দ্বাদশ শ্রেণী বাংলা

Class 12 3rd Semester

উচ্চমাধ্যমিক ‘বাংলা গানের ইতিহাস’ প্রশ্ন উত্তর

Class 12 Bangla Ganer Itihas

MCQ Question Answer

Updated on:  

বাংলা সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো বাংলা গান প্রাচীন চর্যাপদ থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী, শ্যামাসংগীত, বাউলগান, রবীন্দ্রসংগীত ও আধুনিক বাংলা গান—প্রতিটি ধারা বাংলার সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা (BNGA) সিলেবাসে অন্তর্ভুক্ত ‘বাংলাগানের ইতিহাস’ অধ্যায়ে বাংলার সংগীতচর্চার বিকাশ ও বিভিন্ন ধারার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে। পরীক্ষার প্রস্তুতিকে সহজ করার জন্য নিচে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর দেওয়া হলো।

 

◆ বিষয়বস্তু ◆

1 দ্বাদশ শ্রেণী বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ‘বাংলা গানের ইতিহাস’ প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Bangla Ganer Itihas MCQ

1.1 বাংলা গানের ইতিহাস সাজেশন | Class 12 Bangla Ganer Itihas Suggestion

1.2 বাংলা গানের ইতিহাস MCQ Question Answer Class 12 3rd Semester 3

1.3 উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা গানের ইতিহাস প্রশ্ন উত্তর | Class 12 3rd Semester Bangla Ganer Itihas MCQ

 

দ্বাদশ শ্রেণী বাংলা

শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ‘বাংলা গানের ইতিহাস’

প্রশ্ন উত্তর 

Class 12 3rd Semester

Bangla Ganer Itihas MCQ

 

1. মানুষের মধ্যে সংগীতের সূচনা কীভাবে হয়েছিল বলে মনে করা হয়?
(a) ধর্মীয় আচার থেকে
(b) পশুপাখির ভাষার অনুকরণে
(c) যুদ্ধের প্রস্তুতি থেকে
(d) কৃষিকাজের প্রয়োজন থেকে
উত্তর: (b) পশুপাখির ভাষার অনুকরণে

2. মানুষের প্রথম তালযন্ত্র হিসেবে কোনটি ধরা হয়?
(a) করতাল
(b) ঢোল
(c) তালি ও পায়ের আওয়াজ
(d) মাদল
উত্তর: (c) তালি ও পায়ের আওয়াজ

3. ভারত ও বাংলার বাদ্যযন্ত্র কয় ভাগে বিভক্ত করা হয়েছে?
(a) তিন ভাগে
(b) চার ভাগে
(c) পাঁচ ভাগে
(d) ছয় ভাগে
উত্তর: (b) চার ভাগে

4. নিম্নলিখিত কোনটি ফুঁ দিয়ে বাজানোর বাদ্যযন্ত্রের উদাহরণ?
(a) তবলা
(b) একতারা
(c) বাঁশি
(d) করতাল
উত্তর: (c) বাঁশি

5. মধ্যযুগ পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাসকে কী হিসেবে বিবেচনা করা উচিত?
(a) শুধুই গদ্য সাহিত্যের ইতিহাস
(b) মৌখিক কাহিনির সংকলন
(c) সংগীতের ইতিহাস
(d) পুরাণ ও ধর্মগ্রন্থের সমাহার
উত্তর: (c) সংগীতের ইতিহাস

6. বাংলা গানের আদিতম লিখিত নিদর্শন কোনটি?
(a) শ্রীকৃষ্ণকীর্তন
(b) চর্যাপদ
(c) বৈষ্ণব পদাবলি
(d) গীতগোবিন্দ
উত্তর: (b) চর্যাপদ

7. চর্যাচর্যবিনিশ্চয় গ্রন্থে মোট কতটি চর্যাগান আছে?
(a) ২৫টি
(b) ৪০টি
(c) ৫১টি
(d) ৬৩টি
উত্তর: (c) ৫১টি

8. চর্যাগানের রচয়িতারা কোন ধর্মের অনুসারী ছিলেন?
(a) হিন্দু বৈষ্ণব
(b) ইসলাম ধর্মীয় সুফি
(c) বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য
(d) আর্য সমাজী
উত্তর: (c) বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য

9. চর্যাগানে রাগের উল্লেখ থাকার মানে কী বোঝায়?
(a) এগুলি সাহিত্য রচনা
(b) এগুলি নাট্যাংশ
(c) এগুলি ধর্মীয় উপদেশ
(d) এগুলি গান ছিল
উত্তর: (d) এগুলি গান ছিল

10. চর্যা যুগে কোন বাদ্যযন্ত্রটি ব্যবহৃত হতো না?
(a) পটহ
(b) মাদল
(c) করতাল
(d) হারমোনিয়াম
উত্তর: (d) হারমোনিয়াম

11. শ্রীকৃষ্ণকীর্তন কোন ধরনের সাহিত্যিক রচনার অন্তর্ভুক্ত?
(a) মহাকাব্য
(b) নাটগীতি
(c) প্রবন্ধ
(d) উপন্যাস
উত্তর: (b) নাটগীতি

12. শ্রীকৃষ্ণকীর্তনের মোট পদের সংখ্যা কত?
(a) ৩১৮টি
(b) ৫১৮টি
(c) ৪১৮টি
(d) ২১৮টি
উত্তর: (c) ৪১৮টি

13. শ্রীকৃষ্ণকীর্তনের কোন অংশে অভিনয়ের প্রয়োজন হয় না?
(a) বড়াই অংশে
(b) মান অংশে
(c) রাবাবিরহ অংশে
(d) সুবলমিলন অংশে
উত্তর: (c) রাবাবিরহ অংশে

14. শ্রীরাম পাঁচালি’ ও ‘পাণ্ডববিজয় পাঞ্চালিকা’ গ্রন্থদুটি কোন ছন্দে গাওয়া হতো?
(a) অক্ষরবৃত্ত
(b) সর্গবদ্ধ
(c) পয়ার ও মহাপয়ার
(d) দীর্ঘপদী
উত্তর: (c) পয়ার ও মহাপয়ার

15. কোন সাহিত্যরূপ লৌকিক দেবদেবীর মাহাত্ম্য প্রচারে ব্যবহৃত হতো?
(a) পাঁচালি
(b) রামায়ণ
(c) মঙ্গলকাব্য
(d) কীর্তন
উত্তর: (c) মঙ্গলকাব্য

16. মঙ্গলকাব্য কোন ছন্দে গাওয়া হতো?
(a) ছন্দোবদ্ধ
(b) অক্ষরবৃত্ত
(c) লাচাড়ি
(d) ত্রিপদী
উত্তর: (c) লাচাড়ি

17. বৈষ্ণব পদাবলির কোন শ্রেণি গুরু-মহন্তদের উদ্দেশ্যে রচিত?
(a) রাধাকৃষ্ণ প্রণয় পদাবলি
(b) গৌর পদাবলি
(c) ভজন পদাবলি
(d) রাগাত্মক পদাবলি
উত্তর: (c) ভজন পদাবলি

18. বৈষ্ণব পদাবলির সূত্রপাত কোন কবির রচনার অনুপ্রেরণায় হয়েছিল?
(a) বড়ু চণ্ডীদাস
(b) শঙ্করদেব
(c) জয়দেব গোস্বামী
(d) মাধব কন্দলি
উত্তর: (c) জয়দেব গোস্বামী

19. বাংলা কীর্তন গানে কয়টি অলংকার অঙ্গ থাকে?
(a) ৩টি
(b) ৫টি
(c) ৬টি
(d) ৪টি
উত্তর: (b) ৫টি

20. শ্রীচৈতন্য কীর্তনকে প্রধানত কোন দুটি ভাগে ভাগ করেছিলেন?
(a) রামকীর্তন ও কৃষ্ণকীর্তন
(b) গীতিকীর্তন ও নাট্যকীর্তন
(c) নামকীর্তন ও লীলাকীর্তন
(d) পাঁচালি ও পদাবলি
উত্তর: (c) নামকীর্তন ও লীলাকীর্তন

21. সারিগানের মূল উপজীব্য কী ধরনের বিষয় নিয়ে গঠিত হয়?
(a) ইতিহাস ও পুরাণ
(b) রাধাকৃষ্ণ, শিব-পার্বতী ও লৌকিক প্রেম-বিরহ
(c) যুদ্ধ ও রাজনীতি
(d) বন্যপ্রাণী ও প্রকৃতি
উত্তর: (b) রাধাকৃষ্ণ, শিব-পার্বতী ও লৌকিক প্রেম-বিরহ

22. ভাটিয়ালি গান কেমন ধরনের গানের অন্তর্ভুক্ত?
(a) কোরাস গান
(b) যন্ত্রসঙ্গীত নির্ভর গান
(c) একক কণ্ঠে আবেগপ্রবণ গান
(d) আখ্যানমূলক সংগীত
উত্তর: (c) একক কণ্ঠে আবেগপ্রবণ গান

23. ভাটিয়ালি গান সাধারণত কোন পরিবেশে গাওয়া হয়?
(a) মাঠে চাষের সময়
(b) মেলার পরিবেশে
(c) নদীর জলে নৌকার মন্থর গতিতে
(d) মঞ্চে সংগীত পরিবেশনের সময়
উত্তর: (c) নদীর জলে নৌকার মন্থর গতিতে

24. ভাওয়াইয়া গানের ভাষা কোনটি?
(a) সংস্কৃত
(b) মৈথিলী
(c) রাজবংশী বা কামরূপী
(d) ভোজপুরী
উত্তর: (c) রাজবংশী বা কামরূপী

25. ভাওয়াইয়া গানের গায়কদের কী নামে ডাকা হয়?
(a) মল্লাহ
(b) পাঠান
(c) বাউদিয়া
(d) নাগা
উত্তর: (c) বাউদিয়া

26. ভাওয়াইয়া গানে কোন বাদ্যযন্ত্রটির নামের সঙ্গেও গানটির নাম যুক্ত রয়েছে?
(a) একতারা
(b) দোতারা
(c) সারিন্দা
(d) মৃদঙ্গ
উত্তর: (b) দোতারা

27. ঝুমুর গান কোন এলাকার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত?
(a) উত্তরবঙ্গ
(b) পূর্ববঙ্গ
(c) পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া অঞ্চল
(d) চট্টগ্রাম ও পার্বত্য এলাকা
উত্তর: (c) পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া অঞ্চল

28. নিম্নলিখিত কোন ঝুমুর গানের ধারা নাচের নাম অনুযায়ী পরিচিত?
(a) দোতারা ঝুমুর
(b) গড়ের ঝুমুর
(c) পাতানাচের ঝুমুর
(d) পালাগান ঝুমুর
উত্তর: (c) পাতানাচের ঝুমুর

29. জারি গানের মূল বিষয় কী?
(a) সাওতাল বিদ্রোহ
(b) হাসান-হোসেনের শহিদগাথা ও সাকিনার বিলাপ
(c) কৃষক আন্দোলন
(d) লৌকিক দেবদেবীর বন্দনা
উত্তর: (b) হাসান-হোসেনের শহিদগাথা ও সাকিনার বিলাপ

30. জারি গান সাধারণত কবে গাওয়া হয়?
(a) পয়লা বৈশাখে
(b) মহররম মাসে
(c) হোলির সময়
(d) ঈদের দিন
উত্তর: (b) মহররম মাসে

31. চর্যার সময়েও দেহবাদী সাধনা গোপন রাখার জন্য কী প্রয়োগ করা হত?
(a) শাস্ত্রীয় সংগীত
(b) উপমা ও রূপক
(c) গোপন শব্দ ও চিত্রকল্প
(d) তন্ত্রমন্ত্র
উত্তর: (c) গোপন শব্দ ও চিত্রকল্প

32. লালন ফকির কোন ধরনের সাধনার ধারার অন্তর্ভুক্ত ছিলেন?
(a) ব্রহ্মবাদী
(b) দেহাত্মবাদী গুরুবাদী
(c) শাস্ত্রীয় বেদান্ত
(d) সংস্কৃত কাব্যধারা
উত্তর: (b) দেহাত্মবাদী গুরুবাদী

33. শাক্ত পদাবলির একটি বিশেষ অংশ কী নামে পরিচিত যা মা কালীকে নিয়ে রচিত?
(a) বৈষ্ণব পদাবলি
(b) রাধাগীতি
(c) চন্ডী গীতি
(d) শ্যামাসংগীত
উত্তর: (d) শ্যামাসংগীত

34. শ্যামাসংগীতে কোন রসগুলি অন্তর্ভুক্ত রয়েছে?
(a) প্রেম, বীর, হাস্য
(b) শান্ত, বীর, দিবা, অদ্ভুত
(c) করুণ, রৌদ্র, শান্ত
(d) বীর, বৎসল্য, রৌদ্র
উত্তর: (b) শান্ত, বীর, দিবা, অদ্ভুত

