে বলা হয়- বাদামি বিপ্লব
২০. সবচেয়ে উচ্চমানের বা সর্বোৎকৃষ্ট কয়লা হলো- অ্যানথ্রাসাইট

২১. অত্যন্ত মূল্যবান হওয়ার কারণে কয়লার অপর নাম দেওয়া হয়েছে- কালো হিরে
২২. ভারতের তালচের হলো পৃথিবীর বৃহত্তম কয়লা সঞ্চয় ভাণ্ডার
২৩. তামার আকরিকগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট হলো- কিউপ্রাইট
২৪. ঝাড়খণ্ডে অবস্থিত ভারতের বৃহত্তম কয়লা খনিটির নাম হলো- ঝরিয়া
২৫. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি হলো- তারাপুর

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার

ভূগোল দশম অধ্যায়

‘ভারতের খনিজ ও শক্তি সম্পদ’

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর 

HS Class 12 3rd Semester Geography

MCQ Question Answer

 

১. ভারতের খনিজ ভাণ্ডার ও শক্তি সম্পদের প্রধান আকরিক লোহার মধ্যে সর্বোৎকৃষ্ট আকরিকটি হলো-
(a) হেমাটাইট
(b) ম্যাগনেটাইট
(c) লিমোনাইট
(d) সিডারাইট
উত্তর: (b) ম্যাগনেটাইট

২. বক্সাইট থেকে নিম্নলিখিত কোন্ ধাতু উৎপাদিত হয়?
(a) লোহা
(b) অ্যালুমিনিয়াম
(c) তামা
(d) সোনা
উত্তর: (b) অ্যালুমিনিয়াম

৩. ভারতের লৌহ আকরিক সর্বাধিক উৎপাদক রাজ্য কোনটি?
(a) ওড়িশা
(b) ঝাড়খণ্ড
(c) ছত্তিশগড়
(d) কর্ণাটক
উত্তর: (a) ওড়িশা

৪. ম্যাঙ্গানিজের প্রধান ব্যবহার মূলত কোন্ শিল্পে লক্ষ্য করা যায়?
(a) ইস্পাত শিল্প
(b) গহনা শিল্প
(c) কাগজ শিল্প
(d) প্লাস্টিক শিল্প
উত্তর: (a) ইস্পাত শিল্প

৫. ভারতের তামার প্রধান খনি ‘ক্ষেত্রী’ কোন্ রাজ্যে অবস্থিত?
(a) রাজস্থান
(b) পশ্চিমবঙ্গ
(c) কেরালা
(d) তামিলনাড়ু
উত্তর: (a) রাজস্থান

৬. অভ্রের প্রধান উৎপাদক রাজ্য হিসেবে বর্তমানে কোনটি পরিচিত?
(a) তামিলনাড়ু
(b) অন্ধ্রপ্রদেশ
(c) মহারাষ্ট্র
(d) ঝাড়খণ্ড
উত্তর: (b) অন্ধ্রপ্রদেশ

৭. ভারতের কয়লার সর্বাধিক মজুদ ভাণ্ডার কোন্ রাজ্যে সঞ্চিত আছে?
(a) ঝাড়খণ্ড
(b) ছত্তিশগড়
(c) ওড়িশা
(d) মধ্যপ্রদেশ
উত্তর: (a) ঝাড়খণ্ড

৮. উত্তর-পূর্ব ভারতের খনিজ তেলের প্রধান উৎপাদক রাজ্য কোনটি?
(a) গুজরাট
(b) রাজস্থান
(c) আসাম
(d) মহারাষ্ট্র
উত্তর: (c) আসাম

৯. থোরিয়ামের প্রধান উৎস ‘মোনাজাইট’ বালুকা ভারতের কোন্ রাজ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়?
(a) কেরালা
(b) তামিলনাড়ু
(c) কর্ণাটক
(d) অন্ধ্রপ্রদেশ
উত্তর: (a) কেরালা

১০. ১৮৫৯ সালে আবিষ্কৃত পৃথিবীর প্রথম খনিজ তেলকূপটির নাম কী?
(a) ডিগবয়
(b) টিটুসভিল
(c) সাফানিয়া
(d) ঘাওয়ার
উত্তর: (b) টিটুসভিল

১১. ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র ‘মুপান্ডল’ কোন্ রাজ্যে অবস্থিত?
(a) গুজরাট
(b) মহারাষ্ট্র
(c) তামিলনাড়ু
(d) কেরালা
উত্তর: (c) তামিলনাড়ু

