প্রথম শ্রেণি

‘স্বাস্থ্য ও  শারীরশিক্ষা’

কার্ড ৬: দাঁড়ানোর বিভিন্ন ভঙ্গিমা  

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:  

 

অতিসংক্ষিপ্ত/নৈর্ব্যক্তিক/সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: 

 

 . দাঁড়ানোর সময় শরীরের ভারসাম্য কীভাবে রাখা উচিত?

 উত্তর: দাঁড়ানোর সময় শরীরের ওজন দুই পায়ের ওপর সমানভাবে রাখা উচিত।

 ২. দাঁড়িয়ে থাকার সময় আমাদের মেরুদণ্ড কেমন থাকবে?

 উত্তর: দাঁড়িয়ে থাকার সময় মেরুদণ্ড সবসময় সোজা রাখা প্রয়োজন। 

 ৩. দাঁড়ানোর সময় ঘাড় ও মাথা কীভাবে রাখা সঠিক?

 উত্তর: ঘাড় ও মাথা সোজা রেখে সামনের দিকে তাকানোই হলো সঠিক ভঙ্গি। 

 ৪. কুঁজো হয়ে দাঁড়ালে শরীরের কোন অংশের ক্ষতি হয়?

 উত্তর: কুঁজো হয়ে দাঁড়ালে মেরুদণ্ড ও হাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হয়। 

 ৫. দাঁড়ানোর সময় হাত দুটি কোথায় রাখা উচিত?

 উত্তর: দাঁড়ানোর সময় হাত দুটি শরীরের দুই পাশে স্বাভাবিকভাবে ঝুলিয়ে রাখা উচিত।

 ৬. দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে কী করা প্রয়োজন?

 উত্তর: দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে মাঝে মাঝে পায়ের অবস্থান পরিবর্তন করা বা একটু হাঁটাচলা করা ভালো।

 ৭. ভুলভাবে দাঁড়ালে কী সমস্যা হতে পারে?

উত্তর: ভুলভাবে দাঁড়ালে পিঠে ব্যথা এবং ক্লান্তি দ্রুত আসতে পারে। 

 ৮. দাঁড়ানোর সময় বুক বা পেট কি খুব সামনে টেনে রাখা উচিত?

 উত্তর: না, পেট বা বকু অতিরিক্ত সামনে না টেনে স্বাভাবিক ও টানটান হয়ে দাঁড়ানো উচিত। 

রচনামূলক / বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর: 

 

 . সঠিক ভাবে দাঁড়ানোর দুটি প্রধান নিয়ম লেখো।

 উত্তর: (ক) মেরুদণ্ড একদম সোজা রেখে দাঁড়াতে হবে। 

(খ) শরীরের পুরো ভরটি দুই পায়ের পাতার ওপর সমানভাবে ছড়িয়ে দিতে হবে।

 ১০. সঠিক দেহভঙ্গি বজায় রাখা আমাদের জন্য কেন জরুরি?

উত্তর: সঠিক দেহভঙ্গি বজায় রাখলে শরীরের হাড়ের গঠন ঠিক থাকে, রক্ত সঞ্চালন ভালো হয় এবং আমাদের দেখতেও স্মার্ট বা চনমনে লাগে। 

 ১১. ভুলভাবে দাঁড়ানোর ফলে কী কী দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে?

 উত্তর: ভুলভাবে দাঁড়ানোর ফলে মেরুদণ্ড স্থায়ীভাবে বেঁকে যেতে পারে এবং শরীরের  মাংসপেশিতে দীর্ঘস্থায়ী ব্যথার সৃষ্টি হতে পারে। 

 ১২. ‘সাবধান’ (Attention) ভঙ্গিতে দাঁড়ানোর নিয়মটি কী?

 উত্তর: এই ভঙ্গিতে দুই পায়ের গোড়ালি ঠেকে থাকবে, পায়ের পাতা ইংরেজি ‘V’ অক্ষরের মতো ছড়ানো থাকবে এবং হাত দুটি প্যান্টের সিলাই বরাবর সোজা থাকবে।

 ১৩. দাঁড়ানোর সময় পায়ের পাতার অবস্থান কেমন হওয়া উচিত?

 উত্তর: পায়ের পাতা দুটি খুব কাছাকাছি বা খুব বেশি দূরে না রেখে কাঁধের সমান দূরত্বে বা আরামদায়ক অবস্থানে রাখা উচিত। 

 ১৪. শিশুদের সঠিক ভাবে দাঁড়ানো শেখাতে শিক্ষকদের ভূমিকা কী?

 উত্তর: শিক্ষকরা প্রতিদিনের অ্যাসেম্বলি বা প্রার্থনার সময় শিশুদের দাঁড়ানোর ভুলগুলো সংশোধন করে দেবেন এবং সঠিক ভঙ্গির গুরুত্ব বুঝিয়ে বলবেন।

 ১৫. দাঁড়ানোর ভঙ্গি উন্নত করতে কী ধরনের অভ্যাস করা যেতে পারে?

 উত্তর: নিয়মিত পিঠের ও পায়ের পেশি মজবুত করার ব্যায়াম এবং দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে সোজা হয়ে দাঁড়ানোর অভ্যাস করা যেতে পারে।

   ©kamaleshforeducation.in(2023)

error: Content is protected !!
Scroll to Top