35. রামপ্রসাদ সেন কোন জেলার অন্তর্গত হালিশহরে জন্মগ্রহণ করেন?
(a) বীরভূম
(b) নদীয়া
(c) চব্বিশ পরগনা
(d) হুগলি
উত্তর: (c) চব্বিশ পরগনা

36. রামপ্রসাদী সুর কাদের গানের ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(a) লোকগান
(b) শ্যামাসংগীত
(c) কীর্তন
(d) ধ্রুপদ
উত্তর: (b) শ্যামাসংগীত

37. কমলাকান্ত ভট্টাচার্যের গানে কোন গানের প্রভাব রয়েছে বলে মনে করা হয়?
(a) ধ্রুপদ
(b) ভাটিয়ালি
(c) টপ্পা
(d) কীর্তন
উত্তর: (c) টপ্পা

38. নিচের মধ্যে কে শাক্ত পদাবলির গায়ক নন?
(a) ধনঞ্জয় ভট্টাচার্য
(b) পান্নালাল ভট্টাচার্য
(c) ভবানীদাস
(d) কুমার শানু
উত্তর: (d) কুমার শানু

39. অ্যান্টনি ফিরিঙ্গি কোন ধরনের সংগীতের সাথে যুক্ত ছিলেন?
(a) টপ্পা
(b) বৈষ্ণব পদ
(c) শ্যামাসংগীত
(d) আধুনিক গান
উত্তর: (c) শ্যামাসংগীত

40. মাতৃসংগীতে ‘দেল কাবা’ বা ‘বাতুন’ খোঁজার অর্থ কী বোঝায়?
(a) বাইবেল পাঠ
(b) বাহ্যিক জ্ঞান খোঁজা
(c) গোপন আত্মস্বরূপ ও তত্ত্বের অনুসন্ধান
(d) আরবি ভাষা চর্চা
উত্তর: (c) গোপন আত্মস্বরূপ ও তত্ত্বের অনুসন্ধান

41. কবিগানের জন্মস্থান হিসেবে কার নাম উল্লেখ করেছেন ঈশ্বর গুপ্ত?
(a) কলকাতা
(b) শান্তিপুর
(c) চুঁচুড়া
(d) কৃষ্ণনগর
উত্তর: (b) শান্তিপুর

42. আখড়াই’ গানের উৎসমূল কিসের বিবর্তন বলে ধরা হয়?
(a) পাঁচালি গান
(b) গীতগোবিন্দের প্রবন্ধম শৈলী
(c) টপ্পা গান
(d) যাত্রাগান
উত্তর: (b) গীতগোবিন্দের প্রবন্ধম শৈলী

43. নিম্নলিখিতদের মধ্যে কে হাফ আখড়াই গানের প্রবর্তক?
(a) নিধুবাবু
(b) শ্রীদাম দাস
(c) মোহন চাঁদ বসু
(d) রামঠাকুর
উত্তর: (c) মোহন চাঁদ বসু

44. কোনো ধরণের গানে প্রথম শাস্ত্রীয় রাগ ও তাল প্রয়োগ করেন লক্ষ্মীকান্ত বিশ্বাস?
(a) যাত্রাগান
(b) কবিগান
(c) পাঁচালি
(d) আখড়াই
উত্তর: (c) পাঁচালি

45. অষ্টাদশ শতকের কোন গানটি পরে ‘কবিগান’ রূপে পরিচিতি পায়?
(a) টপ্পা গান
(b) যাত্রাগান
(c) পাঁচালি
(d) আখড়াই
উত্তর: (d) আখড়াই

46. হাফ আখড়াই গানে ‘উত্তর-প্রত্যুত্তর’-এর ধারা কী নামে পরিচিত ছিল?
(a) চাপান-উতোর
(b) ধরতা-উতোর
(c) মেলতা-ফুকা
(d) সখী সংবাদ
উত্তর: (b) ধরতা-উতোর

47. নিম্নলিখিতদের মধ্যে কে আধুনিক পাঁচালির রূপকার ছিলেন?
(a) নিধুবাবু
(b) আনন্দ শিরোমণি
(c) গঙ্গানারায়ণ নস্কর
(d) মোহনচাঁদ বসু
উত্তর: (c) গঙ্গানারায়ণ নস্কর

48. আখড়াই গান কোন অঞ্চলে অবস্থানের পর চুঁচুড়া হয়ে কলকাতায় প্রবেশ করে?
(a) কলকাতা-চন্দননগর
(b) শান্তিপুর-কৃষ্ণনগর
(c) নদীয়া-মুর্শিদাবাদ
(d) হুগলি-বর্ধমান
উত্তর: (b) শান্তিপুর-কৃষ্ণনগর

49. যাত্রাগানের প্রাথমিক বিষয়বস্তু কী ছিল?
(a) রামায়ণ
(b) কালীপুজো
(c) কুয়লীলা
(d) চণ্ডী মঙ্গল
উত্তর: (c) কুয়লীলা

50. উনবিংশ শতাব্দীতে যাত্রাগানের কোন দিকের পরিবর্তন বেশি লক্ষ করা  যায়?
(a) রাগের পরিবর্তন
(b) বাদ্যযন্ত্রের বর্ধন
(c) সংলাপ ও গঠনের সংস্কার
(d) কবিগানের সংমিশ্রণ
উত্তর: (c) সংলাপ ও গঠনের সংস্কার

বাংলা গানের ইতিহাস সাজেশন 

Class 12 Bangla Ganer Itihas Suggestion

51. বাংলা ভাষায় টয়া, ধ্রুপদ, খেয়াল প্রভৃতি অঙ্গে সংগীত রচনার প্রচলন কার প্রচেষ্টায় হয়?
(a) রাজা রাজমল্লের
(b) রামমোহন রায়ের
(c) রামনিধি গুপ্ত, কালী মীর্জা, রঘুনাথ রায়, রামশঙ্কর ভট্টাচার্যের
(d) রবীন্দ্রনাথ ঠাকুরের
উত্তর: (c) রামনিধি গুপ্ত, কালী মীর্জা, রঘুনাথ রায়, রামশঙ্কর ভট্টাচার্যের

52. নিধুবাবু বাংলা সংগীতে কোন ধারা জনপ্রিয় করেন?
(a) ধ্রুপদ
(b) খেয়াল
(c) টপ্পা
(d) পাঁচালি
উত্তর: (c) টপ্পা

53. টপ্পা শব্দের আদি অর্থ কী?
(a) প্রেম
(b) গান
(c) লাফ
(d) রাগ
উত্তর: (c) লাফ

54. নিধুবাবুর বাংলা টপ্পার প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
(a) দ্রুততানের আধিক্য
(b) জমজমার আতিশয্য
(c) গিটকিরির প্রাবল্য
(d) আবেগ ও কাব্যসংগীতের সমাহার
উত্তর: (d) আবেগ ও কাব্যসংগীতের সমাহার

55. বাংলাদেশে খেয়াল সংগীতচর্চার সূচনা কে করেন?
(a) রামশঙ্কর ভট্টাচার্য
(b) কানাইলাল চক্রবর্তী
(c) রঘুনাথ রায়
(d) যদুভট্ট
উত্তর: (c) রঘুনাথ রায়

56. খেয়াল’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে বলে মনে করা হয়?
(a) সংস্কৃত
(b) আরবি
(c) ফারসি
(d) হিন্দি
উত্তর: (b) আরবি

57. বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে?
(a) যদুভট্ট
(b) রাধিকাপ্রসাদ গোস্বামী
(c) রামশঙ্কর ভট্টাচার্য
(d) ক্ষেত্রমোহন গোস্বামী
উত্তর: (c) রামশঙ্কর ভট্টাচার্য

58. বিষ্ণুপুর ঘরানার সূচনা হয় কোন সংগীতধারার মাধ্যমে?
(a) খেয়াল
(b) ধ্রুপদ
(c) টপ্পা
(d) গজল
উত্তর: (b) ধ্রুপদ

59. বিষ্ণুপুরী ধ্রুপদের কোন বৈশিষ্ট্যটি সঠিক?
(a) অলংকারসমৃদ্ধ
(b) ঠাঁটের প্রাবল্যযুক্ত
(c) সরল, গমকবিহীন
(d) দ্রুত লয়ের আধিক্য
উত্তর: (c) সরল, গমকবিহীন

60. রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীতশিক্ষক হিসেবে যাকে স্মরণ করা হয়, তিনি হলেন—
(a) কালী মীর্জা
(b) রামনিধি গুপ্ত
(c) যদুভট্ট
(d) রঘুনাথ রায়
উত্তর: (c) যদুভট্ট

61. কৃষ্ণনগরে  ধ্রুপদ ও বাংলাভাষায় রাগসংগীত চর্চায় বিশেষ অবদান রাখেন কে?
(a) রামচন্দ্র মুখোপাধ্যায়
(b) রূপচাঁদ অধিকারী
(c) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী
(d) গিরিজাশঙ্কর চক্রবর্তী
উত্তর: (c) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী

62. ব্রহ্মসমাজে যোগদানের পর বাংলা ব্রহ্মসংগীত চালু করেন কে?
(a) রামমোহন রায়
(b) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) গঙ্গাবিষ্ণু চক্রবর্তী
উত্তর: (b) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী

63. ঠুংরি গানের প্রবর্তক হিসেবে কাকে মনে করা হয়?
(a) রাজা নবকৃষ্ণ দেব
(b) ঈশ্বর গুপ্ত
(c) নবাব ওয়াজেদ আলি শাহ
(d) মদনমোহন চট্টোপাধ্যায়
উত্তর: (c) নবাব ওয়াজেদ আলি শাহ

64. বাংলা ঠুংরি গানের গায়িকা হিসাবে উল্লেখযোগ্য ছিলেন না-
(a) বেগম আখতার
(b) আরতি দাস
(c) সন্ধ্যা মুখোপাধ্যায়
(d) অজয় চক্রবর্তী
উত্তর: (b) আরতি দাস

65. নন্দবিদায়’ যাত্রাপালায় আখড়াই ও হাফ আখড়াই গানের প্রয়োগ করেন কে?
(a) মদনমোহন চট্টোপাধ্যায়
(b) রামচন্দ্র মুখোপাধ্যায়
(c) কৃষ্ণকমল গোস্বামী
(d) গোপাল উড়ে
উত্তর: (b) রামচন্দ্র মুখোপাধ্যায়

66. ঢপকীর্তনের প্রবর্তক হিসাবে কাকে ধরা হয়?
(a) রূপচাঁদ অধিকারী
(b) মধুকান
(c) অঘোর দাস
(d) দ্বারিক দাস
উত্তর: (a) রূপচাঁদ অধিকারী

67. জুড়ির গান’ রচনার প্রবর্তক ছিলেন কে?
(a) ঠাকুরদাস মুখোপাধ্যায়
(b) গোপাল উড়ে
(c) মদনমোহন চট্টোপাধ্যায়
(d) শ্যাম দাস
উত্তর: (c) মদনমোহন চট্টোপাধ্যায়

68. পক্ষীর দলের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত ছিলেন না-
(a) শিবচন্দ্র ঠাকুর
(b) রামনারায়ণ মিশ্র
(c) রামচন্দ্র মিত্র
(d) গোপাল উড়ে
উত্তর: (d) গোপাল উড়ে

69. পক্ষীর জাতিমালা’ নামে সখের পাঁচালি দল গড়ে খ্যাতি পান কে?
(a) ঈশ্বর গুপ্ত
(b) রূপচাঁদ পক্ষী
(c) নিধুবাবু
(d) মদনমোহন চট্টোপাধ্যায়
উত্তর: (b) রূপচাঁদ পক্ষী

70. ঢপ কীর্তন রীতির মূল বিষয়বস্তু কী ছিল?
(a) বিদ্যাসুন্দর কাহিনি
(b) কৃষ্ণলীলা
(c) সীতা হরণ
(d) বাবু সংস্কৃতি
উত্তর: (b) কৃষ্ণলীলা

71. ১৭৯৫ খ্রিস্টাব্দে মঞ্চস্থ ‘কাল্পনিক সংবদল’ নাটকটি কোন ইংরেজি নাটকের অনুবাদ ছিল?
(a) The Merchant of Venice
(b) The Tempest
(c) The Disguise
(d) The Comedy of Errors
উত্তর: (c) The Disguise

72. বিদ্যাসুন্দর’ নাটকে শাস্ত্রীয় ও লঘু—উভয়প্রকার সংগীতের ব্যবহার করেন কে?
(a) রামনারায়ণ তর্করত্ন
(b) নবীনচন্দ্র বসু
(c) গোপাল উড়ে
(d) কবিচন্দ্র
উত্তর: (b) নবীনচন্দ্র বসু