১২. জৈব গ্যাস বা বায়োগ্যাস উৎপাদনের প্রধান কাঁচামাল বা উপাদান কোনটি?
(a) কয়লা
(b) পশুপাখির মল বা গোবর
(c) প্লাস্টিক বর্জ্য
(d) লোহার গুঁড়ো
উত্তর: (b) গোবর (বা পশুপাখির মল বা গোবর)

১৩. অচিরাচরিত শক্তির বিপুল উৎপাদনের মাধ্যমে ভারতের শক্তিক্ষেত্রে যে আমূল পরিবর্তন আসছে তাকে কী বলা হয়?
(a) সবুজ বিপ্লব
(b) নীল বিপ্লব
(c) বাদামি বিপ্লব
(d) শ্বেত বিপ্লব
উত্তর: (c) বাদামি বিপ্লব

১৪. ‘কালো হিরে’ নামে পরিচিত খনিজ সম্পদটি হলো-
(a) লোহা
(b) পেট্রোলিয়াম
(c) কয়লা
(d) ইউরেনিয়াম
উত্তর: (c) কয়লা

১৫. ভারতের বৃহত্তম লিগনাইট বা বাদামি কয়লা খনিটি কোথায় অবস্থিত?
(a) ঝরিয়া
(b) রানিগঞ্জ
(c) নিভেলি
(d) কোরবা
উত্তর: (c) নিভেলি

১৬. ইউরেনিয়াম উত্তোলনে বর্তমানে পৃথিবীতে প্রথম স্থানাধিকারী দেশ কোনটি?
(a) অস্ট্রেলিয়া
(b) কাজাকস্তান
(c) কানাডা
(d) ভারত
উত্তর: (b) কাজাকস্তান

১৭. প্রাকৃতিক গ্যাসের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
(a) ইথেন
(b) প্রোপেন
(c) মিথেন
(d) বিউটেন
উত্তর: (c) মিথেন

১৮. বক্সাইট উত্তোলনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?
(a) অন্ধ্রপ্রদেশ
(b) ওড়িশা
(c) মধ্যপ্রদেশ
(d) গুজরাট
উত্তর: (b) ওড়িশা

১৯. ভারতের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম একটি ম্যাগনেটাইট আকরিক লোহা খনি হলো-
(a) কুদ্রে মুখ
(b) বাইলাডিলা
(c) বোনাই
(d) কেওনঝড়
উত্তর: (a) কুদ্রে মুখ

২০. লোহা আকরিক উত্তোলনে বর্তমানে বিশ্বে ভারতের স্থান কত?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
উত্তর: (d) চতুর্থ

২১. ম্যাঙ্গানিজ উত্তোলনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?
(a) ওড়িশা
(b) মধ্য প্রদেশ
(c) মহারাষ্ট্র
(d) কর্ণাটক
উত্তর: (b) মধ্য প্রদেশ

২২. ডুরালুমিন নামক সংকর ধাতুটি তৈরির প্রধান উপাদান হলো-
(a) তামা
(b) দস্তা
(c) অ্যালুমিনিয়াম
(d) টিন
উত্তর: (c) অ্যালুমিনিয়াম

২৩. ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি?
(a) ঝরিয়া
(b) রানিগঞ্জ
(c) বোকারো
(d) তালচের
উত্তর: (b) রানিগঞ্জ

২৪. ওপেকের (OPEC) সদর দপ্তর কোথায় অবস্থিত?
(a) জেনেভা
(b) ভিয়েনা
(c) নিউ ইয়র্ক
(d) প্যারিস
উত্তর: (b) ভিয়েনা

২৫. ভারতের সর্বাধিক সৌরবিদ্যুৎ উৎপাদক রাজ্য হলো-
(a) গুজরাট
(b) রাজস্থান
(c) কর্ণাটক
(d) অন্ধ্রপ্রদেশ
উত্তর: (b) রাজস্থান

দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার

ভূগোল দশম অধ্যায়

শূন্যস্থান পূরণ

(Fill in the Blanks)

 

১. ডুরালুমিন হলো _________ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকর ধাতু।
(a) তামা
(b) লোহা
(c) অ্যালুমিনিয়াম
(d) সোনা
উত্তর: (c) অ্যালুমিনিয়াম

২. ওটেক (OTEC) শক্তির আবিষ্কার্তা হিসেবে পরিচিত- __________।
(a) ডারউইন
(b) আলসোলভান
(c) হ্যারি হেস
(d) এভা বেলফোর
উত্তর: (b) আলসোলভান

৩. ভারতের বৃহত্তম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলক সংস্থা হলো- __________।
(a) GAIL
(b) ONGC
(c) OIL
(d) IOCL
উত্তর: (b) ONGC

