দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার

ভূগোল

‘জলবায়ু’ প্রশ্ন উত্তর

(One Liner ও MCQ)

HS Sem 3 Geography

Chapter 3 Question Answer

 

Updated on: 

উচ্চ মাধ্যমিক (Class 12) ভূগোলেরতৃতীয় সেমিস্টারের (3rd Sem) তৃতীয় অধ্যায় ‘জলবায়ু’ (Climatology)এর মধ্যে বায়ুমণ্ডলীয় গোলযোগ, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত, মৌসুমি বায়ু, এল নিনো, লা নিনা এবং বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই পোস্টে এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এক কথার উত্তর (One Liner) এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)   শেয়ার করা হল।

বোর্ড: বিষয়বস্তু

1 Class 12 3rd Semester ভূগোল ‘জলবায়ু’ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

1.1 জলবায়ু অধ্যায় থেকে এক কথায় প্রশ্ন উত্তর (One Liner)

1.2 দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ভূগোল তৃতীয় অধ্যায় ‘জলবায়ু’ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর | HS Class 12 3rd Semester Geography MCQ Question Answer

1.3 দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ | HS Sem 3 Geography Fill in the Blanks MCQ

1.4 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল দ্বিতীয় অধ্যায় সত্য-মিথ্যা যাচাই | HS Semester 3 Geography True False MCQ

1.5 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল তৃতীয় অধ্যায় স্তম্ভ মেলানো | Class 12 Sem 3 Geography Column Matching MCQ

1.6 ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার ভূগোল তৃতীয় অধ্যায় বিবৃতি-ব্যাখ্যা | HS Class 12 Semester 3 Geography Assertion Reason MCQ

 

Class 12 3rd Semester ভূগোল

‘জলবায়ু’ (তৃতীয় অধ্যায়)

প্রশ্ন উত্তর

এই পোস্ট এর মধ্যে জলবায়ুঅধ্যায় থেকে সব ধরনের প্রশ্ন উত্তর   শেয়ার করা হল। Class 12 তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সব প্রশ্ন এই পোস্টে দেওয়া রয়েছে।

জলবায়ু অধ্যায় 

 এক কথায় প্রশ্ন উত্তর

(One Liner)

 

১। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রধান উৎস হলোসমুদ্র ও বাষ্পীভবন
২। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের স্বাভাবিক পরিমাণ থাকে ০% থেকে ৪%
৩। জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়ঘনীভবন
৪। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ১০০% হলে তাকে বলা হয় শিশিরাঙ্ক
৫। যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ১০০% থাকে তাকে বলে সম্পৃক্ত বায়ু
৬। বায়ুর তাপমাত্রা ০° সেলসিয়াস থাকলে তাকে বলা হয় হিমাঙ্ক

৭। ঘনীভবনের ভূপৃষ্ঠস্থ বিভিন্ন রূপগুলি হলো শিশির, কুয়াশা ও তুহিন
৮। ঘনীভবনের ঊর্ধ্ব বায়ুস্থ রূপের নাম হলো মেঘ
৯। কুয়াশার ক্ষেত্রে দৃশ্যমানতা থাকে ১ কিলোমিটারের কম
১০। কুজাটিকার ক্ষেত্রে দৃশ্যমানতা থাকে ১ কিলোমিটারের বেশি
১১। ধোঁয়া ও কুয়াশার মিশ্রণে সৃষ্ট সমস্যাকে বলা হয় ধোঁয়াশা
১২। আকাশ কতটা মেঘে ঢাকা তা পরিমাপের একক হলো অক্টা
১৩। আকৃতি ও চেহারা অনুসারে মেঘের মোট প্রকারভেদ হলো ১০টি

১৪। অল্টোকিউমুলাস বা মাঝারি স্তূপ মেঘকে বলা হয় শিপ ক্লাউড বা পশম মেঘ
১৫। বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাত ঘটানো উল্লম্বতম মেঘ হলো কিউমুলোনিম্বাস
১৬। আকাশ পরিষ্কার থাকলে যে মেঘের আধিক্য দেখা যায় তার নাম সিরাস
১৭। মেঘের বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ প্রথম করেছিলেনলিউক হাওয়ার্ড
১৮। তরল বা কঠিন জলকণার অভিকর্ষের টানে ভূপৃষ্ঠে পতনকে বলে অধঃক্ষেপণ

