পঞ্চম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টে

গণিত বিষয়ের প্রশ্নপত্র  

শ্রেণী (Class)

পশ্চিমবঙ্গ পঞ্চম শ্রেণী (West Bengal Class 5th)

পরীক্ষা (Exam)

তৃতীয় ইউনিট টেস্ট (Third / 3rd Unit Test Model Questions) 

বিষয় (Subject)

গণিত (Mathematics)

পূর্ণমান (Marks)

৫০ নম্বর (50 Marks)

সময় (Time)

১ ঘন্টা ৩০ মিনিট (1 Hours 30 Minute)

[A] নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে – কোনো দশটি ) । 1×10=10

  1. ৭/১০ কে দশমিক ভগ্নাংশে পরিণত করো । 

Ans: ৭ ÷ ১০ = ০.৭ 

  1. ০.১ এবং ০.০১ – এর মধ্যে বৃহত্তমটি নির্ণয় করো। 

Ans: বৃহত্তমটি হলো- ০.১ 

  1. ৩ – এর বর্গ + ৪ – এর বর্গ = কত এর বর্গ ? 

Ans: ৯ + ১৬ = ২৫ 

অতএব , ৩ – এর বর্গ + ৪ – এর বর্গ = ৫ – এর বর্গ 

  1. ৩০৭০.৯৪ – কে স্থানীয় মানে বিস্তার করো । 

Ans: ৩০০০ + ৭০+ + ৯/১০ + ৪/১০০

  1. ৩ , ৭ , ৮ , ৯ , ০ এই অঙ্কগুলি দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো । 

Ans: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো- ৩০৭৮৯ 

  1. গোলক ও বৃত্তের পার্থক্য কী ? 

Ans: গোলকের আয়তন থাকে কিন্তু বৃত্তের শুধু ক্ষেত্রফল থাকে । 

  1. ১৬ সংখ্যাটির বর্গমূলের বর্গমূল কত ?

Ans: ১৬ এর বর্গমূল = ৪ , ৪ এর বর্গমূল = ২  

অতএব , ১৬ সংখ্যাটির বর্গমূলের বর্গমূল = ২ 

  1. লোকসংখ্যা ও সময়ের মধ্যে কীরূপ সম্পর্ক ? 

Ans: লোকসংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক । 

  1. ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ?

Ans: ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ° । 

  1. একটি ত্রিভুজের সবচেয়ে কম ক – টি সূক্ষ্মকোণ থাকতে পারে ? 

Ans: একটি ত্রিভুজের সবচেয়ে কম দু – টি সূক্ষ্মকোণ থাকতে পারে ।

  1. একটি প্রকৃত ভগ্নাংশ ও একটি অপ্রকৃত ভগ্নাংশের যোগফল সর্বদা কীরূপ ভগ্নাংশ হবে ?

Ans: একটি প্রকৃত ভগ্নাংশ ও একটি অপ্রকৃত ভগ্নাংশের যোগফল সর্বদা অপ্রকৃত ভগ্নাংশ হবে । 

  1. একটি বর্গক্ষেত্রের বাহু ১ সেমি হলে , তার ক্ষেত্রফল কত হবে ? 

Ans: একটি বর্গক্ষেত্রের বাহু ১ সেমি হলে , তার ক্ষেত্রফল হবে ১ বর্গসেমি ।

[B] নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো দশটি ) । 2 x 10 = 20 

  1. যোগ করো : / + /

Ans: নির্ণয় যোগফল = ৪/৪ = ১

  1. ৩ সেমি , ৬ সেমি , ৯ সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি ? যুক্তি দাও । 

Ans: ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় । সুতরাং ৩ সেমি , ৬ সেমি , ৯ সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় । 

  1. স্থানীয় মানে বিস্তার করো : ৪৭৫৩

Ans: স্থানীয় মানে বিস্তার করে পাই = ৪০০০ + ৭০০ + ৫০ + ৩

  1. একটি বৃত্তের বৃহত্তম জ্যা ১২ সেমি হলে , বৃত্তটির ব্যাসার্ধ কত হবে ?

Ans: একটি বৃত্তের বৃহত্তম জ্যা ১২ সেমি হলে , বৃত্তটির ব্যাসার্ধ হবে ৬ সেমি । 

  1. ২ / এই মিশ্র ভগ্নাংশটিকে সমতুল্য অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো । 

Ans: অপ্রকৃত ভগ্নাংশটি হলো ১৭/৬

  1. শঙ্কুর একটি বাস্তব উদাহরণ দাও । শঙ্কুর তল সংখ্যা কত ? 

