

প্রথম শ্রেণি
‘স্বাস্থ্য ও শারীরশিক্ষা’
প্রশ্ন ও উত্তর:
কার্ড ১: ‘দেশাত্মবোধ’ থেকে প্রশ্ন ও উত্তর:

অতিসংক্ষিপ্ত/নৈর্ব্যক্তিক/সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. ভারতের জাতীয় পতাকায় কয়টি রঙের স্তর আছে?
উত্তর: ভারতের জাতীয় পতাকায় তিনটি রঙের স্তর আছে।
২. জাতীয় পতাকার সবচেয়ে ওপরের রঙের নাম কী?
উত্তর: জাতীয় পতাকার ওপরের রঙের নাম হলো গেরুয়া।
৩. জাতীয় পতাকার মাঝখানের সাদা রং কিসের প্রতীক?
উত্তর: সাদা রং সত্য, বিশুদ্ধতা ও সরলতার প্রতীক।
৪. জাতীয় পতাকার নিচের সবজু রং কিসের প্রতীক?
উত্তর: সবুজ রং বিশ্বাস ও সমদ্ধির প্রতীক।
৫. জাতীয় পতাকার মাঝখানে থাকা নীল রঙের চাকাটির নাম কী?
উত্তর: চাকাটির নাম হলো ‘অশোক চক্র’।
৬. অশোক চক্র কিসের প্রতীক?
উত্তর: অশোক চক্র ন্যায়পরায়ণতা ও অগ্রগতির প্রতীক।
৭. ভারতের জাতীয় সংগীত কোনটি?
উত্তর: ভারতের জাতীয় সংগীত হলো ‘জনগণমন-অধিনায়ক’。
৮. ভারতের জাতীয় সংগীত কার লেখা?
উত্তর: ভারতের জাতীয় সংগীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
৯. ভারতের জাতীয় পতাকাকে এককথায় কী বলা হয়?
উত্তর: ভারতের জাতীয় পতাকাকে ‘ত্রিবর্ণ রঞ্জিত’ পতাকা বলা হয়。
১০. জাতীয় সংগীতের শেষ পঙক্তিটি কী?
উত্তর: জাতীয় সংগীতের শেষ পঙক্তিটি হলো— “জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে”।
রচনামূলক / বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর:
১১. জাতীয় পতাকার গেরুয়া রঙ কিসের বার্তা দেয়?
উত্তর: জাতীয় পতাকার গেরুয়া রং আমাদের শৌর্য, ত্যাগ এবং দেশপ্রেমের কথা মনে করিয়ে দেয়।
১২. আমাদের জাতীয় পতাকার তিনটি রঙের তাৎপর্য সংক্ষেপে লেখো।
উত্তর: আমাদের জাতীয় পতাকার তিনটি রঙের আলাদা আলাদা গুরুত্ব আছে:
* গেরুয়া: শৌর্য, ত্যাগ ও দেশপ্রেমের প্রতীক।
* সাদা: সত্য, বিশুদ্ধতা ও সরলতার প্রতীক।
* সবুজ : বিশ্বাস ও সমদ্ধিৃ র প্রতীক।
১৩. জাতীয় সংগীতের প্রথম চারটি লাইন লেখো।
উত্তর: জাতীয় সংগীতের প্রথম চারটি লাইন হলো—
“জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধুগুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমনা ু গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে”।
১৪. দেশাত্মবোধ বলতে তুমি কী বোঝো?
উত্তর: নিজের দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং দেশের জাতীয় প্রতীকগুলোর (যেমন— জাতীয় পতাকা, জাতীয় সংগীত) প্রতি সম্মান প্রদর্শন করাকেই দেশাত্মবোধ বলা হয়।
১৫. জাতীয় পতাকার মাঝখানে থাকা অশোক চক্রটি দেখতে কেমন এবং এর গুরুত্ব কী?
উত্তর: জাতীয় পতাকার মাঝখানে সাদা রঙের ওপর নীল রঙের একটি চাকা থাকে যা অশোক চক্র নামে পরিচিত। এটি আমাদের ন্যায়পরায়ণ থাকতে এবং দেশের ক্রমাগত উন্নতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।
©kamaleshforeducation.in(2023)