73. অভিজ্ঞান শকুন্তলা’ নাটকের জন্য গান রচনা করেন কে?
(a) মধুসূদন দত্ত
(b) কবিচন্দ্র
(c) রামনারায়ণ তর্করত্ন
(d) গোপাল উড়ে
উত্তর: (b) কবিচন্দ্র

74. নবনাটক’-এর সংগীত পরিচালনা করেছিলেন কে?
(a) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী
(b) যতীন্দ্রমোহন ঠাকুর
(c) হিঙ্গুল খাঁ
(d) শৌরীন্দ্রমোহন ঠাকুর
উত্তর: (a) বিষ্ণুচন্দ্র চক্রবর্তী

75. জয় ভারতের জয়’ গানটি কোন রাগিণীতে সুরারোপিত হয়েছিল?
(a) খাম্বাজ
(b) ইমন
(c) ভৈরবী
(d) তোড়ি
উত্তর: (a) খাম্বাজ

76. বাংলা গানে সঞ্চারী অংশের প্রবর্তক হিসেবে কাকে ধরা হয়?
(a) দ্বিজেন্দ্রলাল রায়
(b) কালীপ্রসন্ন সিংহ
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) মনোমোহন বসু
উত্তর: (c) রবীন্দ্রনাথ ঠাকুর

77. ভারত সংগীত’ গানটির রচয়িতা কে ছিলেন?
(a) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(b) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(c) গোবিন্দচন্দ্র রায়
(d) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (b) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

78. বাংলায় আকারমাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন কারা?
(a) কালীপ্রসন্ন সিংহ ও গিরিশচন্দ্র ঘোষ
(b) রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলাল
(c) দ্বিজেন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ
(d) মনোমোহন বসু ও কেশবচন্দ্র মিত্র
উত্তর: (c) দ্বিজেন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ

79. গিরিশচন্দ্র ঘোষ নাটকের প্রয়োজনে আনুমানিক কতটি গান রচনা করেছিলেন?
(a) ৭০০
(b) ১০০০
(c) ১৩৭০
(d) ১৫০০
উত্তর: (c) ১৩৭০

80. রবীন্দ্রনাথের গান কোন গ্রন্থে শ্রেণিবদ্ধভাবে প্রকাশিত হয়েছে?
(a) স্বরলিপি-সঞ্চয়
(b) গীতাঞ্জলি
(c) স্বরবিতান
(d) গীতবিতান
উত্তর: (d) গীতবিতান

81. রবীন্দ্রনাথ যে বিখ্যাত ধ্রুপদ গান ‘প্রথম আদি তব শক্তি’ রচনা করেন, তার মূল হিন্দি গানটির নাম কী?
(a) মহাদেব মহেশ্বর
(b) প্রথম আদি শিবশক্তি
(c) মৈ তো না যাউ
(d) লাগি মোরে ঠুমক
উত্তর: (b) প্রথম আদি শিবশক্তি

82. মহাবিশ্বে মহাকাশে’ গানটি রবীন্দ্রনাথ কোন হিন্দি গানের অনুকরণে রচনা করেন?
(a) মহাদেব মহেশ্বর
(b) প্রথম আদি শিবশক্তি
(c) মৈ তো না যাউ
(d) মিয়া বে মানু লে
উত্তর: (a) মহাদেব মহেশ্বর

83. অমৃতের সাগরে’ গানটি কোন তালে রচিত ধামার ঘরানার অন্তর্গত?
(a) ঝাঁপতাল
(b) ধামার
(c) তেওড়া
(d) একতাল
উত্তর: (b) ধামার

84. রবীন্দ্রনাথ মৌলিকভাবে কতগুলি খেয়াল রচনা করেন?
(a) ২টি
(b) ৫৫টি
(c) ৭০টি
(d) ১৪টি
উত্তর: (b) ৫৫টি

85. তুমি কিছু দিয়ে যাও’ গানটি কোন হিন্দি ঠুংরির অনুসরণে রচিত?
(a) মৈ তো না যাউ
(b) কৈ কছু কহো রে
(c) মিয়া বে মানু লে
(d) লাগি মোরে ঠুমক
উত্তর: (b) কৈ কছু কহো রে

86. রবীন্দ্রনাথ কোন গানে পিলু-বারোয়াঁ রাগ ও খেমটা তাল ব্যবহার করেছেন?
(a) অনেক দিয়েছ নাথ
(b) ওরে ফাগুন লেগেছে
(c) এরা পরকে আপন করে
(d) এসো শ্যামলসুন্দর
উত্তর: (c) এরা পরকে আপন করে

87. সার্থক জনম আমার’ গানটি কোন ধরণের সংগীতের অন্তর্গত?
(a) ধ্রুপদ
(b) খেয়াল
(c) ঠুংরি
(d) টপ্পা
উত্তর: (d) টপ্পা

88. গ্রামছাড়া ঐ রাঙামাটির পথ’ গানটি কোন লোকসংগীতের সুরে বাঁধা?
(a) ঝুমুর
(b) ভাটিয়ালি
(c) সারি
(d) বাউল
উত্তর: (b) ভাটিয়ালি

89. আমার সোনার বাংলা’ গানটি কোন গানের সুরে অনুপ্রাণিত?
(a) ওরে ফাগুন লেগেছে
(b) আমি কোথায় পাব তারে
(c) বাদে বাদৈ রম্যবীণা
(d) বাজে করুণ সুরে
উত্তর: (b) আমি কোথায় পাব তারে

90. পুরানো সেই দিনের কথা’ গানটির মূল বিদেশি সুরের উৎস কী?
(a) Auld Lang Syne
(b) God Save the Queen
(c) Danny Boy
(d) Greensleeves
উত্তর: (a) Auld Lang Syne

91. রবীন্দ্রনাথের আধ্যাত্মিক সংগীত মূলত কোন পর্যায়ের গানের অন্তর্গত?
(a) দেশাত্মবোধক
(b) প্রেমসংগীত
(c) পূজা পর্যায়
(d) আনুষ্ঠানিক
উত্তর: (c) পূজা পর্যায়

92. ‘অন্তর মম বিকশিত করো’ গানটি কোন ধরণের সংগীতের উদাহরণ?
(a) দেশাত্মবোধক
(b) আধ্যাত্মিক
(c) প্রাকৃতিক
(d) আনুষ্ঠানিক
উত্তর: (b) আধ্যাত্মিক

93. নিচের কোন গানটি প্রেমসংগীতের অন্তর্ভুক্ত?
(a) আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
(b) এল যে শীতের বেলা
(c) জনগণমন অধিনায়ক
(d) আজু সখি মুহু মুহু
উত্তর: (a) আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

94. ঋতু বিষয়ক গান রচনায় রবীন্দ্রনাথ সর্বাধিক গান লিখেছিলেন কোন ঋতুকে কেন্দ্র করে?
(a) বসন্ত
(b) বর্ষা
(c) শীত
(d) শরৎ
উত্তর: (b) বর্ষা

95. ‘ঝরঝর বরিষে বারিধারা’ গানটি কোন বিষয়ের সংগীত?
(a) দেশাত্মবোধক
(b) আধ্যাত্মিক
(c) ঋতু বিষয়ক
(d) আনুষ্ঠানিক
উত্তর: (c) ঋতু বিষয়ক

96. রবীন্দ্রনাথের কোন ধরনের গানে বাউল, কীর্তন ও রামপ্রসাদী সুরের ব্যবহার লক্ষ করা যায়?
(a) প্রেমসংগীত
(b) দেশাত্মবোধক
(c) পূজার গান
(d) ভানুসিংহের পদাবলী
উত্তর: (b) দেশাত্মবোধক

97. ‘আমার সোনার বাংলা’ গানটি কোন দেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত?
(a) ভারত
(b) বাংলাদেশ
(c) নেপাল
(d) শ্রীলঙ্কা
উত্তর: (b) বাংলাদেশ

98. ‘ভানুসিংহ’ ছদ্মনামে রবীন্দ্রনাথ কোন ভাষায় পদাবলী রচনা করেন?
(a) সংস্কৃত
(b) বাংলা
(c) ব্রজবুলি
(d) ফারসি
উত্তর: (c) ব্রজবুলি

99. ‘দিন অবসান হলো’ গানটি কোন উপলক্ষে রচিত?
(a) নববর্ষ
(b) জন্মদিন
(c) বর্ষশেষ
(d) মৃত্যুদিন
উত্তর: (c) বর্ষশেষ

100. ‘মরু বিজয়ের কেতন উড়াও’ গানটি কোন উৎসব উপলক্ষে রচিত হয়েছিল?
(a) বৃক্ষরোপণ
(b) শিল্পোৎসব
(c) গৃহপ্রবেশ
(d) হলকর্ষণ
উত্তর: (a) বৃক্ষরোপণ

101. রবীন্দ্রনাথের কোন গান প্রথমে কবিতা হিসেবেই লিখিত হয়েছিল এবং পরে সুর সংযোজিত হয়ে গানে রূপান্তরিত হয়েছে?
(a) ‘বিপদে মোরে রক্ষা করো’
(b) ‘খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে’
(c) ‘আলো আমার আলো ওগো’
(d) ‘মেঘের কোলে রোদ হেসেছে’
উত্তর: (b) ‘খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে’

102. রবীন্দ্রনাথের কোন গান উদ্দীপক গানের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে?
(a) ‘বিপদে মোরে রক্ষা করো’
(b) ‘জননী, তোমার করুণ চরণখানি’
(c) ‘অভয় দাও তো বলি’
(d) ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’
উত্তর: (a) ‘বিপদে মোরে রক্ষা করো’

103. রবীন্দ্রনাথ কত ধরনের নতুন তাল উদ্ভাবন করেছিলেন?
(a) ২০
(b) ২৫
(c) ৩০
(d) ১৫
উত্তর: (b) ২৫

104. রবীন্দ্রনাথের কোন গানটি ঝম্পক তাল ব্যবহার করা হয়েছে?
(a) ‘বিপদে মোরে রক্ষা করো’
(b) ‘নিদ্রাহারা রাতের এ গান’
(c) ‘দুয়ারে দাও মোরে রাখিয়া’
(d) ‘জননী, তোমার করুণ চরণখানি’
উত্তর: (a) ‘বিপদে মোরে রক্ষা করো’

105. রবীন্দ্রসংগীত প্রথম জনপ্রিয় করেছিলেন কোন শিল্পী?
(a) কাননবালা
(b) পঙ্কজ মল্লিক
(c) হেমন্ত মুখোপাধ্যায়
(d) কে এল সায়গল
উত্তর: (b) পঙ্কজ মল্লিক

106. রবীন্দ্রনাথের কোন গানটি ‘ঋগ্বেদ’ থেকে সুরায়িত হয়েছিল?
(a) ‘শৃন্বস্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ’
(b) ‘ত্বমীশ্বরাণাং পরমং মহেশ্বরং’
(c) ‘ওঁ নমো বুদ্ধায় গুরবে’
(d) ‘বিপদে মোরে রক্ষা করো’
উত্তর: (a) ‘শৃন্বস্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ’

107. দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত কোন গানটি ‘জয়জয়ন্তী’ থেকে নেয়া হয়েছে?
(a) ‘ওই মহাসিন্দুর ওপার হতে’
(b) ‘প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে’
(c) ‘বঙ্গ আমার জননী আমার’
(d) ‘ধনধান্য পুষ্পভরা’
উত্তর: (b) ‘প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে’

108. রবীন্দ্রনাথের কতটি পালি মন্ত্রে সুর সংযোজন করা হয়েছিল?
(a) ৫
(b) ৭
(c) ৯
(d) ৩
উত্তর: (a) 

109. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকটি অপেরার ঢং-এ রচিত হয়েছিল?
(a) ‘সাজাহান’
(b) ‘চন্দ্রগুপ্ত’
(c) ‘সোরাব বুস্তম’
(d) ‘মেবার পতন’
উত্তর: (c) ‘সোরাব বুস্তম’

110. রবীন্দ্রনাথ কোন সুরে ‘ওঁ নমো বুদ্ধায় গুরবে’ মন্ত্রটি সুর করেছিলেন?
(a) ভৈরবী
(b) ইমন-ভূপালী
(c) শ্বেতাশ্বেতর
(d) ভৈরবী ও শ্বেতাশ্বেতর
উত্তর: (a) ভৈরবী

111. রজনীকান্ত সেনের গানগুলি কোন ধরনের সংগীতের প্রভাব থেকে প্রভাবিত হয়েছিল?
(a) হিন্দুস্থানি মার্গ সংগীত
(b) রাগাশ্রয়ী সংগীত
(c) বাউল, কীর্তন
(d) গজল
উত্তর: (a) হিন্দুস্থানি মার্গ সংগীত

112. রজনীকান্ত সেনের কোন গানটি ‘স্বদেশী সংগীত’ শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়?
(a) ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ও ভাই’
(b) ‘ভারত কাব্য নিকুঞ্জে জাগো সুমঙ্গলময়ী মা’
(c) ‘তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’
(d) ‘ঝরঝর বরিষে বারিধারা’
উত্তর: (b) ‘ভারত কাব্য নিকুঞ্জে জাগো সুমঙ্গলময়ী মা’

