প্রাথমিক টেট ইন্টারভিউ প্রস্তুতি 
যদি তোমার হবি (hobby) হয় গান গাওয়া বা শোনা হয় , তাহলে ইন্টারভিউ বোর্ডে সেই বিষয়ে কিছু প্রশ্ন করতে পারে।
নীচে সম্ভাব্য কিছু প্রশ্ন দেওয়া হলো:
সম্ভাব্য প্রশ্ন ও কীভাবে উত্তর দিতে পারো:
1. তোমার হবি গান বলেছো—তুমি কোন ধরনের গান গাও?
তারা জানতে চায় তুমি কোন ঘরানার গান পছন্দ করো (যেমন: রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোক সংগীত,আধুনিক, ক্ল্যাসিক্যাল, ব্যান্ড, ইত্যাদি)
2. তুমি কি গানের প্রশিক্ষণ নিয়েছো?
বোর্ড দেখতে চায় তুমি শুধু শুনতে পছন্দ করো নাকি নিয়মিত চর্চাও করো।
3. তোমার হবি তোমার পেশাগত জীবনে কীভাবে সাহায্য করতে পারে?
( অর্থাৎ বিদ্যালয়ে কীভাবে তুমি গানকে কাজে লাগাতে পারবে)
4. তুমি কি কখনো স্টেজে গান গেয়েছো?
এতে বোর্ড তোমার আত্মবিশ্বাস, পাবলিক স্পিকিং বা পারফর্ম করার ক্ষমতা বোঝার চেষ্টা করে।
5. তোমার প্রিয় গায়ক/গায়িকা কে? কেন?
তোমার মিউজিক সেন্স ও চিন্তাভাবনা বোঝার চেষ্টা করবে।
6. কোন গানটা বারবার শুনতে ভালো লাগে / গাইতে ভালো লাগে?
7.তোমার পছন্দ মতো একটি গান গেয়ে শোনাও।
( পাঠ্যপুস্তক থেকে গাইতে পারো অথবা নিজের পছন্দ মতো)
টিপস:
নিজের হবি নিয়ে সত্যি কথা বলো। বানানো উত্তর বোর্ড সহজেই বুঝে ফেলে। হবি গান গাওয়া বা শোনা বলেছো তার মানে এই নয় যে তোমাকে ভালো সিঙ্গার হতে হবে।শুধু বোর্ড মেম্বারদের বোঝাও যে তুমি তাতে সময় দাও ও উপভোগ করো।