প্রাথমিক টেট ইন্টারভিউ প্রস্তুতি  

=============================================================================

১. শ্রেণির কিছু ছাত্র পড়াশোনায় পিছিয়ে আছে। কীভাবে সাহায্য করবেন?

উত্তর:আমি প্রথমে তাদের দুর্বল দিক চিহ্নিত করব। তারপর ছোট ছোট গ্রুপে রেমেডিয়াল ক্লাস নেব, সহপাঠীর মাধ্যমে পিয়ার-লার্নিং করাব এবং সহজ ভাষায় ভিন্ন ভিন্ন কার্যক্রম ব্যবহার করে শেখাব। নিয়মিত ফলোআপ নেব যাতে তারা ধীরে ধীরে এগিয়ে আসে।

 
২. কোনো শিক্ষার্থী বারবার দুষ্টুমি করলে কী করবেন?
উত্তর: শান্তভাবে তার সঙ্গে কথা বলব, কেন এ আচরণ করছে তা বুঝব। তারপর তাকে ইতিবাচকভাবে ক্লাসে যুক্ত করব, প্রয়োজন হলে দায়িত্ব দেব। শাস্তি না দিয়ে পরামর্শ ও প্রশংসার মাধ্যমে তার আচরণ ঠিক করব।

 

৩. কোনো শিক্ষার্থী কথা বলতে বা অংশগ্রহণ করতে লজ্জা পায়। কী করবেন?

উত্তর: আমি তাকে ছোট দলে কাজ করার সুযোগ দেব, সহজ প্রশ্ন করব, সঠিক উত্তরের জন্য উৎসাহ ও প্রশংসা করব। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক পরিবেশ তৈরি করব।

 

৪. ক্লাসে শৃঙ্খলা বজায় রাখতে সমস্যা হলে করণীয় কী?

উত্তর: স্পষ্ট নিয়ম ও রুটিন তৈরি করব, ক্লাস শুরুতেই সবাইকে জানাব। পাঠ আকর্ষণীয় করব যাতে তারা ব্যস্ত থাকে। সমস্যা হলে শান্তভাবে সমাধান করব এবং ইতিবাচক আচরণকে গুরুত্ব দেব।

 

৫. অভিভাবক অভিযোেগ করলেন আপনি সন্তানের প্রতি মনোযোগ দিচ্ছেন না-আপনি কীভাবে সামলাবেন?

উত্তর: আমি বিনয়ের সঙ্গে তার কথা শুনব, শিশুর অগ্রগতির তথ্য দেখাব এবং কীভাবে তাকে আরও সাহায্য করা যায় তা আলোচনা করব। অভিভাবকের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখব।

 

৬. শিক্ষার্থী বারবার হোমওয়ার্ক না করলে কী করবেন?

উত্তর: প্রথমে কারণ জানব-বোঝে না, সময় পায় না নাকি উৎসাহ কম। তারপর সহজ ও ছোেট কাজ দেব, ক্লাসেও অনুশীলন করাব। তার অগ্রগতি হলে প্রশংসা করব।

 

৭. ক্লাসে কোনো শিক্ষার্থী হঠাৎ কান্না করলে কী করবেন?

উত্তর: আমি তাকে শান্ত করব, আলাদা করে কারণ জিজ্ঞেস করব। প্রয়োজন হলে কাউন্সেলিং করব বা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করব। শিশুর অনুভূতিকে গুরুত্ব দিয়ে তাকে নিরাপদ বোধ করাব।

 

৮. নতুন শিক্ষক হিসেবে ক্লাস আপনাকে মানছে না-তাহলে কী করবেন?

উত্তর:আমি প্রথমে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করব, কিন্তু নিয়মে কঠোরতা বজায় রাখব। মজার ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পড়াব যাতে তারা আমাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে।

 

১০. ছাত্র পড়তে পারে কিন্তু লিখতে পারে না-কীভাবে শেখাবেন?

উত্তর: আমি তাকে ট্রেসিং, লাইন ড্রইং, ডট-টু-ডট, ধ্বনিগত (phonics) অনুশীলন করাব। হাতের লেখার সহজ ব্যায়াম করাব এবং ধৈর্যের সঙ্গে নিয়মিত প্র্যাকটিস করাব।

 

=======================

*Regards*
*KAMALESH..*.✒️
÷÷÷÷÷÷ * KAMALESH*÷÷÷÷÷÷÷
*🙏*PLZ SHARE IT WITH YOUR FRIENDS*

 

©Kamaleshforeducation.in (2023)

error: Content is protected !!
Scroll to Top