113. রজনীকান্ত সেনকে সাধারণত কী নামে অভিহিত করা হয়?
(a) কান্তকবি
(b) প্রেমকবি
(c) সঙ্গীতজ্ঞ
(d) দেশপ্রেমী
উত্তর: (a) কান্তকবি

114. অতুলপ্রসাদ সেনের গানগুলো কিসে প্রভাবিত ছিল?
(a) ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক
(b) গজল, টপ্পা, ঠুংরি
(c) ভক্তিগীতি
(d) পশ্চিমী সুর
উত্তর: (b) গজল, টপ্পা, ঠুংরি

115. অতুলপ্রসাদ সেনের কোন গানটি ‘স্বদেশি সংগীত’ হিসেবে পরিচিত?
(a) ‘মুরলী কাঁদে রাধে রাধে’
(b) ‘উঠগো ভারতলক্ষ্মী’
(c) ‘সে ডাকে আমারে’
(d) ‘বাঁশি বাজায়’
উত্তর: (b) ‘উঠগো ভারতলক্ষ্মী’

116. অতুলপ্রসাদ সেনের কোন গানটি ‘ঋতুসংগীত’ হিসেবে পরিচিত?
(a) ‘বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে’
(b) ‘বাঁশি বাজায়’
(c) ‘ওগো সাথী মম সাথী’
(d) ‘দারুণ অগ্নিবাণে’
উত্তর: (a) ‘বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে’

117. রজনীকান্ত সেনের কোন ধরনের গানগুলির মধ্যে ‘ভক্তি, সুর, ভাব, কাব্যমাধুর্য, স্বকীয়তা’ ছিল?
(a) হাস্যরসাত্মক গান
(b) ভক্তিগীতি
(c) স্বদেশী সংগীত
(d) রাগাশ্রয়ী গান
উত্তর: (b) ভক্তিগীতি

118. অতুলপ্রসাদ সেন কোন ধরনের গান রচনার জন্য প্রথম পথিকৃৎ হিসেবে পরিচিত?
(a) বাউল গান
(b) কীর্তন গান
(c) গজল
(d) ঠুংরি
উত্তর: (c) গজল

119. রজনীকান্ত সেনের ‘ওমা, ওমা, ও আনন্দ কোথা রাখি বল’ গানটি কোন শ্রেণিতে অন্তর্ভুক্ত?
(a) স্বদেশী সংগীত
(b) হাস্যরসাত্মক গান
(c) ভক্তিগীতি
(d) রাগাশ্রয়ী গান
উত্তর: (c) ভক্তিগীতি

120. অতুলপ্রসাদ সেনের ‘জল বলে চল’ গানটি কোন ধরনের গান?
(a) গজল
(b) হাস্যরসাত্মক গান
(c) ঋতুসংগীত
(d) স্বদেশী সংগীত
উত্তর: (a) গজল

121. কাজী নজরুল ইসলাম বাংলা গানের ইতিহাসে কিভাবে অবদান রেখেছিলেন?
(a) রচনা করেছেন ১,০০০টি গান
(b) ১৯৪২ সালে বেতার অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন
(c) ১৯২৮ থেকে ১৯৪২ সাল পর্যন্ত প্রায় ৩,২৪৯টি গান রচনা করেছেন
(d) রবীন্দ্রনাথের পর বাংলা গানের দিপরিবর্তনের জন্য অবদান রেখেছেন
উত্তর: (c) ১৯২৮ থেকে ১৯৪২ সাল পর্যন্ত প্রায় ৩,২৪৯টি গান রচনা করেছেন

122. কাজী নজরুল ইসলামের কোন গানটি ঋতুসংগীতের উদাহরণ?
(a) ‘মোর প্রিয়া হবে এসো রানি’
(b) ‘হৈমন্তিকা এসো এসো’
(c) ‘এসো শারদপ্রাতের পথিক’
(d) ‘আমি চিরতরে দূরে চলে যাবো’
উত্তর: (b) ‘হৈমন্তিকা এসো এসো’

123. কাজী নজরুল ইসলামের কোন গানটি ‘রাগাশ্রয়ী’ গানের উদাহরণ?
(a) ‘মোর প্রিয়া হবে এসো রানি’
(b) ‘বাগিচায় বুলবুলি তুই’
(c) ‘ভোরের হাওয়া এলে’
(d) ‘শ্রীকৃষ্ণ নাম মোর জপমালা’
উত্তর: (c) ‘ভোরের হাওয়া এলে’

124. কাজী নজরুল ইসলামের কোন গানে আরবি-ফারসি শব্দ ব্যবহৃত হয়েছে?
(a) ‘আমি ভাই খ্যাপা বাউল’
(b) ‘বাগিচায় বুলবুলি তুই’
(c) ‘জয় বাণী বিদ্যাদায়িনী’
(d) ‘ধ্বনি তুলিল প্রভাতে’
উত্তর: (b) ‘বাগিচায় বুলবুলি তুই’

125. কাজী নজরুল ইসলামের কোন গানটি ইসলামি ভক্তিগীতির উদাহরণ?
(a) ‘বাগিচায় বুলবুলি তুই’
(b) ‘রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’
(c) ‘শ্রীকৃষ্ণ নাম মোর জপমালা’
(d) ‘সিন্ধুবাদের সং’
উত্তর: (b) ‘রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’

126. কাজী নজরুল ইসলামের কোন গানটি লোকসংগীতের উদাহরণ?
(a) ‘ঊর্ধ্বগগনে বাজে মাদল’
(b) ‘তেপান্তরের মাঠে’
(c) ‘কারার ঐ লৌহকপাট’
(d) ‘সিন্ধুবাদের সং’
উত্তর: (b) ‘তেপান্তরের মাঠে’

127. কাজী নজরুল ইসলামের কোন গানটি হাস্যরসাত্মক?
(a) ‘আমি ভাই খ্যাপা বাউল’
(b) ‘পিঁয়াজ বন্দনা’
(c) ‘তোমারই জেলে পালিছ ঠেলে’
(d) ‘সারাদিন পিটি কার দালানের ছাদ’
উত্তর: (b) ‘পিঁয়াজ বন্দনা’

128. কাজী নজরুল ইসলামের কোন গানটি স্বদেশি সংগীতের উদাহরণ?
(a) ‘কারার ঐ লৌহকপাট’
(b) ‘মোর প্রিয়া হবে এসো রানি’
(c) ‘দূর দ্বীপবাসিনী’
(d) ‘নমো নটরাজ এ নাটদেউলে’
উত্তর: (a) ‘কারার ঐ লৌহকপাট’

129. কাজী নজরুল ইসলাম কেমন গজল রচনা করেছেন?
(a) ‘মোমের পুতুল মমীর দেশের মেয়ে’
(b) ‘বাগিচায় বুলবুলি তুই’
(c) ‘পরী জাফরানী ঘাঘরী’
(d) ‘ইসলামের ওই সওদা লয়ে এল নবীন সওদাগর’
উত্তর: (b) ‘বাগিচায় বুলবুলি তুই’

130. কাজী নজরুল ইসলাম কতটি নতুন তালের গান সৃষ্টি করেছেন?
(a) ১০টি
(b) ৩টি
(c) ৫টি
(d) বেশ কিছু নতুন তালের গান সৃষ্টি করেছেন
উত্তর: (d) বেশ কিছু নতুন তালের গান সৃষ্টি করেছেন

131. কাজী নজরুল ইসলামের কিভাবে বাংলা গানের দিপরিবর্তনে ভূমিকা ছিল?
(a) একদিক থেকে রাগাশ্রয়ী গানের মাধ্যমে
(b) নিজের লেখা গজল দ্বারা
(c) বৈচিত্র্যপূর্ণ গানের সৃষ্টির মাধ্যমে
(d) মুসলিম গান রচনার মাধ্যমে
উত্তর: (c) বৈচিত্র্যপূর্ণ গানের সৃষ্টির মাধ্যমে

132. কাজী নজরুল ইসলাম কতটি গান রচনা করেছিলেন?
(a) ২০০০
(b) ৩২৪৯
(c) ১০০০
(d) ১৫০০
উত্তর: (b) ৩২৪৯

133. কাজী নজরুল ইসলামের গানে কোন বিষয়গুলি প্রধানভাবে আলোচিত হয়েছে?
(a) প্রকৃতি এবং ঋতু
(b) প্রেম এবং প্রকৃতি
(c) যুদ্ধ এবং সংগ্রাম
(d) শিক্ষা এবং সমাজ
উত্তর: (b) প্রেম এবং প্রকৃতি

134. কাজী নজরুল ইসলাম কোন ধরনের গানে ঋতু প্রসঙ্গ উল্লেখ করেছেন?
(a) গান, কবিতা, এবং নাটক
(b) ঋতুসংগীত
(c) ইসলামি গান
(d) হিন্দি গান
উত্তর: (b) ঋতুসংগীত

135. কাজী নজরুল ইসলামের গজল গানগুলো কোন ভাষায় রচিত ছিল?
(a) হিন্দি
(b) ফার্সি
(c) বাংলা
(d) আরবি-ফারসি
উত্তর: (d) আরবি-ফারসি

136. কাজী নজরুল ইসলামের কোন গানটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে, যা বিখ্যাত লোকসংগীত শিল্পী আব্বাসউদ্দিন আহমদের অনুরোধে রচিত হয়?
(a) রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ
(b) বাগিচায় বুলবুলি তুই
(c) শ্রীকৃষ্ণ নাম মোর জপমালা
(d) কারার ঐ লৌহকপাট
উত্তর: (a) রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ

137. কাজী নজরুল ইসলামের কোন গানটি স্বদেশী আন্দোলনকে প্রভাবিত করেছিল?
(a) কারার ঐ লৌহকপাট
(b) মেঘমেদুর বরষায়
(c) সিন্ধুবাদের সং
(d) জল ছল ছল এসো মন্দাকিনী
উত্তর: (a) কারার ঐ লৌহকপাট

138. কাজী নজরুল ইসলামের হিন্দিগান গানের মধ্যে কোনটি উল্লেখযোগ্য?
(a) সুন্দর হো তুম মনমোহন হো
(b) মোমের পুতুল মমীর দেশের মেয়ে
(c) রেশমী রুমালে করবী বাঁধি
(d) শ্রীকৃষ্ণ নাম মোর জপমালা
উত্তর: (a) সুন্দর হো তুম মনমোহন হো

139. কাজী নজরুল ইসলামের সৃষ্ট খেয়াল গানের মধ্যে কোনটি উল্লেখযোগ্য?
(a) আসিলে কে অতিথি
(b) আমি ভাই খ্যাপা বাউল
(c) রঘুকুলপতি রামচন্দ্র
(d) শ্রীকৃষ্ণ নাম মোর জপমালা
উত্তর: (a) আসিলে কে অতিথি

140. কাজী নজরুল ইসলাম কোন ধরনের গান রচনা করেন যা মুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদিত?
(a) ভক্তিগীতি
(b) ইসলামি গান
(c) লোকসংগীত
(d) হাস্যরসাত্মক গান
উত্তর: (b) ইসলামি গান

141. নজরুলের গীতিনাট্যগুলির মধ্যে কোনটি উল্লেখযোগ্য নয়?
(a) আলেয়া (b) মধুমালা (c) বনের বেদে (d) শারদ শ্রী
উত্তর: (d) শারদ শ্রী

142. নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে চলচ্চিত্র পরিচালকের ভূমিকা নিয়েছিলেন?
(a) ধ্রুব (b) পাতালপুরী (c) চৌরলী (d) বিদ্যাপতি
উত্তর: (c) চৌরলী

143. মুকুন্দদাসের লেখা কোন পালাটি স্বদেশী আন্দোলনের সঙ্গে সম্পর্কিত?
(a) পল্লিসেবা (b) মাতৃপূজা (c) ব্রহ্মচারিণী (d) সমাজ ও পথ
উত্তর: (b) মাতৃপূজা

144. মুকুন্দদাস কোন শাস্ত্রে দীক্ষিত ছিলেন?
(a) সংগীত (b) বৈদিক (c) বৈয়বধর্ম (d) নৃত্য
উত্তর: (c) বৈয়বধর্ম

145. দিলীপ কুমার রায় প্রাচ্য ও পাশ্চাত্য সংগীতের সাদৃশ্য আবিষ্কার করেন কোন অঞ্চলের সংগীতের সঙ্গে?
(a) লাতিন (b) ইউরোপীয় (c) আওনিয়ান, ডোরিয়ান (d) সেল্টিক
উত্তর: (c) আওনিয়ান, ডোরিয়ান

