

পঞ্চম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টে
পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র
Class 5 Poribesh 3rd Unit Test Question –
WBBSE Class 5th Poribesh 3rd Summative Question Papers এখানে পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হল। সেইসাথে একটি নমুনা মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।
শ্রেণী (Class) |
পশ্চিমবঙ্গ পঞ্চম শ্রেণী (West Bengal Class 5th) |
পরীক্ষা (Exam) |
তৃতীয় ইউনিট টেস্ট (Third / 3rd Unit Test Model Questions) |
বিষয় (Subject) |
পরিবেশ (Poribesh) |
পূর্ণমান (Marks) |
৫০ নম্বর (50 Marks) |
সময় (Time) |
১ ঘন্টা ৩০ মিনিট (1 Hours 30 Minute) |
[A] সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×10=10
-
‘ শুমেকার লেভি ’ নামের ধূমকেতু যে – গ্রহের ওপর আছড়ে পড়েছিল তা হল
(A) পৃথিবী
(B) বুধ
(C) বৃহস্পতি
(D) শনি
Ans: (C) বৃহস্পতি
-
বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়
(A) ১৫ জুন
(B) ১৫ জুলাই
(C) ১ অক্টোবর
(D) ১ মে
Ans: (C) ১ অক্টোবর
-
হৃৎপিণ্ডের শব্দ যে – যন্ত্রে বোঝা যায় তা হল
(A) থার্মোমিটার
(B) স্টেথোস্কোপ
(C) ব্যারোমিটার
(D) ফোটোমিটার
Ans: (B) স্টেথোস্কোপ
-
বৃহস্পতি গ্রহের ওপর একটি ধূমকেতু পড়েছিল
(A) ১৯৯২ সালে
(B) ১৯৯৩ সালে
(C) ১৯৯৪ সালে
(D) ১৯৯৫ সালে
Ans: (C) ১৯৯৪ সালে
-
ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে – নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হল
(A) মহানন্দা
(B) জলঢাকা
(C) গোদাবরী
(D) জলঙ্গী নদী
Ans: (B) জলঢাকা
-
কলকাতায় রিকশা আসে
(A) ১৯০০ সালে
(B) ১৯১১ সালে
(C) ১৯০১ সালে
(D) ১৮৫৫ সালে
Ans: (A) ১৯০০ সালে
-
হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়
(A) ১৮৫২ সালে
(B) ১৮৫৩ সালে
(C) ১৮৫৪ সালে
(D) ১৮৫৫ সালে
Ans: (C) ১৮৫৪ সালে
-
পরিবেশবান্ধব পরিবহণ হল
(A) মোটরসাইকেল
(B) সাইকেল
(C) বাস
(D) রেলগাড়ি
Ans: (B) সাইকেল
-
“ পথের পাঁচালী ” সিনেমাটি বানিয়েছিলেন
(A) ঋত্বিক ঘটক
(B) সত্যজিৎ রায়
(C) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(D) তরুণ বন্দ্যোপাধ্যায়
Ans: (B) সত্যজিৎ রায়
-
কাগজ প্রথম তৈরি হয়
(A) ভারতে
(B) চিনে
(C) নেপালে
(D) পাকিস্তানে
Ans: (B) চিনে
[B] নীচের প্রশ্নগুলির অল্প কথায় উত্তর দাও । 1×15=15
-
কয়লার ধোঁয়ায় কী গ্যাস উৎপন্ন হয় ?
Ans: কয়লার ধোঁয়ায় কার্বন – ডাই – অক্সাইড গ্যাস উৎপন্ন হয় ।
-
রেলইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে ?
Ans: চিত্তরঞ্জনে রেলইঞ্জিন তৈরির কারখানা আছে ।
-
একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো ।
Ans: একটি অপ্রচলিত শক্তির উৎস হল জোয়ার ভাটার শক্তি ।
-
গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয় ?
Ans: গৌণ জোয়ারের ১২ ঘন্টা ২৬ মিনিট পর মুখ্য জোয়ার হয় ।
-
পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে ?
Ans: পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।
-
চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে কত সময় লাগে ?
Ans: চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে সময় লাগে সাড়ে ২৯ দিন ।
-
আমাদের দেশে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে ?
Ans: ১৮৫৩ সালের ১৬ ই এপ্রিল আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে ।
-
পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী ?
Ans: পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা।
-
ধোঁয়াতে কোন্ বিষাক্ত গ্যাস থাকে ?
Ans: ধোঁয়াতে বিষাক্ত গ্যাস কার্বন – মনোক্সাইড থাকে ।
-
পানসি কী ?