৪. ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনির নাম হলো- _________।
(a) ক্ষেত্রী
(b) বলদা
(c) কুদ্রে মুখ
(d) বালাঘাট
উত্তর: (d) বালাঘাট

৫. জর্জিয়ায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম ম্যাঙ্গানিজ খনিটি হলো- __________।
(a) চিয়াতুরা
(b) কারাজাস
(c) এস্কোনদিদা
(d) ঘাওয়ার
উত্তর: (a) চিয়াতুরা

৬. অন্ধ্রপ্রদেশের ________ জেলা হলো ভারতের প্রধান অভ্র উৎপাদক জেলা।
(a) কোডারমা
(b) নেল্লোর
(c) ক্ষেত্রী
(d) তালচের
উত্তর: (b) নেল্লোর

৭. প্রাকৃতিক চুম্বক হিসেবে পরিচিত আকরিক হলো- _________।
(a) ম্যাগনেটাইট
(b) হেমাটাইট
(c) সিডারাইট
(d) বক্সাইট
উত্তর: (a) ম্যাগনেটাইট

৮. কেরলের ________ হলো ভারতের প্রথম বায়ুশক্তি কেন্দ্র।
(a) মুপান্ডল
(b) নিভেলি
(c) কোঝিকোড়
(d) কাম্বে
উত্তর: (c) কোঝিকোড়

৯. ভারতের প্রধান খনিজ তেল শোধনাগারটি __________ শহরে অবস্থিত।
(a) মুম্বাই
(b) জামনগর
(c) বিশাখাপত্তনম
(d) চেন্নাই
উত্তর: (c) বিশাখাপত্তনম

১০. সিকিম ভারতের প্রধান __________ শক্তি উৎপাদনকারী রাজ্য।
(a) সৌর
(b) জলবিদ্যুৎ
(c) বায়ু
(d) পারমাণবিক
উত্তর: (a) জলবিদ্যুৎ

১১. পেট্রোলিয়াম প্রধানত ভারতের __________ অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
(a) উত্তর-পূর্ব (আসাম)
(b) দক্ষিণ (তামিলনাড়ু)
(c) মধ্য (মধ্যপ্রদেশ)
(d) উত্তর (পাঞ্জাব)
উত্তর: (a) উত্তর-পূর্ব (আসাম)

১২. ভারতের প্রধান তামা খনি ‘মলঞ্জখন্ড’ __________ রাজ্যে অবস্থিত।
(a) ওড়িশা
(b) মধ্যপ্রদেশ
(c) রাজস্থান
(d) ঝাড়খণ্ড
উত্তর: (b) মধ্যপ্রদেশ

১৩. __________ হলো ভারতের প্রাচীনতম খনিজ তেল উত্তোলন কেন্দ্র।
(a) নাহারকাটিয়া
(b) ডিগবয়
(c) মোরান
(d) রুদ্রসাগর
উত্তর: (b) ডিগবয়

১৪. ভারতের পারমাণবিক শক্তির প্রধান উৎস হলো __________ খনিজ।
(a) গ্রাফাইট
(b) ইউরেনিয়াম
(c) লিথিয়াম
(d) ম্যাঙ্গানিজ
উত্তর: (b) ইউরেনিয়াম

১৫. ওটেক (OTEC) শক্তির প্রধান উৎস হলো __________ উষ্ণতার পার্থক্য।
(a) ভূগর্ভের
(b) সমুদ্রের জলের
(c) বায়ুমণ্ডলের
(d) হিমবাহের
উত্তর: (b) সমুদ্রের জলের

১৬. ভূ-তাপীয় শক্তি উৎপাদনে পৃথিবীতে প্রথম দেশ হলো __________।
(a) ভারত
(b) মার্কিন যুক্তরাষ্ট্র
(c) আইসল্যান্ড
(d) জাপান
উত্তর: (b) মার্কিন যুক্তরাষ্ট্র

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার

ভূগোল দশম অধ্যায়

সত্য-মিথ্যা যাচাই 

HS Semester 3 Geography

True False MCQ

 

১৭. নিচের বিবৃতিগুলি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো:
i. ঝাড়খণ্ড ভারতের প্রধান কয়লা উৎপাদক রাজ্য।
ii. তামিলনাড়ুতে ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র মুপাণ্ডল অবস্থিত।
iii. ভারতের সমস্ত রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়।
iv. রাজস্থান ভারতের প্রধান তামা উৎপাদক রাজ্য নয়।

(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iv সঠিক
(d) iii ও iv সঠিক
উত্তর: (a) i ও ii সঠিক