১৯। বৃষ্টির সঙ্গে বড় বরফের টুকরোর পতনকে বলা হয় শিলাবৃষ্টি বা হেল
২০। উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে বৃষ্টিপাতের কারণ ব্যাখ্যা করে বরফ কেলাস তত্ত্ব (Ice Crystal Theory)
২১। ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাত সৃষ্টির কারণ ব্যাখ্যা করে সংঘর্ষ-সম্মিলন তত্ত্ব (Collision-Coalescence Theory)
২২। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মেঘালয়েরমৌসিনরাম
২৩। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হলো রেনগজ (Rain gauge)
২৪। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হাইগ্রোমিটার
২৫। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নিখুঁতভাবে পরিমাপের যন্ত্র হলোসাইক্রোমিটার

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার

ভূগোল তৃতীয় অধ্যায়

‘জলবায়ু’

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর 

HS Class 12 3rd Semester Geography

MCQ Question Answer

 

১। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা হয় কোন এককে?
(a) ডেসিবেল
(b) গ্রাম/ঘনমিটার
(c) মিলিবার
(d) সেলসিয়াস
উত্তর: (b) গ্রাম/ঘনমিটার

২। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
(a) ব্যারোমিটার
(b) হাইগ্রোমিটার
(c) অ্যানিমোমিটার
(d) থার্মোমিটার
উত্তর: (b) হাইগ্রোমিটার

৩। শীতকালে সকালে ঘাসের পাতায় জমা জলবিন্দুকে কী বলে?
(a) কুয়াশা
(b) শিশির
(c) তুষার
(d) শিলা
উত্তর: (b) শিশির

৪। বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তরে বরফ কেলাস দ্বারা গঠিত হয় কোন ধরনের মেঘ?
(a) কিউমুলাস
(b) সিরাস
(c) স্ট্র্যাটাস
(d) নিম্বাস
উত্তর: (b) সিরাস

৫। মেঘ সৃষ্টির জন্য কোন প্রক্রিয়াটি সবচেয়ে বেশি দায়ী?
(a) বাষ্পীভবন
(b) ঘনীভবন
(c) পরিস্রবণ
(d) অধঃক্ষেপণ
উত্তর: (b) ঘনীভবন

৬। কিউমুলাস মেঘের সাধারণ আকৃতি কেমন হয়?
(a) স্তরিত বা চাদরের মতো
(b) পুঞ্জিত বা ফুলকপির মতো
(c) রেশমসূত্রের মতো
(d) পালকের মতো
উত্তর: (b) পুঞ্জিত বা ফুলকপির মতো

৭। একটানা ঝিরঝিরে বৃষ্টিপাত বা তুষারপাতের জন্য দায়ী কোন মেঘ?
(a) সিরাস
(b) নিম্বোস্ট্র্যাটাস
(c) কিউমুলাস
(d) সিরোস্ট্র্যাটাস
উত্তর: (b) নিম্বোস্ট্র্যাটাস

৮। বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
(a) রেইন গেজ
(b) অ্যানিমোমিটার
(c) হাইগ্রোমিটার
(d) ব্যারোমিটার
উত্তর: (a) রেইন গেজ

৯। আর্দ্র বায়ু যখন পর্বতের ঢালে বাধা পেয়ে ওপরে উঠে শীতল হয়ে বৃষ্টিপাত ঘটায়, তখন তাকে কী বলে?
(a) পরিচলন বৃষ্টি
(b) শৈলোৎক্ষেপ বৃষ্টি
(c) ঘূর্ণবাত বৃষ্টি
(d) সীমান্ত বৃষ্টি
উত্তর: (b) শৈলোৎক্ষেপ বৃষ্টি

১০। ভারতের তথা বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম হিমালয়ের কোন পাহাড়ে অবস্থিত?
(a) গারো
(b) খাসি
(c) জয়ন্তীয়া
(d) মিকির
উত্তর: (b) খাসি

১১। মরুভূমি বা শুষ্ক অঞ্চলে অল্প সময়ে আকস্মিক ও প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যাকে কী বলে?
(a) ফ্ল্যাশ ফ্লাড
(b) ধস
(c) হড়পা বান
(d) ক ও গ উভয়ই সঠিক
উত্তর: (d) ক ও গ উভয়ই সঠিক