146. রাগপ্রধান গান’ কে সৃষ্টি করেছেন?
(a) মৃণালকান্তি ঘোষ (b) সুরেশচন্দ্র চক্রবর্তী
(c) কাজী নজরুল (d) শচীনদেব বর্মন
উত্তর: (b) সুরেশচন্দ্র চক্রবর্তী

147. কোন গানটি মুকুন্দদাসের বিখ্যাত সংগীতের মধ্যে অন্তর্ভুক্ত?
(a) ছেড়ে দাও কাচের চুড়ি (b) আমি গাইব কি আর শুনবে কে
(c) বান এসেছে মরা গাঙে (d) সবকটি
উত্তর: (d) সবকটি

148. বাংলা গান ইতিহাসের চিরস্থায়ী আসন কে পেয়েছেন?
(a) মুকুন্দদাস (b) নজরুল ইসলাম
(c) দিলীপ কুমার রায় (d) শচীনদেব বর্মন
উত্তর: (b) নজরুল ইসলাম

149. কোন চলচ্চিত্রে নজরুল ইসলাম চিত্রনাট্যকারের ভূমিকা পালন করেছেন?
(a) বিদ্যাপতি (b) ধূপছায়া (c) নন্দিনী (d) পাতালপুরী
উত্তর: (b) ধূপছায়া

150. কোন বছর থেকে রেডিয়ো ক্রমবর্ধমান জনপ্রিয়তা পেতে শুরু করে?
(a) ১৯৩১ (b) ১৯৩৭ (c) ১৯২৮ (d) ১৯৪২
উত্তর: (a) ১৯৩১

বাংলা গানের ইতিহাস MCQ Question Answer 

Class 12 3rd Semester 3

151. বাংলা আধুনিক গানের সূচনা মূলত কবে থেকে ধরা হয়?
(a) বিংশ শতকের শেষভাগে
(b) একবিংশ শতকের শুরুতে
(c) উনিশ শতকের মাঝামাঝি
(d) তিরিশের দশক থেকে
উত্তর: (d) তিরিশের দশক থেকে

152. তিরিশের দশকের আগে বাংলা গানে কোনটি দেখা যায়নি?
(a) কণ্ঠশিল্পী ও যন্ত্রানুষঙ্গ
(b) গীতিকার ও সুরকারের আলাদা অস্তিত্ব
(c) জনপ্রিয় গানের উৎপত্তি
(d) বিদেশি বাদ্যযন্ত্রের ব্যবহার
উত্তর: (b) গীতিকার ও সুরকারের আলাদা অস্তিত্ব

153. বাংলা আধুনিক গানের ধারায় কোনটি লক্ষণীয় ছিল?
(a) সম্পূর্ণ লোকসংগীতের আধিপত্য
(b) ক্লাসিক্যাল ধারার একমাত্রিকতা
(c) ঐতিহ্যের মন্দন ও নতুনকে আবাহন
(d) শুধুমাত্র পাশ্চাত্য প্রভাব
উত্তর: (c) ঐতিহ্যের মন্দন ও নতুনকে আবাহন

154. বাংলা আধুনিক গানের যন্ত্রানুষঙ্গে কোন বিদেশি যন্ত্রটি ব্যবহৃত হয়?
(a) এসরাজ
(b) বাঁশি
(c) ক্লারিওনেট
(d) তবলা
উত্তর: (c) ক্লারিওনেট

155. গণসংগীতের উত্থান ঘটে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে?
(a) কৃষি বিপ্লব ও গ্রামীণ উন্নয়ন
(b) স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক অস্থিরতা
(c) অর্থনৈতিক উন্নয়ন
(d) ধর্মীয় পুনর্জাগরণ
উত্তর: (b) স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক অস্থিরতা

156. গণসংগীত কোন কাব্যিক ধরনে রচিত হতো?
(a) লিমেরিক
(b) সনেট
(c) ব্যালাড
(d) হাইকু
উত্তর: (c) ব্যালাড

157. নিচের কোনটি গণসংগীতের জনপ্রিয় গান নয়?
(a) জাগো দেশবাসী
(b) হেই সামালো
(c) মন দিয়ে শুনো
(d) ঢেউ উঠছে
উত্তর: (c) মন দিয়ে শুনো

158. গণসংগীতের সাংগীতিক কাঠামোকে ঋদ্ধ করেছে—
(a) কেবল পাশ্চাত্য সঙ্গীত
(b) কেবল দেশীয় রাগসঙ্গীত
(c) পাশ্চাত্য ও দেশীয় সংগীতসহ বিভিন্ন প্রাদেশিক লোকসংগীত
(d) শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত
উত্তর: (c) পাশ্চাত্য ও দেশীয় সংগীতসহ বিভিন্ন প্রাদেশিক লোকসংগীত

159. গণসংগীতের বিখ্যাত গীতিকারদের মধ্যে কে ছিলেন না?
(a) হেমাঙ্গ বিশ্বাস
(b) নিবারণ পণ্ডিত
(c) অজয় চক্রবর্তী
(d) সলিল চৌধুরী
উত্তর: (c) অজয় চক্রবর্তী

160. গণনাট্য সংঘের হয়ে গান গাওয়া শিল্পী নন—
(a) দেবব্রত বিশ্বাস
(b) সুচিত্রা মিত্র
(c) হেমন্ত মুখোপাধ্যায়
(d) মান্না দে
উত্তর: (d) মান্না দে

161. গণসংগীতে সলিল চৌধুরীর অন্যতম বিখ্যাত গান কোনটি?
(a) মন শুধু মন ছুঁয়েছে
(b) হেই সামালো
(c) যতদিন তুমি আছো পাশে
(d) আয় খুকু আয়
উত্তর: (b) হেই সামালো

162. ‘রানার’ গানটি লিখেছেন—
(a) সলিল চৌধুরী
(b) সুকান্ত ভট্টাচার্য
(c) সত্যেন্দ্রনাথ দত্ত
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (b) সুকান্ত ভট্টাচার্য

163. হিন্দি চলচ্চিত্রে সলিল চৌধুরীর প্রথম সুরারোপিত ছবি—
(a) হাফটিকিট
(b) মুসাফির
(c) দো বিঘা জমিন
(d) মধুমতী
উত্তর: (c) দো বিঘা জমিন

164. নিচের কোন ছবিতে সলিল চৌধুরী সুরারোপ করেননি?
(a) কিনু গোয়ালার গলি
(b) লালপাথর
(c) হীরক রাজার দেশে
(d) রক্তাক্ত বাংলা
উত্তর: (c) হীরক রাজার দেশে

165. সলিল চৌধুরীর গানে কোন বৈশিষ্ট্যটি লক্ষণীয়?
(a) একমাত্র তবলার ব্যবহার
(b) রবীন্দ্রসঙ্গীতের অনুকরণ
(c) বিভিন্ন সুরধারার সম্মিলন
(d) কেবল বিদেশি যন্ত্রের প্রয়োগ
উত্তর: (c) বিভিন্ন সুরধারার সম্মিলন

166. নিচের কোন গানটি গণসংগীতের অন্তর্ভুক্ত নয়?
(a) মানব না বন্ধনে
(b) আমার প্রতিবাদের ভাষা
(c) হেই সামালো
(d) তুমি রবে নিরবে
উত্তর: (d) তুমি রবে নিরবে

167. গণসংগীতের সঙ্গে যুক্ত ছিলেন না—
(a) অনুশ্রী চক্রবর্তী
(b) প্রতুল মুখোপাধ্যায়
(c) শচীন দেববর্মন
(d) অজিত পান্ডে
উত্তর: (c) শচীন দেববর্মন

168. গণসংগীতে কোরাস গায়নপদ্ধতি প্রয়োগ করেন—
(a) বিনয় রায়
(b) জ্যোতিরিন্দ্র মৈত্র
(c) সলিল চৌধুরী
(d) পরেশ ধর
উত্তর: (c) সলিল চৌধুরী

169. ‘নবজীবনের গান’ কার রচনা?
(a) হেমাঙ্গ বিশ্বাস
(b) প্রবীর মজুমদার
(c) জ্যোতিরিন্দ্র মৈত্র
(d) নিবারণ পণ্ডিত
উত্তর: (c) জ্যোতিরিন্দ্র মৈত্র

170. ‘গাঁয়ের বধু’ গানটির সুরকার কে?
(a) মোহিনী চৌধুরি
(b) সলিল চৌধুরী
(c) বিজন ভট্টাচার্য
(d) অনল চট্টোপাধ্যায়
উত্তর: (b) সলিল চৌধুরী

171. সলিল চৌধুরীর চলচ্চিত্র জগতে সংগীত পরিচালনার সূচনা হয় কোন সালে?
(a) ১৯৫৩
(b) ১৯৪৯
(c) ১৯৫৬
(d) ১৯৫৭
উত্তর: (b) ১৯৪৯

172. দো বিঘা জমিন’ ছবির মাধ্যমে সলিল চৌধুরী হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন কোন সালে?
(a) ১৯৫৮
(b) ১৯৫৩
(c) ১৯৫৬
(d) ১৯৫১
উত্তর: (b) ১৯৫৩

173. সলিল চৌধুরী সুরকার হিসেবে মোট কতটি বাংলা ছবিতে কাজ করেন?
(a) ৫০টি
(b) ৩০টি
(c) ৪০টি
(d) ৭৫টি
উত্তর: (c) ৪০টি

174. সলিল চৌধুরী কতটি হিন্দি ছবিতে সংগীত পরিচালনা করেন?
(a) ৭৫টি
(b) ৭০টি
(c) ৮০টি
(d) ৬৫টি
উত্তর: (a) ৭৫টি

175. সলিল চৌধুরী মোট কতটি মালয়ালম ছবিতে সুর দেন?
(a) ৩০টি
(b) ২৬টি
(c) ২৫টি
(d) ২০টি
উত্তর: (b) ২৬টি

176. বাঁশের কেল্লা’ ছবিটি কোন সালে মুক্তি পায়?
(a) ১৯৫৯
(b) ১৯৫৩
(c) ১৯৬০
(d) ১৯৬৪
উত্তর: (b) ১৯৫৩

177. বাড়ি থেকে পালিয়ে’ ছবিটি কোন সালে মুক্তি পায়?
(a) ১৯৫৭
(b) ১৯৬০
(c) ১৯৫৯
(d) ১৯৫৬
উত্তর: (c) ১৯৫৯

178. গঙ্গা’ ছবির মুক্তির সাল কোনটি?
(a) ১৯৫৮
(b) ১৯৬০
(c) ১৯৬৪
(d) ১৯৭২
উত্তর: (b) ১৯৬০

179. কিনু গোয়ালার গলি’ ছবিটি মুক্তি পায় কোন সালে?
(a) ১৯৬২
(b) ১৯৬৪
(c) ১৯৬০
(d) ১৯৬১
উত্তর: (b) ১৯৬৪

180. রক্তাক্ত বাংলা’ ছবির সংগীত পরিচালক ছিলেন সলিল চৌধুরী। এটি কোন সালে মুক্তি পায়?
(a) ১৯৭২
(b) ১৯৭৭
(c) ১৯৬৪
(d) ১৯৮০
উত্তর: (a) ১৯৭২

181. সলিল চৌধুরী সুরারোপিত ‘আকালের সন্ধানে’ ছবিটি মুক্তি পায় কোন সালে?
(a) ১৯৭২
(b) ১৯৯১
(c) ১৯৮০
(d) ১৯৬৪
উত্তর: (c) ১৯৮০

182. হারানের নাতজামাই’ ছবিটি মুক্তি পায় কবে?
(a) ১৯৯১
(b) ১৯৮০
(c) ১৯৭৭
(d) ১৯৯৪
উত্তর: (a) ১৯৯১

183. জাগতে রহো’ নামক হিন্দি ছবিটি কোন সালে মুক্তি পেয়েছিল?
(a) ১৯৫৬
(b) ১৯৫৭
(c) ১৯৫৮
(d) ১৯৫৯
উত্তর: (a) ১৯৫৬

184. সলিল চৌধুরীর সুরারোপিত হিন্দি ছবি ‘মুসাফির’ কোন সালে মুক্তি পায়?
(a) ১৯৫৬
(b) ১৯৫৮
(c) ১৯৫৭
(d) ১৯৫৯
উত্তর: (c) ১৯৫৭

185. মধুমতী’ ছবিটি মুক্তি পেয়েছিল কোন সালে?
(a) ১৯৫৬
(b) ১৯৫৮
(c) ১৯৬০
(d) ১৯৬২
উত্তর: (b) ১৯৫৮

186. পরখ’ ছবির মুক্তির সাল কোনটি?
(a) ১৯৬০
(b) ১৯৬২
(c) ১৯৫৯
(d) ১৯৬৪
উত্তর: (a) ১৯৬০

187. হাফটিকিট’ ছবিটি মুক্তি পায় কোন সালে?
(a) ১৯৬২
(b) ১৯৬০
(c) ১৯৬৪
(d) ১৯৬৬
উত্তর: (a) ১৯৬২