১৮. নিচের বিবৃতিগুলি বিবেচনা করো:
i. সর্বোৎকৃষ্ট লোহা আকরিক হলো ম্যাগনেটাইট।
ii. লোহা আকরিক উত্তোলনে ভারত বিশ্বে প্রথম।
iii. ভারতের ওড়িশা রাজ্য লৌহ আকরিক উৎপাদনে প্রথম।
iv. ছত্তিশগড়ের বলদা একটি বিখ্যাত কয়লা খনি।

(a) i ও ii সঠিক
(b) i ও iii সঠিক
(c) ii ও iv সঠিক
(d) সবকটি সঠিক
উত্তর: (b) i ও iii সঠিক

১৯. নিচের কোনটি অভ্র খনিজ সম্পর্কে সত্য নয়?
i. অভ্র একটি অধাতব খনিজ।
ii. এটি বিদ্যুৎ সরঞ্জাম শিল্পে ব্যবহৃত হয়।
iii. মাসকোভাইট হলো কালো রঙের অভ্র।
iv. অন্ধ্রপ্রদেশ ভারতের প্রধান অভ্র উৎপাদক রাজ্য।

(a) i
(b) ii
(c) iii
(d) iv
উত্তর: (c) iii

২০. নিচের কোনটি খনিজ তেল সম্পর্কে ভুল তথ্য দেয়?
i. ভারতের প্রাচীনতম তেল খনি ডিগবয়।
ii. জামনগর ভারতের বৃহত্তম শোধনাগার।
iii. ওএনজিসি (ONGC) কয়লা উত্তোলন করে।
iv. খনিজ তেল এক প্রকার জীবাশ্ম জ্বালানি।

(a) i
(b) ii
(c) iii
(d) iv
উত্তর: (c) iii

২১. নিচের বিবৃতি গুলি সঠিক যুক্তিনির্ভর ক্রমে সাজাও:
A) কয়লা একটি গচ্ছিত বা অপুনর্ভব শক্তি সম্পদ।
B) ভূগর্ভে লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদের দেহাবশেষ চাপা পড়ে কয়লা তৈরি হয়।
C) বর্তমানে শক্তির চাহিদার প্রায় অর্ধেকের বেশি কয়লা থেকে মেটানো হয়।
D) এটি ফুরিয়ে গেলে পুনরায় খুব দ্রুত তৈরি করা সম্ভব নয়।

(a) BACD
(b) ABCD
(c) DCBA
(d) CBAD
উত্তর: (a) BACD

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

ভূগোল দশম অধ্যায়

স্তম্ভ মেলানো 

Class 12 Sem 3 Geography

Column Matching MCQ

 

২২. নিচের কলাম দুটির মধ্যে সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করো:

Column A

Column B

(i) আকরিক লোহা

(a) কোডারমা

(ii) তামা

(b) বাইলাডিলা

(iii) অভ্র

(c) ঝরিয়া

(iv) কয়লা

(d) ক্ষেত্রী

(a) i-b, ii-d, iii-a, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-c, ii-a, iii-d, iv-b
(d) i-d, ii-c, iii-b, iv-a
উত্তর: (a) i-b, ii-d, iii-a, iv-c

২৩. নিচের শক্তি সম্পদ ও তাদের প্রধান উৎপাদনকারী অঞ্চলের সারণিটি মেলাও:

Column A

Column B

(i) সৌরশক্তি

(a) মুপান্ডল

(ii) বায়ুশক্তি

(b) ভাদলা

(iii) ভূ-তাপীয় শক্তি

(c) কাম্বে উপসাগর

(iv) জোয়ার-ভাটা শক্তি

(d) পুগা উপত্যকা

(a) i-b, ii-a, iii-d, iv-c
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-d, ii-c, iii-b, iv-a
(d) i-c, ii-d, iii-a, iv-b
উত্তর: (a) i-b, ii-a, iii-d, iv-c

২৪. খনিজ আকরিক ও তাদের শ্রেষ্ঠত্বের নিরিখে সঠিকটি নির্বাচন করো:

Column A

Column B

(i) সর্বোৎকৃষ্ট কয়লা

(a) পাইরোলুসাইট

(ii) সর্বোৎকৃষ্ট লোহা

(b) মাসকোভাইট

(iii) সর্বোৎকৃষ্ট ম্যাঙ্গানিজ

(c) ম্যাগনেটাইট

(iv) সর্বোৎকৃষ্ট অভ্র

(d) অ্যানথ্রাসাইট

(a) i-d, ii-c, iii-a, iv-b
(b) i-a, ii-b, iii-c, iv-d
(c) i-b, ii-d, iii-c, iv-a
(d) i-c, ii-a, iii-b, iv-d
উত্তর: (a) i-d, ii-c, iii-a, iv-b