১২। আকাশের মেঘাচ্ছন্নতা পরিমাপের প্রচলিত এককটি কী?
(a) অক্টা
(b) মিলিবার
(c) আইসোবার
(d) নট
উত্তর: (a) অক্টা

১৩। বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টির জন্য দায়ী উল্লম্ব মেঘটির নাম কী?
(a) কিউমুলাস
(b) কিউমুলোনিম্বাস
(c) নিম্বোস্ট্র্যাটাস
(d) সিরাস
উত্তর: (b) কিউমুলোনিম্বাস

১৪। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে যে বৃষ্টি হয় তাকে কী বলা হয়?
(a) চেরি ব্লসম
(b) ফোর ও ক্লক রেন
(c) কালবৈশাখী
(d) আম্রবৃষ্টি
উত্তর: (b) ফোর ও ক্লক রেন

১৫। উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে বৃষ্টিপাত বা অধঃক্ষেপণ সৃষ্টির প্রধান তত্ত্বটি কোনটি?
(a) সংঘর্ষ-সম্মিলন তত্ত্ব
(b) বরফ কেলাস তত্ত্ব
(c) পরিচলন তত্ত্ব
(d) কোনটিই নয়
উত্তর: (b) বরফ কেলাস তত্ত্ব

১৬। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে নিচের কোনটি বৃদ্ধি পায়?
(a) শুষ্কতা
(b) আর্দ্রতা
(c) বায়ুর চাপ
(d) দৃশ্যমানতা
উত্তর: (b) আর্দ্রতা

১৭। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের প্রধান কারণ কী?
(a) পশ্চিমী বায়ু
(b) মৌসুমি বায়ু
(c) মেরু বায়ু
(d) আয়ন বায়ু
উত্তর: (b) মৌসুমি বায়ু

১৮। মেঘের মধ্যে জলকণাগুলোর পারস্পরিক সংঘর্ষ ও মিলনের ফলে বৃষ্টিপাত সৃষ্টির তত্ত্বটি কে প্রদান করেন?
(a) বার্জেরন
(b) ই. জি. বোয়েন
(c) লিউক হাওয়ার্ড
(d) কোপেন
উত্তর: (b) ই. জি. বোয়েন

১৯। ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত ও মেঘমুক্ত অবস্থাকে কী বলা হয়?
(a) ঘূর্ণবাতের সীমান্ত
(b) ঘূর্ণবাতের চক্ষু
(c) ঘূর্ণবাতের প্রাচীর
(d) প্রতি ঘূর্ণবাত
উত্তর: (b) ঘূর্ণবাতের চক্ষু

২০। ধোঁয়া ও কুয়াশার মিশ্রণে সৃষ্ট বায়ুদূষণজনিত অবস্থাকে কী বলা হয়?
(a) মিস্ট
(b) রাইম
(c) ধোঁয়াশা
(d) কুজাটিকা
উত্তর: (c) ধোঁয়াশা

২১। নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণকে কী বলা হয়?
(a) আপেক্ষিক আর্দ্রতা
(b) পরম আর্দ্রতা
(c) বিশেষ আর্দ্রতা
(d) শিশিরাঙ্ক
উত্তর: (b) পরম আর্দ্রতা

২২। মেঘাচ্ছন্নতা পরিমাপের জন্য আকাশকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয়?
(a) ৪টি
(b) ৮টি
(c) ১০টি
(d) ১২টি
উত্তর: (b) ৮টি

২৩। বায়ুমণ্ডলের কোন্ স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সবথেকে বেশি থাকে?
(a) স্ট্র্যাটোস্ফিয়ার
(b) ট্রপোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার
উত্তর: (b) ট্রপোস্ফিয়ার

২৪। দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের অনুবাত ঢালে অবস্থিত পুনে একটি-
(a) অতিবৃষ্টি অঞ্চল
(b) বৃষ্টিচ্ছায় অঞ্চল
(c) মরু অঞ্চল
(d) প্লাবন অঞ্চল
উত্তর: (b) বৃষ্টিচ্ছায় অঞ্চল

২৫। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবসময় কত শতাংশ হয়?
(a) ৫০
(b) ১০০
(c) ৭৫
(d) ০
উত্তর: (b) ১০০

দ্বাদশ শ্রেণীর ভূগোল

তৃতীয় সেমিস্টার

তৃতীয় অধ্যায়

শূন্যস্থান পূরণ 

HS Sem 3 Geography

Fill in the Blanks MCQ

 

১। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের স্বাভাবিক পরিমাণ থাকে ______ শতাংশের মধ্যে।
(a) ৫-১০%
(b) ০-৪%
(c) ১০-১৫%
(d) ২-৮%
উত্তর: (b) ০-৪%

২। ______ প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প তরল জলকণায় রূপান্তরিত হয়।
(a) বাষ্পীভবন
(b) ঘনীভবন
(c) অধঃক্ষেপণ
(d) অভিস্রবণ
উত্তর: (b) ঘনীভবন

৩। কুয়াশার দৃশ্যমানতা যখন ১ কিলোমিটারের বেশি হয়, তখন তাকে ______ বলে।
(a) মিস্ট বা কুজাটিকা
(b) ধোঁয়াশা
(c) রাইম
(d) শিশির
উত্তর: (a) মিস্ট বা কুজাটিকা

৪। বায়ুর তাপমাত্রা ______ এর নিচে নেমে যায়, তখন জলীয় বাষ্প সরাসরি বরফ কেলাসে পরিণত হয়।
(a) শিশিরাঙ্ক
(b) হিমাঙ্ক
(c) স্ফুটনাঙ্ক
(d) পরম শূন্য
উত্তর: (b) হিমাঙ্ক

৫। বৃষ্টির জলকণা যখন অতিশীতল ভূমি স্পর্শ করে বরফের আস্তরণ তৈরি করে, তখন তাকে ______ বলে।
(a) শিলাবৃষ্টি
(b) গ্লেজ
(c) স্লিট
(d) তুষার
উত্তর: (b) গ্লেজ

৬। আকাশ পরিষ্কার থাকলে এবং মেঘমুক্ত থাকলে মেঘাচ্ছন্নতার মান হবে ______ অক্টা।
(a) ০
(b) ৪
(c) ৮
(d) ১০
উত্তর: (a) ০

৭। ______ মেঘ থেকে সাধারণত ঝিরঝিরে বৃষ্টিপাত বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।
(a) কিউমুলোনিম্বাস
(b) স্ট্র্যাটাস
(c) সিরাস
(d) সিরোস্ট্র্যাটাস
উত্তর: (b) স্ট্র্যাটাস

৮। বায়ুর তাপমাত্রা যখন _________ -এর নিচে নেমে যায়, তখন জলীয় বাষ্প সরাসরি বরফ কেলাসে পরিণত হয়।
(a) শিশিরাঙ্ক
(b) হিমাঙ্ক
(c) স্ফুটনাঙ্ক
(d) পরম শূন্য
উত্তর: (b) হিমাঙ্ক

৯। মেঘাচ্ছন্নতা পরিমাপের জন্য আকাশকে সাধারণত _________ ভাগে ভাগ করা হয়।
(a) ৪টি
(b) ৮টি
(c) ১০টি
(d) ১২টি
উত্তর: (b) ৮টি

১০। কুয়াশার দৃশ্যমানতা যখন ১ কিলোমিটারের বেশি হয়, তখন তাকে _________ বলে।
(a) মিস্ট বা কুজাটিকা
(b) ধোঁয়াশা
(c) রাইম
(d) শিশির
উত্তর: (a) মিস্ট বা কুজাটিকা

১১। _________ তত্ত্বে বলা হয়েছে যে মেঘের মধ্যে অতিশীতল জলকণা ও বরফ কেলাস একত্রে অবস্থান করে বৃষ্টি ঘটায়।
(a) সংঘর্ষ-সম্মিলন
(b) বরফ কেলাস
(c) পরিচলন
উত্তর: (b) বরফ কেলাস

১২। _________ মেঘকে দেখতে অনেকটা পালকের মতো বা ঘোড়ার লেজের মতো মনে হয়।
(a) কিউমুলাস
(b) সিরাস
(c) স্ট্র্যাটাস
(d) নিম্বাস
উত্তর: (b) সিরাস

১৩। বৃষ্টির জলকণা যখন অতিশীতল ভূমি স্পর্শ করে বরফের আস্তরণ তৈরি করে, তখন তাকে _________
(a) শিলাবৃষ্টি
(b) গ্লেজ (Glaze)
(c) স্লিট
(d) তুষার
উত্তর: (b) গ্লেজ (Glaze)