188. সলিল চৌধুরী সুরারোপিত ‘আনন্দ’ হিন্দি ছবিটি মুক্তি পায় কবে?
(a) ১৯৭১
(b) ১৯৭2
(c) ১৯৭৭
(d) ১৯৬৯
উত্তর: (a) ১৯৭১

189. মৃগয়া’ ছবির মুক্তির সাল কী?
(a) ১৯৭৫
(b) ১৯৭৭
(c) ১৯৭৯
(d) ১৯৮০
উত্তর: (b) ১৯৭৭

190. স্বামী বিবেকানন্দ’ ছবিটি মুক্তি পায় কোন সালে?
(a) ১৯৯১
(b) ১৯৯২
(c) ১৯৯৪
(d) ১৯৯৫
উত্তর: (c) ১৯৯৪

191. সলিল চৌধুরীর সুরে “না মন লাগে না” গানটি কোন শিল্পীর কণ্ঠে গাওয়া হয়েছিল?
(a) সন্ধ্যা মুখোপাধ্যায়
(b) শ্যামল মিত্র
(c) লতা মঙ্গেশকর
(d) সবিতা চৌধুরী
উত্তর: (c) লতা মঙ্গেশকর

192. কোন শিল্পী ‘উজ্জ্বল এক ঝাঁক পায়রা’ গানটি গেয়েছিলেন?
(a) শ্যামল মিত্র
(b) সন্ধ্যা মুখোপাধ্যায়
(c) গীতা দত্ত
(d) আরতি মুখোপাধ্যায়
উত্তর: (b) সন্ধ্যা মুখোপাধ্যায়

193. এনে দে এনে দে ঝুমকা” গানটি কোন শিল্পীর কণ্ঠে গাওয়া হয়েছে?
(a) সন্ধ্যা মুখোপাধ্যায়
(b) মাধুরী চট্টোপাধ্যায়
(c) সবিতা চৌধুরী
(d) প্রতিমা বন্দ্যোপাধ্যায়
উত্তর: (c) সবিতা চৌধুরী

194. ক্যালকাটা ইয়ুথ কয়্যার-এর নেতৃত্ব কে দান করেন?
(a) সলিল চৌধুরী
(b) সত্যজিৎ রায়
(c) রাহুল দেববর্মন
(d) রুমা গুহঠাকুরতা
উত্তর: (d) রুমা গুহঠাকুরতা

195. ক্যালকাটা ইয়ুথ কয়্যার ১৯৭৪ সালে কোন আন্তর্জাতিক উৎসবে প্রথম পুরস্কার লাভ করে?
(a) বার্লিন চলচ্চিত্র উৎসব
(b) কোপেনহেগেন বিশ্ব যুব উৎসব
(c) কান উৎসব
(d) জেনেভা চিত্র উৎসব
উত্তর: (b) কোপেনহেগেন বিশ্ব যুব উৎসব

196. মানুষের গান গাই’ অ্যালবামটি কোন সংগঠনের সৃষ্টি?
(a) ভারতীয় সঙ্গীত একাডেমি
(b) অল ইন্ডিয়া রেডিও
(c) ক্যালকাটা ইয়ুথ কয়্যার
(d) বম্বে ইয়ুথ কয়্যার
উত্তর: (c) ক্যালকাটা ইয়ুথ কয়্যার

197. সলিল চৌধুরী বাংলা আধুনিক গানের ইতিহাসে কোথায় স্থান পান?
(a) এক সাধারণ গীতিকার
(b) কেবলমাত্র সুরকার
(c) বহুমুখী সংগীত প্রতিভা
(d) একমাত্র গায়ক
উত্তর: (c) বহুমুখী সংগীত প্রতিভা

198. তুমি আজ কতদূরে’ গানটির সুরকার কে ছিলেন?
(a) শচীন দেববর্মন
(b) শৈলেশ দত্তগুপ্ত
(c) কমল দাশগুপ্ত
(d) শ্যামল গুপ্ত
উত্তর: (b) শৈলেশ দত্তগুপ্ত

199. শাওন রাতে যদি’ গানটি কাকে অমরত্ব দিয়েছে?
(a) হেমন্ত মুখোপাধ্যায়
(b) মান্না দে
(c) জগন্ময় মিত্র
(d) সলিল চৌধুরী
উত্তর: (c) জগন্ময় মিত্র

200. শচীন দেববর্মনের সংগীত জীবনের সূচনা হয় কোন ছবির মাধ্যমে?
(a) দেবদাস
(b) সুদূরের প্রিয়ে
(c) যখের ধন
(d) চৈতালি
উত্তর: (b) সুদূরের প্রিয়ে

201. শ্রী পার্থ’ এবং ‘শ্রী আনন্দ’ ছদ্মনামে কোন শিল্পী গান লিখতেন?
(a) শ্যামল মিত্র
(b) ধনঞ্জয় ভট্টাচার্য
(c) হেমন্ত মুখোপাধ্যায়
(d) মান্না দে
উত্তর: (b) ধনঞ্জয় ভট্টাচার্য

202. এই মেঘলা দিনে একলা’ গানটি কোন শিল্পীর কণ্ঠে গাওয়া?
(a) হেমন্ত মুখোপাধ্যায়
(b) মান্না দে
(c) ধনঞ্জয় ভট্টাচার্য
(d) শ্যামল মিত্র
উত্তর: (a) হেমন্ত মুখোপাধ্যায়

203. কফি হাউসের সেই আড্ডাটা’ গানটির গায়ক কে?
(a) হেমন্ত মুখোপাধ্যায়
(b) শ্যামল মিত্র
(c) অখিলবন্দু ঘোষ
(d) মান্না দে
উত্তর: (d) মান্না দে

204. স্মৃতি তুমি বেদনার’ গানটি কোন শিল্পীর জনপ্রিয়তা বাড়ায়?
(a) শ্যামল মিত্র
(b) হেমন্ত মুখোপাধ্যায়
(c) ধনঞ্জয় ভট্টাচার্য
(d) মান্না দে
উত্তর: (a) শ্যামল মিত্র

205. লালনফকির’, ‘বৈকুণ্ঠের উইল’ প্রভৃতি ছবিতে গান গাওয়া শিল্পী কে?
(a) হেমন্ত মুখোপাধ্যায়
(b) মান্না দে
(c) ধনঞ্জয় ভট্টাচার্য
(d) শ্যামল মিত্র
উত্তর: (b) মান্না দে

206. সুর্য ডোবার পালা’ গানটি কোন শিল্পীর কণ্ঠে গাওয়া?
(a) শ্যামল মিত্র
(b) অখিলবন্দু ঘোষ
(c) হেমন্ত মুখোপাধ্যায়
(d) ধনঞ্জয় ভট্টাচার্য
উত্তর: (c) হেমন্ত মুখোপাধ্যায়

207. ধনঞ্জয় ভট্টাচার্য মোট কতটি গান লিখেছিলেন?
(a) প্রায় ২০০
(b) প্রায় ৩৫০
(c) প্রায় ৪০০
(d) প্রায় ৫০০
উত্তর: (c) প্রায় ৪০০

208. শ্যামল মিত্র কোন ছবিতে প্রথম নেপথ্য শিল্পী হিসেবে গান গেয়েছিলেন?
(a) বনপলাশীর পদাবলী
(b) সুনন্দার বিয়ে
(c) অমানুষ
(d) আনন্দ আশ্রম
উত্তর: (b) সুনন্দার বিয়ে

209. মান্না দে কাকে শাস্ত্রীয় সংগীতের শিক্ষা গ্রহণ করেছিলেন?
(a) ওস্তাদ আলাউদ্দিন খান
(b) ওস্তাদ আমন আলি খান
(c) ওস্তাদ নিয়াজি খান
(d) ওস্তাদ ফয়জুল হক
উত্তর: (b) ওস্তাদ আমন আলি খান

210. হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম বাংলা ছবির গান কোন ছবিতে?
(a) হারানো সুর
(b) নিমাই সন্ন্যাস
(c) শাপমোচন
(d) সাত পাকে বাঁধা
উত্তর: (b) নিমাই সন্ন্যাস

211. অখিলবন্দু ঘোষের গাওয়া কোন গানটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গ হয়ে উঠেছে?
(a) এই সুন্দর পৃথিবী ছেড়ে
(b) যদি ভুলে যাও মোরে
(c) ও দয়াল, বিচার করো
(d) কফি হাউসের সেই আড্ডাটা
উত্তর: (c) ও দয়াল, বিচার করো

212. নাই চন্দনলেখা শ্রীরাধার চোখে নাই নাই শ্যামরাই’ গানটির মাধ্যমে কোন শিল্পী প্রথম খ্যাতি অর্জন করেন?
(a) নির্মলেন্দু চৌধুরী
(b) মানবেন্দ্র মুখোপাধ্যায়
(c) সন্ধ্যা মুখোপাধ্যায়
(d) আরতি মুখোপাধ্যায়
উত্তর: (b) মানবেন্দ্র মুখোপাধ্যায়

213. লোকভারতী’ নামে সংগীত শিক্ষাকেন্দ্রটি কার প্রতিষ্ঠিত?
(a) মানবেন্দ্র মুখোপাধ্যায়
(b) গীতা দত্ত
(c) নির্মলেন্দু চৌধুরী
(d) সন্ধ্যা মুখোপাধ্যায়
উত্তর: (c) নির্মলেন্দু চৌধুরী

214. গীতা দত্ত কিসের মাধ্যমে প্রথম সংগীতজগতে আত্মপ্রকাশ করেন?
(a) বেতার
(b) লাইভ কনসার্ট
(c) ডিস্ক রেকর্ড
(d) নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে
উত্তর: (d) নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে

215. সন্ধ্যা মুখোপাধ্যায় কোন চলচ্চিত্রের মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করেন?
(a) গল্প হলেও সত্যি
(b) ইন্দিরা
(c) অঞ্জনগড়
(d) বধূবরণ
উত্তর: (c) অঞ্জনগড়

216. আরতি মুখোপাধ্যায়ের প্রথম হিন্দি ছবির নাম কী?
(a) মাসুম
(b) সাহারা
(c) কন্যা
(d) ছুটির ফাঁদে
উত্তর: (b) সাহারা

217. নজরুলগীতিতে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান কোনটি?
(a) তুমি বিনা এ ফাগুন
(b) গাহো নাম অবিরাম
(c) ভালো কইরা বাজাও গো দোতারা
(d) এ গানের প্রজাপতি
উত্তর: (b) গাহো নাম অবিরাম

218. নির্মলেন্দু চৌধুরী কোন পুরস্কারে ভূষিত হন?
(a) বঙ্গবিভূষণ
(b) ফিল্মফেয়ার
(c) পদ্মভূষণ
(d) একাডেমি সম্মান
উত্তর: (c) পদ্মভূষণ

219. টাপুর টুপুর সারা দুপুর’ গানটি কোন শিল্পীর কণ্ঠে জনপ্রিয় হয়?
(a) সন্ধ্যা মুখোপাধ্যায়
(b) গীতা দত্ত
(c) মানবেন্দ্র মুখোপাধ্যায়
(d) আরতি মুখোপাধ্যায়
উত্তর: (d) আরতি মুখোপাধ্যায়

220. এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ গানটি গেয়েছেন—
(a) গীতা দত্ত
(b) সন্ধ্যা মুখোপাধ্যায়
(c) আরতি মুখোপাধ্যায়
(d) মানবেন্দ্র মুখোপাধ্যায়
উত্তর: (a) গীতা দত্ত

221. নির্মলা মিশ্র শৈশবে কার কাছ থেকে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন?
(a) পণ্ডিত রবিশঙ্কর (b) পণ্ডিত ভীমসেন যোশী (c) পণ্ডিত মোহিনীমোহন মিশ্র (d) পণ্ডিত কুমার গন্ধর্ব
উত্তর: (c) পণ্ডিত মোহিনীমোহন মিশ্র

222. নির্মলা মিশ্রের গাওয়া কোন গানটি নয়?
(a) ও তোতা পাখি রে (b) নয়নে কাজল নেই (c) প্রেম একবার এসেছিলো (d) বল তো আরশি তুমি
উত্তর: (c) প্রেম একবার এসেছিলো

223. হৈমন্তী শুক্লার সংগীতগুরু কে ছিলেন?
(a) পণ্ডিত হরিহর শুক্লা (b) পণ্ডিত অজয় চক্রবর্তী (c) পণ্ডিত যশরাজ (d) পণ্ডিত ভীণা দে
উত্তর: (a) পণ্ডিত হরিহর শুক্লা

224. কোন সালে হৈমন্তী শুক্লা বাংলা গানের জগতে প্রবেশ করেন?
(a) ১৯৭০ (b) ১৯৭২ (c) ১৯৭৫ (d) ১৯৮০
উত্তর: (b) ১৯৭২

