

পঞ্চম শ্রেণির ভাষাপাঠ
অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর
চতুর্থ অধ্যায় ‘বচন’ (৯০ – ১০৬ পৃষ্ঠা) থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
১. প্রশ্ন: ‘বচন’ শব্দটির আক্ষরিক অর্থ কী?
✅ উত্তর: বচন শব্দের আক্ষরিক অর্থ হলো সংখ্যা বা সংখ্যার ধারণা।
২. প্রশ্ন: ব্যাকরণে বচন বলতে কী বোঝায়?
✅ উত্তর: যার দ্বারা বিশেষ্য বা সর্বনামের সংখ্যা (এক বা অনেক) বোঝা যায়, তাকে বচন বলে।
৩. প্রশ্ন: বাংলা ভাষায় বচন কয় প্রকার?
✅ উত্তর: বাংলা ভাষায় বচন দুই প্রকার।
৪. প্রশ্ন: বচনের প্রকারভেদ দুটির নাম কী কী?
✅ উত্তর: একবচন ও বহুবচন।
৫. প্রশ্ন: একবচন কাকে বলে?
✅ উত্তর: যার দ্বারা একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তাকে একবচন বলে।
৬. প্রশ্ন: বহুবচন কাকে বলে?
✅ উত্তর: যার দ্বারা একের বেশি (অনেক) ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তাকে বহুবচন বলে।
৭. প্রশ্ন: একবচনের একটি উদাহরণ দাও।
✅ উত্তর: ছেলেটি, কলমখানা, আমি।
৮. প্রশ্ন: বহুবচনের একটি উদাহরণ দাও।
✅ উত্তর: ছেলেরা, বইগুলো, আমরা।
৯. প্রশ্ন: ‘টি’, ‘টা’—এগুলো কোন বচনে ব্যবহৃত হয়?
✅ উত্তর: এগুলো সাধারণত একবচনে ব্যবহৃত হয়।
১০. প্রশ্ন: ‘রা’, ‘এরা’—এগুলো কোন বচনে ব্যবহৃত হয়?
✅ উত্তর: এগুলো বহুবচনে (সাধারণত প্রাণিবাচক শব্দের সঙ্গে) ব্যবহৃত হয়।
১১. প্রশ্ন: ‘গুলি’ বা ‘গুলো’ যোগ করলে কোন বচন হয়?
✅ উত্তর: বহুবচন হয় (যেমন: গাছগুলি)।
১২. প্রশ্ন: ‘গাছ’ শব্দটির বহুবচন রূপ কী?
✅ উত্তর: গাছগুলি বা গাছগুলো।
১৩. প্রশ্ন: ‘আমি’ শব্দের বহুবচন কী?
✅ উত্তর: আমরা।
১৪. প্রশ্ন: ‘তুমি’ শব্দের বহুবচন কী?
✅ উত্তর: তোমরা।
১৫. প্রশ্ন: ‘সে’ শব্দের বহুবচন কী?
✅ উত্তর: তারা বা তাহারা।
১৬. প্রশ্ন: ‘আপনি’ শব্দের বহুবচন রূপ লেখো।
✅ উত্তর: আপনারা।
১৭. প্রশ্ন: প্রাণিবাচক শব্দের শেষে বহুবচনে কী কী যুক্ত হয়?
✅ উত্তর: রা, এরা, গণ, বৃন্দ , মণ্ডলী ইত্যাদি।
১৮. প্রশ্ন: অপ্রাণিবাচক শব্দের শেষে বহুবচনে কী কী যুক্ত হয়?
✅ উত্তর: গুলি, গুলো, আবলি, গুচ্ছ, রাশি ইত্যাদি।
১৯. প্রশ্ন: ‘ছাত্র’ শব্দের সঙ্গে ‘বন্দৃ’ যোগ করলে কী হবে?
✅ উত্তর: ছাত্রবৃন্দ।
২০. প্রশ্ন: ‘বই’ শব্দের সঙ্গে ‘আবলি’ যোগ করলে কী হয়?
✅ উত্তর: বইআবলি বা গ্রন্থাবলি।
২১. প্রশ্ন: সমষ্টিবাচক শব্দ কাকে বলে?
