পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর: ———————————————————————– তৃতীয় অধ্যায় ‘পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি (পৃষ্ঠা নম্বর: ১৪৫-২০৩) প্রশ্ন ও উত্তর : ——————————————————————— প্রশ্ন ১: পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন পর্বতমালা অবস্থিত? উত্তর: হিমালয় পর্বতমালা। প্রশ্ন ২: পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমানায় কী আছে? উত্তর: বঙ্গোপসাগর। প্রশ্ন ৩: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: সান্দাকফু। প্রশ্ন ৪: পশ্চিমবঙ্গের একমাত্র শৈলশহর বা পাহাড়ি শহর কোনটি? উত্তর: দার্জিলিং। প্রশ্ন ৫: পশ্চিমবঙ্গের রাষ্টীয় বা রাজ্য পশুর নাম কী? উত্তর: মেছো বিড়াল। প্রশ্ন ৬: পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী? উত্তর: শ্বেতকণ্ঠ মাছরাঙা। প্রশ্ন ৭: পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ বা গাছ কোনটি? উত্তর: ছাতিম গাছ। প্রশ্ন ৮: পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী? উত্তর: শিউলি। প্রশ্ন ৯: পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত একটি প্রতিবেশী দেশের নাম লেখো। উত্তর: ভুটান। প্রশ্ন ১০: পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত? উত্তর: বাংলাদেশ। প্রশ্ন ১১: তিস্তা, তোর্সা ও জলঢাকা কোন অঞ্চলের নদী? উত্তর: উত্তরবঙ্গের বা পার্বত্য অঞ্চলের নদী। প্রশ্ন ১২: পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কী? উত্তর: ধান। প্রশ্ন ১৩: পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘ধানের গোলা’ বলা হয়? উত্তর: পূর্ব বর্ধমান জেলা। প্রশ্ন ১৪: পশ্চিমবঙ্গের কোথায় চা চাষ সবচেয়ে ভালো হয়? উত্তর: দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার পাহাড়ি ঢালে। প্রশ্ন ১৫: পশ্চিমবঙ্গের কোন অঞ্চল আনারস চাষের জন্য বিখ্যাত? উত্তর: উত্তরবঙ্গের শিলিগুড়ি ও সংলগ্ন তরাই অঞ্চল। প্রশ্ন ১৬: ফজলি আম পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? উত্তর: মালদা জেলা। প্রশ্ন ১৭: পশ্চিমবঙ্গের প্রধান শিল্পাঞ্চল কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর: হুগলি নদীর দুই তীরে। প্রশ্ন ১৮: পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে? উত্তর: চিত্তরঞ্জনে। প্রশ্ন ১৯: পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র বন্দরের নাম কী? উত্তর: কলকাতা বন্দর। প্রশ্ন ২০: পশ্চিমবঙ্গের হলদিয়া কেন বিখ্যাত? উত্তর: এখানে একটি বড় বন্দর এবং পেট্রো-রাসায়নিক শিল্পকেন্দ্র আছে। প্রশ্ন ২১: পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? উত্তর: আসানসোল ও রানিগঞ্জ অঞ্চলে। প্রশ্ন ২২: রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়? উত্তর: সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে। প্রশ্ন ২৩: একশৃঙ্গ গণ্ডার পশ্চিমবঙ্গের কোন জঙ্গলে দেখা যায়? উত্তর: জলদাপাড়া ও গোরুমারা অভয়ারণ্যে। প্রশ্ন ২৪: সুন্দরবনের বিখ্যাত অরণ্যের নাম কী? উত্তর: ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবন। প্রশ্ন ২৫: সুন্দরবনের নদীগুলোতে কোন ভয়ংকর জলজ প্রাণী দেখা যায়? উত্তর: নোনা জলের কুমির ও কামট। প্রশ্ন ২৬: সুন্দরী ও গরান গাছ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে জন্মায়? উত্তর: সুন্দরবন অঞ্চলে। প্রশ্ন ২৭: পোড়ামাটির মন্দির বা টেরাকোটা শিল্পের জন্য কোন জায়গা বিখ্যাত? উত্তর: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। প্রশ্ন ২৮: তাঁত শিল্পের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা বিখ্যাত? উত্তর: নদিয়ার শান্তিপুর ও ফুলিয়া এবং হুগলির ধনেখালি। প্রশ্ন ২৯: মাটির পুতুলের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জায়গা? উত্তর: নদিয়া জেলার কৃষ্ণনগর। প্রশ্ন ৩০: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এবং এটি কোথায় অবস্থিত? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূমের শান্তিনিকেতনে এটি প্রতিষ্ঠা করেন। প্রশ্ন ৩১: হাজারদুয়ারি প্যালেস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর: মুর্শিদাবাদ জেলায়। প্রশ্ন ৩২: ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? উত্তর: কলকাতা শহরে। প্রশ্ন ৩৩: হাওড়া ও কলকাতাকে যুক্ত করেছে কোন বিখ্যাত সেতু? উত্তর: রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। প্রশ্ন ৩৪: অযোধ্যা ও বাঘমুণ্ডি পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর: পুরুলিয়া জেলায়। প্রশ্ন ৩৫: ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত লোকনৃত্য? উত্তর: পুরুলিয়া জেলা। প্রশ্ন ৩৬: পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত সমুদ্র সৈকতের নাম লেখো। উত্তর: দিঘা। প্রশ্ন ৩৭: গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত? উত্তর: ভাগীরথী ও হুগলি নদী। প্রশ্ন ৩৮: পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কাকে বলা হয়? উত্তর: দুর্গাপুরকে। প্রশ্ন ৩৯: তরাই অঞ্চল বলতে কী বোঝ? উত্তর: হিমালয়ের পাদদেশের সাথঁস্যাঁতে ও জঙ্গল ঘেরা সমতল এলাকা। প্রশ্ন ৪০: পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা কোনটি? উত্তর: সাগরদ্বীপে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলা। ©kamaleshforeducation.in(2023 Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Like this:Like Loading... Related