প্রথম শ্রেণি

‘স্বাস্থ্য ও  শারীরশিক্ষা’

কার্ড ৩: ‘ব্রতচারী’ 

প্রশ্ন ও উত্তর

 

অতিসংক্ষিপ্ত/নৈর্ব্যক্তিক/সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: 

 

 . ব্রতচারী আন্দোলনের প্রবর্তক কে?

 উত্তর: ব্রতচারী আন্দোলনের প্রবর্তক হলেন গুরুসদয় দত্ত। 

 ২. ব্রতচারী শিক্ষার একটি প্রধান লক্ষ্য কী?

 উত্তর: শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো। 

 ৩. ব্রতচারী শব্দটির অর্থ কী?

উত্তর: যিনি কোনো মহৎ আদর্শ বা ব্রত পালনে অঙ্গীকারবদ্ধ বা চর্তী। 

 ৪. ব্রতচারীদের একটি বিশেষ গুণ কী?

 উত্তর: নিয়মশঙ্খলার প্রতি অনুগত থাকা। 

 ৫. ব্রতচারী কিসের মাধ্যমে শিক্ষা দেয়?

 উত্তর: গান, নাচ এবং আনন্দদায়ক খেলার মাধ্যমে। 

 ৬. ব্রতচারী কি কেবল খেলাধুলা?

 উত্তর: না, এটি একাধারে খেলাধুলা, গান ও জীবন গড়ার শিক্ষা। 

 ৭. ব্রতচারী শিশুদের মধ্যে কী জাগিয়ে তোলে?

 উত্তর: আত্মমর্যাদাবোধ ও দেশপ্রেম। 

 ৮. ব্রতচারী শিক্ষা কোথায় দেওয়া হয়?

 উত্তর: সাধারণত বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে। 

রচনামূলক / বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর: 

 

 . ব্রতচারী শিক্ষার গুরুত্ব কী?

 উত্তর: ব্রতচারী শিশুদের শারীরিক সক্ষমতা বাড়ায়, তাদের মনে আনন্দের সঞ্চার করে এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সাহায্য করে। 

 ১০. ব্রতচারীদের প্রধান পাঁচটি ব্রত বা প্রতিজ্ঞা কী কী?

 উত্তর: ব্রতচারীদের প্রধান আদর্শ হলো জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য এবং আনন্দ।

 ১১. ব্রতচারী কীভাবে শিশুদের চরিত্র গঠনে সাহায্য করে?

 উত্তর: এটি শিশুদের মধ্যে সহমর্মিতা , সহিষ্ণুতা এবং নিয়মবর্তিতা শিখিয়ে তাদের আদর্শ মানষু হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। 

১২. ব্রতচারী ও খেলাধুলার মধ্যে সম্পর্ক কী?

 উত্তর: ব্রতচারী মলতূ এক ধরনের ছন্দোবদ্ধ শারীরিক কসরত ও খেলা যা শিশুকে ভারমুক্ত মনে শিখতে সাহায্য করে। 

 ১৩. গুরুসদয় দত্ত কেন ব্রতচারী আন্দোলন শুরু করেছিলেন?

উত্তর: দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মাধ্যমে যুবসমাজ ও শিশুদের বলিষ্ঠ চরিত্রের অধিকারী করতে এবং তাদের মধ্যে সেবার মনোভাব জাগাতে তিনি এই আন্দোলন শুরু করেন। 

 ১৪. ব্রতচারী কেন ‘আনন্দদায়ক শিখন’ প্রক্রিয়ার অংশ?

 উত্তর: কারণ এটি একঘেয়ে পড়াশোনার বদলে গান ও নাচের তালে তালে হাতেকলমে শিক্ষার সুযোগ করে দেয়। 

 ১৫. ব্রতচারী অনশীলনের সময় কোন বিষয়গুলোর ওপর নজর দিতে হয়?

 উত্তর: সঠিক ছন্দ, শঙ্খলা এবং সমবেতভাবে কাজ করার মানসিকতার ওপর সবিশেষ গুরুত্ব দিতে হয়। 

   ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top