দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার

ইতিহাস সাজেশন 2025 

Class 12 History Suggestion 2025

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন 2025

ভূমিকা : WBCHSE বোর্ডের নতুন নিয়ম অনুসারে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাসে মোট 40 নম্বর অর্থাৎ 40 টি MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে।

তাই  ইতিহাস সিলেবাসের Unit : 1 থেকে তিনটি অধ্যায় পড়তে হবে,

সেগুলি হল – প্রথম অধ্যায় : বৈদেশিক পর্যটকদের বিবরণ,

দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সংমিশ্রণ

তৃতীয় অধ্যায় : সাম্রাজ্যিক রাজধানী।

এই তিনটি অধ্যায় থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 20 নম্বর অর্থাৎ 20টি MCQ প্রশ্ন আসবে।

এবং Unit : 2 থেকে দুটি অধ্যায় পড়তে হবে,

সেগুলি হল- চতুর্থ অধ্যায় : উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ 

পঞ্চম অধ্যায় : উপনিবেশিক নিয়ন্ত্রণযন্ত্র।

এই দুটি অধ্যায় থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 20 নম্বর অর্থাৎ 20টি MCQ প্রশ্ন আসবে। তাহলে মোট (20+20=40)। তাই আমি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দিলাম।

Class 12 History Suggestion 2025

তৃতীয় অধ্যায় : সাম্রাজ্যিক রাজধানী

 1. বাংলায় ইলিয়াস শাহি শাসনের সূচনা করেন কে ?

(A) বারবক শাহ
(B) গিয়াসউদ্দিন আজম শাহ
(C) কৃষ্ণদেব রায়
(D) শামসউদ্দিন ইলিয়াস শাহ
Ans : (D) শামসউদ্দিন ইলিয়াস শাহ

2. ইলিয়াস শাহি বংশের শেষ সুলতান ছিলেন কে?
(A) বুকনউদ্দিন বারবক শাহ
(B) নাসিরউদ্দিন মামুদ শাহ
(C) সামউদ্দিন ইউসুফ শাহ
(D) জালালউদ্দিন ফতে শাহ
Ans : (D) জালালউদ্দিন ফতে শাহ

3. বাংলায় হোসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে?
(A) ফিরোজ তুঘলক
(B) আলাউদ্দিন হোসেন শাহ
(C) ইব্রাহিম লোদি
(D) ইলিয়াস শাহ
Ans : (B) আলাউদ্দিন হোসেন শাহ

4. কোন্ সম্রাট ‘দনুজমর্দনদেব’ নামে খ্যাত?
(A) সিকান্দর শাহ
(B) রাজা গণেশ
(C) ইব্রাহিম লোদি
(D) ইলিয়াস শাহ
Ans : (B) রাজা গণেশ

5. কাকে ‘গুণরাজ খাঁ’ উপাধিতে সুলতান বারবক শাহ ভূষিত করেন?
(A) মালাধর বসুকে
(B) কবীন্দ্র পরমেশ্বরকে
(C) রূপ গোস্বামীকে
(D) সবগুলি ভুল
Ans : (A) মালাধর বসুকে

6. ‘বাংলার আকবর’ বলা হয় –
(A) হোসেন শাহকে
(B) ইলিয়াস শাহকে
(C) সিকান্দর শাহকে
(D) সবগুলি ভুল
Ans : (A) হোসেন শাহকে

7. আলাউদ্দিন হোসেন শাহ কাকে ‘সত্যরাজ খাঁ’ উপাধিটি দেন –
(A) মালাধর বসুর পুত্রকে
(B) কৃত্তিবাসকে
(C) বৃহস্পতি মিশ্রকে
(D) জয়দেবকে
Ans : (A) মালাধর বসুর পুত্রকে

8. Coloum Match Question :
      ক-স্তম্ভ              খ-স্তম্ভ
(i) শ্রীকৃষ্ণকীর্তন  (a) মালাধর বসু
(ii) শ্রীকৃষ্ণবিজয় কাব্য  (b) চন্ডীদাস
(iii) চৈতন্যচরিতামৃত  (c) কৃত্তিবাস ওঝা
(iv) বাংলা ভাষায় রামায়ণ (d) কৃষ্ণদাস কবিরাজ
বিকল্প সমূহ :

(A) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
Ans : (B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)

9. সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন –
(A) নরসিংহ
(B) বীর সিংহ
(C) বিরূপাক্ষ
(D) কৃষ্ণদেব রায়
Ans : (C) বিরূপাক্ষ

10. কত খ্রিস্টাব্দে ইলিয়াস শাহি বংশের অবসান ঘটে?
(A) 1480 খ্রিস্টাব্দে
(B) 1487 খ্রিস্টাব্দে
(C) 1485 খ্রিস্টাব্দে
(D) 1490 খ্রিস্টাব্দে
Ans : (B) 1487 খ্রিস্টাব্দে

11. ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটির ভাষা হল –
(A) তেলুগু

(B) হিন্দি 
(C) ইংরেজি
(D) বাংলা
Ans : (A) তেলুগু

12. খ্রিস্টাব্দে বাণীহাটির যুদ্ধ হয়েছিল?
(A) 1560 খ্রিস্টাব্দে
(B) 1550 খ্রিস্টাব্দে
(C) 1565 খ্রিস্টাব্দে
(D) 1570 খ্রিস্টাব্দে
Ans : (C) 1565 খ্রিস্টাব্দে

