

পঞ্চম শ্রেণির ভাষাপাঠ
অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর
ষষ্ঠ অধ্যায় ‘চিঠিপত্র’ (১১৮ – ১৩৬ পৃষ্ঠা) থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
১. প্রশ্ন: মানুষের মনের ভাব আদান-প্রদানের একটি প্রাচীন মাধ্যম কী?
✅ উত্তর: চিঠিপত্র।
২. প্রশ্ন: চিঠি সাধারণত কয় প্রকারের হয়?41
✅ উত্তর: প্রধানত দুুুুুুুুুুুই প্রকার— ব্যক্তিগত চিঠি এবং বৈষয়িক বা ব্যবহারিক চিঠি।
৩. প্রশ্ন: ব্যক্তিগত চিঠি কাকে বলে?
✅ উত্তর: বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনদের কাছে যে চিঠি লেখা হয়।
৪. প্রশ্ন: বৈষয়িক বা ব্যবহারিক চিঠি কাকে বলে?
✅ উত্তর: অফিস-আদালত, স্কুল বা কোনো প্রতিষ্ঠানের কাছে কাজের প্রয়োজনে যে চিঠি লেখা হয়।
৫. প্রশ্ন: আবেদনপত্র বা দরখাস্ত কী?
✅ উত্তর: কোনো কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষকের কাছে বিশেষ প্রার্থনা জানিয়ে যে পত্র লেখা হয়।
৬. প্রশ্ন: একটি আদর্শ চিঠির সাধারণত কয়টি অংশ থাকে?
✅ উত্তর: ছয়টি অংশ।
৭. প্রশ্ন: চিঠির ডান দিকের ওপরে কী লিখতে হয়?
✅ উত্তর: প্রেরকের (যিনি লিখছেন) ঠিকানা এবং তারিখ।
৮. প্রশ্ন: চিঠির বাঁদিকে ওপরের অংশে কী থাকে?
✅ উত্তর: সম্বোধন বা সম্ভাষণ।
৯. প্রশ্ন: গুরুজনদের চিঠিতে সম্বোধন কেমন হওয়া উচিত?
✅ উত্তর: শ্রদ্ধেয়, পূজনীয় বা পরম পূজনীয়।
১০. প্রশ্ন: বন্ধুদের চিঠিতে সম্বোধন কেমন হওয়া উচিত?
✅ উত্তর: প্রিয় বা সুপ্রিয় বন্ধু।
১১. প্রশ্ন: ছোটদের চিঠিতে সম্বোধন কেমন হওয়া উচিত?
✅ উত্তর: স্নেহভাজন বা কল্যাণীয়া।
১২. প্রশ্ন: মূূূূূূূূূূূল পত্রাংশ বা ‘গর্ভাংশ’ বলতে কী বোঝায়?
✅ উত্তর: চিঠির যে অংশে মূূূূূূূূূূূল বক্তব্য বা খবরটি লেখা হয় তাকে মূূূূূূূূূূূল পত্রাংশ বা ‘গর্ভাংশ’।
১৩. প্রশ্ন: ‘ইতি’ বা সমাপ্তি কোথায় লিখতে হয়?
✅ উত্তর: চিঠির নিচের দিকে ডান পাশে।
১৪. প্রশ্ন: প্রধান শিক্ষককে চিঠিতে শেষে কী লিখতে হয়?
✅ উত্তর: আপনার অনুগত ছাত্র/ছাত্রী।
১৫. প্রশ্ন: খামের ওপর ডান দিকে কার নাম ও ঠিকানা থাকে?
✅ উত্তর: প্রাপকের (যিনি চিঠি পাবেন)।
১৬. প্রশ্ন: প্রেরকের নাম ও ঠিকানা খামের কোথায় থাকে?
✅ উত্তর: খামের বাঁদিকে নিচে বা পেছনে।
১৭. প্রশ্ন: ‘প্রাপক’ শব্দের অর্থ কী?
✅ উত্তর: যিনি চিঠি গ্রহণ করবেন।
১৮. প্রশ্ন: ‘প্রেরক’ শব্দের অর্থ কী?
✅ উত্তর: যিনি চিঠি পাঠাচ্ছেন।
১৯. প্রশ্ন: পিন কোড (PIN Code) কেন ব্যবহার করা হয়?
✅ উত্তর: চিঠির গন্তব্যস্থল সহজে ও দ্রুত খুজেঁ বের করার জন্য।
২০. প্রশ্ন: পিন কোড সাধারণত কয়টি সংখ্যার হয়?
✅ উত্তর: ছয়টি সংখ্যার।
২১. প্রশ্ন: আবেদনপত্রে ‘বিষয়’ (Subject) কেন লেখা হয়?
