প্রাথমিক টেট ইন্টারভিউ প্রস্তুতি
=============================================================================
১.প্রথম ধাপ: ফাউন্ডেশন স্টেজ
(Foundation Stage) → ৫ বছর
বয়স ৩ থেকে ৮ বছর
শ্রেণি – প্রি-স্কুল (২ বছর) + ক্লাস ১ ও ২ (৩ বছর)
বৈশিষ্ট্য
শিশুর প্রাথমিক মস্তিষ্ক বিকাশের সময়।
খেলার মাধ্যমে শেখানো হবে (Play-based learning).
কার্যক্রমভিত্তিক শিক্ষা, গল্প বলা, গান, ছবি আঁকা ইত্যাদি।
গণিত, ভাষা, সামাজিক আচরণ- বেসিক দক্ষতা গড়ে দেওয়া।
২.দ্বিতীয় ধাপ: প্রিপারেটরি স্টেজ
(Preparatory Stage) → ৩ বছর
বয়স ৮ থেকে ১১ বছর
শ্রেণি → ৩,৪,৫
বৈশিষ্ট্য
বিষয়ভিত্তিক পড়াশোনার সূচনা।
ভাষা, গণিত, বিজ্ঞান, শিল্প, খেলাধুলা- সবকিছুর মিশ্র শিক্ষা।
ফাউন্ডেশন থেকে ধীরে ধীরে একাডেমিক শিক্ষায় রূপান্তর।
Activity-based learning বজায় রাখা।
৩. তৃতীয় ধাপ: মিডল স্টেজ (Middle Stage) → ৩ বছর
বয়স → ১১ থেকে ১৪ বছর
→ ৬, ৭, ৮ শ্রেণি
বৈশিষ্ট্য
ধারণাভিত্তিক শিক্ষা (Conceptual learning).
গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান আরও গভীরভাবে শেখানো।
কোডিং, প্রকল্পভিত্তিক কাজ (Project-based learning) চালু।
কারিগরি শিক্ষা (Vocational Education) ৬ষ্ঠ শ্রেণি থেকে শুরু।





