

পঞ্চম শ্রেণির ভাষাপাঠ
অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর
দ্বিতীয় অধ্যায় ‘শব্দ ও পদ’ (১১ – ৭৭ পৃষ্ঠা) থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
১. প্রশ্ন: শব্দ কাকে বলে?
✅ উত্তর: এক বা একাধিক অর্থপূর্ণ বর্ণের মিলনকে শব্দ বলে।
২. প্রশ্ন: পদ কাকে বলে?
✅ উত্তর: বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে।
৩. প্রশ্ন: বিভক্তি কাকে বলে?
✅ উত্তর: যে সব বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, তাদের বিভক্তি বলে।
৪. প্রশ্ন: শব্দ ও পদের মধ্যে প্রধান পার্থক্য কী?
✅ উত্তর: শব্দ হলো অর্থপূর্ণ বর্ণসমর্ষ্টি, আর পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ।
৫. প্রশ্ন: পদ প্রধানত কত প্রকার?
✅ উত্তর: পদ প্রধানত পাঁচ প্রকার— বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া।
৬. প্রশ্ন: বিশেষ্য পদ কাকে বলে?
✅ উত্তর: যে পদের দ্বারা কোনো কিছুর নাম (ব্যক্তি, বস্তু, স্থান, জাতি ইত্যাদি) বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে।
৭. প্রশ্ন: বিশেষণ পদ কাকে বলে?
✅ উত্তর: যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে।
৮. প্রশ্ন: সর্বনাম পদ কাকে বলে?
✅ উত্তর: বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে।
৯. প্রশ্ন: অব্যয় পদ কাকে বলে?
✅ উত্তর: যার কোনো ব্যয় বা পরিবর্তন নেই অর্থাৎ লিঙ্গ, বচন বা বিভক্তি ভেদে যে পদের রূপ বদলায় না।
১০. প্রশ্ন: ক্রিয়া পদ কাকে বলে?
✅ উত্তর: যে পদের দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ক্রিয়া পদ কাকে বলে ।
১১. প্রশ্ন: ধাতু কাকে বলে?
✅ উত্তর: ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে।
১২. প্রশ্ন: মৌলিক শব্দ কাকে বলে?
✅ উত্তর: যেসব শব্দকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না (যেমন: মা, হাত)।
১৩. প্রশ্ন: সাধিত শব্দ কাকে বলে?
✅ উত্তর: মৌলিক শব্দের সঙ্গে প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় (যেমন: চলন্ত, প্রহার)।
১৪. প্রশ্ন: ধন্যাত্মক শব্দ কাকে বলে?
✅ উত্তর: কোনো বাস্তব ধ্বনি বা অনুভূতির অনুকরণে তৈরি শব্দকে
ধন্যাত্মক শব্দ কাকে বলে (যেমন: ঝমঝম, খিলখিল)।
১৫. প্রশ্ন: শব্দদ্বৈত কাকে বলে?
✅ উত্তর: একই শব্দ পরপর দুবার বসে যখন বিশেষ অর্থ প্রকাশ করে তাকে শব্দদ্বৈত বলে ।
(যেমন: বড় বড়)।
১৬. প্রশ্ন: অনুকার শব্দ কাকে বলে?
✅ উত্তর: মূল শব্দের অনুকরণে বা সহচর হিসেবে ব্যবহৃত অর্থহীন শব্দ (যেমন: জল-টল, চা-টা)।
১৭. প্রশ্ন: সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে?
✅ উত্তর: যে পদের দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা গ্রন্থের নাম বোঝায় (যেমন: হিমালয়, রবীন্দ্রনাথ)।
১৮. প্রশ্ন: জাতিবাচক বিশেষ্য কাকে বলে?
✅ উত্তর: যে পদের দ্বারা একজাতীয় প্রাণী বা বস্তুকে বোঝায় (যেমন: মানষু, পাখি, নদী)।
১৯. প্রশ্ন: বস্তুবাচক বিশেষ্যের উদাহরণ দাও।
✅ উত্তর: লোহা, জল, মাটি।
২০. প্রশ্ন: গুণবাচক বিশেষ্য কাকে বলে?
✅ উত্তর: যে পদের দ্বারা কোনো গুণের নাম বোঝায় (যেমন: দয়া, সততা)।
২১. প্রশ্ন: ভাববাচক বিশেষ্য কাকে বলে?