✅ উত্তর: চিঠির মূল উদ্দেশ্য সংক্ষেপে বোঝানোর জন্য।
২২. প্রশ্ন: প্রধান শিক্ষককে সম্বোধনের প্রচলিত রূপ কোনটি?
✅ উত্তর: মাননীয় প্রধান শিক্ষক মহাশয়।
২৩. প্রশ্ন: ব্যক্তিগত চিঠির ভাষা কেমন হওয়া উচিত?
✅ উত্তর: সহজ-সরল ও ঘরোয়া চলিত ভাষা।
২৪. প্রশ্ন: বৈষয়িক চিঠির ভাষা কেমন হওয়া উচিত?
✅ উত্তর: মার্জিত, স্পষ্ট ও সংক্ষিপ্ত।
২৫. প্রশ্ন: আবেদনপত্রের শেষে বাঁদিকে কী লিখতে হয়?
✅ উত্তর: স্থান ও তারিখ।
২৬. প্রশ্ন: ডাকটিকিট খামের কোথায় লাগাতে হয়?
✅ উত্তর: খামের ডান দিকের ওপরের কোণে।
২৭. প্রশ্ন: কেন পোস্টকার্ডে গোপনীয় কথা লিখতে নেই?
✅ উত্তর: কারণ পোস্টকার্ডের লেখা যে কেউ পড়ে নিতে পারে।
২৮. প্রশ্ন: অন্তর্দেশীয় পত্র (Inland Letter) কী?
✅ উত্তর: দেশের ভেতরে পাঠানোর জন্য নীল রঙের ভাজ করা বিশেষ পত্র।
২৯. প্রশ্ন: স্কুলের ছুটির জন্য আবেদনপত্র কার কাছে লিখতে হয়?
✅ উত্তর: প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে।
৩০. প্রশ্ন: সম্বোধনের ঠিক পরেই কোন বিরাম চিহ্ন বসে?
✅ উত্তর: কমা ( , )।
৩১. প্রশ্ন: অসুস্থতার কারণে ছুটির দরখাস্ত কোন ধরণের চিঠি?
✅ উত্তর: বৈষয়িক বা আবেদনপত্র।
৩২. প্রশ্ন: কুশল বিনিময় চিঠির কোন অংশে থাকে?
✅ উত্তর: সম্বোধনের ঠিক পরেই শুরুতে।
৩৩. প্রশ্ন: বন্ধুদের ক্ষেত্রে ইতি-তে কী লেখা যায়?
✅ উত্তর: ইতি, তোর বন্ধুবা তোমার বন্ধু।
৩৪. প্রশ্ন: আবেদনপত্রে নিজের নাম কোথায় লিখতে হয়?
✅ উত্তর: ডান দিকে ‘বিনীত’ লিখে তার নিচে।
৩৫. প্রশ্ন: প্রধান শিক্ষককে চিঠিতে কেন ‘মহাশয়’ বলা হয়?
✅ উত্তর: সম্মান প্রদর্শনের জন্য।
৩৬. প্রশ্ন: কোনো সরকারি দপ্তরে অভিযোগ জানাতে কোন চিঠি লেখা হয়?
✅ উত্তর: দাপ্তরিক বা ব্যবহারিক চিঠি।
৩৭. প্রশ্ন: ‘যত্নে’ বা ‘C/O’ কেন লিখতে হয়?
✅ উত্তর: প্রাপকের সঠিক অভিভাবকের পরিচয় দেওয়ার জন্য।
৩৮. প্রশ্ন: চিঠির ভাষায় কোন পুরুষ (Person) ব্যবহার করা হয়?
✅ উত্তর: উত্তম পুরুষ (আমি) ও মধ্যম পুরুষ (তুমি/আপনি)।
৩৯. প্রশ্ন: বিদেশে চিঠি পাঠাতে হলে কী ব্যবহার করা হয়?
✅ উত্তর: বিশেষ বিদেশি ডাক সার্ভিস বা অ্যারোগ্রাম।
৪০. প্রশ্ন: জন্মদিনের নিমন্ত্রণ পত্রে কী তথ্য থাকা জরুরি?
✅ উত্তর: অনুষ্ঠানের তারিখ, সময় ও স্থান।
৪১. প্রশ্ন: বাবার কাছে বই কেনার টাকা চেয়ে চিঠিটি কোন ধরণের?
✅ উত্তর: ব্যক্তিগত চিঠি।
৪২. প্রশ্ন: ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লিখলে তা কী হবে?
✅ উত্তর: ব্যক্তিগত চিঠি।
৪৩. প্রশ্ন: আবেদনপত্রে প্রধান শিক্ষকের নাম না লিখে পদের নাম কেন লেখা হয়?
✅ উত্তর: কারণ এটি একটি প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক চিঠি।
৪৪. প্রশ্ন: ব্যক্তিগত চিঠিতে ‘বিষয়’ লেখা কি প্রয়োজন?