✅ উত্তর: যেসব শব্দ দিয়ে কোনো কিছুর দল বা সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক শব্দ বলে ।
(যেমন: পাল, মেলা)।
২২. প্রশ্ন: ‘গরুর পাল’—এখানে ‘পাল’ শব্দটি কী বোঝাচ্ছে?
✅ উত্তর: এটি একটি সমষ্টিবাচক শব্দ যা বহুবচন বোঝাচ্ছে।
২৩. প্রশ্ন: ‘জন’ শব্দটি কখন ব্যবহৃত হয়?
✅ উত্তর: মানুষের সংখ্যার ক্ষেত্রে বহুবচন বোঝাতে (যেমন: পাঁচজন)।
২৪. প্রশ্ন: ‘সব’ শব্দ যোগে একটি বহুবচনের উদাহরণ দাও।
✅ উত্তর: সব পাখি, সব মানুষ।
২৫. প্রশ্ন: একই শব্দ দুবার ব্যবহার করে কি বহুবচন করা যায়?
✅ উত্তর: হ্যাঁ, যেমন— বড় বড় গাছ, লাল লাল ফুল।
২৬. প্রশ্ন: ‘ফুল’ শব্দের বহুবচন রূপ কী?
✅ উত্তর: ফুলগুলি বা রাশি রাশি ফুল।
২৭. প্রশ্ন: ‘মেঘ’ শব্দের সাথে কোনটি সঠিক? (মালা/বন্দৃ )
✅ উত্তর: মেঘমালা।
২৮. প্রশ্ন: ‘শিক্ষক’ শব্দের বহুবচন কী হবে?
✅ উত্তর: শিক্ষকগণ বা শিক্ষকমণ্ডলী।
২৯. প্রশ্ন: ‘নক্ষত্র’ শব্দের বহুবচন রূপ লেখো।
✅ উত্তর: নক্ষত্ররাজি বা নক্ষত্রপুঞ্জ।
৩০. প্রশ্ন: ‘কবিতা’ শব্দের বহুবচন কী?
✅ উত্তর: কবিতাগুচ্ছ।
৩১. প্রশ্ন: ‘বালি’ শব্দের সাথে কোনটি যোগ হয়?
✅ উত্তর: বালুরাশি।
৩২. প্রশ্ন: ‘ভাই’ এর বহুবচন কী?
✅ উত্তর: ভাইয়েরা।
৩৩. প্রশ্ন: ‘পাখি’ এর বহুবচন কী?
✅ উত্তর: পাখিগুলো বা পক্ষিকুল।
৩৪. প্রশ্ন: ‘ডিঙি’ শব্দের একবচন রূপ কোনটি?
✅ উত্তর: ডিঙিটি।
৩৫. প্রশ্ন: কেবল কি বিশেষ্য পদের বচন হয়?
✅ উত্তর: না, বিশেষ্য ও সর্বনাম—উভয় পদেরই বচন হয়।
৩৬. প্রশ্ন: ‘জনতা’ শব্দটি একবচন না বহুবচন?
✅ উত্তর: এটি একটি সমষ্টিবাচক শব্দ যা বহুবচনের অর্থ প্রকাশ করে।
৩৭. প্রশ্ন: ‘অজস্র’ শব্দটি কী নির্দেশ করে?
✅ উত্তর: বহুবচন বা আধিক্য।
৩৮. ‘যাঁরা’—এটি কোন বচন?
✅ উত্তর: বহুবচন (সম্মানসূচক)।
৩৯. প্রশ্ন: ‘কুসুম’ শব্দের বহুবচন কী?
✅ উত্তর: কুসুমদাম।
৪০. প্রশ্ন: ‘পর্বত’ শব্দের বহুবচন কী?
✅ উত্তর: পর্বতমালা।
৪১. প্রশ্ন: ‘রাজা’ শব্দের বহুবচন লেখো।
✅ উত্তর: রাজকুল বা রাজন্যবর্গ।
৪২. প্রশ্ন: ‘কলম’ শব্দের একবচন রূপ লেখো।
✅ উত্তর: কলমটি।
৪৩. প্রশ্ন: ‘হরিণ’ শব্দের বহুবচন কী?
✅ উত্তর: হরিণপাল।
৪৪. প্রশ্ন: ‘সমূহ’ শব্দটি কখন ব্যবহৃত হয়?