২৫. ভারতের প্রধান খনিজ উত্তোলক সংস্থা ও তাদের সংশ্লিষ্ট খনিজ মেলাও:

Column A

Column B

(i) ONGC

(a) অ্যালুমিনিয়াম

(ii) CIL

(b) ইউরেনিয়াম

(iii) NALCO

(c) খনিজ তেল ও গ্যাস

(iv) UCIL

(d) কয়লা

(a) i-c, ii-d, iii-a, iv-b
(b) i-d, ii-c, iii-b, iv-a
(c) i-a, ii-b, iii-c, iv-d
(d) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (a) i-c, ii-d, iii-a, iv-b

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

ভূগোল দশম অধ্যায়

বিবৃতি-ব্যাখ্যা 

HS Class 12 Semester 3 Geography

Assertion Reason MCQ

 

২৬. নির্দেশ: ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ‘ভারতের খনিজ ভাণ্ডার’ বলা হয়।
সিদ্ধান্ত: এই অঞ্চলে লোহা, কয়লা, তামা, ম্যাঙ্গানিজ ও অভ্রের প্রচুর সঞ্চয়।

(a) নির্দেশ ও সিদ্ধান্ত দুটোই সত্য এবং সিদ্ধান্ত নির্দেশের সঠিক ব্যাখ্যা।
(b) নির্দেশ ও সিদ্ধান্ত দুটোই সত্য কিন্তু সিদ্ধান্ত নির্দেশের সঠিক ব্যাখ্যা নয়।
(c) নির্দেশ সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা।
(d) নির্দেশ মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য।
উত্তর: (a) নির্দেশ ও সিদ্ধান্ত দুটোই সত্য এবং সিদ্ধান্ত নির্দেশের সঠিক ব্যাখ্যা।

২৭. নির্দেশ: ভারতে সৌরশক্তির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।
সিদ্ধান্ত: ভারত একটি ক্রান্তীয় দেশ হওয়ায় বছরের অধিকাংশ সময় প্রচুর রৌদ্রোজ্জ্বল দিন পাওয়া যায়।

(a) নির্দেশ ও সিদ্ধান্ত দুটোই সত্য এবং সিদ্ধান্ত নির্দেশের সঠিক ব্যাখ্যা।
(b) নির্দেশ ও সিদ্ধান্ত দুটোই সত্য কিন্তু সিদ্ধান্ত নির্দেশের সঠিক ব্যাখ্যা নয়।
(c) নির্দেশ সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা।
(d) নির্দেশ মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য।
উত্তর: (a) নির্দেশ ও সিদ্ধান্ত দুটোই সত্য এবং সিদ্ধান্ত নির্দেশের সঠিক ব্যাখ্যা।

২৮. নির্দেশ: লোহা ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ একটি অপরিহার্য খনিজ।
সিদ্ধান্ত: ম্যাঙ্গানিজ প্রধানত গহনা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

(a) নির্দেশ সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা।
(b) নির্দেশ ও সিদ্ধান্ত দুটোই সত্য।
(c) নির্দেশ মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য।
(d) নির্দেশ ও সিদ্ধান্ত দুটোই মিথ্যা।
উত্তর: (a) নির্দেশ সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা।

২৯. নির্দেশ: পশ্চিমবঙ্গের রানিগঞ্জ একটি ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন স্থান।
সিদ্ধান্ত: রানিগঞ্জ ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম খনিজ তেল উত্তোলন কেন্দ্র।

(a) নির্দেশ সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা।
(b) নির্দেশ ও সিদ্ধান্ত দুটোই সত্য।
(c) নির্দেশ ও সিদ্ধান্ত উভয়ই মিথ্যা।
(d) নির্দেশ মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য।
উত্তর: (a) নির্দেশ সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা।

৩০. নিচের বাক্যগুলিকে সঠিক যুক্তিনির্ভর ক্রমে সাজাও:
A) ইউরেনিয়াম হলো প্রধান পারমাণবিক খনিজ।
B) এটি অত্যন্ত তেজস্ক্রিয় একটি উপাদান।
C) ভারতের জাদুগুড়া ও তুম্মলাপল্লি ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত।
D) বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

(a) ABDC
(b) BCAD
(c) DCBA
(d) CDAB
উত্তর: (a) ABDC 

 

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় (ভারতের খনিজ ও শক্তি সম্পদ) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি   পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

  

SOURCE-EDT

©Kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top