প্রথম শ্রেণি

‘স্বাস্থ্য ও  শারীরশিক্ষা’

কার্ড ১৩: ‘লাফানোর উন্নতকরণের ব্যায়াম’

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:  

অতিসংক্ষিপ্ত/নৈর্ব্যক্তিক/সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: 

 

 ১. কার্ড ১৩-এর আলোচনার মূল বিষয় কী? 

 উত্তর: লাফানোর ভঙ্গি উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যায়াম।

 ২. লাফানোর ব্যায়াম করলে শরীরের কোন অংশ শক্তিশালী হয়?

  উত্তর: লাফানোর ব্যায়াম করলে প্রধানত পায়ের পেশি ও হাড় শক্তিশালী হয়।

 ৩. লাফানোর সময় হাত দুটি কীভাবে সাহায্য করে? 

 উত্তর: হাত দুটি শরীরের ভারসাম্য রক্ষা করতে এবং লাফানোর গতি বাড়াতে সাহায্য করে। 

 ৪. লাফ দেওয়ার আগে হাঁটুসামান্য ভাঁজ করা হয় কেন? 

 উত্তর: শরীরকে ওপরের দিকে ঠেলে দেওয়ার জন্য শক্তি সঞ্চয় করতে হাঁটুভাঁজ করা হয়। 

 ৫. লাফানোর সময় দৃষ্টি কোথায় থাকা উচিত? 

 উত্তর: লাফানোর সময় সবসময় সামনের দিকে বা লক্ষ্যের দিকে দৃষ্টি রাখা উচিত। 

 ৬. লাফ দিয়ে মাটিতে নামার সময় শরীরের কোন অংশের ওপর ভর দেওয়া উচিত? 

 উত্তর: নামার সময় পায়ের পাতার অগ্রভাগ বা আঙুলের ওপর ভর দেওয়া উচিত। 

 ৭. লাফানোর উন্নতকরণের একটি ব্যায়ামের নাম বলো। 

 উত্তর: এক পায়ে লাফানো বা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করার লাফ।

 ৮. লাফানোর সময় শরীর কেমন রাখা উচিত? 

 উত্তর: শরীর শিথিল কিন্তু নিয়ন্ত্রিত এবং মেরুদণ্ড যতটা সম্ভব সোজা রাখা উচিত। 

রচনামূলক / বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর: 

 

 ৯. লাফানোর ভঙ্গি উন্নত করার দুটি ব্যায়ামের কৌশল লেখো।

 উত্তর: (ক) দইু পা জোড়া করে সামনের দিকে নির্দিষ্ট দূরত্বে লাফ দেওয়া।

(খ) এক পায়ে লাফিয়ে শরীরের ভারসাম্য রক্ষা করা। 

 ১০. লাফানোর সময় সঠিক ভাবে মাটিতে নামা কেন জরুরি?

 উত্তর: সঠিক ভাবে (পায়ের আঙুলে ভর দিয়ে ও হাঁটুভাঁজ করে) না নামলে গোড়ালি বা শিরদাঁড়ায় গুরুতর চোট লাগার সম্ভাবনা থাকে। 

 ১১. শারীরিক সক্ষমতা বদ্ধিৃ তে লাফানোর ভূমিকা কী? 

 উত্তর: লাফানোর ফলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে, হার্টের কর্মক্ষমতা  বৃদ্ধি পায় এবং শরীরের জড়তা দূর হয়ে ক্ষিপ্রতা আসে। 

 ১২. ভুল দেহভঙ্গিতে লাফালে কী কী অসুবিধা হতে পারে? 

উত্তর: ভুল ভাবে লাফালে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ভয় থাকে এবং পেশিতে টান বা হাড়ের জয়েন্টে ব্যথা হতে পারে। 

 ১৩. স্কুলে লাফানোর ব্যায়াম করানোর সময় শিক্ষকদের কী কী বিষয়ে লক্ষ্য রাখা উচিত? 

 উত্তর: শিক্ষকরা দেখবেন যেন মেঝে পিচ্ছিল না হয়, শিশুদের পায়ের জুতো সঠিক থাকে এবং তারা যেন একে অপরের থেকে নিরাপদ দূরত্বে থাকে।

 ১৪. ‘ভারসাম্য ও সমন্বয়’ লাফানোর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ?

 উত্তর: সঠিক সমন্বয় ছাড়া লাফানো সম্ভব নয়; হাত ও পায়ের কাজের মিল এবং শরীরের ভারসাম্য ঠিক থাকলেই কেবল সুন্দর ও নিরাপদ লাফ দেওয়া সম্ভব হয়। 

 ১৫. লাফানোর ব্যায়াম শিশুদের মানসিক বিকাশে কীভাবে সাহায্য করে?

 উত্তর: এই ধরনের আনন্দদায়ক ব্যায়াম শিশুদের মনের ভয় দূর করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের উদ্যমী ও কর্মচঞ্চল  করে তোলে। 

  

   ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top