✅ উত্তর: কোনো বিষয়ের সমষ্টি বোঝাতে (যেমন: বিপদসমূহ)।
৪৫. প্রশ্ন: ‘গুচ্ছ’ শব্দটি কখন বসে?
✅ উত্তর: ছোট জিনিসের গুচ্ছ বা স্তূপ বোঝাতে বসে (যেমন: চাবিগুচ্ছ)।
৪৬. প্রশ্ন: ‘বচন’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
✅ উত্তর: রূপতত্ত্বে।
৪৭. প্রশ্ন: ‘তাকে’ শব্দের বহুবচন কী হবে?
✅ উত্তর: তাদের বা তাদেরকে।
৪৮. প্রশ্ন: ‘যাকে’ শব্দের বহুবচন কী?
✅ উত্তর: যাদের বা যাদেরকে।
৪৯. প্রশ্ন: বচন শেখার প্রয়োজনীয়তা কী?
✅ উত্তর: সংখ্যার ধারণা সঠিকভাবে প্রকাশের জন্য।
৫০. প্রশ্ন: ‘একখানা বই’—এটি কোন বচন?
✅ উত্তর: একবচন।
৫১. প্রশ্ন: ‘রাশি’ শব্দটি কোন ধরণের বস্তুর সাথে বসে?
✅ উত্তর: সাধারণত অগুনতি বা তরল/দানাদার বস্তুর ক্ষেত্রে (যেমন: জলরাশি)।
৫২. প্রশ্ন: ‘মণ্ডলী’ শব্দটি কার সাথে বসে?
✅ উত্তর: পন্ডিত বা শিক্ষকদের ক্ষেত্রে (যেমন: পন্ডিতমন্ডলী)।
৫৩. প্রশ্ন: ‘গণ’ শব্দটি কোথায় ব্যবহৃত হয়?
✅ উত্তর: মানুষের সমষ্টি বোঝাতে (যেমন: নরগণ)।
৫৪. প্রশ্ন: ‘নিকর’ শব্দটি কার সাথে বসে?
✅ উত্তর: কমলের সাথে (কমলনিকর)।
৫৫. প্রশ্ন: ‘শ্রেণি’ শব্দটি কোথায় বসে?
✅ উত্তর: পাহাড় বা ছাত্রদের ক্ষেত্রে (যেমন: শৈলশ্রেণি)।
৫৬. প্রশ্ন: ‘সব’ শব্দ কি একবচনে বসে?
✅ উত্তর: না, এটি বহুবচনে বসে।
৫৭. প্রশ্ন: বিশেষণের দ্বিত্ব প্রয়োগে বহুবচনের একটি উদাহরণ দাও।
✅ উত্তর: ছোট ছোট পাথর।
৫৮. প্রশ্ন: ‘মানুষজন এটি কোন বচন?
✅ উত্তর: বহুবচন।
৫৯. প্রশ্ন: ‘যুগল’ বলতে কী বোঝায়?
✅ উত্তর: দুই বা জোড়া।
৬০. প্রশ্ন: ‘বচন’ শব্দটি কি ক্রিয়াপদকে প্রভাবিত করে?
✅ উত্তর: হ্যাঁ, যেমন— ‘সে যায়’ (একবচন) কিন্তু ‘তারা যায়’ (এখানে ক্রিয়া এক থাকলেও কর্তার বচন বদলেছে)।
৬১. প্রশ্ন: ‘নিচয়’ শব্দটি কার সাথে বসে?
✅ উত্তর: কুসুমের সাথে (কুসুমনিচয়)।
৬২. প্রশ্ন: ‘ইউরোপীয়গণ’—এখানে বহুবচনবাচক চিহ্ন কোনটি?
✅ উত্তর: গণ।
৬৩. প্রশ্ন: ‘সমহূ’ দিয়ে একটি উদাহরণ দাও।
✅ উত্তর: বক্ষসমূহ
৬৪. প্রশ্ন: ‘মশাইরা’—এটি কোন বচন?
✅ উত্তর: বহুবচন।
৬৫. প্রশ্ন: ‘ডিঙিগুলো’—এখানে ‘গুলো’ কী নির্দেশ করছে?
✅ উত্তর: বহুবচন।



