দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন 2025
ভূমিকা : WBCHSE বোর্ডের নতুন নিয়ম অনুসারে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাসে মোট 40 নম্বর অর্থাৎ 40 টি MCQ প্রশ্নের উপর পরীক্ষা হবে।
তাই ইতিহাস সিলেবাসের Unit : 1 থেকে তিনটি অধ্যায় পড়তে হবে,
সেগুলি হল – প্রথম অধ্যায় : বৈদেশিক পর্যটকদের বিবরণ,
দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সংমিশ্রণ
তৃতীয় অধ্যায় : সাম্রাজ্যিক রাজধানী।
এই তিনটি অধ্যায় থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 20 নম্বর অর্থাৎ 20টি MCQ প্রশ্ন আসবে।
এবং Unit : 2 থেকে দুটি অধ্যায় পড়তে হবে,
সেগুলি হল- চতুর্থ অধ্যায় : উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ
পঞ্চম অধ্যায় : উপনিবেশিক নিয়ন্ত্রণযন্ত্র।
এই দুটি অধ্যায় থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে 20 নম্বর অর্থাৎ 20টি MCQ প্রশ্ন আসবে। তাহলে মোট (20+20=40)। তাই আমি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দিলাম।
Class 12 History Suggestion 2025
পঞ্চম অধ্যায় : ঔপনিবেশিক নিয়ন্ত্রণযন্ত্র
1. আলিনগরের চুক্তি কার সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল?
(A) ফরাসি ও মীর কাসিম
(B) ফরাসি ও সিরাজ-উদ-দৌলা
(C) ইংরেজ ও সিরাজ-উদ-দৌলা
(D) ইংরেজ ও টিপু সুলতান
Ans : (C) ইংরেজ ও সিরাজ-উদ-দৌলা
2. ‘স্বত্ববিলোপ নীতি’ চালু হয়-
(A) ১৮৪৫ খ্রিস্টাব্দে
(B) ১৮৪৪ খ্রিস্টাব্দে
(C) ১৮৪৮ খ্রিস্টাব্দে
(D) ১৮৪৬ খ্রিস্টাব্দে
Ans : (C) ১৮৪৮ খ্রিস্টাব্দে
3. অধীনতামূলক মিত্রতা নীতি ______ প্রবর্তন করেন।
(A) কর্নওয়ালিশ
(B) লর্ড অ্যামহার্স্ট
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড ডালহৌসি
Ans : (C) লর্ড ওয়েলেসলি
4. ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন কে?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড কর্নওয়ালিশ
(C) লর্ড ওয়েলেসলি
(D) উইলিয়ম বেন্টিঙ্ক
Ans : (B) লর্ড কর্নওয়ালিশ
5. বাংলায় ‘দ্বৈত শাসন ব্যবস্থা’ চালু করেন।
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড কর্নওয়ালিশ
(C) রবার্ট ক্লাইভ
(D) লর্ড ওয়েলেসলি
Ans : (C) রবার্ট ক্লাইভ
6. বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়?
(A) ১৭৬৬ খ্রিস্টাব্দে
(B) ১৭৬৪ খ্রিস্টাব্দে
(C) ১৭৬৯ খ্রিস্টাব্দে
(D) ১৭৬৬ খ্রিস্টাব্দে
Ans : (B) ১৭৬৪ খ্রিস্টাব্দে
7. প্রথম ভারতে চা-শিল্পের সূচনা কোথায় হয়েছিল?
(A) আসাম
(B) দার্জিলিং
(C) কেরালা
(D) হিমাচল প্রদেশ
Ans: (A) আসাম
8. বিবৃতি (A): অবশিল্পায়ন হল শিল্পায়নের বিপরীত অবস্থা।
কারণ (R): ঊনবিংশ শতকে ব্রিটিশ শোষণ কুটিরশিল্প ধ্বংস করেছিল।
বিকল্প সমূহ :
(A) উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) উভয়ই সঠিক কিন্তু R, A-এর ব্যাখ্যা নয়
(C) A সঠিক, R ভুল
(D) R সঠিক, A ভুল
Ans : (A) উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
9. কবে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ?