✅ উত্তর: না, এটি কেবল আবেদনপত্র বা বৈষয়িক চিঠিতে ব্যবহৃত হয়।
৪৫. প্রশ্ন: ডাক পিয়নের কাজ কী?
✅ উত্তর: নির্দিষ্ট ঠিকানায় গ্রাহকের চিঠি পৌঁছে দেওয়া।
৪৬. প্রশ্ন: চিঠির শুরুতে ‘এলাহি ভরসা’ বা ‘ওঁ’ কেন লেখা হতো?
✅ উত্তর: এটি একটি প্রাচীন রীতি, ঈশ্বরকে স্মরণ করার জন্য।
৪৭. প্রশ্ন: আধুনিক যুগে চিঠির প্রচলন কমে যাওয়ার কারণ কী?
✅ উত্তর: মোবাইল, ইন্টারনেট ও ই-মেইল।
৪৮. প্রশ্ন: আবেদনপত্রে নিজের শ্রেণি ও রোল কেন লেখা হয়?
✅ উত্তর: ছাত্র হিসেবে নিজের সঠিক পরিচয় নিশ্চিত করার জন্য।
৪৯. প্রশ্ন: ‘প্রিন্টেড’ চিঠির চেয়ে হাতে লেখা চিঠি কেন ভালো?
✅ উত্তর: এতে মানুষের আন্তরিকতা ও ব্যক্তিগত স্পর্শ থাকে।
৫০. প্রশ্ন: চিঠি লেখার প্রধান সার্থকতা কী?
✅ উত্তর: মনের ভাব সুন্দর ও স্পষ্টভাবে প্রকাশ করা।
৫১. প্রশ্ন: ডাকঘরে চিঠি ফেলার বাক্সটি সাধারণত কী রঙের হয়?
✅ উত্তর: লাল রঙের।
৫২. প্রশ্ন: চিঠির বাঁদিকে নিচে প্রেরকের নাম ঠিকানা লেখা হয় কেন?
✅ উত্তর: যদি প্রাপক না পাওয়া যায়, তবে চিঠিটি যেন প্রেরকের কাছে ফিরে আসে।
৫৩. প্রশ্ন: চিঠির ঠিকানা স্পষ্ট করে লেখা উচিত কেন?
✅ উত্তর: যাতে ডাক বিভাগ ভুল ঠিকানায় চিঠি না পাঠায়।
৫৪. প্রশ্ন: ‘আজ্ঞা’ শব্দের অর্থ কী?
✅ উত্তর: আদেশ।
৫৫. প্রশ্ন: ‘বিনীত’ শব্দটি কোথায় বসে?
✅ উত্তর: আবেদনপত্রের একদম শেষে স্বাক্ষরের আগে।
৫৬. প্রশ্ন: বন্ধুর কাছে চিঠি লিখে তার খবর নেওয়াকে কী বলে?
✅ উত্তর: কুশল সংবাদ নেওয়া।
৫৭. প্রশ্ন: আবেদনপত্রে তারিখ লেখা কি বাধ্যতামলকূ ?
✅ উত্তর: হ্যাঁ, অবশ্যই।
৫৮. প্রশ্ন: চিঠির বিষয়বস্তু বা গর্ভাংশকে কয়টি ভাগে ভাগ করা যায়?
✅ উত্তর: সাধারণত দুই বা তিন ভাগে।
৫৯. প্রশ্ন: চিঠি পাঠাতে হলে কী কিনতে হয়?
✅ উত্তর: ডাকটিকিট, খাম বা পোস্টকার্ড।
৬০. প্রশ্ন: আবেদনপত্রের বিষয় (Subject) কোথায় লেখা হয়?
✅ উত্তর: সম্বোধনের আগে।
৬১. প্রশ্ন: ‘শুভেচ্ছা’ শব্দ দিয়ে কোন চিঠি শুরু করা হয়?
✅ উত্তর: ব্যক্তিগত বা জন্মদিনের চিঠি।
৬২. প্রশ্ন: চিঠির কাঠামো ঠিক রাখা জরুরি কেন?
✅ উত্তর: এটি চিঠির সৌন্দর্য ও নিয়ম বজায় রাখে।
৬৩. প্রশ্ন: খামে প্রাপকের নামের আগে কী লেখা উচিত?
✅ উত্তর: শ্রী/শ্রীযুক্ত বা সম্মানসূচক শব্দ।
৬৪. প্রশ্ন: চিঠির প্রাপক মৃত হলে তার ঠিকানায় কী লেখা হয়?
✅ উত্তর: সাধারণত স্বর্গত বা লেট (Late)।
৬৫. প্রশ্ন: চিঠি লেখার সময় কাটাকুটি করা উচিত নয় কেন?
✅ উত্তর: এতে চিঠির সৌন্দর্য নষ্ট হয় এবং পড়তে অসুবিধা হয়।