13. ইলিয়াস শাহ-র রাজত্বকালে দিল্লির কোন সুলতান বাংলা আক্রমণ করেন?
(A) ফিরোজ তুঘলক
(B) হোসেন শাহ
(C) ইব্রাহিম লোদি
(D) ইলিয়াস শাহ
Ans : (A) ফিরোজ তুঘলক

14. বারবক শাহ কাকে ‘পণ্ডিত সার্বভৌম’ উপাধি দেন?
(A) মালাধর বসুকে
(B) কৃত্তিবাসকে
(C) বৃহস্পতি মিশ্রকে
(D) নরসিংহকে
Ans : (C) বৃহস্পতি মিশ্রকে

15. কোন সুলতান চিনা সম্রাট ইয়ুংলোর কাছে দূত প্রেরণ করেন?
(A) ফিরোজ শাহ
(B) গিয়াসউদ্দিন আজম শাহ
(C) ইব্রাহিম লোদি
(D) ইলিয়াস শাহ
Ans : (B) গিয়াসউদ্দিন আজম শাহ

16. বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
(A) ফিরোজ শাহ
(B) হোসেন শাহ
(C) ইব্রাহিম লোদি
(D) ইলিয়াস শাহ
Ans : (A) ফিরোজ শাহ

17. বাংলার কোন সুলতান আমলে শ্রীচৈতন্যদেবের আবির্ভাব হয়?
(A) সিকান্দর শাহ
(B) আলাউদ্দিন হোসেন শাহ
(C) সামউদ্দিন ইউসুফ শাহ
(D) জালালউদ্দিন ফতে শাহ
Ans : (B) আলাউদ্দিন হোসেন শাহ

18. ‘শরফনামা’ শব্দকোষের রচয়িতা –
(A) ইব্রাহিম ফারুকি
(B) কৃত্তিবাস
(C) বৃহস্পতি মিশ্র
(D) নরসিংহ
Ans : (A) ইব্রাহিম ফারুকি

19. ইলিয়াস শাহি বংশের রাজধানী ছিল –
(A) মুরশিদাবাদ
(B) পান্ডুয়া
(C) ঢাকা
(D) লখনৌতি
Ans : (B) পান্ডুয়া

20. বাংলার কোন সুলতান হাবসি সেনাদের দমন করে বাংলায় শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করেন?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) গিয়াসউদ্দিন আজম শাহ
(C) সিকান্দর শাহ
(D) শামসউদ্দিন ইলিয়াস শাহ
Ans : (A) আলাউদ্দিন হোসেন শাহ

21. হোসেন শাহ কাকে ‘সাকর মল্লিক’ উপাধি দেন?
(A) মালাধর বসুকে
(B) রূপ গোস্বামীকে
(C) বিজয়গুপ্তকে
(D) সনাতন গোস্বামীকে
Ans : (D) সনাতন গোস্বামীকে

22. বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হয়—
(A) গুজরাটি
(B) দক্ষিণী
(C) বাঙালি
(D) সবগুলি ভুল
Ans : (B) দক্ষিণী

23. কত খ্রিস্টাব্দে বাংলায় হোসেন শাহি বংশের শাসন শুরু হয়?
(A) 1485 খ্রিস্টাব্দে
(B) 1490 খ্রিস্টাব্দে
(C) 1493 খ্রিস্টাব্দে
(D) 1495 খ্রিস্টাব্দে
Ans : (C) 1493 খ্রিস্টাব্দে

24. কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় রাজনীতি বিষয়ক এক সাহিত্যগ্রন্থ হল—
(A) আমুক্তমাল্যদা
(B) চৈতন্যচরিতামৃত
(C) আভঙ্গ
(D) সবগুলি ভুল
Ans : (A) আমুক্তমাল্যদা

25. Coloum Match Question :
    ক-স্তম্ভ          খ-স্তম্ভ
(i) রূপ গোস্বামী  (a) চৈতন্যভাগবত
(ii) শ্রীধর     (b) মনসামঙ্গল
(iii) বৃন্দাবন দাস  (c) বিদ্যাসুন্দর
(iv) বিপ্রদাস  (d) বিদগ্ধমাধব ও ললিতমাধব

বিকল্প সমূহ :
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)

(B) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
Ans : (C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)

26. বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়—
(A) 1330 খ্রিস্টাব্দে
(B) 1336 খ্রিস্টাব্দে
(C) 1335 খ্রিস্টাব্দে
(D) 1339 খ্রিস্টাব্দে
Ans : (B) 1336 খ্রিস্টাব্দে

27. বাংলায় হোসেন শাহি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন—
(A) মামুদ শাহ
(B) নাসিরউদ্দিন নসরৎ শাহ
(C) আলাউদ্দিন হোসেন শাহ
(D) সিকান্দর শাহ
Ans : (C) আলাউদ্দিন হোসেন শাহ

28. হাম্পিতে বিঠ্ঠলস্বামী মন্দির নির্মাণ করেন কে?
(A) তিরুমল
(B) মামুদ শাহ
(C) কৃষ্ণদেব রায়
(D) সবগুলি ভুল
Ans : (C) কৃষ্ণদেব রায়

SOURCE-WBSEMESTER

©Kamaleshforeducation.in (2023)

             

  

 

error: Content is protected !!
Scroll to Top