(A) 1853 খ্রিস্টাব্দে
(B) 1754 খ্রিস্টাব্দে
(C) 1851 খ্রিস্টাব্দে
(D) 1800 খ্রিস্টাব্দে
Ans : (A) 1853 খ্রিস্টাব্দে
10. সতীদাহ প্রথা _______ নিষিদ্ধ করেন?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড ওয়েলেসলি
(C) লর্ড ডালহৌসি
(D) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ans : (D) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
11. ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) রবার্ট ক্লাইভ
(B) ওয়ারেন হেস্টিংস
(C) স্যার জন শোর
(D) লর্ড কর্নওয়ালিশ
Ans : (B) ওয়ারেন হেস্টিংস
12. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
(A) 1700 খ্রিস্টাব্দে
(B) 1808 খ্রিস্টাব্দে
(C) 1800 খ্রিস্টাব্দে
(D) 1849 খ্রিস্টাব্দে
Ans : (C) 1800 খ্রিস্টাব্দে
13. কে বাংলায় ১৭৭২ সালে দ্বৈত শাসনের অবসান ঘটান?
(A) রবার্ট ক্লাইভ
(B) ভ্যান্সিটার্ট
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড ওয়েলেসলি
Ans : (C) ওয়ারেন হেস্টিংস
14. ভারতীয় রেলপথের সূচনা কে করেন?
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড কর্ণওয়ালিশ
(D) ওয়ারেন হেস্টিংস
Ans: (B) লর্ড ডালহৌসি
15. ভারতে ব্রিটিশ শাসনের ‘ইস্পাত কাঠামো’ বলা হয়-
(A) পুলিশ বিভাগকে
(B) বিচার বিভাগকে
(C) আমলাতন্ত্রকে
(D) সামরিক বিভাগকে
Ans : (C) আমলাতন্ত্রকে
16. True False Type Question :
(i) রবার্ট ব্লুস ভারতে প্রথম চা গাছ আবিষ্কার করেন অসমের জঙ্গলে।
(ii) কাউয়ালজি দাতর বোম্বাইতে প্রথম কাপড়কল গড়েন।
(iii) 1814 সালে ভারতে প্রথম রানিগঞ্জে কয়লা খনি আবিষ্কৃত হয়।
(iv) 1907 সালে জামশেদপুরে TISCO প্রতিষ্ঠিত হয়।
বিকল্প সমূহ :
(A) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(B) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
(D) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
Ans : (D) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
17. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন –
(A) উইলিয়ম বেন্টিঙ্ক
(B) লর্ড কর্নওয়ালিশ
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড কার্টিয়ার
Ans: (D) লর্ড কার্টিয়ার
18. কলকাতা দখলের পর সিরাজ-উদ্দৌলা কলকাতার নতুন _______নামকরণ করেন।
(A) গোবিন্দপুর
(B) আলিনগর
(C) আলিপুর
(D) সুতানুটি
Ans: (B) আলিনগর
19. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
(A) মুর্শিদকুলি খাঁ
(B) আলিবর্দি খাঁ
(C) সুজাউদ্দিন
(D) সিরাজ-উদ-দৌলা
Ans : (A) মুর্শিদকুলি খাঁ
20. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড ক্লাইভ
(C) উইলিয়ম পিট
(D) স্যার এলিজা ইম্পে
Ans : (D) স্যার এলিজা ইম্পে
21. জামশেদপুরে Tata Iron and Steel Company (TISCO) কবে প্রতিষ্ঠিত হয়?
(A) 1901 খ্রিস্টাব্দে
(B) 1893 খ্রিস্টাব্দে
(C) 1907 খ্রিস্টাব্দে
(D) 1897 খ্রিস্টাব্দে
Ans : (C) 1907 খ্রিস্টাব্দে
22. ভারতে প্রথম রেলপথ কোথা থেকে কোথায় স্থাপিত হয়?
(A) হাওড়া – হুগলি
(B) বোম্বাই – থানে
(C) হাওড়া – বোম্বাই
(D) বোম্বাই – দিল্লি
Ans : (B) বোম্বাই – থানে
23. গ্যারান্টি প্রথা যুক্ত ছিল কোন বিষয়ের সঙ্গে?
(A) রেলপথের প্রসার
(B) বিনা শুল্কে বাণিজ্য
(C) চিরস্থায়ী বন্দোবস্ত
(D) শিল্পায়ন
Ans : (A) রেলপথের প্রসার