১৪। _________ বৃষ্টিপাত সাধারণত নিরক্ষীয় অঞ্চলে সারাবছর ধরে লক্ষ্য করা যায়।
(a) ঘূর্ণবাত
(b) পরিচলন
(c) শৈলোৎক্ষেপ
(d) সীমান্ত
উত্তর: (b) পরিচলন

১৫। _________ মেঘ থেকে সাধারণত ঝিরঝিরে বৃষ্টিপাত বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।
(a) কিউমুলোনিম্বাস
(b) স্ট্র্যাটাস
(c) সিরাস
(d) সিরোস্ট্যাটাস
উত্তর: (b) স্ট্র্যাটাস

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার

ভূগোল দ্বিতীয় অধ্যায়

সত্য-মিথ্যা যাচাই 

HS Semester 3 Geography

True False MCQ

 

১৬। নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক নয়?
(a) সিরাস- উচ্চ স্তরের মেঘ
(b) অল্টোস্ট্র্যাটাস- মাঝারি উচ্চতার মেঘ
(c) নিম্বোট্র্যাটাস- নিম্ন স্তরের মেঘ
(d) কিউমুলোনিম্বাস- স্বচ্ছ মেঘ
উত্তর: (d) কিউমুলোনিম্বাস- স্বচ্ছ মেঘ

১৭। মেঘের আকাশ আবরণের পরিমাণ অনুসারে নিচের কোন্ বিবৃতিটি সত্য?
(a) ০ অক্টা মানে আকাশ মেঘলা
(b) ৮ অক্টা মানে আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন
(c) ৪ অক্টা মানে আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত
(d) অক্টা একক দিয়ে বায়ুর চাপ মাপা হয়
উত্তর: (b) ৮ অক্টা মানে আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন

১৮। বৃষ্টিপাত ও আর্দ্রতা সম্পর্কে সঠিক তথ্যটি চিহ্নিত করো:
(a) হাইগ্রোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়
(b) রেনগজ দিয়ে বৃষ্টিপাত পরিমাপ করা হয়
(c) শিশিরাঙ্ক উষ্ণতায় বায়ু অসম্পৃক্ত থাকে
(d) আপেক্ষিক আর্দ্রতা গ্রাম এককে মাপা হয়
উত্তর: (b) রেনগজ দিয়ে বৃষ্টিপাত পরিমাপ করা হয়

১৯। কুয়াশা ও ধোঁয়াশা সম্পর্কে নিচের কোন্ বিবৃতিটি মিথ্যা?
(a) ধোঁয়াশা শিল্পাঞ্চলে বেশি দেখা যায়
(b) কুয়াশা এক প্রকার ঘনীভবনের রূপ
(c) কুয়াশা বায়ুর দৃশ্যমানতা বৃদ্ধি করে
(d) ধোঁয়াশা কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণ
উত্তর: (c) কুয়াশা বায়ুর দৃশ্যমানতা বৃদ্ধি করে

২০। বায়ুর সম্পৃক্ততা ও শিশিরাঙ্ক বিষয়ক কোন্ তথ্যটি সঠিক?
(a) উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে
(b) শিশিরাঙ্ক উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ১০০% হয়
(c) অসম্পৃক্ত বায়ু ঘনীভূত হতে পারে না
(d) বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের ওপরে থাকলে ঘনীভবন শুরু হয়
উত্তর: (b) শিশিরাঙ্ক উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ১০০% হয়

২১। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে সঠিকটি হলো-
(a) প্রতিবাত ঢালে বৃষ্টিপাত কম হয়
(b) অনুবাত ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল হিসেবে পরিচিত
(c) ভারতে এটি শীতকালে বেশি দেখা যায়
(d) ঘূর্ণবাতের ফলে এই বৃষ্টি হয়
উত্তর: (b) অনুবাত ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল হিসেবে পরিচিত

২২। নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ে সঠিকটি নির্বাচন করো:
(i) শিশির ও কুয়াশা হলো ঘনীভবনের ভূপৃষ্ঠস্থ রূপ।
(ii) মেঘ হলো ঘনীভবনের ঊর্ধ্ব আকাশস্থ রূপ।
(iii) শিশির ও কুয়াশা অধঃক্ষেপণের অন্তর্গত।
(a) (i) ও (ii) সঠিক
(b) (ii) ও (iii) সঠিক
(c) সবগুলিই সঠিক
(d) শুধুমাত্র (iii) সঠিক
উত্তর: (a) (i) ও (ii) সঠিক