✅ উত্তর: যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায় (যেমন: ভোজন, শয়ন)।
২২. প্রশ্ন: ‘খুব ভালো ছেলে’— এখানে ‘খুব’ কোন পদ?
✅ উত্তর: বিশেষণের বিশেষণ।
২৩. প্রশ্ন: ক্রিয়া বিশেষণ কাকে বলে?
✅ উত্তর: যে পদ ক্রিয়ার ধরন বা প্রকৃতি বোঝায় (যেমন: দ্রুত দৌড়ানো)।
২৪. প্রশ্ন: নির্দেশক সর্বনামের উদাহরণ দাও।
✅ উত্তর: এ, ও, ইনি, উনি।
২৫. প্রশ্ন: অনির্দেশক সর্বনামের উদাহরণ দাও।
✅ উত্তর: কেউ, কিছু, কোনো।
২৬. প্রশ্ন: প্রশ্নবাচক সর্বনামের উদাহরণ দাও।
✅ উত্তর: কে, কী, কোনটি।
২৭. প্রশ্ন: আত্মবাচক সর্বনাম কাকে বলে?
✅ উত্তর: যে সর্বনাম কর্তা নিজে নিজে কিছুকরছে বোঝায় (যেমন: স্বয়ং, নিজে)।
২৮. প্রশ্ন: পারস্পরিক সর্বনামের উদাহরণ দাও।
✅ উত্তর: নিজে নিজে, পরস্পর, আপনা-আপনি।
২৯. প্রশ্ন: সমুচ্চয়ী অব্যয় কাকে বলে?
✅ উত্তর: যে অব্যয় দুটি পদ বা বাক্যকে যুক্ত করে (যেমন: এবং, ও, কিন্তু)।
৩০. প্রশ্ন: অনন্বয়ী অব্যয় কাকে বলে?
✅ উত্তর: যে অব্যয় পদের সাথে বাক্যের অন্য পদের সম্বন্ধ থাকে না, কেবল মনের ভাব প্রকাশ পায় (যেমন: বাহ্!, উঃ!)।
৩১. প্রশ্ন: অনুসর্গ অব্যয় কাকে বলে?
✅ উত্তর: যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনামের পরে আলাদাভাবে বসে বিভক্তির মতো কাজ করে তাকে অনুসর্গ অব্যয় বলে ।
(যেমন: দিয়ে, থেকে, চেয়ে)।
৩২. প্রশ্ন: সমাপিকা ক্রিয়া কাকে বলে?
✅ উত্তর: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে।
৩৩. প্রশ্ন: অসমাপিকা ক্রিয়া কাকে বলে?
✅ উত্তর: যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
(যেমন: ভাত খেয়ে…)।
৩৪. প্রশ্ন: সকর্মকর্ম ক্রিয়া কাকে বলে?
✅ উত্তর: যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া কাকে বলে ।
৩৫. প্রশ্ন: অকর্মক ক্রিয়া কাকে বলে?
✅ উত্তর: যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া কাকে বলে
।
৩৬. প্রশ্ন: দ্বিকর্মকর্ম ক্রিয়া কাকে বলে?
✅ উত্তর: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মকর্ম ক্রিয়া কাকে বলে।
৩৭. প্রশ্ন: যৌগিক ক্রিয়া কাকে বলে?
✅ উত্তর: একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া মিলে যখন একটি অর্থ প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া কাকে বলে ।
(যেমন: শুয়ে পড়ল)।
৩৮. প্রশ্ন: শব্দ যখন বাক্যে বসে তখন তাকে কী হতে হয়?
✅ উত্তর: পদ হতে হয়।
৩৯. প্রশ্ন: ধাতুবিভক্তি বা তড়িৎ বিভক্তি কাকে বলে?
✅ উত্তর: ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করে তাকে
ধাতুবিভক্তি বা তড়িৎ বিভক্তি কাকে বলে।
৪০. প্রশ্ন: শূন্য বিভক্তি কাকে বলে?
✅ উত্তর: পদের সঙ্গে কোনো দৃশ্যমান বিভক্তি চিহ্ন না থাকলে তাকে শূন্য বিভক্তি বলে।
৪১. প্রশ্ন: ‘কলম দিয়ে লিখি’— এখানে ‘দিয়ে’ কী?
✅ উত্তর: অনসুর্গ।
৪২. প্রশ্ন: ‘পাখিটি’— এখানে ‘টি’ কী?