Ans: পানসি হলো একপ্রকার ছোট ডিঙি নৌকা ।
-
প্যাপিরাস কী ?
Ans: প্যাপিরাস এক প্রকার গাছের ছাল ।
-
পৃথিবীর নিজস্ব ঘোরার পথকে কী বলে ?
Ans: পৃথিবীর নিজস্ব ঘোরার পথকে বলে কক্ষপথ ।
-
কোন তিথিতে মরা কোটাল হয় ?
Ans: সপ্তমী ও অষ্টমী তিথিতে মরা কোটাল হয় ।
-
সুনামি কী ?
Ans: সমুদ্রের নিচে ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস হয় তাকে সুনামি বলে ।
-
পশ্চিমবঙ্গের কোথায় কয়লাখনি আছে ?
Ans: পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ও আসানসোলে কয়লাখনি আছে ।
[C] শূন্যস্থান পূরণ করো । 1×10=10
-
কয়লার উপাদানটি হল _______ ।
Ans: কয়লার উপাদানটি হল কার্বন ।
-
_________ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয় ।
Ans: কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয় ।
-
মুখ্য জোয়ারের মূল কারণ ______ আকর্ষণ ।
Ans: মুখ্য জোয়ারের মূল কারণ চন্দ্রের আকর্ষণ ।
-
কয়লা , পেট্রোলিয়াম দুটিকেই বলে ________ ।
Ans: কয়লা , পেট্রোলিয়াম দুটিকেই বলে জীবাশ্ম জ্বালানী ।
-
_______ আমাদের সব শক্তির উৎস ।
Ans: সূর্য আমাদের সব শক্তির উৎস ।
-
টেলিস্কোপ তৈরি করেছিলেন ________ ।
Ans: টেলিস্কোপ তৈরি করেছিলেন গ্যালিলিও ।
-
সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম __________ ।
Ans: সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেনটাউরি ।
-
চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় _______ লক্ষ কিলোমিটার দূরে ।
Ans: চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে ।
-
ঘি – এর শিশির গায়ে থাকে ________ ছাপ ।
Ans: ঘি – এর শিশির গায়ে থাকে আগ ছাপ ।
-
প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে ________ ।
Ans: প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ ।
[D] যে – কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও । 2×5=10
-
অ্যাসিড বৃষ্টি কী ?
Ans: বায়ুতে উপস্থিত CO2 , NO2 , SO2 , ইত্যাদি বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে বৃষ্টির জলকে আম্লিক করে তোলে । একে অ্যাসিড বৃষ্টি বলে ।
-
জীবাশ্ম জ্বালানি কী ?
Ans: মৃত উদ্ভিদ ও প্রাণী দেহ বহু বছর ধরে মাটির নিচে থেকে উচ্চ তাপ ও চাপে কয়লা , প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলে পরিণত হয় । এগুলোকে বলে জীবাশ্ম জ্বালানি ।
-
জলচক্র কাকে বলে ?
Ans: জল বায়ুমণ্ডল থেকে পৃথিবীপৃষ্ঠে পৃথিবীপৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয় । জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকে জলচক্র বলে ।
-
ধূমকেতু কী ?
Ans: ধূমকেতু হলো ধুলো , বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু , যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় লেজের মতো আকৃতি প্রদর্শন করে ।
-
চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো ।
Ans: চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ভূমিকম্প , বন্যা , ঘূর্ণিঝড় , সুনামি ।
-
শ্বাসমূল ও ঠেসমূল কী ?
Ans: শ্বাসমূলঃ লবণাক্ত মাটিতে শ্বাসকার্য চালানোর জন্য উদ্ভিদের শিকড় যখন মাটির ওপরে উঠে আসে তখন তাকে বলে শ্বাসমূল ।
ঠেসমূলঃ নরম মাটিতে গাছকে খাঁড়া হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে যে বিশেষ ধরনের শিকড় তাকে ঠেসমূল বলে ।
[E] যে – কোনো একটি প্রশ্নের উত্তর দাও । 5
-
কয়লা কীভাবে সৃষ্টি হয় ? এর থেকে কী কী উপজাত দ্রব্য পাওয়া যায় ?
Ans: কোটি কোটি বছর আগে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের সংস্পর্শে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়েছে ।
কয়লার উপজাত দ্রব্য গুলি হল গন্ধক , আলকাতরা , ন্যাপথলিন , জ্বালানি তেল , স্যাকারিন , ফেনল , বেনজল , ন্যাপথা , প্রভৃতি ।
SOURCE-BHUS

©kamaleshforeducation.in(2023)