225. হৈমন্তী শুক্লার প্রথম রেকর্ড হওয়া গানটি কোনটি?
(a) মন বন-পাখি চন্দনা (b) কেন ঘুম ভাঙালে (c) এ তো কান্না নয় আমার (d) সাজানো বন্ধু
উত্তর: (c) এ তো কান্না নয় আমার

226. হৈমন্তী শুক্লা কোন পুরস্কারটি ১৯৮২ সালে লাভ করেন?
(a) ফিল্ম ফেয়ার পুরস্কার (b) পদ্মশ্রী (c) সুরশৃঙ্গার আকাডেমির মিয়া তানসেন পুরস্কার (d) সংগীত নাটক আকাদেমি পুরস্কার
উত্তর: (c) সুরশৃঙ্গার আকাডেমির মিয়া তানসেন পুরস্কার

227. হৈমন্তী শুক্লা কোন পুরস্কারটি ২০০৫ সালে লাভ করেন?
(a) সুরশৃঙ্গার পুরস্কার (b) কলাকার পুরস্কার (c) আনন্দলোক পুরস্কার (d) জাতীয় পুরস্কার
উত্তর: (b) কলাকার পুরস্কার

228. কিশোর কুমারের প্রকৃত নাম কী ছিল?
(a) আশুতোষ গাঙ্গুলি (b) আভাসকুমার গঙ্গোপাধ্যায় (c) আশিসকুমার মিত্র (d) অভিজিৎ রায়
উত্তর: (b) আভাসকুমার গঙ্গোপাধ্যায়

229. কোন ছবিতে কিশোর কুমার প্রথম প্লেব্যাক করেন?
(a) শিকারী (b) জিন্দি (c) নতুন সকাল (d) রূপবান
উত্তর: (b) জিন্দি

230. কিশোর কুমার কোন বছর অভিনয় জীবন শুরু করেন?
(a) ১৯৪৫ (b) ১৯৪৬ (c) ১৯৪৮ (d) ১৯৫০
উত্তর: (b) ১৯৪৬

231. আজ এই দিনটাকে’ গানটি কে গেয়েছিলেন?
(a) লতা মঙ্গেশকর (b) ভূপেন হাজারিকা (c) কিশোর কুমার (d) নির্মলা মিশ্র
উত্তর: (c) কিশোর কুমার

232. ফিল্ম ফেয়ার পুরস্কার কিশোর কুমার কতবার লাভ করেন?
(a) ৫ বার (b) ৬ বার (c) ৭ বার (d) ৮ বার
উত্তর: (d) ৮ বার

233. কোন রাজ্য সরকার কিশোর কুমারের নামে পুরস্কার চালু করেছে?
(a) পশ্চিমবঙ্গ সরকার (b) মহারাষ্ট্র সরকার (c) মধ্যপ্রদেশ সরকার (d) উত্তরপ্রদেশ সরকার
উত্তর: (c) মধ্যপ্রদেশ সরকার

234. ভূপেন হাজারিকা মূলত কোন ভাষার গীতিকার ছিলেন?
(a) বাংলা (b) হিন্দি (c) উর্দু (d) অহমিয়া
উত্তর: (d) অহমিয়া

235. আমি এক যাযাবর’ গানটি কোন গান অবলম্বনে রচিত?
(a) গঙ্গা মোর মা (b) বিস্তীর্ণ পারবে (c) মুই এতি যাযাবর (d) মানুহে মানুহর বাবে
উত্তর: (c) মুই এতি যাযাবর

236. মানুষ মানুষের জন্য’ গানটি মূলত কোন ভাষার গান অবলম্বনে?
(a) বাংলা (b) উর্দু (c) হিন্দি (d) অহমিয়া
উত্তর: (d) অহমিয়া

237. ভূপেন হাজারিকা কোন বছর জাতীয় সেরা সুরকার পুরস্কার পান?
(a) ১৯৭২ (b) ১৯৭৫ (c) ১৯৮০ (d) ১৯৮২
উত্তর: (b) ১৯৭৫

238. ভূপেন হাজারিকাকে সংগীত নাটক আকাদেমি পুরস্কার প্রদান করা হয় কোন সালে?
(a) ১৯৮০ (b) ১৯৮৫ (c) ১৯৮৭ (d) ১৯৯০
উত্তর: (c) ১৯৮৭

239. ভূপেন হাজারিকাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় কোন সালে?
(a) ১৯৯০ (b) ১৯৯১ (c) ১৯৯২ (d) ১৯৯৩
উত্তর: (c) ১৯৯২

240. ভূপেন হাজারিকাকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয় কোন সালে?
(a) ২০১০ (b) ২০১১ (c) ২০১২ (d) ২০১৩
উত্তর: (c) ২০১২

241. ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডটি প্রথম আত্মপ্রকাশ করে কবে?
(a) ১৯৭৫
(b) ১৯৭৬
(c) ১৯৭৮
(d) ১৯৭৯
উত্তর: (b) ১৯৭৬

242. ‘মহীনের ঘোড়াগুলি’-র প্রথম অ্যালবামের নাম কী?
(a) অজানা উড়ন্ত বস্তু
(b) দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি
(c) সংবিগ্ন পাখিকুল ও কলকাতা বিষয়ক গান
(d) করা সময়ের গান
উত্তর: (c) সংবিগ্ন পাখিকুল ও কলকাতা বিষয়ক গান

243. গৌতম চট্টোপাধ্যায় ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের কোন ভূমিকা পালন করেছিলেন?
(a) বেহালা বাদক
(b) প্রধান গীতিকার
(c) দলনেতা
(d) সেতার বাদক
উত্তর: (c) দলনেতা

244. ‘অজানা উড়ন্ত বস্তু’ অ্যালবামটি কোন সালে প্রকাশিত হয়?
(a) ১৯৭৬
(b) ১৯৭৭
(c) ১৯৭৮
(d) ১৯৭৯
উত্তর: (c) ১৯৭৮

245. ‘নগর ফিলোমেল’ ব্যান্ডটি কাদের প্রচেষ্টায় গঠিত হয়েছিল?
(a) গৌতম ও প্রদীপ
(b) ইন্দ্রনীল ও ইন্দ্রজিৎ সেন
(c) নীল ও সুব্রত
(d) তপেশ ও তাপস
উত্তর: (b) ইন্দ্রনীল ও ইন্দ্রজিৎ সেন

246. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা পেতে শুরু করে কোন দশকে?
(a) ষাটের দশক
(b) পঞ্চাশের দশক
(c) সত্তরের দশক
(d) আশির দশক
উত্তর: (c) সত্তরের দশক

247. ‘মহীনের ঘোড়াগুলি’-র গানগুলিতে উঠে এসেছে নিচের কোন বিষয়টি?
(a) পৌরাণিক কাহিনি
(b) উচ্চবিত্ত জীবনযাত্রা
(c) সমাজ ও রাজনৈতিক সমস্যা
(d) বিদেশি সংগীতের অনুকরণ
উত্তর: (c) সমাজ ও রাজনৈতিক সমস্যা

248. ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডটি কোন ধরনের গানের সঙ্গে তুলনা করা যেতে পারে?
(a) গীতি নাট্য
(b) লোকগান
(c) জীবনমুখী গান
(d) রবীন্দ্রসংগীত
উত্তর: (c) জীবনমুখী গান

249. ১৯৯৫ সালে ‘মহীনের ঘোড়াগুলি’-র কোন অ্যালবামটি প্রকাশ পায়?
(a) মারা
(b) খ্যাপার গান
(c) আবার বছর কুড়ি পরে
(d) গৌতম
উত্তর: (c) আবার বছর কুড়ি পরে

250. সাতের দশকে বাংলা সিনেমার গানের স্বর্ণযুগ ধীরে ধীরে কিসের কারণে স্তিমিত হতে থাকে?
(a) নতুন প্রযুক্তির আগমন
(b) দর্শকের উৎসাহের অভাব
(c) সময়ের আত্মার সঠিক প্রতিফলন ঘটাতে না পারা
(d) বিদেশি সিনেমার প্রভাবে
উত্তর: (c) সময়ের আত্মার সঠিক প্রতিফলন ঘটাতে না পারা

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার

বাংলা গানের ইতিহাস প্রশ্ন উত্তর 

Class 12 3rd Semester

Bangla Ganer Itihas MCQ

251. ‘রিমেক’ বাংলা গান প্রথম জনপ্রিয় হতে শুরু করে কোন দশকে?
(a) ষাটের দশক
(b) আশির দশক
(c) সত্তরের দশক
(d) নব্বইয়ের দশক
উত্তর: (d) নব্বইয়ের দশক

252. নিচের কোন শিল্পী বিজ্ঞাপনী গানের জন্য বিশেষভাবে পরিচিত?
(a) প্রতুল মুখোপাধ্যায়
(b) শ্রাবন্তী মজুমদার
(c) ইন্দ্রনীল সেন
(d) অমিত দত্ত
উত্তর: (b) শ্রাবন্তী মজুমদার

253. গৌতম চট্টোপাধ্যায়ের লাইভ অনুষ্ঠানের রেকর্ডিং দিয়ে তৈরি অ্যালবামটির নাম কী?
(a) মারা
(b) খ্যাপার গান
(c) গৌতম
(d) করা সময়ের গান
উত্তর: (c) গৌতম

254. ‘নগর ফিলোমেল’ ব্যান্ডের কোন গানটি জনপ্রিয় হয়েছিল?
(a) খ্যাপার গান
(b) সাইকেল
(c) বছর কুড়ি পরে
(d) জ্যোৎস্না
উত্তর: (b) সাইকেল

255. বাংলা ব্যান্ডের আদর্শ হিসেবে কার গানগুলিকে ধরা হত?
(a) বব মার্লে
(b) এলভিস প্রিসলি
(c) বব ডিলান
(d) এল্টন জন
উত্তর: (c) বব ডিলান

256. নব্বইয়ের দশকে বাংলা সংস্কৃতিচর্চা কিসের কারণে ক্লান্ত হয়ে পড়ে?
(a) বেকারত্ব
(b) রাজনৈতিক গৃহযুদ্ধ
(c) অতিরিক্ত ধর্মীয় চাপ
(d) ভোগবাদী বাজার সংস্কৃতির আগ্রাসন
উত্তর: (d) ভোগবাদী বাজার সংস্কৃতির আগ্রাসন

257. ‘মহীনের ঘোড়াগুলি’ পুনরায় কোন দশকে শ্রোতাদের সামনে আসে?
(a) আশির দশক
(b) নব্বইয়ের দশক
(c) দু’হাজার দশক
(d) ২০০৫ সাল
উত্তর: (b) নব্বইয়ের দশক

258. প্রতুল মুখোপাধ্যায়ের গান কাদের বেশি প্রভাবিত করত?
(a) গ্রামবাংলার কৃষকরা
(b) কলকাতার বুদ্ধিজীবী ও তরুণরা
(c) বিদেশি দর্শক
(d) উচ্চবিত্ত পরিবার
উত্তর: (b) কলকাতার বুদ্ধিজীবী ও তরুণরা

259. নিচের কোন শিল্পী সরাসরি বাংলা গানের সঙ্গে যুক্ত না থেকেও প্রভাব ফেলেছিলেন?
(a) প্রদীপ চট্টোপাধ্যায়
(b) কার্লটন কিটো
(c) ইন্দ্রনীল সেন
(d) তপেশ বন্দ্যোপাধ্যায়
উত্তর: (b) কার্লটন কিটো

260. বাংলা গানের ‘জিংগল’ বা বিজ্ঞাপনী গান প্রথম কোন মাধ্যমে প্রচারিত হয়?
(a) দূরদর্শন
(b) ইউটিউব
(c) রেডিও
(d) সিডি
উত্তর: (c) রেডিও

261. সুমন চট্টোপাধ্যায়ের কোন অ্যালবাম বাংলা গানে নতুন যুগের সূচনা করেছিল?
(a) ব’সে আঁকো
(b) তোমাকে চাই
(c) গানওলা
(d) ইচ্ছে হলো
উত্তর: (b) তোমাকে চাই

262. সুমন চট্টোপাধ্যায় কোন তিনটি ভূমিকা একসঙ্গে পালন করেছিলেন?
(a) গায়ক, অভিনেতা, গীতিকার
(b) গীতিকার, সুরকার, গায়ক
(c) গায়ক, সুরকার, অভিনেতা
(d) গীতিকার, অভিনেতা, সুরকার
উত্তর: (b) গীতিকার, সুরকার, গায়ক

263. ‘তোমাকে চাই’ গানে সুমন চট্টোপাধ্যায়ের যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়, তা কী?
(a) গানের গীতিকার ভিন্ন ছিল
(b) সুমন নিজেই গীতিকার, সুরকার এবং গায়ক ছিলেন
(c) গানে রবীন্দ্রসংগীতের প্রভাব ছিল
(d) গানের সুর ছিল পাশ্চাত্য ধাঁচের
উত্তর: (b) সুমন নিজেই গীতিকার, সুরকার এবং গায়ক ছিলেন