২৩। অধঃক্ষেপণের রূপভেদ সম্পর্কে নিচের কোন্ বক্তব্যটি সঠিক?
(i) স্লিট হলো বৃষ্টির জল ও তুষারপাত মিশ্রিত রূপ।
(ii) শিলাবৃষ্টি সাধারণত বজ্রগর্ভ মেঘ থেকে হয়।
(iii) তুষারপাত ক্রান্তীয় অঞ্চলের প্রধান অধঃক্ষেপণ।
(a) (i) ও (ii) সঠিক
(b) (ii) ও (iii) সঠিক
(c) শুধুমাত্র (i) সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) (i) ও (ii) সঠিক

২৪। পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে কোন্ তথ্যটি প্রযোজ্য?
(i) এটি নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে হয়।
(ii) কিউমুলোনিম্বাস মেঘ থেকে এই বৃষ্টি হয়।
(iii) এটি মূলত পর্বতের ঢালে বাধা পেয়ে হয়।
(a) (i) ও (ii) সঠিক
(b) (ii) ও (iii) সঠিক
(c) শুধুমাত্র (iii) সঠিক
(d) সবগুলিই সঠিক
উত্তর: (a) (i) ও (ii) সঠিক

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

ভূগোল তৃতীয় অধ্যায়

স্তম্ভ মেলানো 

Class 12 Sem 3 Geography

Column Matching MCQ

 

২৫। মেঘের বৈশিষ্ট্যগুলি মিলিয়ে সঠিকটি নির্বাচন করো:

Column A

Column B

(i) ম্যাকারেল স্কাই

(a) নিম্বোট্র্যাটাস মেঘ

(ii) ঘোড়ার লেজ

(b) কিউমুলোনিম্বাস মেঘ

(iii) বজ্র মেঘ

(c) সিরোকিউমুলাস মেঘ

(iv) বাদল স্তর মেঘ

(d) সিরাস মেঘ

(a) i-c, ii-d, iii-b, iv-a
(b) i-d, ii-c, iii-a, iv-b
(c) i-b, ii-a, iii-d, iv-c
(d) i-a, ii-b, iii-c, iv-d
উত্তর: (a) i-c, ii-d, iii-b, iv-a

২৬। বৃষ্টিপাতের ধরণ ও সংশ্লিষ্ট অঞ্চল মেলাও:

Column A

Column B

(i) পরিচলন বৃষ্টি

(a) অনুবাত ঢাল

(ii) শৈলোৎক্ষেপ বৃষ্টি

(b) ঘূর্ণবাতের চক্ষু

(iii) বৃষ্টিচ্ছায় অঞ্চল

(c) নিরক্ষীয় অঞ্চল

(iv) শান্ত আবহাওয়া

(d) প্রতিবাত ঢাল

(a) i-a, ii-b, iii-c, iv-d
(b) i-c, ii-d, iii-a, iv-b
(c) i-d, ii-c, iii-b, iv-a
(d) i-b, ii-a, iii-d, iv-c
উত্তর: (b) i-c, ii-d, iii-a, iv-b

ক্লাস ১২ তৃতীয় সেমিস্টার

ভূগোল তৃতীয় অধ্যায়

বিবৃতি-ব্যাখ্যা 

HS Class 12 Semester 3 Geography

Assertion Reason MCQ

 

২৭. Assertion (A): নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয়।
Reason (R): অত্যধিক সূর্যতাপে এই অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে ওপরে উঠে দ্রুত শীতল ও ঘনীভূত হয়।

(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

 

২৮. Assertion (A): পর্বতের অনুবাত ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল হিসেবে পরিচিত।
Reason (R): প্রতিবাত ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন অনুবাত ঢালে পৌঁছায়, তখন তাতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং বায়ু নিচের দিকে নামায় উষ্ণ হতে থাকে।

(a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(c) A সত্য কিন্তু R মিথ্যা।
(d) A মিথ্যা কিন্তু R সত্য।
উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

আজকের পোস্টে দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় (জলবায়ু) থেকে One Liner, MCQ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ এবং বিবৃতি ও ব্যখ্যা সমস্থ রকমের প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি  পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সাহায্য করবে।

 

SOURCE-EDT

error: Content is protected !!
Scroll to Top