✅ উত্তর: নির্দেশক।
৪৩. প্রশ্ন: সংখ্যাবাচক বিশেষণের উদাহরণ দাও।
✅ উত্তর: পাঁচ জন, দশ টাকা।
৪৪. প্রশ্ন: পূরণবাচক বিশেষণ কাকে বলে?
✅ উত্তর: যে বিশেষণ দ্বারা পর্যায় বা ক্রম বোঝায় (যেমন: প্রথম, দ্বিতীয়)।
৪৫. প্রশ্ন: ‘মাছ’ কোন ধরণের বিশেষ্য?
✅ উত্তর: জাতিবাচক বিশেষ্য।
৪৬. প্রশ্ন: ‘সততা পরম ধর্ম’ এখানে ‘সততা’ কোন পদ?
✅ উত্তর: গুণবাচক বিশেষ্য।
৪৭. প্রশ্ন: ‘উঃ! কি গরম’— এখানে ‘উঃ’ কোন পদ?
✅ উত্তর: অনন্বয়ী অব্যয়।
৪৮. প্রশ্ন: ‘রোজ স্কুলে যাই’— এখানে ‘যাই’ কোন পুরুষ?
✅ উত্তর: উত্তম পুরুষ।
৪৯. প্রশ্ন: ‘তুমি’ কোন পদ?
✅ উত্তর: সর্বনাম পদ (মধ্যম পুরুষ)।
৫০. প্রশ্ন: পদের রূপান্তর বলতে কী বোঝ?
✅ উত্তর: এক পদ থেকে অন্য পদে পরিবর্তন করা (যেমন: বিশেষ্য থেকে বিশেষণ)।
৫১. প্রশ্ন: ‘অংশ’ এর বিশেষণ রূপ কী?
✅ উত্তর: আংশিক।
৫২. প্রশ্ন: ‘দিন’ এর বিশেষণ রূপ কী?
✅ উত্তর: দৈনিক।
৫৩. প্রশ্ন: ‘পড়া’ কোন ধরণের ক্রিয়া?
✅ উত্তর: ভাববাচক বিশেষ্য (যদি নাম হিসেবে ব্যবহৃত হয়) অথবা ক্রিয়া পদ।
৫৪. প্রশ্ন: ‘ঝমঝম করে বষ্টিৃ পড়ছে’— এখানে ‘ঝমঝম’ কী?
✅ উত্তর: ধন্যাত্মক শব্দ।
৫৫. প্রশ্ন: ‘ছেলে-মেয়ে’— এটি কোন ধরণের শব্দ?
✅ উত্তর: যুগ্ম শব্দ বা সমার্থক দ্বিরুক্ত শব্দ।
৫৬. প্রশ্ন: ‘মা-বাবা’— এটি কী ধরণের শব্দ?
✅ উত্তর: যুগ্ম শব্দ বা শব্দদ্বৈত।
৫৭. প্রশ্ন: ‘হাতে-নাতে’— এটি কী ধরণের শব্দ?
✅ উত্তর: শব্দদ্বৈত।
৫৮. প্রশ্ন: উপসর্গ কোথায় বসে?
✅ উত্তর: শব্দের আগে।
৫৯. প্রশ্ন: প্রত্যয় কোথায় বসে?
✅ উত্তর: শব্দের বা ধাতুর পরে।
৬০. প্রশ্ন: পদ কয় প্রকারের সমাহার?
✅ উত্তর: শব্দ + বিভক্তি।
৬১. প্রশ্ন: ‘বই-টই’— এখানে ‘টই’ কী?
✅ উত্তর: অনুকার শব্দ।
৬২. প্রশ্ন: বিশেষণের একটি কাজ লেখো।
✅ উত্তর: বিশেষ্য পদের গুণ বা অবস্থা বর্ণনা করা।
৬৩. প্রশ্ন: ‘তিনি’ কোন পুরুষের সর্বনাম?
✅ উত্তর: প্রথম পুরুষ (সম্মানসূচক)।
৬৪. প্রশ্ন: ক্রিয়ার মলূ রূপকে কী বলা হয়?
✅ উত্তর: ধাতু।
৬৫. প্রশ্ন: ব্যাকরণ পাঠ কেন প্রয়োজন?
✅ উত্তর: ভাষাকে শুদ্ধভাবে বলতে ও লিখতে শেখার জন্য।