264. সুমন চট্টোপাধ্যায়ের কোন গানগুলিতে বাংলা লোকগানের প্রভাব লক্ষ্য করা যায়?
(a) প্রাতঃকাল সূর্য ওঠে
(b) খাতা দেখে গান গেও না, প্রতিদিন সূর্য ওঠে
(c) জানালা খোল, মেঘলা আকাশ
(d) তোমাকে চাই, ব’সে আঁকো
উত্তর: (b) খাতা দেখে গান গেও না, প্রতিদিন সূর্য ওঠে

265. সুমন চট্টোপাধ্যায়ের কোন অ্যালবামটি ১৯৯৩ সালে প্রকাশিত হয়েছিল?
(a) তোমাকে চাই
(b) ব’সে আঁকো
(c) ঘুমাও বাউন্ডুলে
(d) জাতিস্মর
উত্তর: (b) ব’সে আঁকো

266. নচিকেতা চক্রবর্তী কোন দশকে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন?
(a) ৭০-এর দশক
(b) ৮০-এর দশক
(c) ৯০-এর দশক
(d) ২০০০-এর দশক
উত্তর: (b) ৮০-এর দশক

267. নচিকেতা চক্রবর্তীর গানে কোন দুটি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে?
(a) প্রেম ও জীবন
(b) মানবতা ও মানবিক মূল্যবোধ
(c) স্বাধীনতা ও দেশপ্রেম
(d) প্রকৃতি ও পরিবেশ
উত্তর: (b) মানবতা ও মানবিক মূল্যবোধ

268. নচিকেতা চক্রবর্তীর কোন অ্যালবামটি ‘জীবনমুখী গান’ হিসেবে পরিচিত?
(a) এই বেশ ভালো আছি
(b) কে যায়
(c) চল্ যাবো তোকে নিয়ে
(d) জীবনমুখী গান
উত্তর: (d) জীবনমুখী গান

269. বাংলা গানের ইতিহাসে ‘ফিউশন মিউজিক’ ধারাটি কে শুরু করেছিলেন?
(a) সুমন চট্টোপাধ্যায়
(b) রবিশংকর
(c) নচিকেতা চক্রবর্তী
(d) অঞ্জন দত্ত
উত্তর: (b) রবিশংকর

270. ‘ফিউশন মিউজিক’ ধারায় রবিশংকর কার সাথে কাজ করেছেন?
(a) পিটার গ্লাস
(b) রামনাথ
(c) মেনুহিন
(d) জনি ক্যাল
উত্তর: (c) মেনুহিন

271. সুমন চট্টোপাধ্যায়ের গানগুলির মধ্যে কোন অ্যালবামে বাংলাগানের সঙ্গে লোকগানের যোগফল বেশি ছিল?
(a) ইচ্ছে হলো
(b) গানওলা
(c) জাতিস্মর
(d) তোমাকে চাই
উত্তর: (d) তোমাকে চাই

272. নচিকেতা চক্রবর্তীর ‘এই বেশ ভালো আছি’ গানটি কী সম্পর্কে আলোচনা করে?
(a) প্রেমের কথা
(b) জীবনের প্রতিকূলতা
(c) দেশের মুক্তির গান
(d) পরিবেশ সচেতনতা
উত্তর: (b) জীবনের প্রতিকূলতা

273. সুমন চট্টোপাধ্যায় কোন সংগীত ধরনের সাথে বাংলা লোকগানকে মেলানোর জন্য পরিচিত?
(a) হিপ হপ
(b) ফিউশন
(c) পপ
(d) রক
উত্তর: (b) ফিউশন

274. ১৯৯৮ সালে সুমন চট্টোপাধ্যায় কোন অ্যালবামটি প্রকাশ করেছিলেন?
(a) গানওলা
(b) ইচ্ছে হলো
(c) ব’সে আঁকো
(d) জাতিস্মর
উত্তর: (a) গানওলা

275. ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডটি কোন ধরনের সংগীত সৃষ্টি করেছিল?
(a) রক এবং পপ
(b) সাইকেডেলিক রক
(c) বাংলা লোকসংগীত
(d) ফিউশন মিউজিক
উত্তর: (b) সাইকেডেলিক রক

276. নচিকেতা চক্রবর্তীর ‘কে যায়’ গানটির মূল বিষয়বস্তু কী?
(a) মানুষের মনের আকাঙ্ক্ষা
(b) পৃথিবীর সৌন্দর্য
(c) সমাজে অসাম্য
(d) মানুষের যন্ত্রণার কথা
উত্তর: (d) মানুষের যন্ত্রণার কথা

277. ‘রবিশংকর’ কিভাবে ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে পাশ্চাত্য সংগীতের সাথে মিলিয়ে নতুন ধারার সৃষ্টি করেছিলেন?
(a) পপ সংগীতের মাধ্যমে
(b) ফিউশন মিউজিকের মাধ্যমে
(c) গানের সুর পরিবর্তন করে
(d) লোকগানের সঙ্গে আধুনিক গান মিশিয়ে
উত্তর: (b) ফিউশন মিউজিকের মাধ্যমে

278. ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের পরবর্তী প্রজন্মের মধ্যে কোন নতুন ব্যান্ড গুলি তৈরি হয়েছে?
(a) লক্ষ্মীছাড়া, চন্দ্রবিন্দু, ভূমি
(b) হাই, শিবা, ইনফিউশন
(c) ফসিলস্, কালপুরুষ, শহর
(d) কাঠগড়া, ফিউশন, মেলা
উত্তর: (a) লক্ষ্মীছাড়া, চন্দ্রবিন্দু, ভূমি

279. সুমন চট্টোপাধ্যায়ের ‘জাতিস্মর’ অ্যালবামে কোন ধরনের সংগীত শোনা যায়?
(a) লোকগান
(b) ফিউশন মিউজিক
(c) রক
(d) রবীন্দ্রসংগীত
উত্তর: (b) ফিউশন মিউজিক

280. সুমন চট্টোপাধ্যায়ের গানগুলি কোন ধরনের শ্রোতার কাছে জনপ্রিয়তা পেয়েছে?
(a) শহরের শ্রোতা
(b) গ্রামের শ্রোতা
(c) তরুণ ও যুব শ্রোতা
(d) বৃদ্ধ শ্রোতা
উত্তর: (c) তরুণ ও যুব শ্রোতা

281. মানবেন্দ্র মুখোপাধ্যায় ‘পদ্মশ্রী’ পুরস্কার লাভ করেন কোন সালে?
(a) ১৯৬৯
(b) ১৯৭১
(c) ১৯৭৪
(d) ২০০৫
উত্তর: (b) ১৯৭১

282. শচীন দেববর্মন ‘পদ্মশ্রী’ উপাধি লাভ করেন কোন সালে?
(a) ১৯৫৮
(b) ১৯৬৯
(c) ১৯৭০
(d) ১৯৭৪
উত্তর: (b) ১৯৬৯

283. মানবেন্দ্র মুখোপাধ্যায় ‘পদ্মভূষণ’ পুরস্কার লাভ করেন কোন সালে?
(a) ১৯৭১
(b) ২০০৫
(c) ২০০৭
(d) ১৯৮৩
উত্তর: (b) ২০০৫

284. শচীন দেববর্মন ‘সেরা পুরুষ গায়কের জাতীয় পুরস্কার’ লাভ করেন কোন সালে?
(a) ১৯৫৮
(b) ১৯৭০
(c) ১৯৭৪
(d) ১৯৬5
উত্তর: (b) ১৯৭০

285. মানবেন্দ্র মুখোপাধ্যায় ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার লাভ করেন কোন সালে?
(a) ২০০৫
(b) ২০০৭
(c) ২০১১
(d) ১৯৯9
উত্তর: (b) ২০০৭

286. শচীন দেববর্মন ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালকের জাতীয় পুরস্কার’ লাভ করেন কোন সালে?
(a) ১৯৭০ (b) ১৯৭৪ (c) ১৯৭৮ (d) ১৯৬৫
উত্তর: (b) ১৯৭৪

287. মানবেন্দ্র মুখোপাধ্যায় ‘বঙ্গবিভূষণ’ সম্মান লাভ করেন কোন সালে?
(a) ২০০০ (b) ২০০৫ (c) ২০১১ (d) ২০০৮
উত্তর: (c) ২০১১

288. শচীন দেববর্মন ‘এশিয়া ফিল্ম সোসাইটি পুরস্কার’ লাভ করেন কোন সালে?
(a) ১৯৫৮
(b) ১৯৬৯
(c) ১৯৭৫
(d) ১৯৬৫
উত্তর: (a) ১৯৫৮

289. মানবেন্দ্র মুখোপাধ্যায় ‘মণি আর মানিক’ ছবির সংগীত পরিচালনা করেন কোন সালে?
(a) ১৯৫৩
(b) ১৯৫৪
(c) ১৯৬০
(d) ১৯৭১
উত্তর: (b) ১৯৫৪

290. শচীন দেববর্মন ‘সুদূরের প্রিয়ে’ ছবির সংগীত পরিচালনা করেন কোন সালে?
(a) ১৯৩৫
(b) ১৯৪০
(c) ১৯৪৫
(d) ১৯৫০
উত্তর: (a) ১৯৩৫

291. মানবেন্দ্র মুখোপাধ্যায় ‘ধূলার ধরণী’ ছবির সংগীত পরিচালনা করেন কোন সালে?
(a) ১৯৫২ (b) ১৯৫৩ (c) ১৯৫৪ (d) ১৯৫৫
উত্তর: (c) ১৯৫৪

292. শচীন দেববর্মন ‘বরণে গন্ধে ছন্দে গীতিতে’ গানটি কবে গেয়েছিলেন?
(a) ১৯৪০ (b) ১৯৪৫ (c) ১৯৫০ (d) ১৯৬০
উত্তর: (b) ১৯৪৫

293. মানবেন্দ্র মুখোপাধ্যায় ‘ইন্দিরা’ ছবির সংগীত পরিচালনা করেন কোন সালে?
(a) ১৯৭১ (b) ১৯৮৩ (c) ১৯৭৪ (d) ১৯৬9
উত্তর: (b) ১৯৮৩

294. শচীন দেববর্মন ‘পদ্মার ঢেউ রে’ গানটি গেয়েছিলেন কোন সালে?
(a) ১৯৪৫ (b) ১৯৫৫ (c) ১৯৬০ (d) ১৯৭০
উত্তর: (a) ১৯৪৫

295. মানবেন্দ্র মুখোপাধ্যায় ‘ময়ূরকণ্ঠী রাতের নীলে’ গানটি কবে গেয়েছিলেন?
(a) ১৯৫৪ (b) ১৯৫৫ (c) ১৯৫৭ (d) ১৯৬০
উত্তর: (a) ১৯৫৪

296. শচীন দেববর্মন ‘আমি টাকডুম টাকডুম বাজাই’ গানটি গেয়েছিলেন কোন সালে?
(a) ১৯৪৫ (b) ১৯৪৮ (c) ১৯৫২ (d) ১৯৫৫
উত্তর: (b) ১৯৪৮

297. মানবেন্দ্র মুখোপাধ্যায় ‘ঘুমায়ো না সহেলি গো’ গানটি কবে গেয়েছিলেন?
(a) ১৯৫৩ (b) ১৯৫৪ (c) ১৯৫৫ (d) ১৯৫৬
উত্তর: (a) ১৯৫৩

298. শচীন দেববর্মন ‘শুন গো দখিন হাওয়া’ গানটি কবে গেয়েছিলেন?
(a) ১৯৪৫ (b) ১৯৪০ (c) ১৯৩৮ (d) ১৯৪২
উত্তর: (a) ১৯৪৫

299. মানবেন্দ্র মুখোপাধ্যায় ‘আমি পারিনি, বুঝতে পারিনি’ গানটি কবে প্রকাশিত হয়?
(a) ১৯৫৪ (b) ১৯৫৫ (c) ১৯৫৭ (d) ১৯৬০
উত্তর: (b) ১৯৫৫

300. শচীন দেববর্মন ‘তোমারেই আমি চাহিয়াছি প্রিয়’ গানটি গেয়েছিলেন কোন সালে?
(a) ১৯৩৫ (b) ১৯৪০ (c) ১৯৪৫ (d) ১৯৫0
উত্তর: (c) ১৯৪৫

বাংলাগানের ইতিহাস অধ্যায়টি থেকে বিভিন্ন গানের ধারা, রচয়িতা এবং ঐতিহাসিক তথ্য সম্পর্কিত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাই নিচের MCQ গুলি ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সহজ হবে। নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে নিজের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলতে হবে ।

SOURCE-EDT

©Kamaleshforeducation.in (2023)

 

error: Content is protected !!
Scroll to Top