Ans: শঙ্কুর একটি বাস্তব উদাহরণ গোলার চাল । শঙ্কুর তল সংখ্যা ২ টি । 

  1. একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ ৪০° হলে অপর দুটি কোণের মান কত ?

Ans: একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ ৪০° হলে অপর দুটি কোণের মান ৯০° ও ( ৯০–৪০ ) = ৫০° 

  1. কথায় লেখো : ৭০৬৪৩৯ 

Ans: ৭০৬৪৩৯ = সাত লক্ষ ছয় হাজার চারশো ঊনচল্লিশ ।

  1. ঘনকের ক – টি মাত্রা । 

Ans: ঘনকের ৩ টি মাত্রা । 

  1. ৮ টি পেনের দাম ৩২ টাকা হলে , ৫ টি পেনের দাম কত ? 

Ans: ৮ টি পেনের দাম ৩২ টাকা হলে , ৫ টি পেনের দাম

= ( ৩২ ÷ ৮ ) × ৫ = ( ৪ × ৫ ) = ২০ টাকা ।

[C] নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে – কোনো চারটি ) । 5×4 = 20 

  1. একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার । ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ?

Ans: ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = √800 = ২০ মিটার ।

  1. শ্যামল ২০০ টাকা নিয়ে মেলায় গেল । সেখানে ৪০.৫০ টাকার খেলনা , ২০ টাকার বাঁশি কিনল ও ১৫ টাকা দিয়ে নাগরদোলা চড়ল । সে কত টাকা নিয়ে বাড়ি ফিরল ?

Ans: { ২০০ – ( ৪০.৫০ + ২০ + ১৫ ) } = ( ২০০ – ৭৫.৫০ ) = ১২৪.৫০ টাকা । 

অতএব শ্যামল ১২৪.৫০ টাকা নিয়ে বাড়ি ফিরল ।

  1. একটি বই – এ মোট ২৫ টি পৃষ্ঠা রয়েছে । প্রতিটি পৃষ্ঠায় ১৮ টি করে লাইন থাকলে এবং প্রতি লাইনে ১২ টি করে অক্ষর থাকলে বইটিতে মোট কতগুলি অক্ষর রয়েছে ? বইটির মোট অক্ষর সংখ্যা ও প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা অপরিবর্তিত রেখে প্রতি লাইনে অক্ষর সংখ্যা ১০ করলে মোট পৃষ্ঠা সংখ্যা কত হবে? 

Ans: বইটিতে মোট অক্ষর রয়েছে = ( ২৫ × ১৮ × ১২ ) = ৫৪০০ টি ।

বইটির মোট অক্ষর সংখ্যা ও প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা অপরিবর্তিত রেখে প্রতি লাইনে অক্ষর সংখ্যা ১০ করলে প্রতি পৃষ্ঠায় শব্দ সংখ্যা হবে ১৮ × ১০ = ১৮০ টি।

অতএব, পৃষ্ঠা সংখ্যা হবে = ৫৪০০÷১৮০=৩০ টি।

  1. ৪০ জন শ্রমিক গ্রামের একটি ৮ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করতে সময় নেয় ১২ দিন । রাস্তাটির দৈর্ঘ্য যদি ১২ কিলোমিটার হত এবং ৬ দিনে তৈরি করতে হত , তবে মোট কতজন শ্রমিকের প্রয়োজন হত ? 

Ans: 

শ্রমিক সংখ্যা ( জন )

রাস্তার দৈর্ঘ্য ( কিমি . )

সময় ( দিন )

৪০

১২

?

১২

[ শ্রমিকের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক । রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে শ্রমিক সংখ্যার সরল সম্পর্ক ] 

অতএব , শ্রমিক সংখ্যা = ৪০ × ১২/৮ × ১২/৬ = ৫ × ২ × ১২ = ১২০ জন ।

  1. ৮ সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র , ব্যাস , ব্যাসার্ধ চিহ্নিত করো । 

Ans: ব্যাস ৮ সেমি , ব্যাসার্ধ = ৮ : ২ = ৪

 

 SOURCE-BHUS

©kamaleshforeducation.in(2023)

 

 

error: Content is protected !!
Scroll to Top